দাকোপে হীড বাংলাদেশের বানিশান্তা শাখার উদ্বোধন ও এককালীন উপবৃত্তি প্রদান
মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের ১০৫ তম বানিশান্তা শাখার উদ্বোধন ও ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বানিশান্তা হীড বাংলাদেশের নতুন শাখায় হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা ও শাখা উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩নং লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ । উপস্থিত ছিলেন যুবলীগনেতা রবাট হালদার, হীড বাংলাদেশ এর সদস্য, শাখা ম্যানেজার, উপজেলা ম্যানেজার ও স্থানীয় সুধীজন। সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে এককালিন উপবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার চিত্রাংকন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর বীর মুক্তিযোদ্ধা আমির খসরু বিদ্যানিকেতনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে।
সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলওয়ারা বেগম।
আরও উপস্থিত ছিলেন সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সহ সভাপতি সাজেদা ইসলাম, সাবির খান, আব্দুস সালাম শিমুল, কৃষ্ণা দাশ, সাইদা পারভিন, খাদিজা কবির তুলি, পারভিন ইলিয়াস, এস এম মিশকাতুল ইসলাম, এম সাইফুল ইসলাম, শিখা পারভীন, হাফিজা খাতুন, সাবিহা খানম ইশা, মনোয়ারা বেগম, প্রণব সরকার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি তিন গ্রুপের নয় শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করেন।
রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে ঢাকা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত । ৬দিনের কর্মসূচী ঘোষনা। ঢাকা, খুলনা, যশোর, নরশিংদি, চিটাগং রাষ্ট্রয়ত্ব পাটকল কর্মচারী-কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবীতে রাষ্ট্রয়ত্ব পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে সকল পাওনা পরিশোধ সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষে ২৮ ডিসেম্ভর মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা প্রেসক্লাবের মাওলানা আকরাম খা অডিটরিয়মে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ ইসরাফিল খান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন , খুলনা অঞ্চলের আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেন সদস্য সচিব এস এম জাকির হোসেন, চট্রগাম অঞ্চলের আহবায়ক মোঃ ফিরোজ আহম্মেদ, ঢাকা অঞ্চলের আহবায়ক ইজ্ঞিনিয়ার জাফর আহম্মেদ , মোঃ সাদাকাত খান, মোঃ রফিকুল ইসলাম , মোঃ মঞ্জুরুল করিম, মোঃ শফিকুল ইসলাম, সহ স্ব স্ব অঞ্চলের নেতৃবৃন্দ । ৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পাটমন্ত্রী , তথ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী , পাট মন্ত্রনালয় এর স্থায়ি কমিটির সভাপতি মির্জা আজম , শ্রম মন্ত্রণালয় এর স্থায়ি কমিটির মুজিবুল হক চুন্নু বাংলাদেশ ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এর সাথে সাক্ষাৎ । ৯ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত রাষ্টায়ত্ব পাটকল সংশ্লিষ্ট এলাকার এমপিদের সাথে মতবিনিময় । ১৪ জানুয়ারী থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত ঢাকা, চট্রগাম , রাজশাহী , নরসিংদী, খুলনার শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা । ১৭ জানুয়ারী বিকাল ৩ টায় খুলনার খালিশপুর , ঢাকার নরসিংদী, চিটাগাংয়ের হাফিজ জুট মিল এলাকায় সমাবেশ । ২৩ শে জানুয়ারী সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাষ্টায়ত্ব পাটকল এলাকায় রাজপথে লালপতাকা মিছিল। ৭ ফেব্রুয়ারী ঢাকা মতিঝিল বিজিএমসি কার্যালয়ের সামনে আমরন অনশন কর্মসূচি । সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ইসরাফিল খান বলেন, ২০১৩ সাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের কোন পাওনা পরিশোধ করেনি। ফলে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা চরম মানবেতর জীপনযাপন করছেন , কর্মসূচি চলাকালিন সময়ের ভিতর যদি দাবি পুরন করা না হয় তাহলে লাগাতর রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষনা করা হবে।
মহসেন জুট মিল শ্রমিকদের বকেয়া পরিশোধে ত্রি-পক্ষিয় বৈঠকের অবহিতকরন সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে সোমবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাধারন শ্রমিক কর্মচারীদের অবহিতকরন সভা ২৮ ডিসেম্ভর মঙ্গলবার বিকাল ৫ টায় মহসেন জুট মিল সংলগ্ন গফফারফুড মোড়ে মহসেন জুট মিলের প্রবীন শ্রমিক এরশাদ আলী সার্জেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, মোঃ শহিদ শরদার , আইনউদ্দিন, আমির মুন্সি, মোঃ বাবুল শেখ, আয়বালি , আঃ মান্নান প্রমুখ । সভা শেষে আগামি ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় শিরোমনি শহিদ মিনার চত্বরে জুট স্পিনার্স মিল চালু ও শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা সফল করার আহবান জানানো হয় ।
বিএনপির সাবেক জেলা সভাপতি সরোয়ার জমাদ্দারের মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম গোলাম সরোয়ার জমাদ্দারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু। আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও খান জুলফিকার আলী জুলু।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা উল বারী লাভলু, আব্দুর রকিব মল্লিক, আব্দুর রহমান, অধ্যাপক মনিরুল হক বাবুল, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, কাজী মাহমুদ আলী, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, আজিজুল হাসান দুলু, মুর্শিদুর রহমান লিটন, হুমায়ুন আহমেদ, খায়রুল ইসলাম জনি, ইলিয়াস মল্লিক, আরিফুর রহমান, নাজমুস সাকির পিন্টু, হাফিজুর রহমান, শেখ সাদী, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহসান, শামীম কবির, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েদ, মশিউর রহমান যাদু, জাফরী নেওয়াজ চন্দন, হাসানুর রশিদ মিরাজ, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, জসিমউদ্দিন লাবু, তারিকুল ইসলাম তারেক, মোল্লা ফরিদ আহমেদ, জাভেদ মল্লিক, জি এম মঈনউদ্দিন, মো: আসলাম, আতাউর রহমান রুনু, তানভিরুল আযম রুম্মান, মোল্লা কবির হোসেন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, খান ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, নিঘাত সীমা, আবু সাঈদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস, এনামুল হক সজল, ইসমাইল হোসেন, হিরাঙ্গীর হোসেন হিরু, রেহানা প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুল ইসলাম।
সাবেক ছাত্রদল নেতার মায়ের রোগমুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা জামাল নোমানের মাতা মর্জিনা বেগম গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর খালিশপুর ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। নোমানের মায়ের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।
অভয়নগরে ইউপি নির্বাচনে ১৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
স্টাফ রিপোর্টার
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের অভয়নগর উপজেলায় ৮টি ইউনিয়নে ৪০ জন প্রার্থী প্রতিদন্দীতা করেছিলেন। এদের মধ্যে ১৫ জন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর ওই ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়। অভয়নগর উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচন বিধি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় মোট প্রদত্ত ভোটের ১২.৫ শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোট এক লক্ষ ৪২ হাজার ৯৮ জন। এদের মধ্যে নির্বাচনে এক লক্ষ ১২ হাজার ৯৭৬ ভোট পড়ে। কাস্টিং ভোটের হার ৮৪ শতাংশ। নির্বাচনে প্রেমবাগ ইউনিয়নে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে লাঙল প্রতিকের ফরিদুল ইসলাম (প্রাপ্ত ভোট-২৮৯) ও মোটর সাইকেলের সুরভী রেজার (২৮৯ ভোট) পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে। সুন্দলী ইউনিয়নে হাতপাখা প্রতিকের মোসলেম আলী গাজী (৪২৩ ভোট) ও মোটরসাইকেল প্রতিকের উজ্জল বিশ্বাস (৭৫২ ভোট) প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। এছাড়া চলিশিয়া ইউনিয়নে হাতপাখা প্রতিকের মো: আবু সাইদ সরদার (৭৩৪ ভোট) ও চশমা প্রতিকের ইনামুল হাসান সরদার (এক হাজার ৩০৮ ভোট), পায়রা ইউনিয়নে হাতপাখা প্রতিকের মাষ্টার ফজলুর হক মোল্যা (৩৬০ ভোট), শ্রীধরপুর ইউনিয়নে লাঙল প্রতিকের শাহ আলম মোল্যা (৩৯৩ ভোট), বাঘুটিয়া ইউনিয়নে হাতপাখা প্রতিকের আবু তাহের বিশ্বাস (১৯৩ ভোট), শুভরাড়া ইউনিয়নে হাতপাখা প্রতিকের জাকারিয়া হুসাইন (এক হাজার ৪২০), আনারস প্রতিকের এবিএম জাকির হোসেন (এক হাজার ৩৫৪ ভোট) ও টেবিলফ্যান প্রতিকের শাজাহান মুন্সি (২২ ভোট) এবং সিদ্দিপাশা ইউনিয়নে চশমা প্রতিকের শেখ আব্দুল লতিফ (৬১ ভোট), হাতপাখা প্রতিকের শেখ তরিকুল ইসলাম (৬১৭ ভোট) ও আনারস প্রতিকের এম.জি সরোয়ার ফারাজী (১৬১ ভোট) জামানত হারিয়েছেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস.এস হাবিবুর রহমান বলেন, উপজেলার ৮ ইউনিয়নে ৪০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসাবে যারা ভোট পাননি তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ ২৯ ডিসেম্বর ২০২১(বুধবার) সকাল ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্যদের উক্ত সাধারণ পরিষদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৪৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা
