স্টাফ রিপোর্টার।।
নগরীর স্টেশন রোড ব্যবসায়ী বহুমুখি কল্যাণ সমিতির ৩সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠণ ঘোষণা করেছে জেলা সমাজসেবা কার্যালয়। ১৬ জানুয়ারি উপ পরিচালক খান মোতাহার হোসেন স্বাক্ষরীত এক পত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যে তত্ত্বাবধায়ক কমিটির আহবায়ক হলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আইনাল হক, সদস্য সমাজসেবা অফিসার (রেজি:) শায়লা ইরিন ও সদস্য সচিব শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম তরফদার। প্রকাশিত পত্রে জানানো হয়েছে, স্টেশন রোড ব্যবসায়ী বহুমুখি কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং গঠণতন্ত্র মোতাবেক সময়মত কার্যনির্বাহী কমিটি গঠণ করতে না পরায় বিধি মোতাবেক ৩সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠণ করা হলো। পত্রে আরো উল্লেখ করা হয়েছে, তত্ত্বাবধায়ক কমিটির মেয়াদ অনধিক ৯০ দিন। এই সময়ের মধ্যে উক্ত কমিটি সমিতির পরিচালনা পরিষদের স্বাভাবিক দায়িত্ব পালনসহ বিদ্যমান আইন, বিধি ও গঠণতন্ত্রের আলোকে নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠণপুর্বক নিবন্ধন কর্র্তপক্ষের নিকট চুড়ান্ত ফলাফল প্রেরণ করতে হবে।









































