খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারি ছিলেন শেখ রিজিয়া নাসের। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী দেশী বিদেশী চক্র বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পরে শেখ নাসের পরিবারের সদস্যদেরকেও হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়। তাদেরকে হত্যা করতে না পেরে সামাজিকভাবে নানা ধরনের নির্যাতন চালানো হয়। অসহ্য নির্যাতনের পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে যান। সেখানেও নির্যাতন চালানো হয়। এরপরে রিজিয়া নাসের সন্তান সন্তানাদিদের নিয়ে পাবনায় চলে যান। সেখানে থেকে শেখ হেলাল উদ্দিন ক্যাডেট কলেজে পড়াশোনা করতেন। শেখ হেলালকে হত্যার উদ্দেশ্যে কলেজের প্রিন্সিপালকে চাপ সৃষ্টি করা হয়। সেখানে প্রিন্সিপাল কোন ভয়ের কাছে মাথা নত করেন নি। তিনি শেখ হেলালকে রক্ষা করেন। এত সব নির্যাতনকে শেখ রিজিয়া নাসের অত্যন্ত বিচক্ষণতার সাথে মোকাবেলা করেছেন। পরবর্তীতে তিনি খুলনায় এসে আওয়ামী লীগকে অত্যন্ত সুকৌশলে নেতৃবৃন্দকে নিয়ে সুসংগঠিত করেন। তিনি এভাবেই নিজের সংসার এবং দলকে রক্ষা করেছেন। তাঁর ত্যাগ আজ আমাদের এবং এ অঞ্চলকে সমৃদ্ধ করেছে। তাঁর এই ত্যাগকে সামনে নিয়ে সকলকে সংগঠন করতে হবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন হবে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ রিজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল, তসলিম আহমেদ আশা, বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, বিএম জাফর এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. মোক্তার হোসেন, তোতা মিয়া ব্যাপারি, আলী আকবর মাতুব্বর, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শেখ আব্দুল আজিজ, বাদল সরদার বাবুল, মো: জাহিদুল হক, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, মো. জাকির হোসেন, ওয়াহিদুল ইসলাম পলাশ, হাবিবুর রহমান দুলাল, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, মো. শওকাত হোসেন, আব্দুল কাদের শেখ, রোজি ইসলাম নদী, জিলহজ্ব হাওলাদার, আফরোজা জেসমিন বিথী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কাউন্সিলর কনিকা সাহা, আলমগীর মল্লিক, মো. শহিদুল হাসান, আঞ্জুমানোয়ারা বেগম, জেসমিন সুলতানা শম্পা, সাবিহা ইসলাম আঙ্গুর, ইসরাত হীরা, শামীমা সানা, কৃষ্ণা দাশ, মমতাজ সুলতানা কবিতা, দিপ্তী বিশ্বাস, নাজমা হোসেন, সালমা জাহান মনি, জেরিন সুলতানা, ইয়াছির আরাফাত, সোহান হাসান শাওন, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেস, এম এ হাসান সবুজ, ওমর কামাল রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম. জাকারিয়া ও মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম খান। এর আগে দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়।











