স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন ৫ সদস্যের কমিটি । কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, মঙ্গলবার বিকেলে ৪৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনের সঙ্গে ১৩টি সংযুক্তি রয়েছে। তদন্ত কমিটির সভাপতি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ, সদস্য গণিত বিভাগের অধ্যাপক ড. আলহাজ উদ্দিন, সদস্য কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, বহি:সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমেদ, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, ছাত্র শৃঙ্খলা কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কেউ দোষী সাস্বস্ত্য হলে পরে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, কুয়েটের লালনশাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য-ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচন নিয়ে, ফজলুল হক হলের বর্ডার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার অনুগতদের ডাইনিং ম্যানেজার নির্বাচিত করার জন্য ৩০ নভেম্বর ড. মো. সেলিমের দাপ্তরিক কক্ষে অশালীন আচরণ ও মানুষিক নির্যাতন করে। সাধারণ সম্পাদকসহ উপস্থিত ছাত্ররা হলের প্রভোস্ট ড. সেলিম হোসেনকে বেশ কয়েকদিন ধরে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচন করার জন্য। তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বাধীন ছাত্ররা ক্যাম্পাসের রাস্তা হতে ড. সেলিম হোসেনকে জেরা করা শুরু করে। পরবর্তীতে তারা শিক্ষককে অনুসরণ করে তার ব্যক্তিগত কক্ষে (তড়িৎ প্রকৌশল ভবন) প্রবেশ করে। পরে দুপুর ৩টায় মারা যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেন।
শিক্ষকের মৃত্যুর দিন রাতে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটির সভাপতি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম। এছাড়া দুজন সদস্য ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আতাউর রহমান ও ইইই বিভাগের অধ্যাপক কল্যাণ কুমার হালদার। তাদের মধ্যে কল্যাণ কুমার হালদার লিখিতভাবে এবং মো. আরিফুল ইসলাম মৌখিকভাবে তদন্ত করতে অপারগতা প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ৫ সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় গত ৪ নভেম্বর ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করার দায়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। গত ১৫ ডিসেম্বর ড. সেলিমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের তত্ত্বাবধানে তার মরদেহ উত্তোলন করা হয়। ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে তার মরদেহ বাঁশগ্রামে পুনরায় দাফন করা হয়।
প্রফেসর ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে ৩ ডিসেম্বর দুপুরে সিন্ডিকেট সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধসহ বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে বন্ধের মেয়াদ ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ২৩ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ৭৮তম জরুরি সিন্ডিকেট সভায় জানানো হয়, কুয়েটের শিক্ষা কার্যক্রম ২০২২ সালের ৯ জানুয়ারি থেকে চালু হবে। এর আগে শিক্ষার্থীদের জন্য ৭ জানুয়ারি আবাসিক হল খুলে দেওয়া হবে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, শিক্ষকের ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি। সময় লাগবে। মামলার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস জানান, আমরা স্যারের মৃত্যুর পর ৫টি দাবি করেছিলাম। তার মধ্যে প্রথম দাবি ছিল সন্দেহজনকভাবে জড়িতদের সাময়িক বহিস্কার করা। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ সেটি করেছে। তদন্ত কমিটির রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। এরপর শিক্ষক সমিতি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- সকল দায়-দেনার বাইরে শিক্ষকের পরিবারকে ১ কোটি টাকার আর্থিক সহযোগিতা করা, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত পূর্বক ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিস্কার করা। পাশাপাশি স্থায়ী বহিস্কার না করা পর্যন্ত শিক্ষক সমিতির সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে। ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে বন্ধ করা এবং সর্বশেষ দাবি ছিল শিক্ষক মৃত্যুর বিষয়টি আইনিভাবে বিচারের প্রক্রিয়া শুরু করা।
শিক্ষক মৃত্যুর ঘটনার বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক কুয়েটের প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ বলেন, মঙ্গলবার তদন্ত রিপোর্ট বিশ্ববিবিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে তদন্ত কার্যক্রম করা হয়েছে। ৪৮ পৃষ্ঠার প্রতিবেদন ১৩টি সংযুক্তি রয়েছে।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
‘ সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে স্বাস্থ্যসম্মত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে স্বাস্থ্যসম্মত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ৩শ ৯৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একাধিক প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ায় খুলনাঞ্চলে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে শহরতলীর শলুয়া ও মাথাভাঙ্গায় প্রকল্প হাতে নেয়া হয়েছে যেখানে এ প্রকল্পের আওতায় বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদন করা হবে।
সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে “খুলনা সিটি কর্পোরেশনে বসবাসরত জনগোষ্ঠীর নাগরিক চাহিদা পূরণে পরিবেশগত সক্ষমতা তৈরী” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউএসএআইডি’র প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল ইউএসএইড ও ইউকেএইড-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্বেচ্ছাসেবি সংস্থা ‘সুশীলন কনসোর্টিয়াম’ নগরীর ৫ ও ৯ নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়ন করবে। গৃহীত প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের জন্য কেসিসি’র সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যবৃন্দের মতামত গ্রহণের লক্ষ্যে ‘সুশীলন’ এ সভার আয়োজন করে।
খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প এলাকার বস্তিবাসী জনগোষ্ঠীর সুপেয় পানি, পয়:নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিসেবা বাস্তবায়নে মনিটরিং ফ্রেমওয়ার্ক তৈরী; সম্পদের পর্যাপ্ত বরাদ্দে নাগরিকের জ্ঞান ও অংশগ্রহণ বৃদ্ধি ও প্রয়োজনীয় পরিসেবা বিষয়ক বিদ্যমান আইন/ নীতি/পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরী এবং জাতীয় পরিবেশ নীতিমালা-২০১৮ কার্যকর করতে বস্তিবাসী জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে কাজ করাই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
স্বল্প আয়ের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প বিষয়ে তুলে ধরে সিটি মেয়র আরো বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এগিয়ে আসলে টেকসই উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। তিনি সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কেসিসি’র নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সদস্য সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মোঃ মাহফুজুর রহমান লিটন, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান সুশীলন-এর এ্যাডভাইজার শেখ আমিনুল ইসলাম, কনসোর্টিয়াম ফোকাল শাহিনা পারভীন, নাগরিক নেতা শাহিন জামান পল প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ শাহিন ইসলাম।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ১৬ ও ৩০ নং ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ওয়ার্ড এলাকার দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর মো: আনিছুর রহমান বিশ্বাষ, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেকসনা কালাম লিলি, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, সধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: ফারুক হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর ছাত্রলীগের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আগামী ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, সৌরভ আঁশ, মো: সুমন শেখ, সোহেল শেখ, মাহামুদুল হাসান সুজন, শেখ শান্ত ইসলাম, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, রনি রায়, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, শাহ আরাফাত রাহীব, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, মো: রাশেদুল ইসলাম, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সোহাগ, আতিকুর রহমান সাব্বির, রিয়াদ খান, শেখ ইমদাদুল হোসেন মাসুম, চয়ন চৌধুরি, আশিকুর রহমান, রাকিব হাসান, সাইফুল ইসলাম মিরাজ, ফাহিম ফয়সাল ওপল, মো: মঈন, পল্লব হাসান শুভ, তানভীর ইসলাম সাব্বির। প্রস্তুতি সভায় আগামী ৪ ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের বিজয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় পৌরসভা শহীদ মিনার চত্বরে পাইকগাছা উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু, সাধারন সম্পাক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন, এ্যাড, শেখ আবুল কালাম আজাদ, প্রভাষক ময়নুল ইসলাম, এম এম আজিজুল হাকিমসহ ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কয়রায় প্রস্তুতি সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল ২৮ ডিসেম্বর বেলা ১১ টায় কয়রা বাজারের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম,এ হাসান, ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ কাজল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়। সভায় উপজেলা, ইউনিয়ন, কলেজ সহ ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রায় দিনব্যাপী বিতর্কের কর্মশালা অনুষ্ঠিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় সেচ্ছাসেবী সংগঠন আইসিডি ও ব্র্যাক এজেন্ট ব্যাংকিং কয়রা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী সংসদীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক তরুন বিতার্কিক ও বিতর্কে আগ্রহীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ৯ টা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আইসিডির প্রতিষ্ঠাতা ও মু-া বন্ধু আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মুস্তাইন বিল্লাহ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ব্র্যাক ব্যাংক এজন্ট ব্যাংকের সাংবাদিক শাহজাহান সিরাজ, সহকারি শিক্ষক বরুন কুমার বৈরাগী, জোগেন্দ্রনাথ ঘোরামী, সহকারী শিক্ষিকা কারিমুন্নেছা।
