Home আঞ্চলিক খুলনায় টাস্ক ফোর্সের অভিযানে যুবকের ৫ মাসের জেল

খুলনায় টাস্ক ফোর্সের অভিযানে যুবকের ৫ মাসের জেল

13

স্টাফ রিপোর্টার।।
খুলনায় টাস্ক ফোর্সের অভিযানে দৌলতপুরের মাদক ব্যবসায়ী আরিফুজ্জামান রূপম নামে এক যুবককে গ্রেপ্তার হয়েছে। এ সময়ে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে দৌলতপুর আঞ্জুমান মসজিদ রোড়ের বাসিন্দা শেখ কামাল উদ্দিনের ছেলে।
খুলনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান বলেন, রূপম দীর্ঘদিন ধরে দৌলতপুর এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এটা জানতে পেরে ওই এলাকায় রূপমের বাড়িতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা তাকে উল্লিখিত জেল ও জারিমানা প্রদান করেন।