ডুমুরিয়ায় পানিতে ডুবে অজ্ঞাত পাগলের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পানিতে ডুবে অজ্ঞাত এক পাগলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই পাগল প্রায় ২মাস ধরে এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরা ঘুরি করতেন। ঘটনার দিন বিকেলে রুহুল আমিন তরফদারের মৎস্য ঘেরের মধ্যে পানিতে পড়ে তার মৃত্যু হয়। লাশের পরনে একটা জিন্সের প্যান্ট ও মুখে দাড়ি ছিল। মৃত ব্যক্তির মৃগী রোগ ছিল বলে একাধিক ব্যক্তি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী শ্বাশত রায় (১৯) নামের একজন নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে বাগেরহাট-খুলনা মহা-সড়কের ফকিরহাট উপজেলার বালাই ঘোষের দোকান নামক স্থানে ওই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত শ্বাশত রায় মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের সুখেন্দ্র রায়ের পুত্র। তিনি বাগেরহাটে ট্রেইন রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা দিয়ে ফিরছিলেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলী জানান, শ্বাশত রায় মোটর সাইকেলে করে মোংলার দিকে আসছিল। দ্রুতগতিতে চলা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে চাপা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী শ্বাশত রায় নিহত হন। খবর পেয়ে হায়ওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাটে আ,লীগ নেতার ইন্তেকাল: এমপি’র শোক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন টুটুল রবিবার সকাল ৭ টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪বছর। তিনি বালিয়াডাঙ্গা গ্রামের মরহুম শেখ মোসলেম উদ্দিন শেখ এর পুত্র। মুত্যুকালে তিনি ১কন্যা স্ত্রী সহ অসংখ্যা আত্নীয় স্বজন রেখে গেছেন। তার মুত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, অমল দত্ত মনি, সংগঠনিক সম্পাদক শেখ মোশারেফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান। বিকাল ৫টায় বাড়ির পার্শ্বে মাদ্রাসা মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফনের কাজ সুসম্পন্ন করা হয়। এদিকে জাকির হোসেন টুটুলের অকাল মূত্যুতে গভীর শোক ও শোকসম্পাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাগেরহাট-০১ আসনের সাংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগ।
বেতাগা ইউনিয়ন মহিলা আ,লীগের বিশেষ বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা রবিবার বিকাল ৫টায় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ (বঙ্গবন্ধু ভবন) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মহিলা আ,লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী রীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ ও যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। ইউনিয়ন আ,লেিগর সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা মহিলা আ,লীগের সভাপতি মল্লিকা রানী দাশ, মহিলা আ,লীগের ওয়ার্ড নেত্রী রত্না বেগম, আজমিলা বেগম, সালেহা বেগম, হোসনেয়ারা বেগম, রুপা রানী পাল, কামরুন্নাহার নীপা, ইলা রানী চক্রবর্তী, দিপালী রানী দাশ ও দিপিকা রানী দাশ প্রমুখ। সভায় তৃনমূলের নেতাকর্মিদের সঙসংগঠিত করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রাম থেকে রবিবার ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জিউধরা গ্রামের কাওছার হালদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিকাটা গ্রামের আহম্মদ আলী চৌকিদারের মেয়ে ইতির সাথে কাওছারের বিয়ে হয়। তাদের পরিবারে কোন সন্তান নেই। তার পিতার সাথে শনিবার বিকেলে স্বাভাবিকভাবে ফোনে কথা হয়। তাহলে কেন সে আত্মহত্যার করল !
ইতির স্বামী কাওছার দাবি করেন, শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মো. শাহজাহান বলেন, ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন হবে।
শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বাজার নিয়ন্ত্রনের অংশ হিসাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে তিন দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী। ১৩ মার্চ রাত ৮ টার দিকে উপজেলার রায়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে এক শ্রেনীর ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যেও চেয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রয় করে আসছে এবং পন্য সামগ্রীর বিক্রয় মূল্য তালিকা স্থাপন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী ১৩ মার্চ রাতে রায়েন্দা বাজারের ব্যবসায়ী মোঃ আবু সালেহর মুদি দোকানে ১০ হাজার, আঃ রাজ্জাক ষ্টোরকে ১০ হাজার ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ায় মোঃ শহিদুল হাওলাদাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেমী হওয়ায় এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে ২০ হাজার ও অন্যজন তেলের মূল্য বেশী চাওয়ায় ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাসিনা পতন আন্দোলনে বিজয় অর্জনে ভেদাভেদ ভুলে শর্তহীন ঐক্য গড়ে তুলুন : বকুল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহানগর আহবায়ক কমিটির সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্ব থাকবে কিনা আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে। রাতের ভোটের দখলদার সরকার জনগনের সকল অধিকার কেড়ে নিয়ে জাতির কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্লোগান ’বাংলাদেশ যাবে কোনপথে ফয়সাল হবে রাজপথে’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের সামনে এই শ্লোগান বাস্তবায়নের সময় এসেছে। সারা দেশে দল পুনর্গঠন পক্রিয়া শুরু হয়েছে। ফ্যাসিবাদী দু:শাসন হঠাতে, গণতন্ত্রকে মুক্ত করতে, জনগনের অধিকার ফিরিয়ে দিতে, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে এবং আগামীর রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে শর্তহীন ঐক্য গড়ে তোলার আহবান জানান তিনি।
শনিবার (১২ মার্চ) খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতায় রকিবুল ইসলাম বকুল এ আহবান জানিয়েছেন। নগরীর একটি অভিজাত হোটেলে বিকেল সোয়া ৩টায় গুরুত্বপূর্ণ এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও ১নং যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ শাহিনুল ইসলাম পাখী। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ১নং যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির। বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া এ সভা শেষ হয় রাত প্রায় ১২ টায়।
সভার শুরুতে প্রারম্ভিক বক্তব্য এবং আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দের বক্তব্য শেষে দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল।
খুলনা বিএনপির রাজনীতি সারা দেশের জন্য একটি মডেল উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। রাজপথের দখল নিতে চাইলে দলকে শক্তিশালী করার কোন বিকল্প নাই। তিনি বলেন, মামলা আপনি বাসায় বসে থাকলেও খাবেন, আন্দোলন করলেও খাবেন। সুতরাং মামলা যদি খেতেই হয়, যুদ্ধ করে জয়লাভ করেই মামলা খাবো আমরা। তাই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে আন্দোলনের প্রস্ততি গ্রহনের পরামর্শ দেন তিনি।
