Home আঞ্চলিক পাইকগাছায় চাঞ্চল্যকর সুকেন হত্যা মামলার প্রধান আসামী প্রকাশ গ্রেফতার

পাইকগাছায় চাঞ্চল্যকর সুকেন হত্যা মামলার প্রধান আসামী প্রকাশ গ্রেফতার

12

পাইকগাছা প্রতিনিধ।।

পাইকগাছায়  চাঞ্চল্যকর সুকেন হত্যা মামলার ১৪দিনের মধ্য রহস্য উদঘটন করে হত্যার সাথে জড়িত প্রকাশ  সরদার(৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চক গোয়াল বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 এ মামলার তদন্তকরী কর্মকর্তা সুকান্ত কুমার কর্মকার জানান, গত ৮ মার্চ সোমবার বিকালে সুকেন্দ্র মিনহাজ বাজারে যায়। রাত ৮ টার দিকে বাড়িতে এসে বাড়ির পাশে তার নিজ ঘের পানি উঠানোর জন্য গিয়েছিলো। নয়টার দিকে পার্শবর্তি ঘেরের লোকজন যাওয়ার সময় ঘেরর ভিতর সুকেনের লাশ দেখতে পায়। বাড়ির লোকজন থানাকে জনালে আমরা উদ্ধার করি। এ বিষয়ে মামলা হলে থানার অফিসা ইনচার্জের নেতৃত্বে রহস্য উদঘটনে নামি। এ সময় মোবাইলের সুত্রধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত খুনিকে সনাক্ত করা হয়। মঙ্গলবার  কয়রা উপজেলা  চক গোয়াল বাড়িয়া থেকে প্রকাশকে গ্রেফতার করা হয়। সে উপজেলার লস্কর ইউনিয়নের মৃত্যু জয়দেব সরদারের ছেলে। গ্রেফতারকৃত প্রকাশ (৩৭) সুকেন হত্যার  হত্যার পুরো ঘটনা পুলিশের কাছে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, প্রকাশ প্রথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছে। তাকে নিয়ে হত্যার সাথে ব্যবহৃত রড় ও চাকু উদ্ধারে ঘটনাস্থলে নেয়া হয়েছে। তবে তার সাথে আরকেহ জড়িত আছে কিনা এখনো জানা যায়নি। আগামী কাল বুধবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি নেয়া হবে বলে তিনি জানান।