বিনোদন ডেস্ক।।
ঈদ উপলক্ষে আরটিভিতে প্রচারিত ‘রিকশা গার্ল’-এ দারুণ অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। এতে তিশার অভিনয় মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। ব্যতিক্রম ধাঁচের এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। রচনায় আহমেদ তাওকীর। এতে তিশার সঙ্গে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তিশা এখানে রিকশাচালকের ভূমিকায় অভিনয় করেছেন।








