সভাপতির বক্তৃতায় মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
সভা থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলায় সাজা প্রত্যাহার এবং উন্নত চিকিতসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
সভা থেকে খুলনা মহানগরের ৮টি থানায় বিএনপির আহবায়ক কমিটি গঠন তদারকের জন্য মহানগর বিএনপির একজন যুগ্ম আহবায়ক ও কয়েকজন সদস্যের সমন্বয়ে ৮টি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃত্ব প্রত্যাশীদের তথ্য সংগ্রহ অভিযান পরিচালনা করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে দল পুর্নগঠনের অংশ হিসেবে প্রথমে ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি গঠন, এরপর কাউন্সিলের/সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড কমিটি এবং সবশেষে থানা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে আন্দোলন সংগ্রামে দায়েরকৃত মামলাগুলো পরিচালনার জন্য আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুরুল হাসান রুবার নেতৃত্বে আইনজীবীদের সমন্বয়ে একটি আইনী সহায়তা কমিটি গঠন করা হয়।
সভা থেকে আন্দোলন সংগ্রামে হামলা মামলা নির্যাতনের শিকার নেতাকর্মীদের সহায়তার জন্য একটি সামাজিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কিত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে একজন যুগ্ম আহবায়ক ও তিনজন সদস্যের সমন্বয়ে একটি দাফতরিক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা থেকে আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক এহতেশামুল হক শাওন ও আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান মিলটনের সমন্বয়ে একটি মিডিয়া কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভা থেকে খুলনা মহানগরে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশের বাঁধা, হামলা, উস্কানিমূলক আচরণ ও খুলনা থানার ওসির ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানানো হয়। খুলনায় পুলিশী হামলায় বিএনপি কর্মী বাবুল কাজী নিহত হওয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের চোখ ক্ষতিগ্রস্ত হওয়া, স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি থেকে দলীয় কর্মী রাতিন ও নাহিদকে ধরে নিয়ে চুল কেটে দেওয়ার ঘটনাকে মানবাধিকারের চরম লংঘন আখ্যায়িত করে দোষীদের শাস্তি ও পুলিশকে আইনানুগ আচরণ করার আহবান জানানো হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ: রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য জালাল শরিফ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখি, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাডভোকেট মাসুম রশিদ, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, একরামুল কবীর মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, শরিফুল আনাম, শেখ জামাল উদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবুর রহমান, আজিজা খানম এলিজা ও মাসুদ খান বাদল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয় আলোকসজ্জা করণ, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে বঙ্গবন্ধু’র ভাস্কর্য্যে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে ১০১ পাউন্ডের কেককাটা। কেককাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে দলের সকর স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে সদর থানার কবিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সদর থানা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যের উপরে চিত্রাঙ্গণ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক-গ্রুপ প্লে থেকে তৃতীয় শ্রেনি এবং খ-গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। যে সকল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে শামীম স্কয়ার মার্কেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহবান জানানো যাচ্ছে। ১৬ মার্চ দুপুর আড়াইটায় আওয়ামী লীগ কার্যালয়ে এ চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে কেককাটা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের আওয়ামী লীগ কার্যালয়ে এসে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
কাউন্সিলর লিলি সড়ক দূর্ঘটনায় আহত আ’লীগের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ আসনের কাউন্সিলর রেকসোনা কালাম লিলি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
বাগেরহাট মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ) এর মাজার মোড় এলাকায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গনপূর্ত বিভাগের বাস্তবায়নে ৪৩ শতক জমির উপর এ মডেল মসজিদ কমপ্লেক্স হবে। তিন তলা বিশিষ্ট আধুনিক ভবন ও পুরো জমিতে সীমানা প্রাচীর থাকবে। মূল মসজিদ-কমপ্লেক্স ভবন হবে ১৬ হাজার ১শ ৫০ বর্গফুট। ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা ও সৌন্দর্য্য-বর্ধনের ব্যবস্থাও থাকবে। এসব কর্মযজ্ঞে ব্যয় হবে, ১৩ কোটি ৪১ লক্ষ টাকা।
পুলিশ কনস্টেবল নিয়োগ, বাগেরহাটে এক পদের জন্য লড়ছেন ৩৪ প্রার্থী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার ৪১টি পদের বিপরীতে ১ হাজার ৪০৪ জন প্রার্থী রয়েছেন। শনিবার (১২ মার্চ) সকালে বাগেরহাট পুলিশ লাইন্সে যোগ্য প্রার্থীদের শারীরিক উচ্চতা, কাগজপত্রাদি যাচাই-বাচাই এবং প্রাথমিক শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাবেন, অনৈতিক সুবিধা গ্রহনের উদ্দেশ্যে কারও সাথে আর্থিক লেনদেন না করার জন্য নিয়োগ প্রত্যাশীদের অনুরোধ করেছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাযায়, বাগেরহাট জেলায় ৩৫ জন পুরুষ ও ৬জন নারী মোট ৪১জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য জেলার স্থায়ী বাসিন্দারা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাসে অনলাইনে আবেদন করেছেন। অনলাইনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১ হাজার ৪০৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত এসব প্রার্থীদের শারীরিক উচ্চতা, কাগজপত্রাদি যাচাই-বাচাই এবং প্রাথমিক শারীরিক পরীক্ষা চলবে। ২০ মার্চ প্রাথমিক এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৯ মার্চ মনস্তাত্তিক ও মৌখিক পরীক্ষার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চুড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। এই নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক। এর সাথে পুলিশ হেডকোর্য়ার্টার মনোনীত পুলিশ সুপার এবং অতিঃ পুলিশ সুপার পদমর্যাদার ০৩ জন সদস্য রয়েছেন।
পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, শতভাগ সচ্ছতার সাথে বাগেরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোন নিয়োগ প্রার্থী দালাল চক্র বা প্রতারক দ্বারা প্রতারিত না হয়, এজন্য আমরা স্থানীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়েছি। এই নিয়োগে যোগ্য প্রার্থীদেরই চাকুরী হবে। কোন প্রকার অনিয়ম ও সুপারিশের কোন সুযোগ নেই। এরপরেও কোন প্রতারক বা দালাল যদি কাউকে কোন প্রলোভন দেখায় সে ক্ষেত্রে সরাসরি পুলিশ সুপারের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি।
এর আগে ২০২১ সালের ৮ নভেম্বর বাগেরহাট জেলায় ঘুষ ছাড়া ৩১ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়ায় সর্বস্তরে প্রশংসা পেয়েছিল বাংলাদেশ পুলিশ।