সংসদীয় বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ডিইউডিএস এর শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন। এ সময় প্রশিক্ষকগণ বিতর্ক কী ও কেন করব, সংসদীয়, বারোয়ারি এবং ইংরেজি বিতর্ক সম্পার্কে আলোচনা করেন। শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্য দিয়ে তরুন বিতার্কিকদের বিতর্ক সম্পার্কে সম্পূর্ন ধারনা প্রদান করেন। কয়রায় এই প্রথম ডিবেটিং প্রশিক্ষন হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে এবং সচেতন মহল এ ধরনের কর্মশালাকে ধন্যবাদ জানিয়েছেন।
কয়রায় পল্লীতে গৃহবধু ধর্ষনের চেষ্টা থানায় মামলা আসামী পলাতক
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রার প্রত্যন্ত পল্লীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্ঠার অপরাধে কয়রা থানায় মামলা করেছেন গৃহবধু নিজেই। এদিকে মামলার পূর্বে পুলিশ ঘটনার বিষয়ে একাধিকবার তদন্ত পূর্বক ১ জনকে আসামী করে এজহার ভুক্ত করা হয়েছে যার নং ১১/২১৬। ঘটনাটি উপজেলার বাগালী ইউনিয়নের নারানপুর গ্রামে। এ বিষয় সরেজমিনে জানা গেছে, ১৬ই ডিসেম্বর গভীর রাতে উক্ত গ্রামের আছের আলী গাজীর পুত্র আফজাল (৩২) তার প্রতিবেশী দিনমজুর শাহিনুরের ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহবধুর চিৎকারে তার শশুর আফসার গাজী, শাশুড়ী রহিমা খাতুন সহ কয়েকজন ছুটে আসলে ধর্ষক আফজাল পালিয়ে যায়। তবে বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বর সহ পাড়াপ্রতিবেশী স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও আসামী আফজাল পলাতক থাকায় তা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানায়। উল্লেখ্য আসামী আফজাল এর আগে এলাকায় একাধিক নারীর সাথে এধরনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া গৃহবধুর দিনমজুর স্বামী এলাকার বাহিরে থাকায়, তিনি বাড়ী ফিরলে স্বামীকে নিয়ে গৃহবধু কয়রা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ একাধিকবার তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজহার ভুক্ত করেন। এ বিষয় গৃহবধুর শাশুড়ী রহিমা খাতুন জানান, তার ছোট ছেলের বউ ২ বছরের ছেলেকে নিয়ে পাশের ঘরে ঘুমানো ছিল। এসময় প্রতিবেশি আফজাল কৌশলে ঘরে ঢুকে পুত্র বধুর মুখ চেপে ধরে শরিরের স্পর্শকতারস্থানে হাত দিয়া ধর্ষনের চেষ্টা করে এবং মুখে কথা বললে হত্যার হুমকী দেয়। তিনি বলেন, দু’জনের ধস্তাধস্তির সময় শিশুটি কেদে উঠলে আসামী শিশুটির গলা চেপে ধরে। কিন্তু পুত্রবধু চিৎকার শুরু করলে আসামী পালিয়ে যায় এবং আমরা ঘরে ঢুকে সব জানতে পারি। তিনি আরও জানায়, স্থানীয় মেম্বর ও গ্রামের কয়েকজন আসামীকে সহযোগিতা করায় গ্রামে বিচার পাইনি তারা উল্টে আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকী দিচ্ছে। অন্যদিকে স্থানীয় ফিরোজ হোসেন সাবেক মেম¦র হালিম সহ একাধিক ব্যক্তি জানায়, ঘটনাটি রাতের আধারে ঘটলেও আমরা মিমাংসার চেষ্টা করি। কিন্তু আফজাল পলাতক থেকে উল্টে হুমকী ধামকী দেয়। তারা আরও জানায়, আসামী আফজাল প্রতি বছর এ ধরনের একাধিক অপরাধে জড়িত ছিল। তবে আফজালের পরিবার জানায়, সম্পূর্ণ মিথ্যা ঘটনা এবং ষড়যন্ত্রমূলক।
৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কোথাও কোন অঘটন ঘটতে দেওয়া হবে না: কলারোয়ার ওসি
সোহাগ হোসেন (কলারোয়া):
কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেছেন-আগামী ৫ জানুয়ারির নির্বাচনে কোন ধরণের অঘটন ঘটতে দেওয়া হবে না। জনপ্রতিনিধি, ও রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, চাকরিজীবী, সমাজ সেবক, কৃষক-শ্রমিক বিত্তবান, দিন-মজুর, প্রবাসী ও দেশবাসী এক হয়ে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। কোথাও কোন অন্যায় অনিয়ম স্বজনপ্রীতি করা যাবে না। উপজেলার কুশোডাঙ্গা কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে তিনি ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কুশোডাঙ্গা বাজার চত্বরে চেয়ারম্যান-মেম্বর প্রার্থী ও নেতাকর্মীদের মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। মাদক কে না বলুন। সন্ত্রাস দমনে পুলিশকে সহযোগিতা করুন। আমাদের সমাজ থেকে অন্যায় অনিয়ম দুর করতে হবে। মানুষের জন্য ভাল কিছু করতে চাইলে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভাল কাজ করতে হবে। তিনি অপরাধীদের অপরাধ ছেড়ে ভালো হওয়ার আহব্বান জানান। এসময় স্থানীয় শতশত মানুষ উপস্থিত ছিলেন।
রাখালগাছিতে ব্র্যাকের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ব্র্যাক সিএন্ডবি বাজার বাগেরহাট শাখার আলটা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম এর আয়োজনে ও রসুলপুর গ্রাম সামাজিক শক্তি কমিটি, পাইকপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটি, সৈয়দপুর গ্রাম সামাজিক শক্তি কমিটি এবং ইউনিয়ন পরিষদ এর যৌথ অর্থায়নে শতাধিক অতিদরিদ্র সদস্য সদস্যাদের মাঝে শীত বস্ত্রস্বরুপ কম্বল বিতরন অনুষ্ঠান মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক বাগেরহাট শাখার টেকনিক্যাল অর্গানাইজেশন সেলিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, বিশেষ অতিথি ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক। মোঃ নাজমুল হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আরিফ ঢালী, ব্র্যাক সিএন্ডবি বাজার শাখার ব্যাবস্থাপক সরমা সরকার, প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা খাতুন, হিমাদ্রী সরকার, সামাজিক গ্রাম শক্তি কমিটির নেতা আঃ খালেক, আশরাফ আলী শেখ, আঃ কাদের মোল্লা, মিজানুর রহমান, জোঁসনা বসু ও সায়রা খাতুন প্রমুখ। শেষ শতাধিক অতিদরিদ্র সদস্য/সদস্যাদের মাঝে শীত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়।
মহাসড়কে কোন থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল করতে পারবে না: হাইওয়ে পুলিশ সুপার
পি কে অলোক, ফকিরহাট।
বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম (বিপিএম,পিপিএম) বলেছেন, মহাসড়কে কোন থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল করতে পারবে না, এই থ্রি-হুইলার জাতীয় যানবাহনের কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা থ্রি-হুইলার জাতীয় যানবাহন চালান তারা পার্শ্ববর্তী ফিডার সড়ক ব্যাবহার করুন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাটাখালী হাইওয়ে খানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের (বিদায়ী) অফিসার ইনচাজ (ওসি) মোঃ আলী হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, কমিউিনিটি ও বিট পুলিশিং কমিটির বাগেরহাট এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বুলু, রুপসা-বাগেরহাট মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল হক লিপন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের (সদ্য যোগদানকৃত) অফিসার ইনচাজ (ওসি) মোহম্মদ আলী, মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, সাংবাদিক সিহাব উদ্দিন রুবেল, শ্রমিকনেতা মোঃ বাইজিৎ শেখ, চিত্তরঞ্জন গাইন, মহিদুল ইসলাম মাহাজন ও চালক আতিকুর রহমান মিঠু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাসানুর রহমান, মিজানুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মশিউর রহমান, শুকুর আলী, মোঃ দেলোয়ার হোসেন ও ইউসুফ আলীসহ বিভিন্ন চালক শ্রমিকবৃন্দ।
ফকিরহাটে আধাকেজি গাজাসহ দুই মাদককারবারী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ফলতিতা রমেশের পুকুরপাড় এলাকা থেকে আধা কেজি গাজাসহ দুই মাদককারবারীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। রবিবার সন্ধায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাজাসহ আটক করা হয়। আটককৃতরা হলো ফলতিতা গ্রামের মৃত শাহাদাৎ হোসেন পুত্র মো আবুল হোসেন ওরফে কালু (৬০) ও যশোর জেলার অভয়নগর উপজেলার ইছামতী গ্রামের হরিচাঁদ বিশ্বাস এর ছেলে নিশিত বিশ্বাস (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম। তিনি বলেন, মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বাগেরহাটে মাদক ব্যবসায়ীর হামলায় তিন পুলিশ সদস্য আহত, আটক ৩
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও তার আত্মীয় স্বজনের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী সাইফুল মোল্লা (৩৯)কে গাজাসহ আটকের সময় এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ওই রাতেই সাইফুল মোল্লাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে হামলায় আহত পুলিশ সদস্য এস আই মামুন শেখ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন। অন্যদিকে গাজা উদ্ধারের ঘটনায় সাইফুল মোল্লাসহ দুই জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সাইফুলের বাড়িতে গাজা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে বাগেরহাট মডেল থানা পুলিশের এস আই মামুনের নেতৃত্বে একটি দল সাইফুলের বাড়িতে যায়। বিষয়টি পর্যবেক্ষনের জন্য পুলিশের পোশাক পরিহিত অপর একটি দল একটু দূরে অবস্থান করছিল। গাজা উদ্ধারের পরে সাইফুলের হাতে হাতকড়া পড়ানোর চেষ্টা করে পুলিশ সদস্যরা। এসময় সাইফুল তাদের পরিচয় জানতে চায় এবং ডাক চিৎকার দেয়। নিজেদেরকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে কার্ড প্রদর্শনের পরেও সাইফুল পালানোর চেষ্টা করে। ছেড়ে না দিলে পুলিশ সদস্যদের মেরে ফেলবে বলে ডাক চিৎকার দেয়।এসময় স্থানীয় বেশকিছু লোক এসে পুলিশের উপর হামলা করে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়। এএসআই কবির হোসেনকে খালের মধ্যে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। আহতরা হলেন, বাগেরহাট মডেল থানার এসআই মামুন শেখ, এ এস আই কবির হোসেন, কনস্টেবল ইসরাফিল হোসেন।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের সাইফুল মোল্লা (৩৯), সাইফুলের প্রতিবেশী শহিদুল ইসলাম (২৯) ও চম্পা আক্তার (২৫)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সময় সাইফুলের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ সদস্যরা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজা উদ্ধার করে সাইফুল মোল্লাকে আটকের সময় পুলিশের উপর হামলা করে তার লোকেরা। এতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে একটি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটে রেজিস্ট্রি অফিসের সেবা বিষয়ক গনশুনানী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সার রেজষ্ট্রি অফিসে দলিল নিবন্ধন কার্যক্রমসহ বিভাগীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর রেজিস্ট্রারের কার্যালয়ে প্রথমবারের মতো এই গন শুনানী অনুষ্ঠিত হয় । গন শুনাণীতে চলাকালে নয় উপজেলার সাবরেজিস্ট্রারগন, জেলা বিবাহরেস্ট্রিারের প্রতিনিধি,সেবাগ্রহীতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন । দলিল দাতা ও গ্রহীতা সাধারন মানুষ তাদের নানান ধরনের বিড়ম্বনার বিষয় তুলে ধরেন । বাগেরহাট জেলা রেজিস্টার মুনিরুল হাসান রাস্ট্রের দেয়া সুযোগ সুবিধা ও জনগন যে সেবা পাবেন তা সকলের সামনে তুলে ধরার পাশাপাশি ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আম্বাস দেন।
