মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীকে খুলনা জেলা আ’লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকাল ৫.৩০ মিনিটে খুলনা সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি কে খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার, মোঃ মিলু প্রমুখ।
খানজাহান আলী থানা বিএনপির তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ বুধবার
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খানজাহান আলী থানার তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ আগামীকাল ১৩ এপ্রিল বুধবার ফুলবাড়ি গেট জনতা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। সভাপতিত্ব করবেন থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহবায়ক আবুল কালাম জিয়া।
বাংলাদেশ অতিসত্ত্বর বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রে পরিনত হবে: রূপসায় এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্তে বাংলাদেশ অতিসত্ত্বর বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রে পরিনত হবে। শেখ হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার পর অব্যহত ভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হওয়ায় আজ বিশ্বের অনেক দেশই বাংলাদেশের সমমর্যাদায় আসতে পারেনি। অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার দৃঢ় প্রত্যয় বর্তমান সরকারের মূলনীতি। একারনেই বিএনপি সারাদেশে মিথ্যার রাজনীতি ও অপপ্রচার চালিয়েও এ সরকারের সাফল্যে ফাটল ধরাতে পারেনি। তিনি বলেন বিএনপি রাজেনৈতিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে। এখন বিএনপির রাজনীতি শুধু টেলিভিশেনের পর্দায় বিবৃতির মাধ্যমে চলছে। এ্যাড. সুজিত আজ১১ এপ্রিল বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঐতিহ্যবাহী পিঠাভোগ কালী মন্দিরের ২৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত কুন্ডুর সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক রমা অধিকারী, সরকারী সুন্দরবন কলেজেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী, জেলা আওয়ামীলীগের সদস্য অমিয় অধিকারী, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল সেন । বক্তৃতা করেন গোপাল চন্দ্র কুশারী, জ্যোতিষ চন্দ্র পাল, ছাত্রনেতা খাইরুল বাশার, বিকাশ দাস অনাদি রায়, নীলমণি বিশ্বাস, নীলমণি বিশ্বাস ।
নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে খুলনায় নির্মিত হবে ১০ তলা কমপ্লেক্স ভবন: ইন্দিরা
তথ্য বিবরনী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে খুলনায় নির্মিত হবে ১০ তলা কমপ্লেক্স ভবন। এ ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৪১ সালে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সোমবার খুলনা শহরের শেরে বাংলা রোডে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও প্রস্তাবিত কমপ্লেক্স ভবন নির্মাণ স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপনন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করছে। সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। খুলনা বিভাগীয় শহরে প্রথম ধাপে ১০ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ভবনে প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, ডে-কেয়ার সেন্টার ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় কেন্দ্র থাকবে। যার মাধ্যমে এ অঞ্চলের নারীরা বিশেষভাবে উপকৃত হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, যুগ্মসচিব মোঃ ইকবাল হোসেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক প্রমুখ। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পরে জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ প্রস্তাবিত বহুতল ভবনের স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি অতি দ্রুত খুলনায় কমপ্লেক্স ভবন নির্মাণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফকিরহাটে নারীকে ধর্ষন অটোরিক্সা চালক আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অসুস্থ্য স্বামীকে দেখতে যাওয়ার পথে ধর্ষনের শিকার হয়েছেন এক নারী (২৩)। এ ঘটনায় ভিকটিম নিজ বাদী হয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। যার মামলা নং-১১, তারিখ-১০/০৪/২০২২ইং।
ঐদিন রাতেই মডেল থানা পুলিশ মামলার অভিযুক্ত আসামী অটোরিক্সা চালক মাহমুদুল হাসান রকি (২৪)কে আটক করেছে। সে শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে। মামলা তদন্তকারি কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) বিল্লাল হোসেন মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, গত ৮এপ্রিল রাতে সিএন্ডবি বাজার থেকে ওই নারী তার স্বামীর অসুস্থ্যতার খবর পেয়ে একটি অটেরিক্সায় করে খুলনা উদ্দেশ্যে রওনা দেন। ফকিরহাটের শ্যামবাগাত নামক স্থানে এসে পৌছালে অটোরিক্সা চালক মাহমুদুর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে পাশে নির্জন একটি বাগানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এ ব্যাপারে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামী অটেরিক্সা চালক মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। আসামী জবানবন্দিমূলক স্বীকারোক্তিতে সত্যতা স্বীকার করেছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।
ইফতার মাহফিল সফলে জেলা বিএনপির ৭টি উপকমিটি গঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সফলের লক্ষ্যে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় আজ সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ই রমজান (১৯ এপ্রিল, মঙ্গলবার) খুলনা ক্লাবে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল সফলে জেলা বিএনপির ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ওইদিন জেলা বিএনপি’র উদ্যোগে তৃণমূল পুনঃগঠনের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা করবেন ও উপস্থিত থাকবেন।
প্রস্তুতি সভায় ইফতার ও দোয়া মাহফিল সফলে গঠিত উপ-কমিটিগুলো নিম্নরূপ : সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটিতে আহবায়ক জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী; অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক খান জুলফিকার আলী জুলু, সদস্য সচিব মোল্যা খায়রুল ইসলাম; শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক তৈয়েবুর রহমান, সদস্য সচিব ইবাদুল হক রুবায়েদ, সদস্য গোলাম মোস্তফা তুহিন; সাজ-সজ্জা উপ-কমিটির আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, যুগ্ম-আহবায়ক ইলিয়াস হোসেন, সদস্য সচিব শামছুল আলম পিন্টু; আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক মোল¬া মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব এনামুল হক সজল; আবাসন উপ-কমিটির আহবায়ক শামীম কবির ও সদস্য সচিব মেজবাউল আলম; প্রচার ও দপ্তর উপ-কমিটির আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, যুগ্ম-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব তানভিরুল আজম রুম্মান।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলি জুলু, মোল¬া খায়রুল ইসলাম, রকিব মলি¬ক, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, তৈয়েবুর রহমান, শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু, জিএম কামরুজ্জামান টুকু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, ইলিয়াস মলি¬ক, শেখ আজগর আলী, হাফিজুর রহমান, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, নাজমুর সাকির পিন্টু, আরিফুর রহমান আরিফ, সেলিম সরদার, রবিউল হোসেন, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, তানভীরুল আজম রুম্মান, সাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, গাজী আব্দুল হালিম, দিদারুল হোসেন দিদার, শামসুল বারীক পান্না, খান ইসমাঈল হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আজাদ আমীন প্রমুখ।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম তরিকুল ইসলাম। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সম্মানিত অতিথি ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম কবি শামছুর রহমান, সাধারণ সম্পাদক সমরেশ সরকার, ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, প্রধান বক্তা ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে সর্ব সম্মতিক্রমে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে শুভজ্যোতি মন্ডল (অপু) কে আহবায়ক ও আশিকুজ্জামান বাদশা, মোঃ আবু রায়হান খান এবং মোঃ অহিদুজ্জামান সোহাগকে যুগ্ম-আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সদস্য যথাক্রমে তোহিদুজ্জামান ইমরান, মোঃ মনিরুজ্জামান, মোঃ তোহিদুর রহমান তৌহিদ, মোঃ শাহিন আলম, শিমুল মন্ডল, প্রবীর গাইন, সাব্বির হোসেন, ঋষিকেশ মন্ডল, মুকেশ মন্ডল, শাহিদুজ্জামান, আল-আমিন, ইখলাস হোসেন, মেহেদী হাসান, বাহারুল ইসলাম, রকিব খান।
মশিয়ালী ট্রিপল মার্ডার হত্যা মামলার আসামি জাকারিয়া কর্তৃক দোকানপাট ভাংচুর
ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
নগরীর খানজাহান আলী থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার বাদী মোঃ সাইদুল ইসলাম এর চাচাতো ভাই আঃ মান্নান শেখ (৪৩) কে রবিবার রাতে মশিয়ালী মাদ্রাসা এলাকা থেকে আটক করে খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। এসময় ট্রিপল মার্ডার মামলার আসামি শেখ জাকারিয়া মশিয়ালী গ্রামের আবুল এর চা দোকান ভাংচুর করেন । এখবর ছড়িয়ে পড়লে রবিবার রাত পৌনে ১০ টার সময় মশিয়ালী গ্রামের হাজার হাজার নারী পুরুষ খুলনা যশোর মহাসড়কের আফিলগেট চেকপোষ্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । এসময় মশিয়ালী সন্ত্রাস নিমুর্ল কমিটির আহবায়ক ও স্থানিয় ইউপি সদস্য বখতিয়ার পারভেজ বলেন , ট্রিপল মার্ডার মামলার আসামিরা জামিনে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের পায়তারা করছে , গনপিটুনীতে নিহত জিহাদ হত্যা মামলা কে সামনে এনে নিরিহ গ্রামবাসিকে হয়রানি করছে । একজন হত্যাকারী , খুনি কিভাবে প্রশাসনের সাথে থেকে এলাকায় ঢুকে সাধারন দোকানদারদের উপর হামলা এবং দোকানপাট ভাংচুর করে তা আমাদের বোধগম্য নয় । গনপিটুনিতে নিহত জিহাদ হত্যা মামলায় তারা পরিকল্পিত ভাবে আসামি বানাচ্ছে । খবর পেয়ে কেএমপির এডিসি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ও খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস ঘটনাস্থলে পৌছান এ সময় আইন হাতে তুলে না নিতে অবরোধকারিদের অনুরোধ করেন । স্থানিয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসির সাথে কথা বলে প্রায় দেড় ঘন্টা পর এলকাবাসি রাজপথ ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয় । এদিকে মশিয়ালী সন্ত্রাস নিমুর্ল কমিটির নেতৃবৃন্দ বলেন এখন আমাদের আর হারানোর কিছু নেই , আমরা কঠোর অচিরেই কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
বুধহাটা হাই স্কুলে আইন শৃংখলা বিষয়ক ক্লাস পরিচালনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) স্কুলের হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়।
স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন, প্রধান অতিথি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাহস আর বিশ্বাসের ঘাটতির কারনে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভাল করতে পারেনা। অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ৭% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদের বয়সের এ সময়টাই জীবন গড়ে তোলার সময়। বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। সন্তান পুষ্ট হয়না। এজন্য তিনি সকলকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। তোমরা এমন কাজ করবে যা শুনলে মানুষ ঘৃণা করে। তোমাদের কাজের জন্য পিতা-মাতা, শিক্ষকদের মাথা নিচু হয়ে যায় তেমন কাজ কখনোই করার চিন্তা মাথায় আনবে না।
স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক-প্রভাষক মন্ডলী, আশাশুনি প্রেসক্লাব ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুনাকরকাটিতে রাস্তার সোলিং এর কাজ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে রাস্তার সোলিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় গুনাকরকাটি কৃষি ব্যাংকের কাছে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। গুনাকরকাটি কৃষি ব্যাংকের কাছ থেকে গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া মাদরাসার পিছন পাশ দিয়ে মাওঃ রবিউল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তার ইটের সোলিং কাজ করা হচ্ছে। এডিবির অর্থায়নে দু’শতাধিক ফুট দীর্ঘ রাস্তার সোলিং এর কাজ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৮০ হাজার টাকা। কাজ বাস্তবায়ন করছেন ইউপি সদস্য আঃ বারী গাজী। অনুষ্ঠানে মাওঃ রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফকিরহাটের কাবিটা প্রকল্পের কাজ এখন দৃশ্যমান
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাটে কাজের বিনিময়ে খাদ্য (টাকা) কর্মসূচির “কাবিটা প্রকল্পের” উন্নয়ন মুলক কাজ এখন দৃশ্যমান হচ্ছে। ফলে এ উপজেলা এসডিজি বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে যেতে সক্ষম হয়েছে। সরকারের ৪১সালের যে ভিশন তা বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ গুলি সুসম্পন্ন করছে। যে কারণে কাবিটা প্রকল্পের উন্নয়ন মুলক কাজ গুলি আজ দৃশ্যমান হওয়ার পাশাপাশি তা এখন জনকল্যানেও সহায়ক হচ্ছে। এ ধারা অব্যহত রাখতে পারলে সরকারের ৪১সালের যে ভিশন তা এ উপজেলাতে অচিরেই বাস্তবায়ন করা সম্ভব হবে।
জানা গেছে, ২০২১-২২অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে বেতাগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকুলী আশ্রায়ন প্রকল্পের পার্শ্বে প্রস্তাবিত মুজিব কেল্লাই যাওয়া-আসার জন্য একটি বিলীন হয়ে যাওয়া কাচা রাস্তা নির্মানের জন্য ২লক্ষ ৩৭হাজার ৮শত টাকা বরাদ্ধ দেওয়া হয়। যে রাস্তাটি মাত্র ২০দিনে সুসম্পন্ন করা হয়েছে। ঐ রাস্তাটি লম্বা ৪৫০ফুট, চওড়া ৩১ফুট এবং সাড়ে ৫ফুট উচ্চতা সম্পন্ন করা হয়েছে। এত কম টাকায় এত ভাল কাজ করা যায়, তা নিজে চোখে না দেখলে অনুধাবন করা সম্ভব হবে না। শুধু তাই নয়, রাস্তা নির্মাণ করেই প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য শেখ লুৎফার রহমান (কালা) ক্ষ্যান্ত হয়নী, তিনি নিজস্ব অর্থায়নে কাচা রাস্তাটিকে টেকসই করার জন্য তার দু’পার্শ্বে বিপুল পরিমানে সজিনার ডাল রোপন করেছেন। যা সত্যিই দৃশ্যমান। সরকারের ৪১সালের যে ভিশন তা কতটা বাস্তবায়ন হচ্ছে তা এখানে আসলে বুঝা যাবে।
এছাড়া পিলজংগ ইউনিয়নের ২নং বৈলতলী ওয়ার্ডের তেলীর পুকুর পাকা রাস্তার মাথা হতে আফজাল ঢালীর বাড়ি পর্যন্ত কাচা রাস্তা পূনঃ মেরামত প্রকল্প। মাত্র ৬টন ৬শত ৮২ কেজি চাউল বরাদ্ধ দেওয়া হয়েছিল প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হাওলাদারকে। তিনি ২হাজার ফুট লম্বা ১২ফুট চওড়া এবং গড়ে আড়াই ফুট উচ্চতা সম্পন্ন রাস্তাটি নির্মাণ করেছেণ। যা দৃশ্যমান হয়েছে। শুধু তাই নয়, লখপুর ইউনিয়নের খাজুরা ২নং ওয়ার্ডে মহির বাড়ী হইতে উত্তরপাড়া জামে মসজিদ হয়ে ইদ্রিস এর বাড়ী পর্যন্ত কাচা রাস্তা পূনঃ নির্মাণ যা ১২শত ফুট লম্বা, ১০ফুট চওড়া এবং গড়ে ৩ফুট উচ্চতা সম্পন্ন মাটি ভরাট করা হয়েছে। এছাড়া প্রকল্পের সভাপতি মোঃ কবির মোড়ল সেই রাস্তার প্রবেশ দ্বারে প্রায় সাড়ে ৪শত ফুট ইটের সলিং নির্মান করেছেন। এখানে মোট বরাদ্ধ ছিল, ১লক্ষ ৯৪হাজার টাকা। একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভট্টখামার আলমগীর শেখের বাড়ী হইতে মধুসুধন ঘোষের বাড়ীর সামনে দিয়ে শ্রীবাস ঘোষের বাড়ী পর্যন্ত কাচা রাস্তায় মাটি ভরাট করেছেন, প্রকল্পের সভাপতি মোঃ হারুন অর রশিদ। তিনি ৮টন ৩শত কেজি গমের বরাদ্ধে উক্ত কাজ করেছেন। তিনি প্রায় ১২শত ফুট লম্বা ও ১০ফুট চওড়া একটি বিলীন হওয়া রাস্তা পুনঃ নির্মাণ করেছেন। অপর দিকে পাগলা দেয়াপাড়া কালিতলা মন্দিরে যাওয়ার একমাত্র কাচা রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। কালিতলা রাস্তাটি ৪টন ৩শত ১৪কেজি চাউল বরাদ্ধে প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মোঃ মোস্তাকিন বিল্লাহ একাজটি করেছেন। স্বল্প টাকা বা গম এবং চাউলের বিনিময়ে এত সুন্দর কাজ করা হয়েছে। যা নিজে চোখে না দেখলে অনুধাবন করা যাবেনা। কাজের বিনিময়ে খাদ্য (টাকা) কর্মসূচির “কাবিটা প্রকল্পের”কাজ এত ভাল হবে তা কখনো কল্পনাও করা যায়নী। ফকিরহাট উপজেলায় “কাবিটা প্রকল্পের”কাজ এখন দৃশ্যমান হচ্ছে। বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের স্থানীয় বাসিন্দা কবির শেখ, মুজিবুর রহমান, শিল্পি বেগম ও ফাতেমা বেগম সহ একাধিক ব্যক্তিরা বলেছেন, মুজিব কেল্লায় যাওয়ার জন্য যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে, তা পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাধ নির্মানের মত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড টেন্ডারের মাধ্যমেও এত ভাল কাজ করতে পারতোনা। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অর্থের সঠিক ব্যাবহার করা হলে সব অসম্ভবকে সম্ভব করা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা ২০২১-২২অর্থ বছরে এ উপজেলার ৮টি ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য (টাকা) কর্মসূচির “কাবিটা প্রকল্পের”কাজ মোট ৬১টি প্রকল্পের মাধ্যমে করতে সক্ষম হয়েছি। যা দৃশ্যমান হয়েছে। আমরা আগামীতে যাহাতে কাজ গুলি এর চেয়ে আরো সুন্দর ও ভাল হয়, সেই লক্ষ্য মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। তবে জনবল সংকটের কারণে আমাদের যে লক্ষ্য তা বাস্তবায়নে বাধা হয়ে দাড়াচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, আমি পিলজংগ, বেতাগা ও লখপুর ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্পে নিজে গিয়েছি, এবং কাজ গুলি সরেজমিনে পরিদর্শন করে দেখেছি কাজ গুলি সত্যিই খুব ভাল হয়েছে। অন্যান্য উপজেলার তুলনায় ফকিরহাটের কাজ গুলি ভাল ও দৃশ্যমান হয়।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা মুলত টেকসই ও উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরনে কাজ করছি। চাকুলীর মুজিব কেল্লাই যাওয়া-আসার যে রাস্তাটি নির্মাণ করা হয়েছে, তা ভাল হয়েছে। আমরা ৪১সালে সরকারের যে ভিশন তার বাস্তবায়ন করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধারা অব্যাহত রাখলে সরকারের ৪১সালের যে ভিশন তা এ উপজেলাতে অচিরেই বাস্তবায়ন করা সম্ভব হবে।
