Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

49
কেসিসির কাউন্সিলরদের সাথে মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা

সংকট মোকাবেলায় বাংলাদেশকে রক্ষায় শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে:বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি।।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগের সম্মিলিত শক্তির সামনে কোন অপশক্তি টিকবে না। কারণ আওয়ামী লীগ মুজিব আদর্শের দল। যারা কখনও কোন অপশক্তির সামনে মাথা নত করে না।
তিনি দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘৭৫এর খুনি বিএনপি আর ‘৭১ এর যুদ্ধাপরাধীরা দেশে আবারও ১৫ আগস্ট আর ২১ শে আগস্টের মতো দূর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছে। দন্ডপ্রাপ্ত আসামী খুনি তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর বিএনপি ওই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। সেজন্য বাংলাদেশে আবার চরম সংকট চলছে। সংকট মোকাবেলায় বাংলাদেশকে রক্ষায় শেখ হাসিনার পাশে দাড়াতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সকলকে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যে কোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে দলের নির্বাচিত কাউন্সিলরদের সাথে জরুরী সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এ্যাড. রজব আলী সরদার, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শামছুজ্জামান মিয়া স্বপন, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশারাফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর কাজী আবুল কালাম বিকু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মো. আলী, কাউন্সিলর মো. মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর শেখ সামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর গোলাম মাওলা শানু, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান সুনু, কাউন্সিলর মাহমুদা বেগম, পারভীন আক্তার, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা প্রমূখ।

তালায় দৈনিক কাফেলার সম্পাদক আব্দুল মোতালেবের ২০ তম মৃত্যু বার্ষিকী পালন
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,জেলার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবের ২০ তম মৃত্যু বার্ষিকীতে তালা প্রেসক্লাবের উদ্যেগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকালে তালা প্রেসক্লাবের হলরুমে সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃবাবলুর রহমান,প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন,দপ্তর সম্পাদক শেখ ইমারান হোসেন,যুগ্ম-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু,কার্যনিরর্বাহী সদস্য লিটন হুসাইন, জহর হাসান সাগর,সাগর মোড়ল,ফটো সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার বক্ত্যবে বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবে কুমিরা মহিলা ডিগ্রী কলেজ,সাতক্ষীরা ছফুরুন্নেসা ডিগ্রী কলেজ,সাতক্ষীরা ডে নাইট ডিগ্রী কলেজ, কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা হয়ে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করণের জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। উক্ত স্মরণ সভার আলোচনা শেষে বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবের সহ প্রায়ত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্জ মাওলানা তাওহীদুর রহমান।

খানজাহান আলী থানা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে খানজাহান আলী থানা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধায় ফুলবাড়ীগেট দলিয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে শেষে নেতাকর্মীরা বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি রুখে দিতে খানজাহান আলী থানা বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সব বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবি জানিয়েছেন খানজাহান আলী থানা সেচ্ছাসেবকলীগ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা কেসিসি ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এসময় বক্তৃতা করেন সেচ্ছাসেবলীগ নেতা মোঃ ইমন, এমরান মীর, মুন্সি শামীম, ফরহাদ, জাহিদ, মাসুদ, ছাত্রলীগ নেতা শেখ সুমন আকাশ, জীবন, আশা, জীম, রাসেল হোসেন সহ সেচ্ছাসেবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাখাওয়াৎ মেমোরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে সাখাওয়াৎ মেমোরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিদ্যালয়টিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি মিলে ১৬২ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ২ টি ভোট বাতিল বলে গন্য হয় । নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে যৌথভাবে পঞ্চম শ্রেণীর ছাত্রী আফসানা ও একই শ্রেনির ছাত্র সামিউল আশিক প্রাপ্তি (৯৫ ভোট), এছাড়া ৫ম শ্রেনির সজিব (৭৬ ভোট) ৪র্থ শ্রেনির দেবা সাহা (৭২ ভোট) ৪র্থ শ্রেনির তানভির ৬৪ ভোট, ৩য় শ্রেনির আল আমিন ৭৩ ভোট, এবং ৩য় শ্রেনির তাজরী মনি (৬৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী সোহানা খাতুন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে তনুশ্রী এছাড়া সহকারি প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেছে অনিকা তাসকিম ও অনামিকা পাল । বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেআরা রোজী জানান উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের ভোটারকে ভোট দিয়ে বিজয়ী করেছেন ।
গিলাতলা ০৬ নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল বিকাল ৪ টায় সাখাওয়াৎ মেমোরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । ইউপি সদস্য এস ,এম রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , ইউপি সচিব তুলশী দাশ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য শাহানাজ পারভিন ।এলাকাবাসির পক্ষে এলাকার বিভিন্ন উন্নয়ন , ইভটিজিং, নারি নির্যাতন, মাদক , আইনশৃংখলা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন মোঃ শাহাজামাল, নুর ইসলাম , মোঃ কায়সেদ আলী, মোকছেদ মোল্লা, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, মোঃ জাহিদুল ইসলাম আক্কাস আলী এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি মোঃ মাসুদ, গাম আদালত সহকারি শেখ আরজু হোসেন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মাসুম দফাদার , আঃ জলিল প্রমুখ।
ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিলে গেট সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিলে বৃহস্পতিবার সকাল ১০ টায় এক গেট সভা অনুষ্ঠিত হয় । সোনালী জুট মিল এ্যাডহক কমিটির আহবায়ক মোঃ বিল্লাল মোড়লের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল শেখের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিলের সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিল এ্যাডহক কমিটির সদস্য আফেলউদ্দিন, বাবুল খান, মোঃ লুৎফর খান, শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, বিল্লাল শেখ, চাঁন মিয়া প্রমুখ । গেটসভা থেকে শ্রমিকদেরকে ঐকবদ্ধ থাকার আহবান জানান শ্রমিক নেতারা , এছাড়া শ্রমিকরা তাদের চুড়ান্ত পাওনা এ্যাডহক কমিটির মাধ্যমে পেতে পারে সে ব্যাপারে বর্তমান এ্যাডহক কমিটির সুদৃষ্টি কামনা করেন । এবং আজ শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা সফল করার আহবান জানানো হয় সভা থেকে

