Home আঞ্চলিক আওয়ামী লীগ আমলে অসহায় মানুষেরা সকল সুযোগ সুবিধা ভোগ করেন: সালাম...

আওয়ামী লীগ আমলে অসহায় মানুষেরা সকল সুযোগ সুবিধা ভোগ করেন: সালাম মূশের্দী এমপি

12

রূপসা  প্রতিনিধি।।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গ্রাম অঞ্চলের মানুষ সকল সুবিধা ভোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছ

তিনি আরও বলেন, আমি শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে খুলনা-৪ আসনের মানুষের নিকট প্রধান মন্ত্রীর সকল কর্মকান্ড ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি   ৩ জানুয়ারী সোমবার দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের অসহায়-দুস্থদের মধ্যে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্টানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি মনির হোসেন মোল্লার  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:  সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এসময় উপস্থিত ছিলেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,

জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী,  সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, ময়না, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, তাহিদ মোল্লা,  যুবলীগের আবুল কালাম আজাদ, রতন মন্ডল,  শফিকুর রহমান ইমন, মাধুরী সরকার, ইউপি সদস্য স্বপ্না রানী পাল প্রমূখ।

অপরদিকে বিকাল তিনটায় শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের মাঝে  সুজা চত্বর দলীয় কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম হাসান লিটনের সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়।

এছাড়া বিকাল ৪টায় তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আমতলা নামক স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান  কৃষ্ণ মেনন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা –৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম  আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,    তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন,ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, শেখ শারাফাত হোসেন   ইউপি সদস‍্য নাসিমা কবির,  পরিমল মল্লিক, অপূর্ব মল্লিক,রমেশ চন্দ্র হীরা ইকরাম শেখ, মোল্লা আব্বাস, ওবায়দুল্লাহ বাবু, সাধন পাত্র, জোনাকি বালা,হোসেন আব্দুল্লাহ প্রমূখ।