বাগেরহাটে সাড়ে ৩ হাজার সোয়াবিন তেল মজুত, দোকানিকে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
সাড়ে ৩ হাজার লিটার সোয়াবিন তেল মজুতের অপরাধে বাগেরহাট শহরের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জিরামান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৩ মার্চ) দুপুরে শহরের নাগের বাজার তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোরকে এই জরিমানা করা হয়। এছাড়া পলিথিন মজুদের অপরাধে একই উপজেলার দেপাড়া বাজারের মেসার্স ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন।
সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, নাগের বাজার তেলপট্টি এলাকার নরেন্দ্র পাল স্টোর নামের ওই দোকানে ২৩টি ড্রামে ৩ হাজার ৫১৫ লিটার সোয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোন রশীদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে সাত দিনের মধ্যে এসব তেল বিক্রি করা এবং প্রয়োজনীয় রশীদ সংগ্রহের আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া বিক্রয় নিষিদ্ধ ৩৫ কেজি পলিথিন সংরক্ষনের অপরাধে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পলিথিনগুলো জব্দ করা হয়েছে।
বাগেরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল পোষ্টদাতার শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস ও শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও ফেসবুকে মানহানীকর অশ্লীল পোষ্টদাতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিককে আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার বেলা ১১ টার দিকে এসএম কলেজ সড়কে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল বাশার হাওলাদার, এসএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, প্রদর্শক আসাদুজ্জামান বিপু, শিক্ষার্থী সজিব সরদার।
মানববন্ধন শেষে অশ্লীল ও মানহানীকর পোষ্টদাতা গোলাম কিবরিয়া তারিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাত করে নির্বাহী অফিসার ্ও সরকারের বিভিন্ন দপ্তরে একটি স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করে ফেসবুকে মানহানীকর পোষ্ট দেয়ায় ফুঁসে ওঠে ওই কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাকরা। আর এ ঘটনার প্রতিবাদে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিকের বিচার দাবি করে শনিবার মোরেলগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাগেরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোটার,বাগেরহাট
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। রবিবার (১৩মার্চ) দুপুরে শহরের জেলা বিএনপি অফিসের সামনে পূর্ব নির্ধারিত স্থানে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ শুরুর ঠিক আগ মূহুর্তে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। পরে তাৎক্ষনিক সিদ্ধান্তে বাগেরহাট জেলা যুবদল কাটাখালি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লার সভাপতিত্বে, যুগ্ম সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বলেন, সরকার উন্মাদ হয়ে গেছে গণতান্ত্রিক দেশে মানুষের সকল মৌলিক অধিকার হরণ করেছে, প্রতিটা সেক্টরে আজ দূর্নীতিবাজরা বসে আছে, এদেরকে হটাতে তারেক রহমানের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনার দাবি জানান। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।
কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর ।।
কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য ও ভাব বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংস্থার সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউএনডিপির অ্যাক্সিলেটর ল্যাবের হেড অব এক্সপ্লোরেশন এম এম জিমরান খান, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, ব্যাকবন লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, প্রোগ্রাম অপারেশনন্স কাজী শামসুল হুদা, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। কর্মশালায় কেশবপুর উপজেলার ভাব বাংলাদেশের ই-লানিং প্রকল্পের অন্তভুক্ত ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা ই-লার্নিং প্রকল্পের সুবিধা, প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রূপান্তর আয়োজিত লিয়াজোঁ সভায় অভিমত নাগরিকদের সামাজিক সুরক্ষায় সরকার ভীষণভাবে আন্তরিক
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বক্তারা বলেছেন, নাগরিকদের সামাজিক সুরক্ষার জন্য বর্তমান সরকার ভীষণভাবে আন্তরিক। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মাধ্যমে সরকার ১৪৫ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করছে। চলতি অর্থবছরে জাতীয় বাজেটের প্রায় ১৭ শতাংশ অর্থ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে। সরকারিভাবে যে সব সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে সে বিষয়ে সাধারণ নাগরিকদের যথাযথভাবে অবহিত করা গেলে আরো বেশী সংখ্যক মানুষ উপকৃত হতে পারে।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে আজ রোববার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ। অনুষ্ঠানে লাউডোব ও কৈলাশগঞ্জ ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, ইউপি সচিব এবং রূপান্তর-এর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস এবং মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল।
শিরোমনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর শিরোমণি বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। ১৩ মার্চ রবিবার দুপুর ১২টায় শিরোমণি বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময়ে মেসার্স খান ফার্মেসীতে মেয়াদউর্ত্তীন ঔষধ রাখায় ৪ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক শরীফা সুলতানা নেতৃতে এ অভিযান পরিচালনা হয় । এ সময় ৩য় এপিবিএন আর্মড ব্যাটালিয়ন ভোক্তা অধিদপ্তরের অভিযানে সহযোগিতা করেন ।
সাতক্ষীরায় ক্যান্সার আক্রান্ত হৃদয় : সাহায্য কামনা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা ।।
সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ নুরুজ্জামান হৃদয় (১৭) দীর্ঘ দিন যাবৎ দূরারোগ্য অস্টিওসারকোমা নামক হাড়ের ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র দিন মজুর পিতার পক্ষে যোগাড় করা অসম্ভব। ইতোপূর্বে দেশের অধিকাংশ স্থানে নামকরা চিকিৎসকদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়নি। দারিদ্রতার কারণে উন্নত চিকিৎসার জন্য টাকা যোগাড় করা দুরূহ হয়ে পড়েছে। সহায় সম্বলহীন দরিদ্র পিতা তার পুত্রকে উন্নত চিকিৎসা নিয়ে বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের মাঝে সাহায্যের আবেদন ও দোয়া করেছেন। নিম্নোক্ত নাম্বারে ও ব্যাংক এ্যাকাউন্টে আপনার সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো ঃ বিকাশ-০১৭২৫-৭৫৫৮১৪, নগদ-০১৮৩২-১৫৫০৯১। জি এম মনিরুল ইসলাম, এনআরবিসি ব্যাংক, সাতক্ষীরা ব্রাঞ্চ সঞ্চয়ী হিসাব নং-৫০৯৫৩১১০০০০১৬৬১। স্বাধীন ইলেকট্রভিশন, স্টান্ডার্ড ব্যাংক , সাতক্ষীরা ব্রাঞ্চ, চলতি হিসাব নং- ০৬৪৩৩০০১২৮২।
ময়ূর নদের নিষ্কাশন খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ, এবার বর্ষাকালে ডুবে যাবে খুবি ক্যাম্পাস!