গনশুনানী শেষে গেল অর্থ বছরে জেলার নয়টি উপজেলায় জমি রেজিষ্ট্রেশনের সংখ্যা জানানো হয়। জেলা রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী গেল ভছরে বাগেরহাটে ৩১ হাজার ২শ৯২টি রেজিস্ট্রিকৃত দলিল হয়েছে । যা থেকে আয় হয়েছে ৫৭ কোটি ৮৩লাখ ৬১ হাজার টাকা । নীট লাভ হয়েছে ৫ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা । এর মধ্যে এই জেলায় ব্যয় করা হয়েছে ২ কোটি ৯২লাখ ৪৯ হাজার টাকা ।
দেবহাটায় প্রতিবন্ধী কিশোরীদের প্রদানকৃত চলমান সেবা অব্যাহত রাখতে স্টেক হোল্ডার সভা
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটায় সরকারি দপ্তরে প্রতিবন্ধী কিশোরীদের প্রদানকৃত চলমান সেবা অব্যাহত রাখতে স্টেক হোল্ডার সভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হাদিপুরস্থ ডিআরআরএ’র হলরুমে নারীকন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের বাস্তবায়নে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মুলপ্রবন্ধ উপস্থাপন করেন কিশোরী প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কাওসার বিন সিদ্দিক। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারীকন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, ফাইনান্স এন্ড এডমিন এসিটেন্ড সুকুমার রায়।
এসময় কিশোরী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেবা ও সুবিধাভোগীদের সরকারি প্রতিষ্ঠানে লিংকেজ এবং প্রকল্পের অর্জন সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়। এছাড়া প্রকল্প শেষ হওয়ার পরেও, সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারগন যাতে কিশোরী প্রকল্পের এই ভালো চর্চাগুলি চলমান রাখেন সে বিষয়ে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। একই সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ প্রতিবন্ধীতা বিষয়ক সকল ধরনের সেবা পেতে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কথা বলেন।
আসলাম পারভেজ সভাপতি ও রুহুল সাধারণ সম্পাদক নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ০৯টা থেকে দুপুর ০১:৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে নির্বাহী কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ সাদেক হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে শেখ ওমর ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ রায়হানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ রুবেল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ আবু বক্কর সিদ্দিকী আবীর, আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম,ট্রেজারার পদে শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে (মহিলাদের জন্য সংরক্ষিত) জাকিয়া সুলতানা।
সদস্য পদে মোঃ মঈনুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন ও বাদশা মোঃ হারুন নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রদীপ কুমার দাস এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদা সুলতানা ও রনজিত রায়।
ডুমুরিয়ায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে:নারায়ন চন্দ্র চন্দ
এস রফিক,ডুমুরিয়া
ডুমুরিয়ায় ভদ্রানদীর উপর ৫৭ মিটার দৈর্ঘ্যরে গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়ার। তারই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়ায় অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলতি বছরে হাজার কোটি টাকার বেশী বরাদ্দে ব্রীজ, কালর্ভাট, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদসহ বিভিন্ন খাতে উন্নয়ন কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মোড়ে উদ্বোধনী সভায় তিনি আরও বলেন, গ্রামাঞ্চল এখন শহরের পথে, কিন্তু সড়ক উন্নয়নে সবুজ বনায়নে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, আ’লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার, ঠিকাদার নাসিম আকন, খান মোহন,শেখ শাহিনুর রহমান, বদরুদ্দোজা বাবলু ইকবাল জোমাদ্দার প্রমূখ। পরে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ শোভনা ইউনিয়নের কুমারঘাটা-কদমতলা বাজার সড়ক, পিবিএস কদমতলা সার্বজনীন পূজা মন্দির ভবন ও বাগআঁচড়া-কুলবাড়িয়া সড়কে আড়য়াখালী খালের উপর ৪৫ মিটার দৈর্ঘ্যরে আরো একটি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,আলহাজ¦ আমিনুল ইসলাম, প্রভাষক জিএম ফারুক হোসেন, অধ্যাপক সুশীল মন্ডল,শিক্ষক বিধান রায়,মনিন্দ্রনাথ মল্লিক, মনোরঞ্জন রায়, গনেশ মন্ডলসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ফলক উন্মোচনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।
ডুমুরিয়ায় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা শ্রমিক লীগে শেখ শওকত হোসেন আহবায়ক ও মোঃ কামরুজ্জামানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম শহিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আব্দুল মজিদ কাজী, মোঃ আমজাদ হোসেন ফকির, শেখ শহীদ ও মোঃ ইসলাম সরদার যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন। সদস্যরা হলেন, মৃন্ময় বাছাড়, আল মামুন, দেলোয়ার হোসেন মিঠু, হাদিউজ্জামান গাজী, প্রদীপ জোর্দ্দার, মোহাম্মদ আলী খান, হানিফ মোল্যা বিপুল, কামরুল ইসলাম, বিষ্ণুপদ মন্ডল, আকরাম মন্ডল, গোবিন্দ বৈরাগী, তুহিন সরদার, মান্নান সরদার, আশরাফুল চৌধুরি, সুশান্ত বিশ^াস, হাবিব জোয়াদ্দার, অনুকুল মন্ডল, মফিজুল সানা, শরিফুল ইসলাম, আরজব গাজী, সেলিম তরফতার, গোপাল রায়, নিমাইল মন্ডল, ইব্রাহিম মোল্যা, শেখর দেবনাথ, শাহাবুদ্দিন মোড়ল, মিজানুর রহমান, বিশ^জিত ঘোষ ও মোহাম্মদ কামাল।
বটিয়াঘাটায় জলমা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
খুলনা জেলার একমাত্র ইউপি বটিয়াঘাটা উপজেলার গত ২৬ ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে ১নং জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ারম্যান পদে বিধান রায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন । নৌকার বিজয় উপলক্ষ্যে গত সোমবার মহান জাতীয় সংসদে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির নিজস্ব বাসভবনে নব-নির্বাচিত নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়কে তিনি গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অন্যদিকে একসময়ের আ’লীগ সমর্থিত বার বার নির্বাচিত সাবেক প্রায়ত ইউপি চেয়ারম্যান মহানন্দ বিশ্বাস (নায়েব) এর কাছ থেকে জোর পূর্বক পদ কেড়ে নেয় সন্ত্রাসী চক্র। দীর্ঘ ১৯ বছর যাবৎ অপেক্ষার পর খুলনা শহরের প্রবেশ দ্বার উপজেলার জলমা ইউনিয়নের চেয়ারম্যান পদ ফিরে আসায় আ’লীগ নেতাকর্মীদের মাঝে নতুনভাবে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে । এছাড়াও চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে আওয়ামীলীগে জলমা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, নারায়ন চন্দ্র রায়,এ্যাড.প্রসেনজিৎ দত্ত আওয়ামীলীগ শেষ মুহূর্তে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ী করায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রাজকুমার রায়, গোবিন্দ মল্লিক, হুইপ তন্ময় ও ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, জলমা আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার,অরবিন্দু মহলদার, জেলা হিন্দু যুব-মহাজোটের আহ্বায়ক পরাগ গাইন,বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল্লাহ হীরা, প্রদীপ হীরা, বিধান হালদার,সাজু কবিরাজ,আনন্দ সরকার,রিপন রায়, চিরঞ্জীব মল্লিক, গৌতম রায়, বিকাশ হালদার, রথিন মল্লিক,মিন্টু হালদার প্রমূখ । অপরদিকে জলমা ইউনিয়নে ৯ টি ওয়ার্ড ও ৩ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য যথাক্রমে দেবব্রত মল্লিক দেবু, মোঃ তরিকুল ইসলাম,গৌরাঙ্গ হালদার, মোঃ শহিদুল ইসলাম লিটন,পার্থ রায় মিঠু, আলহাজ্ব আব্দুল আজিজ, আশোক মন্ডল, মোঃ রেজাউল সরদার রেজা, মোঃ আরসাফুল আলম,পিয়ারা বেগম, শিউলি ও তপতী রাণী বিশ্বাস । এদেরকে ও দলীয় নেতা-কর্মী, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ।
মহেশপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, সমাজ সেবা অফিসার জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ডেল্টা এলপিজি লিমিটেড মধ্যে চুক্তি স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
দেশের অন্যতম উৎকৃষ্ট মানের গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেড এর সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে সিলিন্ডার গ্যাস সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে এক অড়াম্বর পরিবেশে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সুলভ মূল্যে সিলিন্ডারজাত গ্যাস সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয় ।
এসময় চুক্তিপত্র অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন সরকার ও সিবিএÍএর নেতৃবৃন্দ ।
অপরপক্ষে ডেল্টা এলপিজি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সহ-মহাব্যবস্থাপক (এইচ আর এন্ড এডমিন) মোঃ আলমগীর হোসেন, ডেল্টা এলপিজির প্লান্ট হেড ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ, ব্যবস্থাপক প্রশাসন শেখ আক্কাস আলী, ম্যানেজমেন্ট কো-অডিনেটর মোসলেউদ্দিন, সহ-ব্যবস্থাপক বিক্রয় ও বিপণন গোবিন্দ কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
দেশের স্বনাম ধন্য শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপ ও সিকম গ্রুপের যৌথ পরিচালনায় ডেল্টা এলপিজি লিমিটেড তিন বছর ধরে সুনামের সহিত গুণগতমান বজায় রেখে দেশের জ্বালানী গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে ।
