Home আঞ্চলিক সরকারের চরম দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়েছে: মনা

সরকারের চরম দুর্নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়েছে: মনা

6

খবর বিজ্ঞপ্তি।।

সরকারের দুর্নীতি আর ভ্রান্ত নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা। তিনি বলেন, অনির্বাচিত সরকারের চরম দুর্নীতি, অপব্যয় এবং অপরিকল্পিত ভ্রান্ত নীতির কারণে অস্বাভাবিকহারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি- চাল, ডাল, ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি এবং তেল, গ্যাস ও পানির মূল্য ধাপে ধাপে বৃদ্ধিতে স্বল্পবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের চরম ভোগান্তিতে পড়েছে। নিশিরাতের ভোটে নির্বাচিত অবৈধ সরকারের কারনে পথ হারিয়েছে বাংলাদেশ। পথহারা বাংলাদেশ ক্রমেই গভীর খাদের কিনারে চলে যাচ্ছে। এখনই খাদের কিনারা থেকে টেনে তুলতে হবে। আর তাই দেশপ্রেম নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা ও খুলনা মহানগরের উদ্যোগে বুধবার (৯ মার্চ) বিকাল বেলা ৩ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল সমাবেশের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, প্রধান বক্তা আওলাদ হোসেন উজ্জ্বল, স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি খুলনা বিভাগ জেলার সভাপতি তৈয়েবুর রহমান। আতাউর রহমান রনু ও মুনতাসীর আল মামুন এর সঞ্চলনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, মোস্তফাউল বারী লাভলু, কামরুজ্জামান টুক,ু আসগর আলী, নাজমুস সাকিব পিন্টু, কে এম মাহাবুব আলম, আনোয়ার হোসেন আনো, জাকির হোসেন, আহসান হাবিব বাবু, স্কেন্দার মির্জা, অহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, সাব্বির হোসেন রানা, রেজাউল ইসলাম রেজা, আবু তাহের হিরা, সাইফুল ইসলাম, মল্লিক মোশারেফ, শিকদার মহিদুল ইসলাম, খায়রুজ্জামান সজিব, ব্রজেন ঢালী, সাজ্জাদ আহমেদ মানিক, কামরুল ইসলাম খোকা, জাহিদুল ইসলাম বাচ্চু, সোহাগ মুন্সি, এস এম শফি, টিটু জোমাদ্দার, আব্দুল কাদের জনি, লাবু বিশ্বাস, হুমায়ুন শামিম, শাহাবুদ্দিন. আসাদুল ইসলাম বিপ্লব. জগেশ্বর সানা, কার্ত্তিক, হারুন,আলমগীর, আলমগীর তালুকদার, বিল্লাল হোসেন হেলাল, টুটুল, খাজা আল আমিন, সর্দার রতন, নিয়াম মল্লিক, সিহাবুল ইসলাম সিহাব, রাতিম ও নাহিদ প্রমূখ।