শেখ সোহেলের উদ্যোগে নতুন বাজার মোড়ে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সুখে-দুঃখে যে মানুষের পাশে থাকে, সেইত প্রকৃত নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু নিজে নন তারঁ পরিবারের সকল সদস্য জীবন দিয়েছেন বাংলাদেশ ও বাঙ্গালীর অধিকার রক্ষায়। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশে^ এক অনন্য উচ্চতায় উত্তীর্ণ হচ্ছে। আর জাতির জনকের সেই রক্তের ধারা খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য কাজ নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের নেতৃত্বেই খুলনায় আজ আওয়ামী লীগ অপ্রতিরোধ্য গতিতে চলমান। আর কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের আশায় অপরাজনীতি করে যাচ্ছেন। তাদেরকে কখনও এলাকায় দেখা যায় না। মানুষের আপদে বিপদে দেখা যায় না। তারা এসি রুমে বসে অপরাজনীতিতে লিপ্ত থাকেন। আর নির্বাচনের আগ মুহুর্তে অপপ্রচার করে জনগনকে বিভ্রান্ত করেন। দেশ বিরোধী জন সমর্থন হীন এই অপশিক্তকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সোমবার নগরীর নতুন বাজার মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল এর উদ্যোগে ইফতার বিতরণকালে এ কথা বলেন সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এ সুময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবরীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসনে সুজন, মহানগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মালেক, ফেরদাউস হোসেন লাবু, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, জিহাদুর রহমান জিহাদ, নগর ছাত্রলীগ নেতা তাজমুল ইসলাম তাজু, মাহমুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলায় যুব মহিলা লীগের দুই নেত্রী বহিষ্কার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিকেলে মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। বহিষ্কৃতরা হলেন মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না ও পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন। এ দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানে হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মােংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ভেরিফাই ফেসবুক আইডি (ঝধিঢ়হধ ঝধলরধ) থেকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীর জনকের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ উপহাস করে ও আপত্তিকর পােষ্ট সামাজিক যােগাযােগ মাধ্যমে পোষ্ট দেয়া হয়।
উল্লেখিত পােষ্টে মােংলা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিউলি আকন উৎসাহ ও তামাসামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছে বলে সুমি লীলা ও ইস্তুতি সরকার তাদের বহিষ্কারাদেশ পত্রে উল্লেখ করেছেন। তারা এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা ও তাদের প্রাথমিক দলীয় সদস্য পদ বাতিল করা হলো বলে উল্লেখ করা হয়।
এ বহিষ্কারাদেশের বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ’র শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রাধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টির বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই যুব মহিলা লীগের জরুরী বৈঠকে কমিটির সকল সদস্যদের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, মোংলা পৌর যুব মহিলা লীগের দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন কটুক্তি ও উপহাস দুঃখজনক। আমি দলীয় জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছি, যাতে করে আমার যুব মহিলা লীগের ভিতরে কোন নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে আর কেউ সাহস না পায়।
প্রতিপক্ষের হামলায় ফটো সাংবাদিক গফফার আহত
স্টাফ রিপোর্টার
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন চিত্র সাংবাদিক আব্দুল গফফার। সোমবার সকালে এই ঘটনার পর তাকে খুলনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। প্রতিপক্ষেও লোকজন হাসপাতালে গিয়েও দ্বিতীয় দফায় হামলা চালালে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে। এ ঘটনায় আব্দুল গফফারের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে আব্দুস সাত্তারসহ ৪ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন। আহত সাংবাদিক আবদুল গফফারের স্ত্রী কোহিনুর বেগম ও স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার সকাল আটটার দিকে পৈতৃক সম্পত্তির উপর যাতায়াতের রাস্তা করার সময় প্রতিপক্ষ শেখ আব্দুস সাত্তার ও তারপুত্র রাকিবুল ইসলাম রাহাতসহ একটি দল লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার বুক-পেট ধারালো অস্ত্রে কেটে যায় এবং তিনি মাথায় আঘাত পান। দ্রুত তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হামলাকারীরা আবার হাসপাতালে ঢুকে মারপিট শুরু করে। এ সময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে (কোহিনুর বেগম) এবং তার ভাইয়ের ছেলে এ্যাডভোকেট এসএম আজমির হামজা জেমসকেও মারধর করে। দ্রুত ট্রিপল নাইনে কল দিলে পুলিশ এসে হামলাকারী আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনার পর পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন জানিয়ে সাংবাদিক আব্দুল গফ্ফার বলেন, আসামিদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ একাধিক মামলা রয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং তার নিরাপত্তা দাবি করেছেন। উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল গফফার ও আবদুল সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি আব্দুল গফফার আদালত থেকে ডিগ্রীপ্রাপ্ত হলে একের পর এক হামলার ঘটনা ঘটছে।
নদীর ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করলেন সালাম মূশের্দী এমপি
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকার নিরাপদ স্যানিটেশনের বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে। এদিকে তেরখাদার নাচুনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন চিত্রা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করেন সালাম মূর্শেদী এমপি।
তেরখাদা সাচিয়াদাহ ইউনিয়নের অর্ন্তগত নাচুনিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন চিত্রা নদীর ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করা হয়। সোমবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় নাচুনিয়া বাজার চত্বরে মসজিদ কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় তিনি বলেন, তেরখাদা উপজেলায় এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। মসুন্দিয়া খালের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা চিন্তা করে তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও এখানে একটি মসজিদ রয়েছে। যা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর রক্ষার্থে যা করা প্রয়োজন সরকার ও আমার পক্ষ থেকে সবই করবো।
খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় রূপসার ৫টি ইউনিয়নের দশটি জন গুরুত্বপূর্ণ স্থানে রোববার (১০ এপ্রিল) বেলা ১১ টায় কমিউনিটি ল্যাট্রিন এর উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, বর্তমান সরকার সুপেয় পানির জন্য বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে সরকার। দেশের জনসংখ্যার ৪৮ ভাগ মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে। উন্মুক্ত জায়গায় মল ত্যাগ বন্ধে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
তিনি আরও বলেন, সবার জন্য নায্যতার ভিত্তিতে নিরাপদ পয়:নিস্কাশন ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সবার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, পাবলিক কমিউনিটি টয়লেট স্থাপনসহ বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক স্থাপন করা হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থায় নিশ্চিত করতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামী লীগ নেতা হাসিব মোল্যা, মোঃ নজরুল ইসলাম, যুবনেতা হাবিবুল্লাহ পান্নু, সমাজসেবক ইশারত খান, খান চান মিয়া, ইউপি মেম্বার মোঃ গিয়াস খান, সাবেক মেম্বার নিয়ামত তরফদার, খান সুখ মিয়া, মোঃ মহব্বাত খান, রাজ্জাক বিশ্বাস, মোঃ মহসেন বিশ্বাস, মোঃ ইসহাক মোল্যা, মুক্তিযোদ্ধা জিন্নাত চৌধুরী ও মোঃ সালাউদ্দিন চৌধুরী, মোঃ ইসহাক চৌধুরী। খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি ল্যাট্রিন এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, জেলা স্বেচ্ছাসেবকীগের সাবেক আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান এসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, প্রচার সম্পাদক আ. গফুর খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. ফরিদ শেখ, শ্রমিক নেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ প্রমূখ।