প্রতিষ্ঠানের নিজস্ব সিলিন্ডার প্লান্টে স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুতকৃত ইউরোপীয়ান প্রযুক্তিতে উচ্চ তাপ সহনীয় ক্ষমতা সম্পন্ন ১২ কেজি সিলিন্ডারের পুরুত্ব ২.৬৫ মিঃমিঃ/৩৩Í৪৫ কেজি সিলিন্ডারের পুরুত্ব ৩ মিঃমিঃ । যাহা থাইল্যান্ড প্রযুক্তির সেফটি রিলিফ ভাল্ব ব্যবহার করে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা হয়। নির্দিষ্ট মাত্রায় প্রোপেন ও বিউটেন থাকায় রান্না করার পাত্রে কালি ধরে না। যার ফলে গ্রাহকদের নিকট অল্প সময়ের মধ্যে ডেল্টা এলপিজি’র ব্যাপক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে । বর্তমানে সর্ব বৃহৎ পরিসরে বিপনন ব্যবস্থায় দেশের প্রত্যন্ত অঞ্চলে এলপিজি সরবরাহ করা হচ্ছে।
দাকোপের গ্রামে গ্রামে গরুর গোবর দিয়ে গুঠে ও বইড়ে তৈরির হিড়িক পড়েছে
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপের প্রতিটি গ্রাামে গ্রামে জ্বালানি সংকট দুর করার জন্য গরুর গোবর দিয়ে গুঠে ও বইড়ে তৈরির যেন হিড়িক পড়েছে। গোবর দিয়ে গুঠে ও বইড়ে তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামের নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। গরুর গোবরের মধ্য কাঠি দিয়ে গোবর চটকিয়ে সেই ডালের সঙ্গে গোবর মিশিয়ে তৈরি করা হয় এই জ্বালানি । শীতের সময় গ্রামের প্রায় ৮০ ভাগ মহিলা পালা করে জ্বালানীর কাঠ তৈরি করার কাজটি করে থাকেন। এলাকা ঘুরে দেখা যায় গ্রামের মহিলারা গ্যাসের ব্যবহার তেমন করে না। তারা ভাত-তরকারি রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে গোবর দিয়ে তৈরি এই জ্বালানি। ফলে জ্বালানি সংকট দুর করে রান্নার কাজে ব্যবহার হয় নতুন মাত্রা। স্থানীয় সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার গ্রামের নারীরা এই জ্বালানি দিয়ে রান্নার আগুন জ্বালাতে খুবই পছন্দ করে। গরুর গোবর দিয়ে তৈরি গুঠে বা বইড়ে মচমচে করে রোদে শুকাতে পারলে এই জ্বালানি দিয়ে রান্না করা যায় খুবই দ্রুত এবং ভাত বা তরকারির স্বাদও ভালো পাওয়া যায়। এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি গোবর থাকে তাই জ্বালানি বা জৈব সার হিসেবে এটা ব্যবহার করা হয়। দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্টবাড়ি গ্রামের চপলা রায় বলেন পরিবারের চাহিদা মিটিয়ে বাঁকিটা বাজারে বিক্রয় করেন। শীতের সময় বৃষ্টি তেমন হয় না বলে এই সময় গ্রামের মহিলারা গোবর দিয়ে জ্বালানি তৈরি করে থাকে বেশী, আর গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য এটা তৈরি করে জ্বালানির সংকট দুর করে। তিনি বলেন বাজারে গ্যাসের যে দাম তাতে আমাদের মত কৃষকের স্ত্রীদের পক্ষে গ্যাসে রান্না করা অসম্ভব। তাই আমরা জ্বালানি হিসেবে গরুর এই গোবরকেই বেঁচে নিয়েছি। হরিণটানা গ্রামের মলিনা বৈদ্য জানান আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গরু আছে। তাই গরুর গোবর দিয়ে আমরা জমিতে জৈব সার তৈরি করি এবং বাঁকি গোবর দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি। গোবর ভালো ভাবে চটকিয়ে নরম করে পানির ছিটে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এ মিশ্রণ মিশাতে হয়। এরপর কাটির গায়ে লাগিয়ে শুকাতে হয়। এভাবে বইড়ে তিন থেকে চার দিন রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। বাজুয়া চাঁদপাড়া গ্রামের অরুনা গাইন বলেন, শীতের সময় মূলত গোবর ভেঙে গুঠে বা বইড়ে তৈরি করা হয়। এটা জ্বালানি হিসেবে নিজেদের সহ আত্মীয়-স্বজনের বাড়িতেও পাঠানো হয়। উপজেলার বাজুয়ার গুঠে ব্যবসায়ী শুকুর বলেন, এই এলাকায় গরুর সংখ্যা বেশি থাকায় গোবর দিয়ে যে জ্বালানি তৈরি করা হয় তা এলাকার চাহিদা মিটিয়ে দাকোপ এলাকার সকল স্কুল – কলেজের হোস্টেলে রান্নার কাজে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে দেশের যেখানে ঘের বেশি এর চাহিদা সেখানে সবচেয়ে বেশি। ঘেরে জৈব সার তৈরির কাজে এগুলো পানিতে ফেলা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, এই এলাকায় গরু পালন করে প্রায় প্রতিটি বাড়িতেই। তাই গরুর গোবর জৈব সারের চাহিদা মেটানো সহ এলাকার মানুষের জ্বালানির চাহিদাও মিটিয়ে থাকে। গ্রামীণ নারীরা গরু পালনের উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
লঞ্চে অগ্নি দূর্ঘটনায় নিহতদের স্মরণে বরিশাল সমিতির দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গত ২৪ ডিসেম্বর/২০২১ শুক্রবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী বিলাসবহুল লঞ্চ “অভিযান-১০” এ শতাব্দির ভয়াবহ মর্মান্তিক অগ্নি দূর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত, আহতদের আশু সুস্থ্যতাসহ সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ রোটারিয়ান অধ্যক্ষ দেলওয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬.০০ টায় খুলনা মহানগরীর খালিশপুর কদমতলাস্থ আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত শোক সভায় বক্তৃতা করেন- সরকারের সাবেক যুগ্ম সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কামরুল হক নাসিম, ঝালকাঠি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ রোটারিয়ান সুলতান হোসেন খান, ডিস্ট্রিক্ট আনসার এ্যাডজুট্যান্ট বীরমুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, সমিতির নেতা কাজী নুরুল ইসলাম, আলহাজ¦ চ. ম. মুজিবর রহমান, আলহাজ¦ আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, রোটারিয়ান প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, সালাম মোল্লা, মজিবর রহমান, বিপ্লব কান্তি দাস, অধ্যক্ষ রোটারিয়ান আঁখি আক্তার, সাঈদ মহিউদ্দিন বাবু, সরোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, সাংবাদিক আবুল কালাম কাজল, চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার প্রমুখ।
সভায় স্বাগত বক্তৃতা করেন- অনুষ্ঠানের প্রধান সমন্বকারী আলহাজ¦ রোটারিয়ান আলতাফ হোসেন, সুচনা বক্তৃতা করেন আহ্বায়ক এম এ ছালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির বালি। বক্তারা এই হৃদয় বিদারক ঘটনায় অশ্রুসজল বক্তব্য রাখতে গিয়ে যথাযথ তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ সু-চিকিৎসার দাবী জানান। এক প্রস্তাবে সভায় সমিতির তরফ থেকে আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। শোক সভায় আবেগঘন দোয়া পরিচালনা করেন- হাফেজ মাহমুদ হাসান।
ঝিনাইদহে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
তীব্র শীতে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী রাফিজা সুলতানা আন্না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সংগঠনের সহ-সভাপতি সালমা সেলিম, এনডিসি ও সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য মার্জিয়া মোর্শেদ বিনতী, সেলিনা রহমান, ইশরাত জাহান, উম্মে হাবিবা, হোসনে আরা প্রমুখ। সেসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৪’শ অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
ঝিনাইদহে জমি বিক্রয়ের পাওনা টাকা উদ্ধারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জমি বিক্রয়ের পাওনা টাকা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মহেশপুর উপজেলার পূর্বপুরন্দপুর গ্রামের জিয়া উদ্দীন খানের পুত্র কে.এম সালাহ উদ্দীন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার শাশুড়ি শাহানুর নেছাসহ কালিগঞ্জ উপজেলার দাদপুর মৌজার ২৪০ আর এস খতিয়ানভূক্ত ২১১ শতক জমি পঁচিশ লক্ষ সাতান্ন হাজার পাঁচ শত পচাত্তর টাকায় বিক্রি করেন একই গ্রামের আফসার আলীর ছেলে মজনুর রহমান, মহর শেখের ছেলে জহির শেখ এবং যশোরের চৌগাছা উপজেলার সরূপপুর গ্রামের নূর আলীর ছেলে আব্দুর রাজ্জাকের কাছে। জমি রেজিস্ট্রি করার সময় ক্রেতারা তাদের নগদ ১৩ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা ১১ লাখ ৮৫ হাজার টাকার জন্য চেক প্রদাণ করেন। চেক নং ৬৯০৬১২৬, হিসাব নং-১২২৮৪ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কোটচাঁদপুর শাখা-ঝিনাইদহ।
এদিকে জমি রেজিষ্ট্রি হওয়ার পর চেক ফেরৎ নিয়ে টাকা না দিতে নানা ফন্দি আটে প্রতারক মজনু।
গত ৫ অক্টোবর চেক ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য সালাহ উদ্দিনকে বাড়িতে ডাকে মজনু। সেখানে টাকা না দিয়ে চেক ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে মজনু ও তার ছেলে পুলিশ সদস্য মিজান। ১১ লাখ ৮৫ হাজার টাকার স্থলে ৩ লাখ ৫০ হাজার টাকা দেয়। বাকি টাকার জন্য চেক চাইলে সালাহ উদ্দিন ও তার সাথে যাওয়া তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে বিচার চাইতে সালাহউদ্দিন কালীগঞ্জ থানায় অভিযোগ করে। অভিযোগ করার পর থেকে মিজান ও তার লোকজন মোবাইলে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া শুরু করেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা আমাদের পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশ সুপারের কাছে গিয়েছি। কিন্তু পাওনা টাকা উদ্ধারের কোন ব্যবস্থা হয়নি। তিনি পাওনা টাকা উদ্ধার এবং শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দাবী করে জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভূক্তভোগী শাহানুর নেছা এবং ইদ্রিস আলী, মেহেনুর নেছা, সুমাইয়া ইসলা, তমা খাতুন প্রমূখ।
এ বিষয়ে মজনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ঝিনাইদহে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত, আটক-৫
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়কামারকুন্ডু গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। স্থানীয়রা জানায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচিত শাহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে বড়কামারকুন্ডু গ্রামে শাহীদুলের সমর্থক লিটন হোসেনকে মারধর করে পরাজিত মেম্বর প্রার্থী ইকবালের লোকজন। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। কোন পক্ষ থেকে অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোটচাঁদপুরে অসহায় আলমের কপালে জোটেনি একটি সরকারি ঘর
