Home আঞ্চলিক ২৭ কেজি হরিণের মাংসসহ আটক ১

২৭ কেজি হরিণের মাংসসহ আটক ১

14

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

মোংলা কোস্ট গার্ড সদস্যরা অভিযানে ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানা (৩৯) নামের এক ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে সুন্দরবনের কালাবগী ষ্টেশনের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক জাফর সানা খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের রহিম সানার ছেলে। মোংলা কোস্টগার্ড’র (পশ্চিম জোন সদর দপ্তর)  কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান বলেন, উদ্ধারকৃত ২৭ কেজি হরিণের মাংসসহ আটক জাফর সানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।