স্টাফ রিপোর্টার।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে গল্লামারী থেকে ময়ূর ব্রিজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ সড়কের কেসিসির লিনিয়ার পার্ক সংলগ্ন ময়ূর নদের সংযোগ নিষ্কাশন খাল অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। খুপড়ি থেকে এখন নতুন নতুন পাকা স্থাপনা গড়ে উঠেছে। এখন বহুতল ভবন তৈরির চেষ্টা করছে অবৈধ দখলদাররা। খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের শিকার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার আসন্ন বর্ষা মৌসুমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোটা এলাকা জলাবদ্ধতার কারণে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ। ফলে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরের লেকের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। পরিবেশও দূষিত হচ্ছে। দূষণের মাত্রা এতোটাই তীব্র যে, এই পানিতে কেউ পা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার লেকটির এ অংশের সংস্কারের উদ্যোগ নিলেও তীব্র দূষণের কারণে শ্রমিকরা কাজ করতে পারছে না বলে জানা যায়। গত ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে অবহিত করে আসলেও চূড়ান্তভাবে এই অবৈধ দখল আজও মুক্ত হয়নি। শেষ দফায় দু’বছর আগে প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড গল্লামারী বাাজার সংলগ্ন বিশ্ববিদ্যালয় এলাকা অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করলেও শেষ পর্যন্ত ওই স্থানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকবছর আগে কাঁচা-আধা পাকা ঘর থাকলেও এখন ওই খালের উপর অবৈধভাবে স্থায়ী পাকা ঘর তুলে দোকান ও ঘর ভাড়া দেওয়া হয়েছে। দোকানদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানান, শাহিন নামের এক ব্যক্তি এখানে এক পাশে দোকানঘর নির্মাণ করেছেন। এছাড়াও মো. জুয়েল ও সামাদ নামীয় আরও দু’জন স্থাপনা নির্মাণ করেছেন। তাদের মধ্যে কে বা কারা খাস খালের উপর স্থাপনা নির্মাণ করেছেন তারা তা জানেন না। তাদের কাছে ওই ব্যক্তিদের মোবাইল নম্বর বা ঠিকানা না পাওয়ায় তাদের মতামত তুলে ধরা সম্ভব হয়নি।
খান বাহাদুর আহছানউল্লাহ হলের একটি সূত্রে জানা যায়, ময়ূর নদের সংযোগ খালের নিষ্কাশন অংশ অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে দোকানসহ ঘরবাড়ি নির্মাণ করায় হলের পাশের এই খালে পানি আর নিষ্কাশিত হচ্ছে না। ফলে মারাত্মকভাবে পানি দূষিত হয়ে পড়েছে। হল কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না। অথচ ১৫-২০ বছর আগেও এই খালটি দিয়ে বিশ্ববিদ্যালয়সহ গোটা এলাকার বেশিরভাগ পানি নিষ্কাশিত হতো।
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পানি নিষ্কাশনের সমস্যাটি বিশ্ববিদ্যালয়ের জন্য এখন খুবই প্রকট হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের লেক বলে পরিচিত খালের পানি পূর্ব পাশে ময়ূর নদে নিষ্কাশিত না হতে পারায় গোটা বিশ্ববিদ্যালয়ই বর্ষাকালে জলাবদ্ধতার হুমকির মুখে পড়েছে। বিগত কয়েকবছর অতিবৃষ্টির পানি নিষ্কাশিত না হতে পেরে বিশ্ববিদ্যালয়ের অনেক অংশ জলাবদ্ধ হয়ে পড়ে। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনসহ কয়েকটি ডিসিপ্লিনের মাঠ গবেষণায় শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। রিসার্চ ফিল্ডে একটি গবেষণা কার্যক্রম একবার নষ্ট হয়ে গেলে ওই শিক্ষার্থীর শিক্ষাকোর্স সম্পন্ন করতে বিলম্ব হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই খালের উপর অবৈধ স্থাপনা দখলমুক্ত করে জনস্বার্থে খালটি ময়ূর নদের সাথে সংযোগ কার্যকর করে নিষ্কাশনে স্বাভাবিক অবস্থা সৃষ্টির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এতদিনেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পারায় অভিজ্ঞ মহল উদ্বেগ প্রকাশ করেছে। জনমনে এখন প্রশ্নের দেখা দিয়েছে, অবৈধ দখলদাররা কি এতোই প্রভাবশালী যে, পানি উন্নয়ন উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন গত ২০ বছরেও সরকারি খালের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারেনি।
ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে আবুন হোসেন নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার দুপুরে পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুন পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতি ও খাজুরা গ্রামের সালামত মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত আবুন হোসেন একটি হত্যা মামলার প্রধান আসামী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বর্ণিল আয়োজনে ওয়াও বাংলাদেশের খুলনা চ্যাপ্টার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্ত মঞ্চ, খুলনা বিশ্ববিদ্যালয়ে ওয়াও বাংলাদেশের খুলনা চ্যাপ্টার অনুষ্ঠিত হয়েছে। ওয়াও (ওমেন অব দ্য ওয়ার্ল্ড) ফেস্টিভ্যাল হলো একটি আন্তর্জাতিক উৎসব, যেখানে বিশ্বজুড়ে নারীদের অর্জনগুলো তুলে ধরা হয় এবং এই অর্জনের পথে তারা যেসব বাধার মুখোমুখি হয় সে বিষয়গুলো নিয়ে আলোচকরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
এ বছর খুলনা চ্যাপ্টারে পপ আপ পারফরমেন্স, বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল আলোচনার আয়োজন করা হয়; যেখানে মেন্সট্রুয়াল হাইজিন, নিজেদের আত্মরক্ষার জন্য এবং নারীদের যৌনসহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়।
‘নারীর বিরুদ্ধে সহিংসতা’ এ প্রতিপাদ্যের প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে ছিলেন অধ্যাপক তাসলিমা খাতুন। বিশ্বজুড়ে কোভিড-১৯ চলাকালীন সময় অর্থনৈতিক সমস্যার কারণে ঘরে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পায়। তবে, এ সহিংসতা কীভাবে দূর করা যায় এবং সহিংসতার শিকার হলে নারীরা কী করবে সেসবের সমাধানও আলোচনায় উঠে আসে। আলোচনায় বক্তা হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালি সেন, হাসনা হেনা, শাহেলা পারভীন ও ইসমাত জেরিন জুঁই।
জমকালো কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। চলতি বছর ‘লিঙ্গ-ভিত্তিক সহিংসতা’ প্রতিপাদ্যে ওয়াও বাংলাদেশ আয়োজন করা হয়, যেখানে অনুপ্রেরণাদায়ী নারীদের গল্পগুলো তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম এ পাঁচটি বিভাগীয় শহরে এ চ্যাপটারগুলো অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে ঢাকায় পূর্ণাঙ্গভাবে ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। বর্তমানে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন ও সিসিডি’র এর মধ্যে অংশীদারিত্বে বাংলাদেশে ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
খুবিতে কটকা ট্রাজেডি স্মরণে শোক দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৩ মার্চ (রবিবার) নানা আয়োজনের মধ্য দিয়ে কটকা ট্রাজেডি স্মরণে পালিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এবছর এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে। ক্যাম্পাসের হাদী চত্বর থেকে কটকা স্মৃতিস্তম্ভ পর্যন্ত সড়কের দু’পাশের সারিবদ্ধ গাছে কালো কাপড় জড়ানো এবং শহিদ শিক্ষার্থীদের প্রতিচ্ছবি কাঠে খোদাই করে শোকের আবহ তৈরি করা হয়।
বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে সকাল ১০টা ১৫ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে একটি শোকর্যালি শুরু হয়ে কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোকর্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এর পরপরই কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য ডিসিপ্লিন, ইংরেজি ডিসিপ্লিন, রসায়ন ডিসিপ্লিন, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, অপরাজিতা হল, খানজাহান আলী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, খান বাহাদুর আহসানউল্লাহ হল, শিক্ষক সমিতি, অ্যালামনাই এ্যাসোসিয়েশন, অফিসার্স কল্যাণ পরিষদ, শিক্ষার্থীদের সংগঠন ওংকার শৃণুতাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া সমুদ্রগর্ভে নিমজ্জিত শাহাদতবরণকারী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অতঃপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ২০০৪ সালের এদিনে আমরা দেশের কৃতি সন্তানদের হারিয়েছি। আজ তারা বেঁচে থাকলে দেশের উন্নয়নে অবদান রাখতে পারতেন। তাদের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা আর কোনদিন পূরণ হবে না। আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরও বলেন, আজকের এই দিনটি শুধুই শোক দিবস নয়, এটি আমাদের সকলের জন্য সচেতনতা দিবস। বিশেষ করে প্রতিবছর সেশনাল ট্যুর করতে শিক্ষার্থীদের নিয়ে আমরা দেশের বিভিন্ন স্থানে যাই। এক্ষেত্রে সেসব স্থানে চলাচলের জন্য আমাদের আরও বেশি সচেতন হতে হবে এবং সকলকে সতর্ক থাকতে হবে। যেনো এমন দুর্ঘটনা আর না ঘটে।
স্থাপত্য ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। পরে শাহাদতবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাও. মুফতি আব্দুল কুদ্দুস।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রদীপ প্রজ্বালন এবং সন্ধ্যা ৭টায় স্থাপত্য ডিসিপ্লিনের আয়োজনে শোকসভা ও স্মৃতিচারণ (অফলাইন ও অনলাইন)।
খুবিতে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাল
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২২ এর ফাইনাল খেলা আগামীকাল সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ছাত্রীদের ফাইনাল খেলায় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মুখোমুখি হবে সাংবাদিকতা ও গণযোগাযোগ ডিসিপ্লিন। দুপুর ১টায় ছাত্রদের ফাইনাল খেলায় বাংলা ডিসিপ্লিনের মুখোমুখি হবে সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
কয়রায় ফসলের মাঠ পরিদর্শন করলেন ইউএনও অনিমেষ বিশ্বাস
কয়রা(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার সার্বিক সহযোগিতায় কয়রার বিভিন্ন এলাকায় বিনা চাষে আলু, রসুন, সুর্যমুখী, গম, বার্লি, টমেটো, বেগুন সহ নানা ধরনের ফসল উৎপাদন করছে কৃষকরা। ইতিমধ্যে ভালো ফলন পেয়ে কৃষকরা উৎসাহিত হয়ে উঠছে। গত শনিবার বিকাল ৩ টায় এ সকল ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি ফসল উৎপাদন দেখে সন্তোশ প্রকাশ করে বলেন, এ সকল কৃষকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস,প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গবেষণা বিভাগের এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।
নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাদক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৩ মার্চ (রোববার) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল এর বিচারক মোঃ কেরামত আলী। দণ্ডাদেশ প্রাপ্ত দুই আসামী হলো মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার তোল বাসিন গ্রামের মৃত-ইদ্রীস আলীর ছেলে মোঃ সোহেল এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বালিজুড়ি গ্রামের মোর্শেদ আলমের ছেলে মোঃ রাছেল। এছাড়াও তাদের দুজনকেই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ৬ মে পুলিশের একটি দল যশোর-নড়াইল মহাসড়কের সীতারামপুর নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে সড়কে বিভিন্ন যানবাহন তল্লাশি করছিল এ সময় যশোর থেকে নড়াইল গামী একটি যাত্রীবাহী বাস থামায় পুলিশ। পরে বাস তল্লাশিকালে দরজার পেছনের সিটে বসা মোঃ সোহেল এর কোলের উপরে থাকা মেরুন ও কালো রঙের স্কুল ব্যাগের মধ্য থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এরপর বাসের মাঝামাঝি বাম পাশের সিটে বসা মোঃ রাছেল এর কোলের উপর থাকা পুরাতন খাকি রঙের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত এছাড়া জব্দকৃত ফেনসিডিল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা সহ তা বিধি মোতাবেক ধংসের নির্দেশ দেন আদালত।
সর্বগ্রাসী দুর্নীতি প্রতিরোধে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলনের প্রস্ততি নিন : বকুল
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহানগর আহবায়ক কমিটির সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেছেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ^াস সৃষ্টি করেছে। জনসমর্থনহীন রাতের ভোটের সরকারের জনগনের কাছে কোন দায়বদ্ধতা নেই বলে তারা জনগনের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। তাদের এজন ইউনিয়ন পর্যায়ের নেতার কাছেও লুটের দুই হাজার কোটি টাকা পাওয়া যায়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি গণমানুষের দল। জনগনের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলেই জাতির এই দু:সময়ে বিএনপি মানুষ বাঁচানোর কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে। দেশব্যাপি পালিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। দামের চাপে নিষ্পেষিত মানুষ লুটেরা ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে কঠোর কর্মসূচি চায়। সর্বগ্রাসী দুর্নীতি প্রতিরোধে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলনের প্রস্ততি নিতে তিনি দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
রবিবার (১৩ মার্চ) খুলনায় মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন। দুপুর ১২টায় নগরীর ডাকবাংলা মোড় সংলগ্ন হার্ডমেটাল গ্যালারী থেকে কর্মসূচির সূচনা হয়। রকিবুল ইসলাম বকুল হার্ডমেটাল গ্যালারীর বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন। তিনি ডাকবাংলা মোড়, ক্লে রোড, এস এম এ রব শপিং কমপ্লেক্স, বড় বাজার, হেলাতলা মোড়, হেরাজ মার্কেট ও কে ডি ঘোষ রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মালিক কর্মচারী, ক্রেতা, বিক্রেতা, রাস্তায় চলাচলরত যানবাহনের চালক ও যাত্রী, পথচারী এবং ফেরিওয়ালাদের হাতে লিফলেট তুলে দেন।
সর্বগ্রাসী দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান আহবান সম্বলিত লিফলেটে ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠীর মেগা দুর্নীতির সংক্ষিপ্ত চিত্র, বিএনপি আমল ও বর্তমান সরকারের শাসনামলে বিভিন্ন পণ্য মুল্যের তুলনামূলক চিত্র তুলে ধরে এই দু:শাসন মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এস এম শামীম কবির, সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ন কবির, এহতেশামুল হক শাওন, একরামুল কবির মিল্টন, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, তারিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, শেখ আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মাসুদ খান বাদল, বিএনপি নেতা মতলেবুর রহমান মিতুল, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
রামপালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে দিনব্যাপী অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে রুপান্তর উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতিম ঠাকুরের সঞ্চালনায় রূপান্তরের খুলনার জেন্ডার ট্রেইনার মোর্সেদা খাতুন দিলারা প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ জন নারী জনপ্রতিনিধি ও সম্ভব্য নারী নেত্রীবৃন্দ ওই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।#
রামপালে মৎস্যঘের ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে পলাশ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে মৎস্যঘের ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন হতদরিদ্র ঘের মালিক বজলুল রহমান পলাশ। ভুক্তভোগী ঘের মালিক খুলনা সিটি করপোরেশনের মেয়র, রামপাল থানায় অভিযোগ করেছেন পলাশ। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের বাসিন্দা পলাশ জমির মালিকদের নিকট থেকে হারি দিয়ে বাঁশেরহুলা মৌজার এসএ ১৪১, যাঁর খতিয়ান নম্বর ১৫১, ১৫২,। জমির পরিমাণ মোট ৭ একর। প্রতিপক্ষ বাবলু হাওলাদার, রহমান মোল্লা, হোসেন সরদার ইদু, হেকাতুল শেখ ও অহেদ শেখসহ অজ্ঞাত ৫/৭ জন মিলে গত ০৩/০৩/২০২২ তারিখ রাতে ঘেরের বাসা ভেঙ্গে অনুমান ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ বাবলু হাওলাদার, রহমান মোল্লা, হোসেন সরদার, হেকাতুল শেখের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগ সত্য নয়। পলাশ আমাদের হয়রানি করছে।
কুয়েটে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৩ মার্চ রবিবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় রিসোর্র্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ ও প্রোগ্রামার দিজেন্দ্র চন্দ্র দাস। কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণে ভার্চুয়াল অফিস ম্যানেজমেন্ট, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড প্রক্রিয়া, ডাক ব্যবস্থাপনা, ডাক নথিতে উপস্থাপন পদ্ধতি, নথি ও পত্রজারি, নথি ব্যবস্থাপনা এবং নথি মোবাইল অ্যাপ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ইউপি চেয়ারম্যানের নির্দেশে বন্দর হ্যান্ডলিংক শ্রমিককে মারপিট, বেনাপোল বন্দরে লোড-আনলোড বন্ধ
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউপি চেয়ারম্যানের নির্দেশে বন্দর হ্যান্ডলিংক (রেজিঃ নং ৯৯১) শ্রমিক ইউনিয়নের সাজেল নামে এক শ্রমিককে (কুলি) মারপিটের অভিযোগে আজ রবিবার (১৩ মার্চ) সকাল থেকে বেনাপোল বন্দরে লোড আনলোডসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে হ্যান্ডলিং শ্রমিকরা। বন্দর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।সঠিক তদন্তপূর্বক বিচারের দাবিতে বন্দরের সকল (কুলি) শ্রমিকরা থানার সামনে অবস্থান করছে।
বেনাপোল বন্দরের হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৯৯১ ) এর সভাপতি রাজু আহম্মেদ জানান, সাজেল নামে আমাদের এক সর্দার গত শুক্রবার রাতে পুটখালী ইউনিয়নের রাজাপুর বাজারে চায়ের দোকানে বসে ছিল। এসময় পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল গফফারের ছেলে ও তার সাথে থাকা লোকজন পাশের হাটখোলা বাজারে সাজেলকে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে তারা বন্দরে লোড আনলোড কার্যক্রম বন্ধ রেখেছেন। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে বেনাপোল পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফফার জানান, গেল ইউপি নির্বাচনের আগে সাজেল আমার ছেলেকে মারপিট করে আহত করে। এরই জের ধরে শুক্রবার রাতে আমার ছেলে সাজেলকে বাজারে ডেকে চড় থাপ্পড় কিলঘুশি মারে। পরে আলোচনা করে মিমাংসা করে দেয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, সাজেলকে গফফার চেয়ারম্যানের লোকজন বন্দরের একজন শ্রমিককে মারপিট করার অভিযোগে শ্রমিকরা বন্দরে কাজ বন্ধ রেখেছে। অভিযোগ দিলে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী।।
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বলেন, পরিবার থেকেই অপরাধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে হবে। সময়ের সাথে নতুন নতুন নামের মাদকদ্রব্যের দিকে তরুণদের ধাবিত করার চেষ্টা চলছে। তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিলে মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করা যাবে। চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকল মার্কেটে নিজস্ব প্রহরী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা থাকা প্রয়োজন।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনা ভাইরাসের প্রকোপ কমায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিষয়ে অবহেলার সুযোগ নেই। মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরিধান করতে হবে। খুলনা জেলা ও মহানগরে এ পর্যন্ত ৩৫ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নগরীতে জন বিড়ম্বনা প্রতিরোধে ফুটপাথ দখলমুক্ত রাখা প্রয়োজন। মাদক প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। এটি নির্মুলে টাস্কফোর্সের বিশেষ অভিযান বৃদ্ধি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে মনিটারিং কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত ফেব্রুয়ারি মাসে ১২৫ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত জানুয়ারি মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১১টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ১৫০ টি মামলা দায়ের হয়েছে যা বিগত জানুয়ারি মাসে দায়ের হওয়া মামলা হতে ০৭টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
শরণখোলায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে পড়ে ওমর ফারুক নামের তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ মার্চ বেলা ১১ টার দিকে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী বাবলাতলা স্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মো. রেজাউল হাওলাদার ও তার স্ত্রী পারভীন বেগম জীবিকার তাগিদে বন্দর নগরী চট্টগামে পোষাক কারখানায় চাকুরী করার সুবাদে শিশু পূত্র ওমর ফারুক দাদা-দাদীর সাথে থাকে। গত ৩/৪ দিন আগে নানী সাহেরা বেগম নাতী ওমরকে উত্তর সাউথখালী গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। ১৩ মার্চ সকালে নাতিকে ঘরে রেখে গৃহস্থলির কাজে বাইরে গিয়ে ফিরে তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর পুকুরে তল্লাশী চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি সদস্য মো. আল আমিন খাঁন জানান, ধারনা করা হচ্ছে ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটি খেলতে খেলতে অসাবধানতা বশঃত পুকুরে পড়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটতে পারে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বেনাপোলে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ছোট আঁচড়া গ্রামে পোর্ট থানার নির্মাণাধীন নতুন ভবনের পাশে হান্নান মৃধা (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের প্যান্টের পকেটে আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী সে চাঁদপুর জেলা সদরের বিষনুদী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