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৪ নং বলুহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিদ্যাধরপুর গ্রামের অসহায় আলম উদ্দীন অর্থাভাবে বসতঘর তৈরী করতে না পারায় স্ত্রী সন্তানদের কে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের সোনা মন্ডলের পুত্র আলম উদ্দীন পৈত্রিক সম্পত্তি মাত্রই আড়াই শতক জমি আছে বলে তিনি জানান,সেখানে আছে কোনো রকমে একটি মাটির ঘর। অর্থ সংকট থাকায় বসতঘর তৈরী করতে না পারায় স্ত্রী ও ৩/৪ জন সন্তানকে নিয়ে যাযাবর জীবনযাপন করছেন।
স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলে তারা জানান, আমাদের এই ৬ নং ওয়ার্ড বিদ্যাধরপুরে আলমের মতো অসহায় ব্যক্তি আর কেউ নেই।কোনরকম একটি মাটির ঘরেই স্ত্রী সন্তান নিয়েই বসবাস করেন। স্থানীয়দের দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এতো মানুষের ঘর দিচ্ছে আমরা তো সবই দেখছি কিন্তু এই হতভাগা আলমের কি একটা মাথা গোজার ঠাই হবে না।
এবিষয়ে আলমের বড় ভাই আলমগীরের কাছে জানতে তিনি বলেন,৮ বছর বয়সের সময় মা মারা যান,তখন আমরা ২ ভাই এক বোন।ছোট অবস্থায় মারা যান মা,আমার বাবা আমাদের ফেলে দ্বিতীয় বিবাহ করেন,পারলাট গ্রামে তিনি সেখানেই থাকেন।মাত্র সমান্য জমি আছে ৫ শতক সেখানেই একটি ঘরে সুখে দুঃখে বড় হয়েছি। খুব কষ্ট করে বোনের বিবাহ দিয়েছি সে শ্বশুর বাড়িতে আছেন,আমি এখন মাথা গোজার ঠাই করতে পেরেছি,কিন্তু ছোট ভাই আলমের পুঁজি না থাকায় আমি একটি এনজিও থেকে কিছু টাকা নিয়ে একটি অটো ভ্যান কিনে দিয়েছি।ভ্যান চালিয়ে কষ্ট ও পরিশ্রমে যে টাকা আয় হয় তা দিয়ে সন্তানের পড়ালেখা চালিয়ে নিজেদের দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করে থাকেন আলম। কিন্তু বাবার পৈত্রিক ভিটায় বসবাসের উপযোগী ঘর না থাকায় স্ত্রী সন্তানদের কে নিয়ে থাকা সম্ভব হচ্ছে না।
এসময় আলমের স্ত্রী বলেন,আমার শ্বশুরের ভিটায় মাত্র আড়াই শতক জমি পেয়েছি,আছে শুধু একটা মাটির ঘর।রোদ,বৃষ্টি,বাতাস সবই মাথার উপর দিয়ে চলে যায়। সন্তানদের কে নিয়ে এতো কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তা ভাষায় বুঝাতে পারবো না।যদি সরকারীভাবে একটি ঘর পাওয়া যেতো,তাহলে আমাদের মাথা গোজার ঠাঁই হতো।
৪ নং বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, আলমের আড়াই শতক জমি থাকলেও সেখানে আছে একটি মাটির ঘর।অর্থাভাবে তুলতে পারছে না ঘরও।অমানবিকভাবে তাদেরকে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।আমি কথা দিলাম,সরকারী বরাদ্দে জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে একটি ঘর আলমকে দেয়া হবে,তাহলে তার দুঃখ-কষ্ট লাঘব হবে,এবং উপজেলা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি একটি ঘরের জন্য।
১ মাস ১২ দিন পর মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার, এখনও নিঁখোজ সুকানী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অবশেষে ১ মাস ১২ দিন পর মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় বিদেশী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া কয়লা বোঝাই বাল্কহেড এম,বি ফারদিন-০১ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত এলাকা থেকে বাল্কহেডটি উদ্ধার করে এনে সোমবার রাতে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় নদীর চরে রেখেছেন উত্তোলনকারী ডুবরী দলের ভাই ভাই স্যালভেজ। এদিকে বাল্কহেডটি উদ্ধার/উত্তোলন করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন ওই বাল্কহেডের সুকানী মোঃ মহিউদ্দিন (৬০)। মহিউদ্দিনের বাড়ী পিরোজপুরের স্বরুকাঠী উপজেলায়।
নারায়নগঞ্জের ভাই ভাই স্যালভেজ মালিক মোঃ আঃ সাত্তার জানান, হাড়বাড়িয়ার ১২ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যাওয়া বাল্কহেডটি উত্তোলনের কাজ পাই আমরা। এরপর প্রথমে ডুবন্ত বাল্কহেডটি থেকে কয়লা অপসারণ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর সমুদয় কয়লা অপসারণ শেষ হয়। তারপর বাল্কহেডেটি উঠানোর কাজ শুরু করা হয়। সেখান থেকে বাল্কহেড উঠিয়ে দুইটি নৌযানের সহায়তা ভাসিয়ে এনে সোমবার রাতে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে রাখা হয়েছে। তিনি বলেন, প্রথমে শুনেছি বাল্কহেডটি ধাক্কা লেগে ডুবে যায়। এখন উঠিয়ে দেখি শুধু ধাক্কা নয়, ধাক্কা দিয়ে বিদেশী জাহাজটি এটির উপর দিয়ে চলে গেছে। ফলে একাধিক জায়গায় ফেটে, ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে বাল্কহেডটি। এতো ক্ষয়ক্ষতি হয়েছে মালিক আগে জানলে অনেক টাকা খরচ করে তুলতো কিনা সন্দেহ।
পিরোজপুরের নেছারাবাদ এলাকার এম,বি ফারদিন-০১ এর মালিক মোঃ ফজলুল হক খোকন বলেন, আমার এই বাল্কহেডটি অন্য আরেকজনের কাছে ভাড়া দেয়া ছিলো। তার কাছে থাকা অবস্থাতেই মোংলা বন্দরে দুর্ঘটনার শিকার হয়। যারা উঠিয়েছে তারা যা বললো তাতে ওটা দিয়ে আর কোন কাজ হবেনা, কেটে কেজি দরে বিক্রি ছাড়া।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে প্রায় সাড়ে ৬শ মেঃ টন কয়লা বোঝাই বাল্কহেড এম,বি ফারদিন-০১ বিদেশী একটি জাহাজের ধাক্কায় মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১২ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যায়। দুর্ঘটনাকালে ওই বাল্কহেডের ২ জন ষ্টাফ জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন বাকী ৫ জন। নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জনের লাশ বিভিন্ন সময়ে উদ্ধার হলেও এখনও নিঁখোজ রয়েছেন বাল্কহেডের সুকানী মহিউদ্দিন।
সাংবাদিক আব্দুল মতিনের পিতার মৃত্যুতে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার শোক জ্ঞাপন
সাতক্ষীরা প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক আব্দুল মতিনের পিতা আব্দুর রশিদ গত রবিবার দুপুর ১টার সময় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নিসচা’র সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সেলিম রেজা মুকুল, মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, সহ- সাধারণ সম্পাদক শেখ আহসানুর রাজিব, মোঃ মনিরুজ্জামান তুহিন, মোঃ রাউফুজ্জামান, অর্থ সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন সরদার, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ অহিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা রুবি, যুব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন বুলু, কার্যকরী সদস্য মতিয়ার রহমান মধু, মোঃ মোশাররফ হোসেন, এস এম রজব আলী, জি এম মুজিবুর রহমান, শেখ আমিনুর রশিদ সুজন, সাইফুল বারী সফু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, প্রভাষক নাজমুল হক, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, মোঃ আমিরুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, হাফেজ মাওঃ মোঃ আবুল হোসেন, খান নাজমুল হুসাইন, মোতাহার নেওয়াজ মিনাল, সাইফুল আযম খান মামুন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
দাকোপে বিএনপি’র উদ্যোগে আবুল খয়ের খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চালনা পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আবুল খয়ের খানের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বিএনপি ও চালনা পৌরসভা বিএনপির আয়োজনে দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয়, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারাত এবং স্মরণ সভা ও বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ লক্ষে বেলা ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আবুল খয়ের চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শাকিল আহম্মেদ দিলুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান খান, শেখ মোজাফফার হোসেন, আল আমিন সানা, গাজী আঃ বারিক, আঃ রউফ সরদার. মেঘনাথ সরকার, শেখ সেকেন্দার আলী, গাজী জাহাঙ্গীর আলম, আঃ খালেক মীর, দীপক সরদার, মানস গোলদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম, এস এম শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইয়ুব গাজী, কৌশল্যা রায, জান্নাতুল ফেরদাউস, গাজী আঃ মালেক, নুর হোসেন, মনিরুল ইসলাম মনি, অমল গোলদার, সাত্তার সরদার, মুনসুর মীর, আবু মুছা গাজী, হাসিব ইকবাল খান, মনিরুজ্জামান, কাশেম সানা, কামরুজ্জামান টুকু, গাজী আবুল বাসার, এস এম শামীম হাসান, তাহের শেখ, সাইদ শেখ, রনি মন্ডল, মাহাবুব মোল্ল্যা, গাজী ফারুক, সোহরাব সানা, সাহাবুদ্দীন গাজী,ি জুবাইদুর রহমান, জাবেদ শেখ, গাজী ফয়সাল, শফিকুল গাজী, গনি ঢালী, হালিম গাজী, আঃ রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, হাসমত খলিফা, রমজান গাজী, ইমরান হোসেন, রবিউল ইসলাম মনা, জুলফিকার আলী জুলূ, তারেক গাজী, মেশকাত হোসেন, বদিযার শেখ, আঃ আজিজ, আছাদুজ্জামান মন্টু, গফুর সরদার, প্রসেন রায়, জি এম রুম্মান, হাসিবুর রহমান শেখ, সুমন শেখ, এস এম টিটু, আতিকুল ইসলাম, সলেমান মোল্ল্যা প্রমুখ। দোয়া মাহফিলে মরহুম আবুল খয়ের খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাবারক বিতরন করা হয়।
পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি:
পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের শোভাযাত্রা ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরসভা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ মো: আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। প্রধান অতিথির বক্তৃতায় শেখ মো: আবু হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সপ্নে সোনার বাংলা আজ বাস্তবায়নের পথে। যোগ্য পিতার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সপ্ন পুরনে নিরলস ভাবে কাজ করছেন। আর এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধা গ্রস্থ করতে বিজয়ের ৫০ বছর পরেও স্বাধীনতার সেই পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্র করছে। এসময় তিনি সকল জানষড়যন্ত্রকে রুখে দিতে স্বেচ্ছাসেবকলীগকে অতন্দ্র প্রহরীর ভ’মিকা রাখার আহবান জানান। সেই সাথে তিনি সকলের সহযোগিতায় স্বেচ্ছাসেবকলীগকে বাংলাদেশের একটি মডেল সংগঠন হিসাবে তৈরী করার প্রত্যয় ব্যক্ত করেন।
কাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এবং রফিকুল প্রভাষক বজলুর রহমান এর সঞ্চালনায় সম্মানিত অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার শহিদুল্লাহ, শেখ কামরুল ইসলাম টিপু, আনন্দমোহন বিশ্বাস, এস এম বাহারুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন, জিহাদুল ইসলাম জিয়া, কাউসার হোসেন জোয়ারদার, এডভোকেট আবদুর রশিদ, শেখ মাইনুল হোসেন, শেখ জুলি, গফফার খান, সুজন রায়, বাশারুল ইসলাম বাচ্চু, অসিত মন্ডল, প্রভাষক কামাল হোসেন, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, মোঃ হুমায়ুন কবির, রবিউল ইসলাম রবি, জি এম এ রেজা, প্রভাষক হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, শেখ আনিসুল হক, অজয় নন্দী, ফেরদাউসুর রহমান, জিহাদুল ইসলাম চৌধুরী মিলন, মামঈনুদ্দিন মাসুদ রানা, সরোয়ার হোসেন গহন, আবীর মালিক, আনসার আলী বাদল, নুর মোহাম্মদ, মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ আজিম মিয়া, পলাশ, সোহাগ জমাদ্দার, ছাত্র নেতা আমিনুর রহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, অরিন্দম গোলদার, মাকসুদুল আলম মামুন, এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, মিরাজুল ইসলাম, কবিরুল ইসলাম মফিজুর রহমান, শিমুল গাজী, মৃনাল কান্তি বাছাড়, সুরজিৎ মন্ডল, শেখ মোঃ রাসেল, হেলাল বাবু, মোঃ রায়হান শেখ মুন্না, মোঃ মিজানুর রহমান মিজান, রাজীব দাস, আবুল বাশার, খান ফরহাদুজ্জামান সুমন, গাজী ইদ্রিস আলী, কুমারেশ বিশ্বাস প্রমুখ।
নগরীতে বৃহত্তর আমরা খুলনাবাসীর সাইকেল র্যালী শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে সাইকেল র্যালী অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর শুক্রবার। ওই দিন সকাল ৯টায় নগরীর ইকবাল নগর মোড়স্থ লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে থেকে এ র্যালী শুরু হবে।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন উক্ত সাইকেল র্যালী উপভোগ করার জন্য নগরবাসীকে আহবান জানিয়েছেন।
ইমাম পরিষদ নেতা মাওলানা কিবরিয়ার সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. মো.আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মোসাদ্দেক হোসেন বকুল ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আজাদুল হক আজাদ, কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু প্রমুখ।
প্রখ্যাত শ্রমিক নেতা আবু সুফিয়ানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকীতে নগর কৃষক লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আবু সুফিয়ান ছিলেন শ্রমজীবী মানুষের প্রেরণার বাতিঘর, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজসেবক, ত্যাগী মহান এই মানুষটি জীবনের স্বল্পতম সময়ে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। একজন অকুতভয় বীর মুক্তিযোদ্ধা সুফিয়ানের এ দেশের মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন ছিল অসীম। তাই তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে আবু সুফিয়ানের নেতৃত্বেই শ্রমিকদের যৌক্তিক দাবিতে দেশের কল-কারখানাগুলোকে জাতীয়করণ করে ছিলেন। তিনি তার সংক্ষিপ্ত জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই আবু সুফিয়ান নামের সঙ্গে মিশে আছে দেশপ্রেমের দীপ্তমান আভা। তিনি ছিলেন শ্রমিকদের প্রাণ, শ্রমিকদের অকৃত্তিম বন্ধু। তার কাজের মাধ্যমে লাখো শ্রমিকের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন তিনি। অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবেন মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর কোটি মানুষের অন্তরে। বঙ্গবন্ধু আদর্শের সৈনিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা অধ্যাপক সুফিয়ান বেঁচে থাকবেন তার আদর্শের মাঝে, তার স্বপ্নের মাঝে, তার কর্মের মাঝে। গণমানুষের এই নেতার প্রতি অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহানা কচি, সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুলসহ মহানগর কৃষকলীগের সদস্যবৃন্দ।
রাজপথের আন্দোলনে থাকবে দৌলতপুর থানা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানার ৫ টি ওয়ার্ড এবং ১ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের যৌথ সভা মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ইমাম হোসেন এর সভাপতিত্বে ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতলেবুর রহমান মিতুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মুর্শিদ কামাল, রোবায়েত হোসেন বাবু, আনসার আলী, সুলতান মাহমুদ, অধ্যক্ষ জয়নাল আবেদীন, দীন এলাহী, খবির উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, মাজেদ হাওলাদার, সাইফুল ইসলাম, রাসেল উর জামান, হুমায়ন কবির, আঃ রাজ্জাক, রিয়াজ শাহেদ, শেখ মোঃ নাজিম, মাঈনুল ইসলাম, শেখ গোলাম নবী, শাহা আলম, হারুন।
যুবদল নেতা কাজী নেহিবুল হাসান নেহিম, মোল্লা সোহেল, এম এম জসিম, হায়দার আলী লাবু, মাহাবুব মোল্লা, সামদানী মোল্লা, সোহেল, হান্নান মোড়ল, আনোয়ার, সুজন, সাগীর মোল্লা, নারায়ন চন্দ্র, মনির হোসেন, মোল্লা আশিক, মিলন, আমিনুর, নয়ন, আশরাফুল, আওলাদ, মঈন, মিন্টু, সুমন, রনি, মনিরুল ইসলাম।
স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, আলামিন সরদার রতন, এম এম শফি, ওয়াহিদুজ্জামান রনি, বাহারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মানিক, নজরুল ইসলাম বাচ্চু, খলিলুর রহমান, রফিকুল ইসলাম।
দৌলতপুর থানা ছাত্রদল নেতা মোঃ আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, পারভেজ মিজান, এহসানুল ইসলাম শিথিল, রনি, সোহেল, রিপ্তি, সাদী ইসলান জনি, হৃদয় বিশ্বাস,আরিফুল ইসলাম।
বি এল কলেজ ছাত্রদল নেতা হেদায়েত উল্লাহ দিপু, মেহেদী হাসান, খালিদ বিন ওয়ালিদ শোভন, ইয়াসিন গাজী, হাসিবুর রহমান শোভন। ডে নাইট কলেজ কলেজ ছাত্রদল নেতা রবিউল ইসলাম, জুবায়ের হাসান রাফি, রাকিব হোসেন, আশিক, নাঈম, হৃদয়।
মহিলা দল নেত্রী সালমা বেগম, মদিনা, রুমা আক্তার, কনা আক্তার, সুলতানা আক্তার ইতি, রিনা আক্তার। তাঁতী দল নেতা জাকির হোসেন, বাবু, খলিল, রিফাত, জনি।
বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সু-চিকিৎসার জোর দাবী জানান। নবগঠিত খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তারা আগামী দিনে গনতান্ত্রিক আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে দৌলতপুর থানার অন্তর্গত প্রতিটি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের রাজপথে সক্রিয় অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ শতাধিক নেতার পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) খালিশপুর থানা ও থানা বিএনপির অর্ন্তগত ৯টি ওয়ার্ড এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্নয়ে এক জরুরী সভা সোমবার সন্ধা ৬ টায় থানা বিএনপির সভাপতি এ্যাডঃ ফজলে হালিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মহানগর বিএনপির বর্তমান পরি¯ি’তি সম্পর্কে বিষদ আলোচনা হয় উক্ত আলোচনার আলোকে নি¤œ লিখিত সিদ্ধান্ত গৃহিত হয় গত ৯ই ডিসেম্বর ২০২১ খুলনা মহানগর ও জেলা বিএনটির অপুনাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে কেন্দ্র থেকে এতে আমরা খালিশপুর থানা বিএনপি ও তার অন্তর্গত ৯টি ওয়ার্ড বিএনপি, খালিশপুর থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মার খেয়েছে, গুলি খেয়েছে, মাসের পর মাস জেল খেটেছে ইতিপূর্বে মহানগর ও থানা বিএনপির নেতৃত্বে থাকা পরিক্ষিত, পরি”ছন্ন ইমেজের অধিকারী, ত্যাগী, সংগ্রামী ও সর্বস্তরের গ্রহন যোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে। যারা দীর্ঘ বছর দলের সাথে ছিলেন না, খুলনা মহানগর বিএনপি (পূর্বের ) কে চ্যালেঞ্জ করে বিভিন্ন কর্মসূচী পালন করে বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাগ্র¯’ করেছিল তাদের বিরুদ্ধে দল দলীয় শৃংক্ষলা পরিপšি’ কার্যকলাপের জন্য শাস্তি মূলক ব্যব¯’া গ্রহন করেনি উপরন্ত তাদেরকে পুরস্কৃত করে দলীয় শৃংক্ষলা ভঙ্গ করার জন্য উৎসাহিত করা হয়েছে এবং বর্তমানে অপুনাঙ্গঁ আহবায়ক কমিটিতে তাদেরকে গুরুত্বপূণ্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি দলীয় গঠনতান্ত্রিক বিধান ভঙ্গ করে বর্তমান অপুনাঙ্গঁ আহবায়ক কমিটি নগরীর ৫টি থানা কমিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন যা কোন অব¯’াতেই তারা করতে পারেন না এবং তাদের এইরূপ কর্মকান্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যব¯’া গ্রহন অতীব জরুরী। খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ৪৪ বছরের পরিক্ষিত এক জননেতা যিনি দলীয় নেতাকর্মীকে বিপদে আপদে, সুখে দুঃখে আগলে রেখে একজন নির্ভর যোগ্য অভিভাবকের আসনে সমহিত হয়েছেন শুধু খুলনায় নয় সমগ্র দক্ষিন বঙ্গ সহ জাতীয় পর্যায় তার একটি গ্রহন যোগ্যতা ও ইতিবাচক ভাব মূর্তি তৈরী হয়েছে এই বিশ্বস্ত নেতার প্রত্রি দল যে সিদ্ধান্ত গ্রহন করেছে তাতে আমরা ভীষন মর্মাহত হয়েছি। তাই যোগ্য নেতৃত্বের অবমূল্যায়নের কারনে আমরা খালিশপযুর থানা বিএনপি থানা বিএনপির অন্তর্গত ৯টি ওয়ার্ড ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নি¤œ স্বাক্ষরিত নেতৃবৃন্দ দলের পদ পদবী থেকে পদত্যাগ করছি। সাথে সাথে আমরা কেন্দ্র ঘোষিত খুলনা মহানগর বিএনপি অপূনাঙ্গ আহবায়ক কমিটির সকল কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখছি। নানা চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘদিন রাজনীতি করছি বিএনপির আদর্শের সাথে ছিলাম। আছি এবং থাকবো যদি কেন্দ্রের হস্তক্ষেপে কখনো ত্যাগী যোগ্য নেতৃত্বের সঠিক মূল্যায়ন হয় তাহলে পূর্বের ন্যায় দলের দায়িত্ব নিয়ে কাজ করবো। সভায় বক্তব্য রাখেন- মোঃ নিজামুর রহমান লালু, সহ-সভাপতি খালিশপুর থানা বিএনপি, মোঃ শামসুর রহমান- যুগ্ম আহবায়ক জাসাস খুলনা মহানগর ও উপদেষ্টা খালিশপুর থানা বিএনপি, কাজি শফিকুর ইসলাম শাফি- যুগ্ম সম্পাদক, খালিশপুর থানা বিএনপি, এইচ এম আবু সালেক, সহ-সভাপতি খালিশপুর থানা বিএনপি ও সভাপতি ১২ নং ওয়ার্ড বিএনপি, আশরাফ হোসেন, সহ-সভাপতি খালিশপুর থানা বিএনপি ও সভাপতি ১১ নং ওয়ার্ড বিএনপি, কাজী মাহাবুবুল হক, সহ-সভাপতি খালিশপুর থানা বিএনপি ও সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, আলমগীর হোসেন বাদশা, সহ-সভাপতি খালিশপুর থানা বিএনপি ও সাবেক সভাপতি ১৫ নং ওয়ার্ড বিএনপি, সজ্জাদ আলী সাবেক সদস্য সচিব, খালিশপুর থানা বিএনপি, মোঃ আলী ফকির, উপদেষ্টা, খালিশপুর থানা বিএনপি, ইমতিয়াজ আলম বাবু, কোষাধক্ষ্য, খালিশপুর থানা বিএনপি ও সাধারন সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি, মিজানুর রহমান খোকন, তথ্য সম্পাদক, খালিশপুর থানা বিএনপি ও সাধারন সম্পাদক ১০ নং ওয়ার্ড বিএনপি, মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক খালিশপুর থানা বিএনপি ও সাধারন সম্পাদক ১৪ নং ওয়ার্ড বিএনপি, কাজী ফজলুল করিম টিটু, যুগ্ম আহবায়ক সাবেক স্বে”ছাসেবক দল, খুলনা মহানগর, শাহানাজ পারভীন, যুগ্ম আহবায়ক জাসাস খুলনা মহানগর, এস.