ঢাকা অফিস।।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। এ উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন , আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
স্থানীয় প্রশাসন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহন করেছে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন।
খুলনা বিএনপি: শোষিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের বলিষ্ট কন্ঠস্বর, উপমহাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের দাবি আদায়ের সংগ্রামের আপোষহীন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী বুধবার (১৭ নভেম্বর)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ভাবে দুই দিনের কর্মসূচী গ্রহন করেছে । খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে বেলা পৌনে ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দলের নেতা কর্মীদের কর্মসূচী সফল করার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারন সম্পাদক আমীর এজাজ খান।
লানতানা একটি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ফুল। এই ফুলগুলো মূলত দক্ষিণ আমেরিকার বংশোদ্ভূত। আমাদের দেশে মাত্র কয়েকটি রঙের এবং কয়েকটি প্রজাতির লানতানা গাছ দেখতে পাওয়া যায়। লানতানা ফুল ১৫০ প্রজাতির আছে। ফুলগুলো সারা বছর ধরে ফুটে এবং এক সাথে অনেক গুলো ফুল ফুটতে দেখা যায়: পিবিএ











































