খবর বিজ্ঞপ্তি।।
সিটি মেয়র আজ বুধবার সকালে খুলনা শিশু হাসপাতালের অনুকূলে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভারত সরকারের পক্ষ থেকে এ এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। ভারত সরকারের পক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এ্যাম্বুলেন্সটির প্রতীকি চাবি হস্তান্তর করেন। হাসপাতালের পক্ষে খুলনা শিশু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, শিশু হাসপাতালের উন্নতিকল্পে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রধানমন্ত্রীর আন্তরিকতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শিশু হাসপাতালের উন্নয়নে ইতোমধ্যে তিনি পনের কোটি টাকা অনুদান দিয়েছেন। এছাড়া সরকারি উদ্যোগেও খুলনায় একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। সিটি মেয়র বলেন খুলনা শিশু হাসপাতাল প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্টদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার হালদারসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ কামরুজ্জামান।










