এম জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জাসাস খুলনা মহানগর ও প্রচার সম্পাদক খালিশপুর থানা বিএনপি, কাজী ইকরাম মিন্টু, সিনিঃ সহ সাংগঠনিক সম্পাদক খালিশপুর থানা বিএনপি ও যুগ্ম সম্পাদক ১৫ নং ওয়ার্ড বিএনপি, কাজী শামিম, সাংগঠনিক সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি, বাবুর মুন্সি, সাংগঠনিক সম্পাদক ১৫ নং ওয়ার্ড বিএনপি, শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ১৪ নং ওয়ার্ড বিএনপি, নূর-এ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ১২ নং ওয়ার্ড বিএনপি, বারেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি, কালাম হোসেন, যুগ্ম সম্পাদক ১৪ নং ওয়ার্ড বিএনপি ও যোগাযোগ সম্পাদক, খালিশপুর থানা বিএনপি, আবু হোসেন আবু, যুগ্ম সম্পাদক ১৪ নং ওয়ার্ড বিএনপি, জাফর হাওলাদার, সহ-সম্পাদক শ্রমিক দল খালিশপুর থানা, কাজী সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক, সে”ছাসেবক দল, খালিশপুর থানা, আব্দুল মালেক সহ সম্পাদক শ্রমিক দল, খালিশপুর থানা, বিএনপির নেতা- কাজী মিজানুর রহমান তারা, জাহিদুল ইসলাম বাবু, আব্দুল খালেক, মোঃ ইউসুল আলী, হেমায়েত হোসেন, নজরুল ইসলাম, করিম বাবু, ইসমাইল হোসেন, মুজিবর রহমান, আশিকুর রহমান আশিক, হাফিজার শেখ, আব্বাস ফকির, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম বাবু, গোলাম রাব্বি, আবুল কালাম, আব্দুল হালিম, মোখলেছুর রহমান, মনির হোসেন, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সভায় তাতক্ষনিকভাবে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।
বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা করছে: এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি:
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িতক নীতিতে বিশ^াসী বিধায় দেশের সকল স্তরের মানুষ এ সরকারের সময়ে শান্তিতে বসবাস করছে। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নে ইশ^ান্বিত হয়ে বিরোধী গোষ্ঠি নানা বিধ ষড়যন্ত্র ও অপচেষ্টায় লিপ্ত আছে। দেশ যখন বিশে^র বুকে মাথা উচু করে দাড়িয়েছে এবং বিশে^র সকল স্তরে সুনাম অর্জন করছে ঠিক সেই সময় দেশের উন্নতি বাধাগ্রস্থ করতে বিরোধী গোষ্ঠির ষড়যন্ত্রের শেষ নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান। এ্যাড. সুজিত আজ মঙ্গলবার বিকালে শিয়ালী, চাদপুর, বামনডাঙ্গা ও নরনিয়া গ্রামবাসী আয়োজিত শিয়ালীতে বিবাদমান সমস্যার সমাধান কল্পে সমঝোতা বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিয়ালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী। অমল মালাকারের সভাপতিত্বে এবং সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। বক্তৃতা করেন অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, শিক্ষক পিযুষ কান্তি পাল, নারায়ন চন্দ্র মল্লিক, প্রভাষক উত্তম কুমার বিশ^াস, মজনু শেখ, মজুন মিনা, ইউপি সদস্য বিনোদীনী পাল, দিবাংসু মালাকার মনি, আজিজুল ইসলাম নন্দু, আওয়ামীলীগ নেতা মৃন্ময় ধর শিপন, সাংবাদিক ইউশা মোল্লা, আসলাম শেখ, নিপুন ধর প্রমুখ।
ওলামা দল ও জিয়া শিশু কিশোর সংগঠনের ৫৫ নেতা-কর্মির পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা মহানগর ওলামা দল ও জিয়া শিশু কিশোর সংগঠনের ৫৫ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন খুলনা মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার, সহসভাপতি হাফেজ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. শফি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাকির হুসাইন, খুলনা মহানগর জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি নিয়াজ আহমেদ তুহিন, সহসভাপতি তৌহিদুল রসুল শিমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ কাজী মোহাম্মদ ইউনুসসহ ৫৫জন।
বাকবিত-ার পর আ.লীগ সভাপতির মাথা ফাটালেন সাধারণ সম্পাদক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুলের মাথা ফাটিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক জামাল। সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গার ভাংবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মিনারুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং ভাংবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, উপজেলার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সোমবার দুপুরে স্কুলমাঠে আলোচনায় বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। একপর্যায়ে স্কুলের কমিটি গঠন নিয়ে দুজনের মধ্যে বাগবিত-া হয়। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলামের মুখে ঘুষি মেরে দেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। পরে সন্ধ্যায় ভাংবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন সভাপতি মিনারুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার ছেলে শুভ বাঁশের লাঠি দিয়ে মিনারুলের মাথায় আঘাত করেন। রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে মিনারুল ইসলামকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক জানান, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে স্কুল মাঠে আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উত্তেজিত হয়ে সভাপতি মিনারুলের গালে ঘুষি মেরে দেন। পরে সন্ধ্যার দিকে পুনরায় পরিকল্পিতভাবে সাধারণ সম্পাদক জামাল ও তার ছেলে শুভ বাঁশের লাঠি দিয়ে মিনারুলের মাথা ফাটিয়ে দেন।
যৌতুকের দাবিতে স্ত্রীকে তাড়িয়ে দিল স্বামী
সাতক্ষীরা প্রতিনিধি
বিয়ের পর মাত্র এক সপ্তাহ সংসার করতে না করতেই স্বামী ফারুক হোসেন তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ২ লাখ টাকা দেওয়ার পরও আরও ৩ লাখ টাকা যৌতুক না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের ফারুক হোসেন। নিরূপায় হয়ে স্ত্রী মামলা করেছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। তবে ফারুক হোসেন দাবি করেছেন, তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিবাহ রেজিস্ট্রারের সামনে স্বাক্ষর করিয়ে বিয়ে করানো হয়েছে। এ সময় তাকে মারধর করে দুজনের ছবিও তুলে রাখে তারা। কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামের ওই নারী জানান, ফারুক হোসেনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এরই পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর সাতক্ষীরার থানাঘাটায় বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। এ সংক্রান্ত কাবিননামায়ও ৩ লাখ টাকা দেনমোহরে স্বাক্ষরিত হয়। এদিকে বিয়ের পর বাড়ি আসতেই ফারুক হোসেন তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। তিনি তাকে ২ লাখ টাকা দেন। কিন্তু আরও ৩ লাখ টাকা না দেওয়ায় মাত্র কয়েকদিনের মাথায় ফারুক তাকে বাড়ি থেকে ১৭ ডিসেম্বর মারধর করে বের করে দেয়। অভিযোগ করে তিনি বলেন, ফারুক তাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এমনকি একজন ইউপি সদস্যকে তাদের বাড়িতে এনে তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এ প্রসঙ্গে ফারুক হোসেন বলেন, আমি কাউকে বিয়ে করিনি। আমার কাছ থেকে জোর করে স্বাক্ষর করিয়ে বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সোমবার রাতভর অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর শহরের আরামপাড়া থেকে এই আট কিশোরকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ১৪টি সিমকার্ডও উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, আটক কিশোর গ্যাং সদস্যরা ছিনতাই, চুরি, ইভটিজিং, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কিশোর অপরাধ স্বীকারের পাশাপাশি নিজেদের সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে এসব কিশোরকে।
ধর্ষণের পর গৃহবধূকে বাড়িতে রেখে যায় অভিযুক্তরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় গুড় কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত শনিবার (২৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গা পৌরসভার নীলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৭ ডিসেম্বর) রাতে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। অভিযুক্তরা হলো, রুবেল হোসেন (৩২), নাজিম হোসেন (৩০) ও বিল্লাল হোসেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার আব্দুল আলীমের বাড়িতে গুড় কিনতে যান ওই গৃহবধূ। রাত ৮টায় ভ্যানযোগে বাড়ি ফেরার সময় তিন জন তাকে পথরোধ করে। পরে তারা গৃহবধূকে তুলে নিয়ে যায়। এসময় ভ্যানচালক বাধা দিলে তাকে মারধর করা হয়। এরপর মাদারতলা রোডে ইটভাটার পাশে আম বাগানে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে তারা। পরে রাত ১২টায় তাকে বাড়িতে রেখা যায় ধর্ষকরা। লজ্জায় দুদিন চুপ থাকার পর সোমবার রাতে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূ। সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হলেও বিল্লাল পলাতক। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
যবিপ্রবির বাসে দুর্বৃত্তদের হামলা, চালকসহ আহত ৩
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কালীগঞ্জগামী বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দুলালমন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান জানান, ‘দুলালমন্দিয়ার কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেল বাসের সামনে দাঁড় করালে চালক বাসটি থামান। এরপর কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গাড়ির গ্লাস ভাঙচুর করে ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। অল্প সময়ের মধ্যে এ হামলায় স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু তার সহযোগীদের নিয়ে হামলায় চালিয়ে ভাঙচুর চালায়।’
অভিযুক্ত কাউন্সিলর মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘হামলার ঘটনার অভিযোগ প্রক্রিয়াধীন। এ ঘটনায় লিটন নামের একজনকে আটক করা হয়েছে।’











































