মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
২ কোটি ৮০ লাখ টাকা বিদ্যুৎ বিল বয়েকা থাকার কারণে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার রাত্রি কালিন সড়কের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেছেন স্থানীয় বিদ্যুৎ অফিস (ওজোপাডিকো লিঃ)। গত দুইদিন যাবত বন্ধ রয়েছে পৌর এলাকার সকল সড়কের সন্ধ্যাবাতি। রাত্রিকালিক সময়ে বাতি বন্ধ থাকায় ভূতূরে শহরে পরিণত হচ্ছে মহেশপুর পৌরএলাকা। এদিকে রাত্রি কালিন সড়কবাতি বন্ধ থাকায় নাগরিক নিরাপত্তা বিঘ্ন হবে বলে মনে করছেন সচেতন মহল।
জানা যায়, ২ কোটি ৮০ লাখ টাকা বিল বয়েকা থাকার কারণে গত ৭ সেপ্টম্বর বিদ্যুৎ সংযোগ বন্ধের নোটিশ দেওয়া হয় পৌরসভা কর্তৃপক্ষকে। কিন্তু পৌরসভা কোন পদক্ষেপ না গ্রহণ করায় ১৮ সেপ্টম্বর পৌরসভার সকল সড়কের সংযোগ বিছিন্ন করা হয়।
এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছেন, বর্তমান মেয়র বিগত দিনের বিদ্যুৎ বিলের বয়েকা মাথায় নিয়েই দ্বিতীয় বারের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকেই মাঝে মধ্যে আংশিক বয়েকা বিল পরিশোধ করেছেন। হঠাৎ করে নোটিশের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ অফিস কতৃপক্ষ। তবে আলোচনার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বন্ধের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানান তারা।
এব্যাপারে আবাসিক প্রকৌশলী (সহঃ প্রঃ) সেকেন্দার হাসান জাহাঙ্গীর জানান, ২ কোটি ৮০ লাখ টাকা বিল বকেয়া থাকায় উপরের নির্দেশে পৌরসভার সড়কের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। বিল পরিশোধে পৌরসভা কোন পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত সংযোগ বন্ধ থাকবে। তবে সংযোগ বন্ধথাকা কালিন সময়ে এলাকাবাসীর অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, বয়েকা বিল মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। তবে কয়েক ধাপে বিদ্যুৎ বিল আংশিক পরিশোধ করেছি। এসময় তিনি আরো জানান, এই পৌরসভার রাজস্ব খুবই কম, হোন্ডিং-টেক্সের উপর নির্ভর করে এই পৌরসভা পরিচালিত হয়। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে হোন্ডিং-টেক্স আদায় না হওয়া বিদ্যুৎ বিল বয়েকার প্রধান কারণ হিসেবে জানান তিনি।











































