স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খসড়া সূচিতে কিঞ্চিৎ পরিবর্তন এনে প্রস্তাবিক সূচি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন এই সূচিতে ভেন্যু ও তারিখ অপরিবর্তিত থাকলেও দলগুলোর ক্যালেন্ডারে এসেছে খানিক পরিবর্তন।
২১ জানুয়ারি দুপুর দুইটায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে। একই দিনে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও ঢাকা।
রাউন্ড রবিন লিগে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন দিনের প্রথম খেলা শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় খেলা মাঠে গড়াবে সন্ধ্যা সাড় ৬টায়।
ভেন্যু তালিকায় এবার ঢাকার সাথে থাকছে চট্টগ্রাম ও সিলেট। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি মোট ৮টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনালসহ বাকি সব ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
একনজরে বিপিএলের প্রস্তাবিত সূচি-












































