খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা মহানগর ওলামা দল ও জিয়া শিশু কিশোর সংগঠনের ৫৫ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন খুলনা মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার, সহসভাপতি হাফেজ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. শফি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাকির হুসাইন, খুলনা মহানগর জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি নিয়াজ আহমেদ তুহিন, সহসভাপতি তৌহিদুল রসুল শিমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ কাজী মোহাম্মদ ইউনুসসহ ৫৫জন।











































