ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় মরিচাযুক্ত পরিত্যক্ত অবস্থায় একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে তালতলা কুশারহুলা প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে এগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় , খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে দেখা যায় ¯’ানীয় প্রতিভা মন্ডল নামের এক ব্যক্তি নিজ বাড়ি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিল। খননের এক পর্যায়ে শ্রমিকের কোদাল লৌহ দন্ডের সাথে আঘাত করে। এরপর খনন করে দেখা যায় এগুলি লৌহ দন্ড নয়,একাধিক পরিত্যক্ত অস্ত্র, গুলি ও ম্যাগজিনের অংশ বিশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সাব মেশিন কারবাইন একটি, দোনালা বন্দুকের ব্যারেল একটি, একনলা বন্দুকের ব্যারেল দুইটি, দোনালা বন্দুক এর টিগার ও মেকানিজম অংশ বিশেষ একটি, দোনালা বন্দুকের মেকানিজম অংশবিশেষ দুইটি, এসএমজি ম্যাগজিন একটি, ৬০ পিস বন্দুকের কার্টুজ, ৫০ রাউন্ড ৯ এমএম গুলি, ১৮ রাউন্ড ১৭.৬৫ এমএম গুলি ও ২ রাউন্ড ৭.৬৭ এমএম গুলি রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি মোঃ ওবাইদুর রহমান।











