বাগেরহাটে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর সঠিক বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি নামক একটি সংগঠন এই সংবাদ সম্মেলন করে। বাগেরহাট পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ারপার্সসন ফরিদা আক্তার বানু লুসির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, রুপান্তর কর্মকর্তা তসলিম আহমেদ টংকর, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী বাংলাদেশে মাতৃদুগ্ধের বিকল্প গুরো দুধ বিক্রয় নিষিদ্ধ। আইন থাকার পরে বাগেরহাটে বেশিরভাগ দোকানে প্রকাশ্যে গুরো দুধ বিক্রি হয়। যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। মায়ের দুধ না খাওয়াইয়ে বিকল্প গুরো দুধ খাওয়ালে শিশুদের নিউমোনিয়াজনিত মৃত্যুর ঝুকি প্রায় ১৫ গুন বৃদ্ধি পায়, ডায়রিয়ায় মৃত্যুর ঝুকি বৃদ্ধি পায় ১১ গুন, শিশুদের অপুষ্টি ও অন্যান্য কারণেও মৃত্যুর ঝুকি বৃদ্ধি পায়। স্পষ্ট আইন থাকার পরে প্রকাশ্য বাজারে গুরো দুধ বিক্রয় বন্ধ হয়নি। আমরা চাই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাতৃদুগ্ধের বিকল্প গুরো দুধ বিক্রয় বন্ধ হোক। মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
পরে মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
কুয়েটে ইএসই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ইএসই বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি সোমবার বিকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ইএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, ইনস্টিটিউট অব এনভাইরনমেন্ট এন্ড পাওয়ার টেকনোলজী (আইইপিটি) এর পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজার কালিবাড়ি মন্দিরে বার্ষিক শীতলা পূজা আজ
খবর বিজ্ঞপ্তি
বাজার কালিবাড়ি মন্দিরে বার্ষিক শীতলা মাতার পূজা আজ মঙ্গলবার। দুপুর ১২টায় মন্দির কর্তৃপক্ষ এর আয়োজন করেছে। আগামীকাল বুধবার আদিকালি পাড়া দুর্গা মন্দিরে বেলা ৩টায় দেল পূজা ও খেজুর ভাঙ্গা উৎসব পালিত হবে। মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী সকল ভক্তদের যথাসময় এই অনুষ্ঠঅনে উপস্থিত থাকার জন্য অনরোধ জানিয়েছেন।
সাতক্ষীরার আশাশুনিতে বন্ধুকে হত্যার দায়ে অপর বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা আশাশুনিতে কলেজ পড়ুয়া বন্ধুকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার দায়ে মোবাশি^র হোসেন নামের অভিযুক্ত কলেজ ছাত্রকে যাবজ্জীবন কারাদল্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে মোবাশি^র হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেননা।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোবাশি^র হোসেন (২৩) আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে ও আশাশুনি ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার বৈকারঝুটি গ্রামের শঙ্কর সরকারের ছেলে চন্দ্রশেখর সরকার ও একই গ্রামের মোবাশি^র হোসেন ছোটবেলা থেকে একই সাথে পড়ালেখা করতেন। শোভনালী নলকুড়া বিলে তাদের দুজনেরই পৈতৃক একটি মাছের ঘের রয়েছে। চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি ডিগ্রি কলেজ থেকে একই সাথে এসএসসি ও এইসএসসি পাশ করার পর চন্দ্রশেখর সাতক্ষীরা সরকারি কলেজে ও মোবাশি^র হোসেন আশাশুনি ডিগ্রী কলেজে ভর্তি হন। এদিকে মোবাশি^রের সাথে একই গ্রামের ইন্দ্রানী ঘোষ ওরফে পাপিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একজন হিন্দু মেয়ের সঙ্গে একজন মুসলিম যুবকের প্রেম মেনে নিতে পারেনি চন্দ্রশেখর। তাদের প্রেমজ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে বাগবিতণ্ডা হতো দু’বন্ধুর মধ্যে। এর ধারাবাহিকতায় চন্দ্রশেখরকে পথের কাটা ভেবে তাকে হত্যার পরিকল্পনা করে মোবাশি^র। এক পর্যায়ে ২০২০ সালের ১৮ অক্টোবর রাতে চন্দ্রশেখরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি মৎস্য ঘেরে ডেকে নিয়ে যায় মোবাশি^র। সেখানে পাপিয়াকে নিয়ে কথা উঠলে তর্কাতর্কির এক পর্যায়ে চন্দ্রশেখরকে মারপিট করতে থাকে মোবাশি^র। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মৎস্যঘেরের পানির মধ্যে ফেলে দিয়ে আত্মগোপন করে মোবাশি^র। পর দিন ওই ঘের থেকে চন্দ্রশেখরের মরদেহ উদ্ধার করে আশাশুনি থানা পুলিশ। এরপর ২০ অক্টোবর নিহতের বাবা শঙ্কর সরকার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ছেলেকে হত্যার পর লাশ গুম করার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- জিআর-২৫৬/২০। পুলিশ রাতেই সাতক্ষীরা শহরের একটি বাসা থেকে মোবাশি^রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। পাপিয়ার সঙ্গে সম্পর্ককে ঘিরে বন্ধু চন্দ্রশেখরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে বিচারিক হাকিম রাকিবুল ইসলামের কাছে মোবাশি^র ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরবর্তীতে আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যায় মোবাশি^র। এদিকে, গত বছরের ৩১ মে মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর মোবাশি^র হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পলাতক অবস্থায় লিগ্যাল এইডের আইনজীবী অ্যাড. আনিছুজ্জামান আনিছ আসামীপক্ষে মামলা পরিচালনা করেন।
মামলার নথি ও ১৪ জন সাক্ষীর জেরা-জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী মোবাশি^রের বিরুদ্ধে হত্যার পর লাশ গুম করার অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ২বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে নিহতের বাবা শঙ্কর সরকার বলেন, তার ছেলের হত্যাকারি মোবাশি^রের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ে তিনি খুশী নন। তবে উচ্চতর আদালতে তিনি আপীল করবেননা বলে জানান।
রাস্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলি এ্যাড. আব্দুল লতিফ জানান, ঘটনার সময়ে আসামির বয়স ছিল মাত্র ২১। বয়স বিবেচনায় তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে রাস্ট্রপক্ষ খুশি বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের মৎস্য সম্পদের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের মৎস্য সম্পদের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু অগ্রগতির হার আরো বাড়াতে হবে। তিনি বলেন, অনেক মৎস্যজীবী নির্বিচারে জাটকা নিধন ও মা ইলিশ ধ্বংস করছে। সরকার এ ধরণের কর্মকান্ড বন্ধের লক্ষ্যে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকাকালীন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর গল্লামারীস্থ মৎস্যবীজ উৎপাদন খামারের মিলনায়তনে ‘‘ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন’’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ২০২১-২০২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা মৎস্য অধিদপ্তর-খুলনা তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলার ২৫ জন মৎস্যজীবী অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীদেরকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞাকালীন বিকল্প কর্মসংস্থানের জন্য একটি করে বাছুর দেয়া হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মৎস্য সম্পদের জোগান বাড়াতে বর্তমান সরকার নদী ও খাল খনন শুরু করেছে। পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে নানা প্রকল্প গ্রহণ করেছে। সিটি মেয়র তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতি চারণ করে বলেন, সে সময় খুলনাঞ্চলের নদ-নদী ও খাল-বিল মৎস্য সম্পদে ভরপুর ছিল। নানা প্রতিকূলতায় এ অঞ্চলের নদীগুলো এখন মাছ শুন্য হয়ে পড়েছে। তাই মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল-এর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তর-খুলনার বিভাগীয় উপপরিচালক মোঃ আবু সাঈদ ও প্রাণিসম্পদ অধিদপ্তর-খুলনার পরিচালক ডা. সুখেন্দু শেখর গায়েন। কর্মশালায় খুলনা জেলার বিভিন্ন উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবীগণ অংশগ্রহণ করেন।
অভয়নগরে বাগদাহ বিল কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার-
অভয়নগরের বাগদাহ বিল কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ এপ্রিল সোমবার সকাল ১০টায় বাদহাগ সেচ প্রকল্পের স্থানে হুমায়ন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন সাগর, চলিশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানা আব্দুল মান্নান। আরোও উপস্থিত ছিলেন, বাগদাহ বিল কৃষি ও মৎস উন্নয়ন প্রকল্পের সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক সানা, সিনিয়র সভাপতি শেখ আতিয়ার রহমান, সেচ কমিটির আহবায়ক ইকবল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দীন মোল্যা, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ বিশ্বাস, আফজাল হোসেন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বর শেখ ফারুখ হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বর রবিউল ইসলাম রবি, ১,২,৩ সংরক্ষিত মহিলা মেম্বর আমেনা ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় গত ৩/৪ বছর পানির নিচে তলিয়ে আছে এ বিলের ৩শ বিঘা জমি। যার ফলে ভুক্তভোগী ১৭৫জন কোন প্রকার ফসল উৎপাদন করতে না পারায় মানবেতর জীবন পারকরতে হচ্ছে তাদের। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিজেদের অর্থায়নে সেচ প্রকল্পের উদ্দোগ্য গ্রহন করা হয়েছে বলেন জানান সংশ্লিষ্টরা।
