Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

30

পাইকগাছায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
পাইকগাছা থানা পুলিশ উপজেলার কপিলমুনির সলুয়া এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (৩৪) লাশ উদ্ধার করেছে। শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা শেষে লাশ ডোবায় ফেলে রেখে গেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সলুয়ার নফেল মোড়লের ছেলে আছাদুল মোড়ল (৩৫) প্রতিদিনের ন্যায় নিজ ক্ষেতে পরিচর্যার জন্য যায়। এক পর্যায়ে ক্ষেতের পূর্ব পাশের চিপা ডোবায় উপুড় করা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে প্রতিবেশীদের জানায়। এরপর প্রথমে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে খবর দিলে পৌনে ১১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম ও পরে বেলা ১১ টার দিকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন। এসময় উলঙ্গ লাশের গায়ে কালো রঙের মোটা কাপড়ের গেঞ্জি ও ভেতরে লাল রঙের গেঞ্জি ছিল। লাশের অদূরে পড়ে থাকা একটি জুতা, চানাচুর, বিস্কুট, শ্যাম্পু, পকেট টিস্যুর খালি প্যাকেট পড়ে থাকতে দেখে তা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কেউ বা কারা তাকে পরিকল্পিতভাবে বাইরে থেকে সেখানে নিয়ে হত্যা শেষে লাশ ঐ ডোবায় ফেলে রেখে গেছে।
জমির মালিক আছাদুল জানায়, আগের দিন শুক্রবারও (৫ নভেম্বর) সে ক্ষেতে গিয়ে কাজ করেছিল। তবে কোন লাশ দেখেনি। তবে ক্ষেতের একপাশে বেড়া ভাঙ্গা দেখে ঐদিনই সংষ্কার করে বাড়ি ফিরেছিল। ধারণা করা হচ্ছে মুল দরজা বন্ধ থাকায় ঐএলাকা ভেঙ্গে ভেতরে ঢোকা হয়। অথচ লাশটি উদ্ধারের সময় তা পঁচে দূর্গন্ধ ছড়াচ্ছিল। ২/৩ দিন আগে তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখা হতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদ্দার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। তবে এধরনের ঘটনা এলাকায় এটিই প্রথম। এসময় তিনি আরো জানান, তিনি বা এলাকার কেউ লাশটি শনাক্ত করতে পারেনি। লাশের পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, লাশটি উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তেরখাদায় র‌্যাবের অভিযানে ১৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


স্টাফ রিপোর্টার
খুলনা জেলার তেরখাদা থানাধীন জয়সেনা গ্রামে অভিযান চালিয়ে ১৮৭ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার তেরখাদা থানার কাটেংগা গ্রামের মো. আব্দুল লতিফ ফকিরের ছেলে মো. জনি ফকির (২৮) ও মো. কেরামত মোল্যার ছেলে মো. রজব আলী (১৯)।
র‌্যাব-৬ জানায়, ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে খুলনা জেলার তেরখাদা থানাধীন জয়সেনা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় জয়সেনা ব্রীজের উপর থেকে ১৮৭ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ জনি ফকির ও রজব আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটাগানসহ গ্রেপ্তার ১


স্টাফ রিপোর্টার
মেহেরপুর জেলার গাংনী থানাধীন জোড়া পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও নগদ ৮৬৫০ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেনমেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দি পশ্চিম পাড়ার মৃত. গোলাম কাউছার বুলুর ছেলে মো. নাহিদুজ্জামান ওরফে কনক (২৯)।
র‌্যাব-৬ জানায়, ৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন জোড়া পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময়
বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে একটি ওয়ান শুটার গান ও নগদ ৮৬৫০ টাকাসহ কনককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

রূপসার শ্রমিকলীগ নেতা মফিজুল ইসলামকে হুমকির নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
রূপসা থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি ড্রেজার ব্যবসায়ী মো. মফিজুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসীরা।
রূপসা থানা ভ্যান শ্রমিকলীগ ইউনিয়নের নেতৃবৃন্দ হুমকিদাতা নগরীর দারোগা পাড়া আজিজুর রহমান রোডের মৃত. আব্দুর রাজ্জাক মোল্যার দু’ছেলে হাফিজুর রহমান টিটু ও মো. মাহবুবুর রহমান টুলু, টুলুর বড় ভাইয়ের ছেলে লিমন, দক্ষিন টুটপাড়া বায়তুল আমান জামে মসজিদ রোডের আরিফ মাহমুদ রনি ও টুটপাড়া ময়দার মিলের পাশের বাসিন্দা সাইদুরসহ সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মো. আরিফ শেখ, সাধারণ সম্পাদক এস এম সোহেল হোসেন লিটন, মোহাম্মদ মুজিবর হাওলাদার, মো. মাসুম হাওলাদার, আকরাম সরদার, আবুল হোসেন প্রমুখ। ৪নভেম্বর মফিজুল ইসলাম ৫জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন যার নং- ২৩৫।

