Home আঞ্চলিক বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ : আব্দুস সালাম মূর্শেদী এমপি

বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ : আব্দুস সালাম মূর্শেদী এমপি

18

আসাদ, দিঘলিয়া

বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে একটা লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। বঙ্গবন্ধু না জন্মালে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আরো পরে হতো।তার ৭ ই মার্চ এর ভাষনে মুলত  স্বাধীনতার ডাক দিয়েছিলেন।আর এই ডাকের সাড়া দিয়েই ২৬শে মার্চ এর কালো রাত্রির পর এদেশের স্বর্ব স্থলের জনগন স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো,দীর্ঘ ৯ মাস রক্ত ক্ষয়ী যুদ্ধে এদেশের স্বাধীনতা এসেছিল এবং লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম,এজন্যই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

সোমবার উপজেলা কন্ফারেন্স রুমে সকাল ১১ টায় মহান ৭ ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একথা বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, সাবেক জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার খান আব্দুর রশিদ,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলার সকল দপ্তরের দাপ্তরিক প্রধান গন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক সহ প্রমুখ।

এর আগে সকাল ৯.৩০ টায় মহান ৭ ই মার্চ উপলক্ষে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মোড়ালে উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ও খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর পক্ষ থেকে  পুষ্পমাল্য অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোসাম্মাৎ সামসুন নাহার, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনসার আলী, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন, সৈয়দ আলম,সেলিম মল্লিক, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খান আবু সাইদ,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোল্লা নাহিদুর রহমান,সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন আরাফাত,সদর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও ৪,৫ ও ৬  নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য পাখি বেগম ,উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা, জুয়েল শেখ, শিপলু শেখ,সুমন শেখ সহ প্রমুখ।