শ্যামনগরে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।সোমবার ১১ এপ্রিল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ভূক্তভোগী মুক্তিযোদ্ধা ও স্বজনরা অভিযোগ করেন,শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী এলাকায় বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের পরিবার সাড়ে ১৬ শতাংশ জমি ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সম্প্রতি জমিটি দখলের পাঁয়তারা করেন স্থানীয় আইয়ুব আলী ও তার সহযোগীরা।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধের লুৎফর ফকির তার অভিযোগ বলেন,অভিযুক্তরা স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনে সহ ২০-৩০ জন ভাড়াটিয়া লোক নিয়ে ওই জমি দখল করে নেয়। তাদের অপতৎপরতা ও ভয়ভীতি দেখানোর কারণে ভূক্তভোগী মুক্তিযুদ্ধা পরিবার পালিয়ে যান।
মানববন্ধনে অংশ নেয়া উপজেলার মুক্তিযোদ্ধারা ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জমি জবর দখল মুক্ত ও দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন সহ প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলমুক্ত ও দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ৩০ চৈত্র ১৪২৮ (১৩ এপ্রিল) বুধবার চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ১৪২৯ (১৪ এপ্রিল) বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে – ৩০ চৈত্র বিকাল সাড়ে ৩টায় ঘুড়ি উৎসব, পহেলা বৈশাখ সকাল ৭.৪৫ মিনিটে বর্ষ আবাহন, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা এবং সকাল ৯.৪৫ মিনিট থেকে লাঠিখেলা, ম্যাজিক শো, বানরখেলা ইত্যাদি। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহেশপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত,আহত ৩
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি’,
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহতসহ ৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ১০ টার দিকে উপজেলার পান্তাপাড়া ইউপির মানিকদিহি নামক বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজিদুল ইসলাম (১৭) পান্তাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে ও পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে মাজিদুল ও তার ৩ বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার মানিকদিহি নামক বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বাঁশ বোঝাই পাওয়ার টিলারের সাথে ধাক্কা লাগে। মাজিদুলের অবস্থা আশস্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আজাহার উদ্দীন তাকে মৃত ঘোষণা করেন। সাথে থাকা তার আরও ৩ বন্ধু আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল হক স্বপন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার অফিসার্স ইনর্চাজ(ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিচ্ছিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সাতটি অপারেশন থিয়েটার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অস্ত্রোপচারের জন্য ৭ টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ২ টায় হাসপাতালের আশরাফ আলী ভবনে অত্যাধুনিক এ নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করেন প্রয়াত শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী সকিনা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, প্রয়াত শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের বড় মেয়ে সাফিনা খাতুন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন প্রমূখ। এসময় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘মানব সেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। নতুন ৭ টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধনের মাধ্যমে সেবার দ্বার আরো প্রসারিত হলো। স্বল্পমূল্যে রোগীরা এই হাসপাতালে সকল প্রকার উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন।’
আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, ‘স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আদ্-দ্বীন জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবায় অবদান রেখে চলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে।’
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম বলেন, ‘আদ্-দ্বীন এমন একটি প্রতিষ্ঠার যার চেয়ারম্যান তার মাকে দিয়ে অপারেশন থিয়েটার উদ্বোধন করিয়েছেন। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরাও যেন মাকে দিয়ে প্রতিটি ভালো কাজের সূচনা করতে পারি।’
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীনের সেবার পরিধি দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। অভিজ্ঞ ডাক্তার ও দক্ষ নার্সরা এই অপারেশন থিয়েটারে সেবা প্রদান করবেন। আদ্-দ্বীন হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সঙ্কটাপন্ন রোগীরা অত্যাধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিতে পারবেন।’
উল্লেখ্য, নতুন ৭টি ওটি যোগ হওয়ার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মোট ওটির সংখ্যা এখন ১৭ টি। এখানে ২৪ ঘণ্টা রোগীদের অস্ত্রপচার চলবে। নতুন অপারেশন থিয়েটারে শিশুদের জন্য রাখা হয়েছে বেবি ম্যানেজমেন্ট কর্ণার। এছাড়া প্রতিটি ওটিতে একটি করে ক্যামেরা সেট করা হয়েছে। যার মাধ্যমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী লাইভ অস্ত্রপচার দেখতে পারবেন।
নখখালী দাখিল মাদ্রাসায় কমিটি গঠনে দুর্নীতি-অনিয়মের অভিযোগ
মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার নখখালী দাখিল মাদ্রাসায় কমিটি গঠনে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসা সুপার বাকি বিল্লাহ দুর্নীতি-অনিয়মের মাধ্যমে তার আত্বীয়-স্বজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছে বলে মোঃ রিজাউল মোল্যা নামে এক অভিভাবক লিখিত অভিযোগ করেছে। অভিযোগ থেকে জানা গেছে, হাড়িগড়া গ্রামের রিজাউল মোল্যা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মনোনিত হলেও তাকে বাদ দিয়ে মাদ্রাসা সুপার বর্তমান কমিটিরি সভাপতি কাইজার মোল্যার সহযোগিতায় সভাপতির ভাইয়ের স্ত্রী খাদিজা ও বন্ধু আহাদ মোল্যাকে সদস্য নির্বাচিত করেন। খাদিজা ও আহাদ উভয়ের মেয়ে অন্যস্থানে পড়াশোনা করেন। অবৈধভাবে পারিবারিক কমিটি গঠন করে নিয়োগ বানিজ্য করার প্রক্রিয়া করছে সুপার ও সভাপতি। সরেজমিন তদন্ত করে জানা গেছে, বর্তমান কমিটিরি সভাপতি কাইজার মোল্যা মাদ্রাসা সুপার বাকি বিল্লাহ’র শ্যালক। অভিভাবক সদস্য মোঃ আবুজার মোল্যা সভাপতির মামা, অভিভাবক সদস্য মোঃ বনি-আমিন সভাপতির দুলাভাই, অভিভাবক সদস্য খাদিজা খানম সভাপতির আপন ছোট ভাই সোহেলের স্ত্রী, অভিভাবক সদস্য আহাদ মোল্যা সভাপতির ঘনিষ্ঠ বন্ধুূ, শিক্ষক প্রতিনিধি মোঃ এনামুল কবির মাদ্রাসা সুপারের আপন ভাই ও সভাপতি কাইজারের বেয়াই, আরেক শিক্ষক প্রতিনিধি সেলিনা খানম সুপারের দুলাভাইয়ের ভাবি। অন্যদিকে কমিটিতে বিদ্যুৎসাহী কাইসার মোল্যা সভাপতির আপন বড় ভাই। অনুসন্ধানে আরো জানা যায়, অভিভাবক সদস্য মিঠাপুর গ্রামের আহাদ মোল্যার মেয়ে মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ে, তার রোল-০৭। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থী নিজে। অন্যদিকে মাদ্রাসা সুপার বাকি বিল্লাহ দাবি করছেন, আহাদ মোল্যার মেয়ে ২০২১ সালে তার মাদ্রাসায় ভর্তি হন। কিন্ত কোন ধরনরে টিসি ছাড়া মাদ্রাসায় ভর্তির ব্যাপারে জানতে চাইলে সুপার জানিয়েছেন তখন ভর্তির জন্য কোন টিসির প্রয়োজন হতো না। অন্যদিকে গুঞ্জন রয়েছে আরেক অভিভাবক সদস্য খাদিজা দীর্ঘদিন ধরে নড়াইল পৈার শহরে থাকেন। তার মেয়ে নড়াইলে পড়াশোনা করে। এ ব্যাপারে জানতে খাদিজা খানমের সাথে যোগাযোগ করলেও তিনি সন্তোষজনক কোন জবাব দিতে পারেন নি। এ ব্যাপারে মাদ্রাসা সুপার বাকি বিল্লাহ বলেন, কমিটি নিয়ম মতই হয়েছে। কোন ধরনের অনিয়ম করা হয় নি। ম্যানেজিং কমিটিরি সভাপতি কাইজার মোল্যা বলেন, মাদ্রাসায় নিয়োগ রয়েছে। নিয়োগ বন্ধে একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কমিটিরি বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামী আন্দোলন নেতার মায়ের ইন্তেকাল, জেলা নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৌলতপুর থানা শাখার সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাবিরের মাতা ইন্তেকালে গভীর শোক, আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান,সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান , মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোঃ হুমায়ুন কবির, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,মোঃ হায়দার আলী, মোঃ মেহেদী হাসান, হাফেজ মঈনউদ্দিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ রওশন আলী, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন খুলনা মেডিকেলে চিকিৎসকদের অবহেলায় রোগী মারা যাওয়া, মৃতদেহ আটকে রাখা অত্যান্ত দুঃখ জনক ও অমানবিক। চিকিৎসকদের কাছে সাধারণ নাগরিক কখনো এমন আচারন প্রত্যাশা করেনা। নেতৃবৃন্দ এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বাগেহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী(৭০) নামের বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) বিকালে মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে এই মারপিটের ঘটনা ঘটে। এসময় ছেলের লাঠি পিটানোতে বৃদ্ধ চান্দে আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকাবাসীর সহয়তায় নিহতের ছেলে মারপিটকারী হিরণ মৃধাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ বাবা নিহতের ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমরা মারপিটকারী ছেলেকে গ্রেফতার করেছি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে চান্দেআলী তার স্ত্রী খাদিজা বেগমকে মারপিট করে। ঘরে ফিরে মাকে মারপিটের ঘটনা শুনে চান্দেআলীর ছেলে হিরণ লাঠি দিয়ে তার বাবাকে মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দাকোপে তরমুজ চাষীদের পানির সংকট চারিদিকে পানির হাহাকার কৃষক দিশেহারা
মোঃ শামীম হোসেন, বাজুয়া
খুলনার দাকোপে তরমুজ চাষীদের চরম পানির সংকট দেখা দিয়েছে চারিদিকে পানির হাহাকার কৃষক দিশেহারা। এলাকা ঘুরে দেখা যায় খাল- বিল, নদী- নালা, পুকুর-ডোবার পানি শুকিয়ে যাওয়ার কারনে পানির জন্য হাজারো তরমুজ চাষি পড়েছেন মহা বিপাকে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ায় প্রতিদিন হাজার হাজার কৃষক তাদের চাষকৃত তরমুজ ক্ষেতে যে পরিমান পানি নিচ্ছে তাতে এলাকার সকল জলাশয় শুকিয়ে যেতে শুরু করেছে। এখন পানির জন্য তরমুজ চাষীরা দিশেহারা হয়ে উঠেছে চারদিকে শুধু পানি পানি চাই আরো পানি চাই। উপজেলা কৃষি অধিদপ্তর ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গত বছরের তুলনায় এবার তরমুজ চাষ বেড়েছে দ্বিগুণ। এবছর তরমুজ চাষ হয়েছে ৭ হাজার ৬ শত ৫ হেক্টর জমিতে। এছাড়া বোরো ধান ২১৫ হেক্টর, তিল ৩ হেক্টর, মুগডাল ৪ হেক্টর, ভূট্টা ৮ হেক্টর, বাঙি ১৫ হেক্টর ও অন্যান্য শাক সবজি ৫০ হেক্টর। ফলে এলাকার হাজারো কৃষকের ব্যাপক পানির চাহিদা বেড়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলার চালনা, বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, দাকোপ, কালিনগর, নলিয়ান এলাকাসহ প্রত্যান্ত অঞ্চলের ছোট-বড় খাল- নদীগুলোতেও কোন পানি নেই। বানিশান্তা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুদেব কুমার রায় বলেন তীব্র পানি সংকট দাকোপের তরমুজ চাষীদের জন্য। চারিদিকে হাহাকার করছে পানির জন্য। তিনি আরো বলেন দাকোপের বানীশান্তা ইউনিয়নের সব চেয়ে বড় নদী, খেজুরিয়া নদীর আজকের চিত্র খালের কোথাও একচুল পানি নাই নদী-খাল শুকিয়ে চৌচির সেচের পানির জন্য তরমুজ চাষীদের মাথায় হাত। লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন তরমুজ চাষীদের জন্য পানির প্রয়োজন এবার প্রতিটি খালেই মিষ্টি পানি ধরে রাখা হয়েছিল তারপরও পানি নাই খালে। এলাকার মানুষ তরমুজ চাষে ব্যাপক ঝুকে পড়েছে। সাথে সাথে দীর্ঘদিন খাল খনন না করায় এলাকার প্রতিটি খাল চড়া পড়ে গেছে। তাই খাল খনন করা জরুরি হয়ে পড়েছে আমি খাল খননের জন্য বিভিন্ন নেতৃবৃন্দর সাথে কথা বলেছি খুব তাড়াতাড়িই খাল খননের কাজ শুরু হবে। কৈলাশগঞ্জের তরমুজ চাষী দীপক রায় বলেন প্রতিটি খালে চরপাটা দিয়ে মাছ ধরার কারণে খালের গভীরতা কমে যাচ্ছে ফলে তরমুজ চাষের প্রধান আধার মিষ্টি পানি কৃষক তার চাহিদা মতো নদীতে ধরে রাখতে পারছে না। প্রতিটি খালে ঘন ফাঁসের জাল ও চড়পাটা পেতে রাখার কারনে নদীতে পানির গতি বেগে বাঁধা সৃষ্টি হচ্ছে ফলে নদী ভরাট হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন দপ্তরে বলেছি তবে কোন কাজ হয়নি এটা মগের মুল্লুক বলেও অনেকেই মন্তব্য করেন। চুনকুড়ি অঞ্চলের একাধিক কৃষকদের সাথে আলাপকালে তাঁরা জানান আমাদের এখানেও একই অবস্থা নদীতে পানি নাই ফলে আমরা চাষীরা পানির জন্য খুবই চিন্তায় পড়ে গেছি। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন এলাকার মানুষের অর্থনৈতিক আয়ের প্রধান উৎস তরমুজ। তরমুজ চাষ করে এলাকার কৃষকরা সফলতা পেয়েছে। এলাকায় ব্যাপক তরমুজ চাষ হচ্ছে তাই পানিরও চাহিদা বেড়েছে। এবার তরমুজ চাষের আগে আমি প্রতিটি খালেই পানি ভরে দিয়ে গেটের মুখ বেধে দিয়ে নদীতে বাঁধ দিয়ে দিয়েছে। তারপর ও কৃষকের পানি চাহিদা মিটছে না তাই নদী-খাল গভীর করে খনন করা ছাড়া আর কোন উপায় নাই। নদী খনন করার জন্য বরাদ্দ চেয়ে আমি উপজেলা মাসিক মিটিংয়ে জোর দাবি জানিয়েছি। এবিষয়ে উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান জানান, এলাকায় প্রচুর তরমুজ চাষ বেড়েছে যা গত বারের চেয়ে দিগুন। এছাড়া দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ায় নদী-খাল, পুকুর – নালা শুকিয়ে গেছে ফলে তরমুজ চাষীরা তাদের তরমুজ চাষের জন্য পানি পাচ্ছে না। আমি তরমুজের বিভিন্ন ক্ষেতে যেয়ে দেখেছি এবং আমাদের কর্মীরাও প্রতিনিয়ত চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য তরমুজ চাষীদের সাথে আছেন সকল এলাকার চাষীদের একটাই সমস্যা পানি। খাল খননের জন্য আমি উপরের কর্মকর্তাদের জানিয়েছি এবং কৃষকদের আমরা ব্যক্তিগত পুকুর খনন করার জন্য উৎস করছি। তিনি আরো বলেন কৃষকদের চাহিদা মতো পানির ব্যবস্থা করতে পারলে এলাকার চাষীদের আর কোন সমস্যা হবে না চাষাবাদের জন্য।
মোংলায় আশ্রয়ণের দরিদ্র শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটলো ইউএনও পুত্র কৃশানু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় অসহায় ও ছিন্নমূল শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন করেছে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের একমাত্র পুত্র কাব্য কৃশানু মজুমদার। উপজেলার নারকেলতলা আশ্রয়ণ প্রকল্পের শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটে কাব্য কৃশানু। জন্মদিনে রবিবার রাতে ইউএনও পুত্র কাব্য কৃশানু মজুমদার আশ্রয়ণ প্রকল্পের শিশুদের সাথে এই কেক কেটেছেন। সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত এসব শিশুরা এমন অনুষ্ঠানে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। পরে তাদেরকে কেক ও মিষ্টি খাওয়ানো হয়।
ইউএনও কমলেশ মজুমদার বলেন, একমাত্র পুত্র কাব্য কৃশানু মজুমদারের জন্মদিন ব্যতিক্রমীভাবে উদযাপন করতে এই উদ্যোগ ছিলো। সমাজের নানা রকম সুবিধা বঞ্চিত ছিন্নমূল আশ্রয়ণের শিশুদের আনন্দ দিতেই এমন আয়োজন করা হয়। ১০ এপ্রিল তিন বছর শেষে চার বছরে পা রেখেছে ইউএনও পুত্র কাব্য কৃশানু মজুমদার।
চৌগাছায় ভাড়ায় মোটরসাইকেল চালকের গলা কাটা মরদেহ উদ্ধার
যশোর অফিস
যশোরের চৌগাছা থেকে কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। সোমবার সকাল ৮টার দিকে চৌগাছার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেয়। কাইয়ুম ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছে। যশোর পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানিয়েছেন, চৌগাছার সৈয়দপুর- সাতমাইলগামী পাকা রাস্তার পাশ থেকে জনৈক কাইয়ুম আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত কাইয়ুম আলী যশোর সদরের কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের কাজ করতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাই মোঃ মুন্নার সাথে কথা হয় বলে জানা যায়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, দুষ্কৃতিকারীরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যে তাকে গলাকেটে হত্যা করতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, বাবা-মেয়ে গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে চুরির অপবাদ দিয়ে ৫ম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। তাকে প্রায় আধঘণ্টা নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্যাতনকারী আলী আহমেদ ও তার মেয়ে রোমানা খাতুনকে পুলিশ গ্রেফতার করেছে।
শিশুর মা ফাতেমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। রোববার দুপুরে ওই শিশুকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। সোমবার দুপুরে গ্রেফতার করা হয় অভিযুক্ত দুজনকে।
অভিযোগ থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের দিনমজুর মনোয়ার হোসেনের ছেলে আবদুর রহমান (১০) দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। রোববার দুপুরে টিফিন পিরিয়ডে সে স্কুলের নিকটবর্তী দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানদার আলী আহমেদের মেয়ে রোমানা খাতুন তাকে টাকা চুরির অভিযোগ তুলে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।