বিপক্ষে ভোট চাইলে একদম খেয়ে ফেলবো

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে অন্য প্রার্থীর পক্ষে ভোট চাইলে অতুল বাগচী নামে এক বৃদ্ধকে একদম খেয়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামে। অতুল বাগচী বলেন, তিনি ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রফির পক্ষে কাজ করছেন। শুক্রবার বিকেলে তিনি মেম্বর প্রার্থী রফি উদ্দিনের জন্য দোয়া ও সমর্থন চাইতে মহাদেবপুর গ্রামে যান। এ সময় সেখানে বর্তমান মেম্বর আমির হোসেনের সাথে দেখা হয়। এ সময় গালি গালাজ করে বলেন,তার পক্ষে ছাড়া অন্য কোন পক্ষে কাজ করা যাবে না। অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে একদম খেয়ে ফেলবো বলে জীবননাশের হুমকি দেন।

রাজ্জাক বিশ^াস নামে এক বৃদ্ধ জানান, মেম্বর প্রার্থী রফিকুল ইসলাম রফির পক্ষে মহাদেবপুর গ্রামে ভোট চাইতে গেলে অতুল বাগচীকে তাজা খেয়ে ফেলার হুমকি দিয়েছেন আমির হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন। এ সময় তাদেরকেও আর ভোট চাইতে না আসার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

মেম্বর প্রার্থী রফিকুল ইসলাম রফি বলেন, তার সমর্থকরা বিভিন্ন স্থানে ভোট চাইতে গেলে আমির হোসেন ও তার লোকজনেরা হুমকি দিচ্ছেন।

এ ব্যাপারে আমির হোসেন বলেন, শনিবার বিকেলে মহদেবপুর দাসপাড়ায় অতুলের সাথে দেখা হয়েছে কিন্তু কোন ধরনের হুমকি দেওয়া হয়নি। নির্বাচনে আমাকে বেকায়দায় ফেলতে চক্রান্ত করা হচ্ছে। প্রয়োজনে প্রমাণে আসুন।

নব গঠিত নগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের যুবলীগের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত খুলনা মহানগর শাখার সভাপতি এম এ নাসিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও খুলনা জেলা শাখার সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ নব গঠিত কমিটির সকলের জন্য শুভ কামনা করেন। এবং তাদের নেতৃত্বে নগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্বের যে কোন সময়ের তুলনায় শক্তিশালি হবে বলে আশা ব্যাক্ত করেন।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম ও সম্পাদক রাসেল, জেলায় হানিফ-আজিজুর

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার বিকেলে খুলনা হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক লীগে এম এ নাসিমকে সভাপতি ও আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছে শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল।

এর আগে বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, আমিরুল ইসলাম মিলন, গ্লোরিয়া ঝর্না সরকার, আওয়ামী লীগ নেতা এম ডি এ বাবুল রানা, অ্যাডভোকেট সুজিত অধিকারী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খায়রুল হাসান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম। সভাপতিত্ব করেন সম্মেলন সমন্বয় কমিটির আহ্বায়ক মীর বরকত আলী।

কালীগঞ্জ-কোটচাঁদপুর মহেশপুরসহ সকল রুটে পরিবহন ধর্মঘটের ২য় দিন:পথে পথে যাত্রী ভোগান্তি চরমে

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

হঠাৎ করেই জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের পন্যবাহী ও পরিবহন ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। গত ২ দিন আগে কেরোসিন ও ডিজেলের দাম প্রতিলিটারে ১৫ টাকা বৃদ্ধির ঘোষনা দেয়ার পর এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৫.২৫ টাকায় ও কেরোসিন বিক্রি হচ্ছে ৮০.২৫ টাকা দরে। এর প্রতিবাদে বাংলাদেশ পন্যবাহী ও পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। সারাদেশের সাথে ঝিনাইদহ কালীগঞ্জ,কোটচাঁদপুর, মহেশপুর মটর মালিক শ্রমিকেরাও একাত্ত্বতার ঘোষনা দিয়ে সকাল থেকে মহাসড়কে কড়া পিকেটিং করছেন। ফলে কালীগঞ্জ থেকে ছেড়ে যায়নি স্থানীয় লোকাল ও দুরপাল্লার সড়কের কোন যাত্রীবাহী বাস। একইভাবে বারোবাজার বাসস্ট্যান্ডেও অসংখ্য যাত্রী অপেক্ষায় রয়েছেন। এভাবে পথে পথে যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায়  অন্য পেশাজীবিরা চরম অসুবিধায় আছেন। তবে চাকুরীজীবিরা যথা সময়ে অফিসে পৌছানো নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। অন্যদিকে তেলের দাম বৃদ্ধির সঙ্গে তেলের সহিত সংশ্লিষ্টতা নেই অথচ এমন পন্যও বেশি দামে বিক্রি করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা।  এ হরতালে অসাধু ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে চালাচ্ছে হরেকতাল। সে ক্ষেত্রেও সাধারন ও নি¤œ আয়ের মানুষের গলা কাটা পড়ছে।

