Home আঞ্চলিক দাকোপে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ

দাকোপে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ

13


মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেছেন থানায় সদ্য যোগদান কৃত পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আননূর যায়েদ। বুধবার (২মার্চ)  সকাল ১১টায় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আননূর যায়েদ’র (আইজিপি ব্যাজ) থানা অফিসে এস্বাক্ষাত ও মতবিনিময় হয়। তিনি বলেন আইনশৃংখ্যলা ও শান্তি বজায় রাখতে মাদক ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেঞ্জ ঘোষনা করা হয়েছে, এবং থানা পুলিশকে সহযোগীতা করার জন্য ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম, প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম ভুইয়া(শিপন), সহ-সভাপতি যুবায়ের হোসেন লিংকন, কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শামীম হাসান, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য পারুল বেগম, মজনু ফকির, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন সাব্বির, সাবেক সম্পাদক জি এম রেজা, সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায়, সাবেক কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সদস্য গাজী আবুল বাশার, জিএম জাকির হোসেন, এস এম, মামুনুর রশিদ, গাজী সরোয়ার হোসেন, জাহিদুর রহমান সোহাগ। ওসি জানান তার গ্রামের বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তার পূর্ববর্তী কর্মস্থল ছিল কুষ্টিয়ার দৌলতপুর থানার ইন্সপেক্টর ওসি(তদন্ত)।