একপর্যায়ে দড়ি দিয়ে দোকানের সামনের বাঁশের খুঁটিতে বেঁধে রাখেন। পথচারীরা শিশু আবদুর রহমানকে ছেড়ে দিতে অনুরোধ করলেও প্রভাবশালী দোকানির মন গলে না। দোকানি আলী আহমেদ জানান, আবদুর রহমান দোকান থেকে টাকা চুরি করেছে। আমার দোকান থেকে প্রায়ই টাকা চুরি হয়। এ কারণে তাকে বেঁধে রাখা হয়েছে; যাতে আর কেউ টাকা চুরি করতে সাহস না পায়।
এ ব্যাপারে দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন হোসেন বলেন, পঞ্চম শ্রেণির ছাত্র আবদুর রহমানকে টাকা চুরির অপবাদ দিয়ে বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি ওই দোকানে গিয়ে আবদুর রহমানকে মুক্ত করি। একজন দোকানদার টাকা চুরির অপবাদ দিয়ে এভাবে একটা শিশু শিক্ষার্থীকে খুঁটিতে বেঁধে নির্যাতন করবে আমি ভাবতেও পারছি না। চুরির অপবাদ দিয়ে শিশুর প্রতি এহেন আচরণ কেউ আশা করে না।
এ ব্যাপারে স্থানীয় বেগমপুর ইউপি মেম্বার আবু সালেহ জানান, আমি বিষয়টি পরে জেনেছি। শিশুকে এভাবে খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা আইনের চোখে অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ।
দোকান মালিক আলী আহমেদের মেয়ে রোমানা খাতুন বলেন, আমি নিজে টাকাসহ ধরেছি আবদুর রহমানকে; তাই বেঁধে সামান্য শাস্তি দিয়েছি।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির যুগান্তরকে বলেন, ছোট্ট শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। সোমবার দুপুরে সোমবার দুপুরে দোকান মালিক আলী আহমেদ ও তার মেয়ে রোমানা খাতুনকে আটক করে থানায় আনা হয়েছে। বিকালে শিশুর মা ফাতেমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
‘পোড়ানোর গন্ধ নিয়ে রাজনীতিতে হালাল হাওয়ার অপচেষ্টা বরদাশত করবে না’
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাস আর জঙ্গি হামলা অপরাধীদের দমন করার মানে রাজনৈতিক নির্যাতন নয়। আগুন সন্ত্রাস ও জঙ্গি হামলার সঙ্গে জড়িত সব অপরাধী, তিনি যে পরিচয়েই থাকুক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে।
সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ বা জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অপরাধ, একুশে আগস্ট হত্যাকাণ্ডের অপরাধ- বহুদিন এর বিচারাচার না হলেও শেখ হাসিনা সরকার বিচারাচারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনার উদ্যোগ চলমান আছে। সুতরাং মানুষ পোড়ানোর গন্ধ গায়ে নিয়ে আতর মেখে ভোল পালটিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টা বর্তমান সরকার বরদাশত করবে না।
জাসদ সভাপতি বলেন, বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে এবং আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের অধিকার আছে, নির্বাচনে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করারও অধিকার আছে। সুতরাং সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই।
তিনি আরও বলেন, উত্থানের মধ্য দিয়ে হবে? চীনা কায়দায় হবে নাকি আমেরিকান কায়দায় হবে? নাকি কিউআর কায়দায় হবে সেটা আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে যার যার দেশের রাজনীতি তার তার। ভিনদেশের কায়দা অনুসরণ করে আর যাই করুক বাংলাদেশে কিছু হবে না।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাদের, মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল করিম, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কারাগারে হলো বাবু-সুখমনির বিয়ে
স্টাফ রিপোর্টার।।
খুলনা কারাগারে হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবুর সঙ্গে আরেক বন্দি সুখমনির বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে খুলনা কারাগারের অভ্যন্তরে অফিস কক্ষে তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। এদের মধ্যে বর মো. রফিকুল ইসলাম বাবু (৩৯) মহানগরীর রায়পাড়া ক্রস রোডের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে। আর কনে সুখমনি (১৫) নগরীর ৮৫, রায়পাড়া কসমস ক্লাবের পাশের বাসিন্দা মৃত গণি মোড়লের মেয়ে। খুলনা কারাগারের ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশে উভয়ের বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এসময় বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিস কেস নং-৬৯৯৯/২০২২-এর নির্দেশনা মোতাবেক ভিকটিম সুখমনি এবং হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবু কারাগারে থাকা অবস্থায় বিয়ের কাজ সম্পন্নের নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে রোববার দুপুর আড়াইটার দিকে কারাগারের অফিস কক্ষে খুলনা জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের অনুষ্ঠানে জেল সুপার মো. ওমর ফারুক, জেলার মো. তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন, ডেপুটি জেলার মো. নূর-ই-আলম সিদ্দিকী, সার্জেন্ট ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পদে নিয়োজিত কারা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খুলনায় ৪ তেলের মিলকে ৫ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার।।
সরিষার তেলে ভেজাল দেওয়ায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে ৪টি তেলের মিলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। অভিযান চালাকালীন র্যাব-৬, বিএসটিআই ও ক্যাব’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জরিমানা আদায় প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে তদারকি করে সরিষা তেলে ভেজাল দেওয়া, নিষিদ্ধ রং মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্রক্রিয়াকরণ করায় ৪টি মিলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কপিলমুনি ওয়েল মিলকে ১ লাখ টাকা, মেসার্স ডি এস ওয়েল মিলকে ১ লাখ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লাখ টাকা এবং উৎসব ওয়েল মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভূমি অফিসের কর্মচারীকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমির মাটি কাটতে বাধা দেওয়ায় সামাউল ইসলাম জুয়েল নামের ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামে ফসলি জমিতে এ ঘটনা ঘটে। আহত সামাউল ইসলাম জুয়েল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। তিনি বর্তমানে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দামুড়হুদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পান্না মিয়া বলেন, ‘কয়েক দিন আগে গোবিন্দহুদা গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান স্থানীয়রা। পরে ইউএনওর নির্দেশে আমি ও আমার অফিসের সহায়ক জুয়েল সেখানে গিয়ে তাদের মাটি কাটতে নিষেধ করি। সোমবার সকালে একই জায়গায় মাটি কাটার খবর শুনে জুয়েলকে পাঠাই। জুয়েল গিয়ে মাটি কাটায় বাধা দিলে ছয়-সাতজন শ্রমিকসহ তুহিন নামের এক যুবক তাকে বেধড়ক মারধর করে। তার মোটরসাইকেলের চাবিও কেড়ে নেয় তারা।
হাসপাতালে ভর্তি সামাউল ইসলাম জুয়েল বলেন, মাটি কাটায় বাধা দেওয়ায় আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠি ও হেলমেট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে শ্রমিকরা। আমি কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসি। পরে উপজেলা পরিষদের গেটে পৌঁছালে আবারো আমার ওপর হামলা চালায় তুহিনের ভাই জাহিদুল ইসলাম। আমি দৌড়ে উপজেলা সভা কক্ষে চলা আইনশৃঙ্খলা সভায় ঢুকে পড়ি। পরে আহত অবস্থায় উদ্ধার করে আমাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন সহকর্মীরা।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, উপজেলা পরিষদের ভেতরে মারধর শুরু করলে চলা আইনশৃঙ্খলা সভায় ঢুকে পড়ে জুয়েল। পরে উপজেলা পরিষদ এলাকা থেকে তুহিন আলী নামে এক যুবককে আটক করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
খুলনায় তিন লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার।।
প্রায় তিন লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ। ঈদের আগে বাজারে জাল টাকা ছড়ানোই ছিল তাদের উদ্দেশ্য বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) খুলনা মহানগরীর মির্জাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন সিলেটের আর একজন বাগেরহাটের বাসিন্দা। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার (ডিসি) বি এম নুরুজ্জামান বিষয়টির নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের কাছে দুই লাখ ৮৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখনো অভিযান চলছে। ঈদ মার্কেটে তাদের জাল নোট ছড়ার টার্গেট ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান পরিচালনাকারী কেএমপির এডিসি খন্দকার লাবনী বলেন, নগরীর ১৯নং মির্জাপুর রোডের বাসিন্দা শফিকুল ইসলাম মানিকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বাগেরহাটের বাসিন্দা মো. সাঈদ মোল্যা (৩৫) থাকতেন। তার বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগী সিলেটের কুলাউড়ার বাসিন্দা মো. জমির উদ্দিন (৩৯) ও মো. সানি আহমেদকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই লাখ ৮২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- রোববার জাল নোটের চালানটি খুলনাতে ঢুকেছে। ঈদ মার্কেটকে টার্গেট করে তারা জাল নোট ছাড়ার পরিকল্পনা নিয়েছিল। জনসমাগম ও ভিড় দেখে সেখানেই অল্প টাকার মালামাল কিনে এক হাজার টাকার নোট দিতো চক্রটি। এভাবেই বিনিময় করে বাজারে জাল টাকা ছাড়তো তারা।