সরেজমিনে শনিবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসটার্মিনালে গেলে দেখা যায়,সড়কের ২ ধারে যাত্রীরা দাঁড়িয়ে ইজিবাইক বা ইঞ্জিনচালিত খোলা গাড়িতে চড়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। আবার যারা অপেক্ষাকৃত একটু দুরে যাবেন তারা হরতালের আওতামুক্ত দুরপাল্লার গাড়িতে যাওয়ার সুযোগ ধরতে অপেক্ষা করছেন।

যশোর চুয়াডাঙ্গা সড়কের যাত্রীবাহী বাসচালক সদস্য আব্দুল গাফ্ফার জানান, এ বছর ঝামেলা কোন ভাবেই যেন পিছু ছাড়ছে না। মহামারী করোনার জন্য কয়েক মাস গাড়ি চলেনি। এতে গাড়ির চালক শ্রমিক সকলেই আর্থিক ক্ষতির সম্মখীন হয়েছেন। তা কাটিয়ে উঠতে না উঠতেই তেলের দাম বাড়িয়ে আবার অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন শুধু চিন্তা করছি সমাধান হতে বেশি দিন সময় লাগলে কিভাবে সংসার চালাবেন।

আরজ আলী নামের এক ট্রাক চালক সদস্য জানান,জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে  পথ খরচও বেড়ে গেছে।এখন মালিক শ্রমিকদের বিষয়টিও সংশ্লিষ্ঠ মহলকে বিবেচনায় নিয়ে ভাড়া বাড়াতে হবে। তবে তিনি আশা করছেন খুব অল্প সময়ের মধ্যেই এর একটা শান্তিপূর্ণ সমাধান হবে।

এ ব্যাপারে কালীগঞ্জ,কোটচাঁদপুর মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রজব আলী মন্টু জানান,

সারাদেশের মটর মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। কেন্দ্রিয় নেতারা সরকারে সংশ্লিষ্ঠদের সাথে আলোচনা করছেন। আশা করছেন তাড়াতাড়িই একটা সমাধান হবে।

