Home আঞ্চলিক খুলনায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শেষ হয়েছে

খুলনায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শেষ হয়েছে

9

খবর বিজ্ঞপ্তি।।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশরে সহযোগিতায় খুলনায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শেষ হয়েছে।

বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন স্বপন গুহ। বিশিষ্ট নাট্য প্রশিক্ষক ফজলুর রহমান পলাশ, সম্মিলিত সাংস্কৃতি জোট খুলনার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস।

তিন দিনব্যাপী এই কর্মশালায় যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার ৩০জন নাট্য শিল্পী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নাট্যকর্মীদের সনদপত্র প্রদান করা হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা এই কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।