এডিসি খন্দকার লাবনী আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ জাল টাকার ব্যবসা করে আসছে। গ্রেফতার ১নং আসামি মো. জমির উদ্দিনের বিরুদ্ধে তিনটি মামলা এবং ২নং আসামি মো সাইদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালশাকের বীজ উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি-বোরো ও আমন চাষের পাশাপাশি প্রচলিত কিছু শাক-সবজি চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কৃষিকাজ। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের লালশাক আবাদ করে তা থেকে বীজ উৎপাদন করে কৃষকরা লাখ লাখ টাকা আয় করছেন। ধানের জমিতে আধুনিক পদ্ধতিতে লালশাকের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য এখানকার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কৃষকদের কাছে এখন শাক বীজ উৎপাদন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প সময়ে স্বল্প পুঁজিতে বেশি লাভ করা যায় বলে প্রতিবছরই শাক বীজ উৎপাদনে মনোযোগী হয়েছেন এখানকার কৃষকরা। এ কারণে উপজেলায় শাক বীজ উৎপাদনে নিরব বিপ্লব ঘটেছে।
জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আব্দুলবাড়িয়া, দেহাটি, কাশিপুর, অনন্তপুর, নিশ্চিন্তপুর, পুরন্দপুর, বাঁকা ও মুক্তারপুর গ্রামে ২৩৭ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের লালশাকের আবাদ করা হয়েছে। এ থেকে ৫৭০ মেট্রিক টন বীজ উৎপাদন হবে। এবং উৎপাদিত বীজ বিক্রি করে কৃষকরা ৮ কোটি ৫৩ লাখ টাকা পাবেন।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জমিতে লালশাকের এক নয়নাভিরাম দৃশ্য দেখলে চোখজুড়িয়ে যায় এবং মনে হয় এলাকার মাঠগুলো যেন সবুজের বুকে লাল আবরণে ঢাকা পড়েছে।
এ ব্যাপারে আন্দুলবাড়িয়া গ্রামের সফল শাক বীজ উৎপাদনকারী চাষি শুকুর আলী জানান, আজ থেকে ১৫ বছর আগে এ এলাকায় প্রথম তিনি শাক বীজ উৎপাদন শুরু করেন। ওই বছর তিনি এক বিঘা জমিতে ১ হাজার টাকা খরচ করে উৎপাদিত বীজ প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করেন। ফলে বেশি পরিমাণ লাভ হওয়ায় পরের বছর তিনি জমির পরিমাণ আরও বাড়িয়ে দেন। চলতি বছর তিনি ৫ বিঘা জমিতে শাকের আবাদ করেছেন এবং তা থেকে তিনি ৪০ মণ বীজ উৎপাদন করবেন। ৫ বিঘা জমিতে উৎপাদিত বীজ তিনি ২ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
তিনি জানান, অগ্রহায়ণ মাসে ভালোভাবে জমি চাষ ও সার প্রয়োগের মাধ্যমে জমিকে শাক চাষের উপযোগী করে তোলা হয়। জমিতে বীজ বপনের ১০ থেকে ১৫ দিনের মাথায় চারা গজায়। ৪ মাসের মাথায় জমি থেকে গাছ কেটে বীজ সংগ্রহ করা হয় এবং প্রতিবিঘা জমিতে ৬ থেকে ৮ মণ বীজ উৎপাদিত হয়।
জমি তৈরি থেকে বীজ সংগ্রহ পর্যন্ত প্রতিবিঘা জমিতে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আর উৎপাদিত বীজ বিক্রি হয়ে থাকে ৩৫ হাজার টাকা থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত। যা সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমিতে লাভ হয় ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা।
শুকুর আলী একা নন। তার দেখাদেখি অনেক কৃষক সবজি চাষ করে তা থেকে বীজ উৎপাদন শুরু করেছেন। এভাবে ধীরে ধীরে তারা শাকের বীজ উৎপাদনকে বেছে নিয়েছেন জীবন-জীবিকার অবলম্বন হিসেবে। এরই মধ্যে উপজেলার আব্দুলবাড়িয়া, দেহাটি, কাশিপুর, অনন্তপুর, নিশ্চিন্তপুর, পুরন্দপুর, বাঁকা ও মুক্তারপুর গ্রামের হাজারো কৃষক সবজি বীজ উৎপাদন করে বদলে নিয়েছেন নিজেদের ভাগ্য।
কৃষকরা জানিয়েছেন, বর্তমানে সবজি ক্ষেতের উপযোগী জমির খাজনা বেড়ে গেছে। এ ছাড়াও চাষের বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় কিছুটা বেশি হচ্ছে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার জমিগুলো সবজি চাষের জন্য বেশি উপযোগী। এখানকার চাষিরা সবজি চাষের ব্যাপারে বেশ অভিজ্ঞও। এ কারণে এলাকার চাষিরা উন্নত কৃষি প্রযুক্তির আওতায় সবজি চাষে গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত যোগ করেছেন।
সেই ছাত্রলীগ নেতা মহিষ চুরি মামলার চার্জশিটভুক্ত আসামি
ঝিনাইদহ প্রতিনিধি
পরীক্ষা চলাকালীন ফেসবুক লাইভ করা ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন মহিষ চুরির মামলায় আদালতের চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে মামলাটি ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। চলতি মাসের ২৭ তারিখে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। তবে ওই মামলায় জামিনে রয়েছেন মনির হোসেন সুমন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জুন রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের কৃষক নাসির উদ্দিনের গোয়ালঘর থেকে দুটি কালো রঙের মহিষ চুরি হয়। এ ঘটনায় ১৮ জুন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় অভিযোগ করা হয়। পরে কালীগঞ্জের চাচড়া এলাকা থেকে একটি এবং অপর মহিষটি একই গ্রামের সেলিম হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
২৭ জুন কোটচাঁদপুর থানায় মামলা করেন মহিষের মালিক নাসির উদ্দিন। মামলা নম্বর ৭। মামলায় কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের সেলিম হোসেনসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
পরে দীর্ঘ শুনানি ও তথ্যপ্রমাণাদি শেষে মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আনাম মনির হোসেন সুমনসহ তিনজনকে পলাতক ও দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে পলাতক আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে পাঁচ আসামিই জামিনে বেরিয়ে আসেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা ও বর্তমানে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তৌফিক আনাম বলেন, ‘আমরা যখন আদালতে অভিযোগপত্র জমা দিই তখন ঘটনার সত্যতা তো কিছু অবশ্যই ছিল। আমি পাঁচজনের নামেই আদালতে অভিযোগপত্র দিয়েছিলাম। বর্তমানে মামলাটি বিচারাধীন। আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
মামলার বাদী বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ‘আমার মহিষ চুরির ঘটনায় মামলা করেছিলাম। মামলার আসামি ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন কালীগঞ্জের ও কোটচাঁদপুরের নেতাদের এনে বারবার মামলা তুলে নিতে বলছিল। আমি একটু ভয়ে তো ছিলামই। তবে ঘটনা যাই হোক আমার মহিষ চুরি হলো, আমি তো অবশ্যই জড়িতদের শাস্তি চাই। আদালত যেন সঠিকভাবে বিচার করে সেই প্রত্যাশা আমার।’
২০২০ সালের মহিষ চুরির ঘটনায় ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন জড়িত থাকার অভিযোগ উঠলে সেসময় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বিষযটি নিশ্চিত করেন সে সময়কার (বর্তমানে কমিটি বিলুপ্ত) জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
এ বিষয়ে রানা হামিদ বলেন, ‘সে সময় অভিযোগের পরিপেক্ষিতে আমাদের তদন্ত কমিটি ঘটনার তদন্ত করেছিল।’
তবে বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (শনিবার কমিটি বিলুপ্ত হয়) মনির হোসেন সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে তিনি এরআগে বলেছিলেন, ‘পরীক্ষার হলে ফেসবুকে লাইভে এসেছিলাম, এটা আহামরি কিছু না। এটা খারাপ কিছু বলে আমি মনে করছি না। পরীক্ষার হলে তখন আমাদের ম্যাডামরা ছিলেন। সেসময় আমি নিজের ফোন থেকেই ফেসবুকে লাইভ করি।’
তবে ছাত্রলীগের দায়িত্বশীল একটি পদে থেকে কাজটা করা উচিত হয়নি বলেও মনে করেন ছাত্রলীগের এ নেতা।
শুক্রবার (৮ এপ্রিল) কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত কাম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার সময় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষার হলে ফেসবুক লাইভ করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ঘটনার পরেরদিন শনিবার (৯ এপ্রিল) রাতে ওই কমিটি বিলুপ্ত করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহবুব উল ইসলাম বলেন, ‘আমাদের তদন্ত কমিটি এরই মধ্যে কাজ করেছে। বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়েছে। আগামীকাল (সোমবার) তারা প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মনির হোসেন সুমনের পরীক্ষা বাতিল কিংবা তদন্তে যে তথ্য আসে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য কারিগরি শিক্ষাবোর্ডে প্রতিবেদন পাঠানো হবে।’
শুক্রবার দেশব্যাপী কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ছয় ও তিন মাস মেয়াদি কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত এবং সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলার প্রিজম কম্পিউটার একাডেমির একজন পরীক্ষার্থী হিসেবে মনির হোসেন সুমন পরীক্ষা দিচ্ছিলেন। প্রাকটিক্যাল পরীক্ষা চলাকালে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন নিজের ফেসবুকে দুপুর ১২টার দিকে লাইভ শুরু করেন। ৯ মিনিট ৩৮ সেকেন্ডে তা শেষ করেন।








































