Home আঞ্চলিক কালীগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও লিপলেট বিতরন

কালীগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও লিপলেট বিতরন

10

বিশেষ প্রতিনিধি ॥

সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জের সুন্দরপুর বাজারে স্থানীয় বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সুন্দরপুর বাজারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় ওই ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ জনসাধারনের মাঝে লিফলেট বিতরন করেন। পরে সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ¦ায়ক সাহাদত হোসেন রিয়ন প্রমূখ। কর্মর্সচীতে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক,জয়নাল হোসেন, মুরাদ হোসেন,রবিউল ইসলাম,রেজাইল ইসলাম,সাহদত হোসেন ছাত্রদল নেতা চঞ্চল হোসেন, আকরাম হোসেন,ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবলুর রহমান। এভাবে উপজেলার ১১ টি ইউনিয়নেই অনুরুপ কর্মসূচি পালিত হয়।