Home আঞ্চলিক প্রতারণা মামলায় কাজী জাফর আহমেদের ভাইয়ের ৩ বছর কারাদন্ড

প্রতারণা মামলায় কাজী জাফর আহমেদের ভাইয়ের ৩ বছর কারাদন্ড

5

স্টাফ রিপোর্টার।।

প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মনসুর আহমেদকে তিন বছর কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়েআরও তিন মাসের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম ইয়ারব হোসেন এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বাসিন্দা সামিউল আলম লাসকির কাছ থেকে বিবাদী কাজী মনসুর আহমেদ মার্কেট বিক্রির নামে এক কোটি ২০ হাজার টাকা নেন। পরে মার্কেট এবং টাকা কিছুই না দিয়েপ্রতারণার আশ্রয় নিলে সামিউল আলম লাসকি আদালতে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট রাজু আহমেদ ও এডভোকেট আরজিনা সুলতানা।