Home আঞ্চলিক বেলকুচি উপজেলার যুবদল নেতা আকবর আলীকে হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

বেলকুচি উপজেলার যুবদল নেতা আকবর আলীকে হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

6

খবর বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল নেতা আকবর আলী-কে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল ১১.৩০ ঘটিকায় খুলনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল খুলনা শহরের নগরীর রেল ষ্টেশন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মোড়ে এসে পথ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করা হয়। যুবদলের বিপ্লবী সভাপতি এস,এম শামীম কবির/সংগ্রামী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ এর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাবের আলী, নাদিমুজ্জামান জনি, আতিক নেওয়াজ চঞ্চল, অহিদুজ্জামান সোহাগ, মাসকুর হাসান ফ্রান্স, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক অধ্যাপক মঞ্জুর রশিদ, বটিয়াঘাটা যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকি নিরু, ফুলতালা উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হোসেন পারভেজ, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরত-ই-ইলাহী স্পীকার, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আলম, হাবিবুর রহমান বেলাল, মোল্লা মাহামুদুল হাসান মিঠু, মোস্তাফিজুর রহমান আজিবর, মোল্লা মশিউর রহমান, খন্দকার ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক কচি, বাহাদুর মুন্সী, রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম বুলবুল, সরদার বিল্লাল হোসেন, মোঃ ওয়াহিদ শেখ, আজমল হোসেন লিটন, হাসমত খলিফা, মোঃ শান্ত, কিমিয়া সাদাত, জাহিদুর রহমান, রাজু আহমেদ, হুমায়ুন কবির, বাপ্পি, রেজাউল ইসলাম খোকন, নাজমুস সাবিক, জুয়েল বিশ্বাস, শফিক মোল্লা, লিটন, মনির হোসেন প্রমুখ।