রবিবার (১৩ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান,ছোট আঁচড়া গ্রামের বেনাপোল পোর্ট থানার নির্মাণাধীন নতুন ভবনের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। পরে লাশটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নগর যুবদল নেতা সাইফুল ইসলামের আম্মার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের আম্মা হালিমা বেগম (৮৫) গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল নগরীর করিমনগর জামে মসজিদে আসরবাদ নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, যুবদল নেতা সাইফুল ইসলামের আম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনায় মহান আল¬াহ্’র নিকট প্রার্থনা করেছেন খুলনা মহানগর যুবদল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর প্রমুখ।
গলা কেটে হত্যার পর ঘের ব্যবসায়ীর স্ত্রীর কাছে টাকা চায় ২ দিনমজুর
বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীতে শৈলেন্দ্র নাথ মণ্ডল (৭০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুই দিনমজুর। হত্যার পর ব্যবসায়ীর স্ত্রীর কাছে মাছ বিক্রির ১ লাখ টাকা চায় তারা।
শনিবার রাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাঁতি গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘের ব্যবসায়ী শৈলেনের কাছে থাকা নগদ এক লাখ টাকা লুট করতে ওই দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
নিহত শৈলেন্দ্র নাথ মণ্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাঁতি গ্রামের মহেন্দ্র নাথ মণ্ডলের ছেলে।
গ্রেফতাররা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের সুকেশ হালদারের ছেলে সুব্রত হালদার (২৭) ও একই গ্রামের জ্যোতিষ মণ্ডলের ছেলে অপূর্ব মণ্ডল (১৯)।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম দুপুরে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার চিতলমারী উপজেলার খিলিগাঁতি গ্রামের ঘের মালিক শৈলেন্দ্র নাথ মণ্ডল পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার জনেরহাট (দিনমজুরের হাট) থেকে দুইজন দিনমজুরকে তার মাছের ঘেরে কাজ করার জন্য নিজের বাড়িতে নিয়ে যান। সেই থেকে তারা ওই বাড়িতে কাজ করে আসছিল।
শনিবার তিনি তার ঘের থেকে মাছ ধরে স্থানীয় ফলতিতা বটতলা মাছের আড়তে তা এক লাখ টাকায় বিক্রি করেন। ওইদিন রাতে তার বাড়িতে কাজে আসা ওই দুই দিনমজুর মাছের ঘেরে বসে মাছ বিক্রির এক লাখ টাকা চায় মনিন্দ্রের কাছে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তারা দুইজনে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে হত্যা করে ধান ক্ষেতে লাশটি ফেলে রাখে। এর পর তারা দুইজন শৈলেন্দ্রের স্ত্রীর কাছে বাড়িতে গচ্ছিত রাখা টাকা চাইলে শৈলেনের স্ত্রী ডাকচিৎকার শুরু করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
এসএম আশরাফুল আলম বলেন, রোববার পুলিশ ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে ঘের ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে। রোববার সকালে পুলিশের একাধিক দল স্থানীয় লোকজনকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুব্রত ও অপূর্বকে গ্রেফতার করেছে। তারা মাছ বিক্রির এক লাখ টাকা ছিনিয়ে নিতে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় মামলা দায়ের হয়েছে।
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে পাস ২১
যশোর অফিস।।
এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২১ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র জানান, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ২১ জন প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল।
করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল। গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই ফলাফলে পাসের হারে দেশের সেরা হয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পায় ২০ হাজার ৮৭৮ জন। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করে।
এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রতিবছর ফেল থেকে একেবারেই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা থাকলেও এবার সেই সংখ্যা একেবারেই নেই। তবে ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ২১ জন। ফলাফল পরিবর্তন হওয়া ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড পেয়েছেন ৪ জন, এ মাইনাস পেয়েছেন ৮ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে।
ঠাণ্ডু মেম্বার হত্যা মামলায় গ্রেফতার ৩
যশোর অফিস।।
যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদের মেম্বার ঠাণ্ড বিশ্বাস হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়া শুটিংবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৪০), আব্দুল খালেক (৫৫) ও তোতা মিয়া (৩৫)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল এম নাজিউর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ঠাণ্ড মেম্বার রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা করা হয়।
তিনি বলেন, ওই মামলার এজাহারভুক্ত আসামি চৌগাছার পাতিবিলা এলাকার ফারুক হোসেন, আব্দুল খালেক ও তোতা মিয়া। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হই- ওই তিন আসামি আশুলিয়া শুটিংবাড়ি এলাকায় অবস্থান করছেন। শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ইউক্রেন ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমানো মোহনের ভয়ংকর অভিজ্ঞতা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
ইউক্রেনে রাশিয়ার হামলার পরদিন ২৫ ফেব্রুয়ারি শুক্রবার ছিল মেহেদি হাসান মোহনের মেয়ে লিলিয়া মেহেদির প্রথম জন্ম দিন। মেয়ের প্রথম জন্মদিনে কান ফুটাতে এক জোড়া ডায়মন্ডের দুলও কিনেছিলেন। জন্মদিনের পার্টি আয়োজন চলছিল বাসায়।
কিন্তু আগের দিন বাংলাদেশ সময় সকাল ৯টায় রাশিয়ার হামলায় সব এলোমেলো হয়ে যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন মোহন।
জীবন বাঁচাতে মেয়ের জন্য কেনা কানের দুলও নিতে পারেননি। সব ফেলে রেখে শুক্রবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ২টায় গাড়ি নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্য সপরিবারে বের হয়ে পড়েন মোহন। সঙ্গে ছিলেন বন্ধু আব্দুল আওয়াল, তার স্ত্রী ও দুই সন্তান।
মোহন যশোরের মনিরামপুর উপজেলার সাতগাতী গ্রামের মৃত ডা. মহিউদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
সীমান্ত পাড়ি দিতে দুঃসময়ের অভিজ্ঞতা তুলে ধরে মোহন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমের জানান, কোভেল শহর পেরিয়ে পোল্যান্ড সীমান্তে আসতে একটানা ১৮ ঘণ্টা গাড়িতে ছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী তানিয়া সুলতানা। এর মধ্যে টয়লেট আর গাড়িতে তেল নেওয়া ছাড়া কিছুই করতে পারেননি। আসার আগে কিছু কাপড়-চোপড় আর শুকনো খাবার নিয়ে আসেন। প্রতিক্ষণে মনে হচ্ছিল এই বুঝি বোমা এসে পড়ে। চরম আতংকের মধ্যে পার হচ্ছিলেন তারা।
