Home আঞ্চলিক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তার পর এবার এক ডেইলি শ্রমিকের আত্মহত্যা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তার পর এবার এক ডেইলি শ্রমিকের আত্মহত্যা

8

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


তার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়, চিরকুটে এমন কথা লিখে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক। রবিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের কানদেব পালের ছেলে ও বিদ্যুৎ কেন্দ্রের ডেইলি শ্রমিক রিপন পাল (২২) গাছে ঝুলে আত্মহত্যা করেন। এর আগে গত শনিবার রাতে বাগেরহাটের মোংলার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তা (৪১)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন পাল রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ডেইলি শ্রমিকের কাজ করতেন। কিন্তু হঠাৎ করে রবিবার রাত ৯ টার দিকে ঘর থেকে বের হয়ে গিয়ে বাড়ীর পাশের একটি আম গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিপন। পরে পরিবার ও আশপাশের লোকজনের খবরে পুলিশ রাতেই রিপনের লাশ উদ্ধার করেন।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুউদ্দীন বলেন, এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখিত একটি চিরকুট পাওয়া গেছে তার কাছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণেই সে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে