সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ডিলার হাজী রফিউদ্দিন এন্ড সন্সের চুরি যাওয়া ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। বাঘারপাড়া উপজেলার তৈলকূপ বাজারের ব্যবসায়ী মিলন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান মের্সাস লিয়াকত ষ্টোর থেকে এ সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় চোরাই সিমেন্ট বহনের ঢাকা মেট্রো-ট-২০-৫৫৫৩ নম্বরের একটি ট্রাক জব্দ ও চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। বিষয়টি সোমবার সকালে কালীগঞ্জ থানা পুলিশের দেয়া একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়। প্রেস ব্রিফিং করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সূপার (সদর সার্কেল) আবুল বাশার।
তিনি ব্রিফিংয়ে জানান,খলনার লবনচোরা সেভেন রিংস সিমেন্টের কারখানা থেকে কালীগঞ্জ শহরের ডিলার হাজী রফি এন্ড সন্সে অনেক আগেও ওই কোম্পানীর ৪৫০ বস্তা সিমেন্ট আসার কথা। কোম্পানীর দায়িত্বরত টেরিটরি অফিসার সেরাজুল ইসলাম যোগাযোগ করলে কারখানা থেকে বলা হয় গত ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ট্রাকে ৪৫০ বস্তা সিমেন্ট ডিওসহ রওনা দিয়েছে। কিন্ত ওই ডিলারের ঘরে না পৌছালে দায়িত্বরত কোম্পানীর কর্মকর্তারা ট্রাকচালক সোহাগের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পান। এরপর টেরিটরি অফিসার মামলা করলে পুলিশ যশোর জেলার খাজুরা মেইন বাসষ্ট্যান্ডের তাহের এন্ড সন্স ফিলিং ষ্টেশনে চুরি কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে। এছাড়াও সিসি ক্যামেরা দেখে চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো যশোর জেলার সদর উপজেলার গহরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আবু তালেব (২১), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ২ আকাশ হোসেন (২১), যশোর সদর উপজেলার কেসমত রাজাপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে বিল্লাল (৩৫), সদর উপজেলার বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত কাজী আবুল হোসেনের ছেলে ইনামুল হক (৩৪) এবং যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে ৫ মিলন বিশ্বাস (৩৫) প্রমুখ। তাদের দেয়া তথ্যমতে বাঘারপাড়া উপজেলার তৈলকূপ বাজারের ব্যবসায়ী মিলন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান মের্সাস লিয়াকত ষ্টোর থেকে এ সিমেন্ট উদ্ধার করা হয়। এ অঞ্চলের চোর সিন্ডিকেটের আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সোমবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে দক্ষিণাঞ্চালের চোর সিন্ডিকেটের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।










