বাকেশি কর্মচারী আব্দুর রাজ্জাকের মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডাক্তারবাড়ি এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বাকেশি) কর্মচারী আব্দুর রাজ্জাক এর মাতা মোসা: আকলিমা বেগম ১জুন ভোর ৫টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ২জুন সকাল ১০ টায় ডাক্তার বাড়ি ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাজায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাউসুল আজম হাদী, হাফেজ আমিনুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর , কাজী মিজানুর রহমান, খন্দকার আব্দুস শহীদ, হাফেজ মাওলানা আতাউর রহমান, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, কাজী আজাদুর রহমান হীরক, কেসমত আলী, খান আব্দুল হালিম, বাংলাদেশ কেবল শিল্প শিরোমনি খুলনা জিএম মোসলেম উদ্দিন, সেকেন্দার হোসেন, ডিজিএম মুহাম্মদ শহীদুল্লাহ, মোল্লা কওসার আলী, মোঃ সেলিম হাওলাদার, খান জাহান আলী থানার সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন,সাংবাদিক গাজী মাকুল উদ্দীন,স্বপ্ন, জুয়েল,বেগ তুষার, বাকেশি কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সকল সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মরহুমার বড় ছেলে মোঃ আব্দুর রাজ্জাক।

মহানগর আ‘লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শনিবার
খবর বিজ্ঞপ্তি।।
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি-কে নিয়ে কটুক্তি ও ছাত্রলীগের শান্তিপূর্ণূ মিছিলে নগ্ন হামলার প্রতিবাদে এবং কটুক্তিকারী ও হামলাকারী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শনিবার (৪ জুন) বিকাল ৪টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি রূপসা বাসষ্ট্যান্ড থেকে ময়লাপোতা হয়ে শীববাড়ি মোড় ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হবে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রূপসা মোড়ে উপস্থিত থাকবে। নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা আওয়ামী লীগের ২২, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড রূপসা মোড়, ২৮নং ওয়ার্ড পিটিআই মোড়, ২৭নং ওয়ার্ড সাতরাস্তার মোড়, ২৩ নং ওয়ার্ড রয়েলের মোড়, ২১নং ওয়ার্ড হোটেল কদরের বিপরীত পাশে, ২৪নং ওয়ার্ড কাশেম স্মৃতি মোড়, ২৫ ও ২৬নং ওয়ার্ড ময়লাপোতা মোড়, ১৯নং ওয়ার্ড খলিল চেম্বার মোড়, ২০নং ওয়ার্ড ডালমিল মোড়, ১৮নং ওয়ার্ড ফুজিকালারের মোড়, ১৬ ও ১৭নং ওয়ার্ড শীববাড়ি মোড় হতে মিছিলের সাথে যোগ দিবে। মহানগরীর সহযোগী সংগঠন ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মিছিলে অংশগ্রহন করবে। বিক্ষোভ মিছিলে মহানগর, সোনাডাঙ্গা ও সদর থানার সকল ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মহানগর আ‘লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত ৯টায় খুলনা সার্কিট হাউসে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফর উল্লাহ ও পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, সদস্য পারভিন জামান কল্পনা নেতৃবৃন্দের সাথে খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সারাদেশে বিএনপি‘র নৈরাজ্যের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান। এসময়ে মহানগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. মো. সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।