সীমান্তের রাস্তায় ছিল হাজার হাজার গাড়ি। মাত্র ৬ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে ৩ দিন পার হয়েছে। বাচ্চাদের চিৎকারে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। যানজটের মধ্যে গাড়ি থেকে বেরিয়ে কেউ কেউ রাস্তায় হাঁটাহাঁটি করলেও সবাই ছিলেন গাড়ির ভিতর। সবাই খুব কাছাকাছি কিন্তু কারো মুখে কোন কথা নেই। শুধু চোখে মুখে আতংক। বাড়ি-গাড়ি, সম্পদ সব কিছু কিয়েভে ফেলে রেখে এসেছেন। জীবনে বেঁচে থাকাটাকেই পরম ভাগ্য বলে মনে করছেন তিনি।
তিনি আগে থেকেই শুনেছেন পাসপোর্ট ও গাড়ির কাগজপত্র থাকলেই পোল্যান্ডে প্রবেশের অনুমতি মিলছে।
ভয়াবহ যানজট যা ভাষায় অবর্ণনীয়। অবশ্য পোল্যান্ড সীমান্তে আসলে সেখানকার বাংলাদেশি দূতাবাস খাওয়া-দাওয়াসহ সর্বাত্মক সহযোগিতা করেছে। এ ছাড়া ডকুমেন্টস ট্রাভেল পাসসহ নানা ধরনের সহযোগিতা করেছে।
নিজের গাড়ি সীমান্তে রেখেই পোল্যান্ড সীমান্তে আগে থেকে রাখা দূতাবাসের গাড়িতে উঠে আবারো পথ চলা শুরু হয়। পোল্যান্ডে দুই দিন থাকার পর সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তারা। ৩ মার্চ চেক রিপালিক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পৌঁছান তারা। সেখানে আগে থেকেই বাংলাদেশের দূতাবাসের বাস দাঁড়ানো ছিল।
৫ মার্চ তারা সুইজারল্যান্ডের রাজধানী বার্ন-এ পৌঁছান। সেখানে এক অচেনা শহরে বেঁচে থাকার তাগিদে আবার নতুন করে কিছু করার চেষ্টা করছেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন মোহন ও তার পরিবার।
এদিকে রাশিয়ার আগ্রাসনের প্রথম দিন থেকেই চরম উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন বাংলাদেশে থাকা মোহনের মা লিলি বেগম ও ভাই-বোনেরা। ছেলে-বৌমা ও নাতনির চিন্তায় নাওয়া-খাওয়া তাদের।
মোহনের মা লিলি বেগম বলেন, শুনেছি মোহন পরিবার নিয়ে সুইজারল্যান্ডে নিরাপদে আছে। এ খবর টুকু পেয়ে এখন একটু ভাল লাগছে। প্রবাসে থাকা ছেলে-বৌমা ও নাতনির জন্য দেয়া চেয়েছেন তিনি।
নড়াইলের বগুড়া-গোপালপুর বিল: শীতের শেষেও অতিথি পাখি
নড়াইল প্রতিনিধি।।
অপরিকল্পিতভাবে মৎস্য ঘের খননের কারণে নড়াইলের বগুড়া-গোপালপুর বিলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে পাখিদের পর্যাপ্ত খাবার। এ কারণে প্রকৃতির নিয়মে এবার বিলে এখনোও অতিথি পাখি রয়ে গেছে।
শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রতি বছরের মতো এবারও এখানে অতিথি পাখির আগমন ঘটে। কিন্তু দিনপঞ্জিকায় শীত ঋতু শেষ হলেও অতিথি পাখি এখনো দাপিয়ে বেড়াচ্ছে বিলে। বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপকে আরও ফুটিয়ে তুলেছে তারা।
নীরব নিস্তব্ধ এই বিল এলাকা এখন নানা রংয়ের পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখরিত। যেন এক নৈসর্গিক আবহাওয়া। গোধূলি শেষে যখন সূর্য ডুবু ডুবু অবস্থা, তখন মাথার ওপর দিয়ে উড়ে ঝাঁকে ঝাঁকে পাখি। এদের কলকাকলিতে বিশাল জলাশয় প্রাণবন্ত হয়ে ওঠে। উড়ে গিয়ে বসে বিল এলাকার শতশত ঘেরের পাড়ের বিভিন্ন গাছের ডালপালায়। রাতের বেলাও থাকে ওখানেই। এসব পাখি দেখতে সকাল-বিকাল বিল এলাকায় অসংখ্য দর্শনার্থী ভিড় করে।
তবে শৌখিন ও পেশাদার শিকারিরা অবাধে এসব পাখি শিকার করেছে। শিকারে ধরা পরা পাখি শহর ও গ্রামের হাটবাজারসহ বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করছে তারা। কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই।
বিল এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, অপরিকল্পিতভাবে মৎস্য ঘের খননের ফলে এখানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পানিতে মাছের আনাগোনা রয়েছে। আর এই মাছ খেতে মাঠে নামছে বক, কালকোচ, পানকৌড়ি, শামুকখোল ও বালিহাঁসসহ বিভিন্ন জাতের পাখি। চোরা শিকারিরা বিষটোপ, জাল, বড়শি, এয়ারগান ও বন্দুক দিয়ে এসব পাখি শিকার করছে।
বগুড়া-গোপালপুর বিলে গিয়ে দেখা যায়, হাজারও নাম না জানা-অচেনা অতিথি পাখি। এসব পাখির কিচিরমিচির শব্দে সকাল-সন্ধ্যা মুখরিত থাকে বিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বিলের ঘেরের পাড়ের অসংখ্য গাছের ডালপালায় আশ্রয় নেয় অতিথি পাখিরা। ভোর হলেই আবার খাবারের সন্ধানে বিলের পানিতে ভিড় জমায় তারা।
গোপালপুর গ্রামের বাসিন্দা লিয়াকত শেখ বলেন,‘আমার নিজের প্রায় তিন একর আয়তনের ঘেরের পাড়ের রেইন ট্রি, মেহগনি ও নারকেল গাছে প্রতিদিন বিকালে অসংখ্য পাখি বসে। ভোর বেলা আবার বিলের পানিতে খাবারের সন্ধানে যায়। এটি সত্যিই মনোমুগ্ধকর ও সুন্দর দৃশ্য। মাঝে মাঝে চোরা শিকারীরা পাখি শিকার করে নিয়ে যায়। তবে এ ব্যাপারে প্রশাসনের কোনো নজরদারি নেই।’
জানাতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এবার শীতের স্থায়িত্ব বেড়ে যাওয়ায় হয়তো এখনো পাখিগুলো বিলে অবস্থান করছে। আমাদের দেশে অতিথি পাখির আগমন একটি গর্বের বিষয়। পাখিদের যেন কেউ ক্ষতি না করে সে দিকে লক্ষ্য লাখতে হবে।’
নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর শিরোমণি বাজারে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় শিরোমণি বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।
বাজার তদারকিকালে মেসার্স খান ফার্মেসীতে মেয়াদউর্ত্তীন ঔষধ রাখায় ৪ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক শরীফা সুলতানা নেতৃতে এ অভিযান পরিচালনা হয়। এ সময় ৩য় এপিবিএন আর্মড ব্যাটালিয়ন ভোক্তা অধিদপ্তরের অভিযানে সহযোগিতা করেন ।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ পিস ইয়াবা ও ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর দূর্বার সংঘ ক্লাব সংলগ্ন টিনসেড কলোনীর মো. নজরুল শেখের ছেলে মো. সুজন (২৩), বঙ্গবাসি এন ই-৯৪ রোড নং-২১১ এর মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম সজিব (২০), টিবি ক্রস রোডের মৃত. এম এ লতিফ এর ছেলে মো. কামরুজ্জামান কামু (৪৭) ও মৃত. মুরাদ ফকিরের ছেলে মো. পারভেজ ফকির ওরফে ডাবলু (৩০) এবং শেখপাড়াস্থ লোহাপট্টির মৃত. লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০০ পিস ইয়াবা ও ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
পাইকগাছায় জেলা ডিবির অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার পাইকগাছা থানাধীন ধামরাইল গাজীপাড়ায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১২ মার্চ দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন খুলনা জেলার পাইকগাছা থানার ধামরাইল গাজীপাড়ার মৃত. ওসমান গাজীর ছেলে শওকত আলী গাজী (৫৫)।
জেলা ডিবি জানায়, ১২ মার্চ দিবাগত রাত পৌনে ৪টার দিকে পাইকগাছা থানাধীন ধামরাইল গাজীপাড়ায় অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই মো. মনিরুল ইসলাম। এসময় মাদক ব্যবসায়ী শওকত আলী গাজী তার বাড়ী হতে
এককেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাইকগাছা থানার মামলা দায়ের করা হয়েছে যার নং-১১। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে সর্বমোট ৭টি মামলা রয়েছে।











