সাতক্ষীরায় নৌকা প্রতিকের প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আবু মোহাম্মদ মোস্তফা কামাল। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৩নং বৈকারী ইউনিয়নে মোটর সাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতিকের আসাদুজ্জামান অছলে (বর্তমান চেয়ারম্যান) গত ২৭ অক্টোবর নির্বাচনী প্রতীক বরাদ্দ হওয়ার পর আমি এবং আমার লোকজনসহ কিছু মোটর সাইকেল যোগে আমি আমার নিজ এলাকায় যাচ্ছিলাম। পথিমধ্যে ৩নং বৈকারী ইউনিয়ন কয়ারপাড়া নামক স্থানে পৌঁছালে প্রতিদ্বন্দী প্রার্থী আসাদুজ্জামান অছলে, তার ছেলে ইনজামুল হক ইনজা, জহির রহমান ওরফে হৃদয় নেতৃত্বে আতাউর রহমান, ওয়াদুদ, আসাবুর রহমান, সোহাগ, আলম, শহিদুল ইসলাম, আনছার আলী, কালু, পুটি মাস্টার, মিলন, রিপন, সেলিম, বাবু, দুখে, রফিকুল, রেজাউল, হাসানসহ অজ্ঞাতা নামা আরও অনেকেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার পথরোধ করে আমার লোকজনের উপর রড, বাঁশের লাঠি, দা, হকিষ্টিক সহ দেশীয় অস্ত্র অতর্কিত হামলা চালায়। এতে আমার ১০-১২ জন কর্মী সমর্থরা গুরুতর আহত হয়। এদের দুইজনের অবস্থা গুরুতর। এ সময় তারা ১০টি মটর সাইকেল ভাংচুর ও একটি মোটর সাইকেল ছিনতাই করে। অথচ তারা উল্টো আমারসহ আমার লোকজনের নামে মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি ও নির্বাচন বানচাল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ইং ৩১ অক্টোবর আসাদুজ্জামান অছলের নির্দেশে উক্ত ব্যক্তিরা বৈকারী বাজারে আমার নির্বাচনী অফিস ভাংচুর, নিজস্ব কার্যালয় ভাংচুর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট ও কর্মী আব্দুস সালেকের মুরগির দোকান ভাংচুর ও লুটপাট করিয়া সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। তারা এখনও আমার ও আমার কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে। পোস্টার, ব্যানার ছিড়িয়া ফেলছে। গত ইং ০৫ নভেম্বর খলিলনগর মহিলা মাদ্রাসার মোড়ে পোস্টার টানানোর সময় আমার কর্মী আমিনুর রহমান, রায়হা ও ইসারাইলদেরকে বেদম মারপিট করে গুরুতর আহত ও হুমকি প্রদর্শন করে বলে পুনরায় যদি পোস্টার টানাতে দেখি তাহলে জীবনে শেষ করে ফেলবো। তিনি আরো বলেন, গত ০৫নভেম্বর দিবাগত রাত ১১ ঘটিকার সময় আসাদুজ্জমানের উক্ত সন্ত্রাসী বাহিনী কর্তৃক ৫ ও ৬নং ওয়ার্ডের টানানো পোস্টারগুলি ছিড়িয়া ফেলে এবং আমার কর্মী সিরাজুল ময়রাসহ অনেকের বাড়িতে যাইয়া হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া বলে যে নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। তারা এভাবে প্রকাশ্যে জনসভায়ও হুমকি প্রদর্শন করছে। তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামার অছলে দলীয় ক্ষমতা ও চেয়ারম্যানী ক্ষমতা অপব্যবহার করিয়া দুর্নীতি, চাঁদাবাজী, স্বর্ণপাচার, নারী পাচার, অস্ত্র ব্যবসা, কালোবাজারী, হুন্ডি ব্যবসা করিয়া ২০১৩ সাল হইতে ২০১৮ সালের মধ্যে জিরো থেকে কোটি কোটি টাকার গাড়ী, বাড়ী, জমি জমা ও স্বর্ণালংকারের মালিক হইয়া দেমাগ অহংকারে এলাকার জনগণের জীবন অতিষ্ট করিয়া তুলিয়াছে। অছলে এবং তার সন্ত্রাসী বাহিনীর দাপটে এলাকার সাধারণ মানুষ কোন কথা বলিতে সাহস পায় না। তার কথা না শুনলে হামলা-মামলা দিয়ে ইউনিয়নের সাধারণ মানুষের হয়রানি করে। অছলের দুই সন্ত্রাসী চাঁদাবাজ পুত্র ইনাজামামুল (ইনজা) ও জহির রহমান (হৃদয়) তারা তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা সর্বদা মানুষের উপর জুলুম, নির্যাতন ও মারধর করে থাকে। তাদের কারণে এলাকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে না। এছাড়া তার ভাইয়েরাও সর্বদা মানুষের উপর গালিগালাজ, মারধর, জমি জবর দখল, মাদক ব্যবসা, অস্ত্র ও চোরাকারবারী ব্যবসার সাথে সম্পৃক্ত। তারা নিজেদের ইচ্ছামত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই। চেয়ারম্যান অছলের উক্তি ‘আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি যেটা বলবো সেটাই হবে, যে ‘আমার বিরুদ্ধে যাবে আমি তার হাড়-গোড় ভেঙে ফেলব’। এমন ভাষায় সর্বদা আস্ফালন করে বেড়ায়। সকল রকম রীতি নীতি ও আইন এবং নির্বাচনী অধ্যাদেশ উপেক্ষা করে নৌকার প্রার্থী সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে, যাতে প্রতিপক্ষ চেমারম্যান প্রার্থী নির্বাচনী কাজ করিতে না পারে। নির্বাচনী মাঠের অবস্থা অসহনীয় এবং ভয়াবহ। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের এবং তার ও তার কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তার দাবী জানিয়েছেন।

মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু শুক্রবার স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার কে এম শাহারিয়ার হোসেনকে সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আখতারজ্জামানকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দিয়েছেন। 

জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আরো উল্লেখ্য করেন আগামী ৭ দিনের মধ্যে উপজেলা পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেন।

দেবহাটায় ফারুক হোসেন রতনকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় শনিবার বিকেলে । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ৬নং ওয়ার্ডের কাজিমহল্লা-চক মোহাম্মাদালীপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ ফারুক হোসেন রতন। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন  উল্লাহর সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনউদ্দীন, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ,  আওয়ামী লীগ নেতা আবু রায়হান সহ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।

রূপসায় ইউপি সদস্য প্রার্থী তারেকের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার

রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা চর-রূপসা ২নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. তারেক আজিজ তার (টিউবওয়েল প্রতীক) এর পক্ষে শনিবার বিকেল সাড়ে ৪ টায় ওয়ার্ডের পূর্ব রূপসার বাগমারা পূর্ব রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির পিছনে নান্না’র বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলাম সুমন (মেঝ ভাই)। উঠান বৈঠক অনুষ্ঠানে মো. শের আলীর সভাপতিত্বে ও মো. নান্না শেখের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ, ব্যবসায়ী মো. ইউসুফ সরদার। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রনজিদা বেগম, রজিনা বেগম, মো. ইসমাইল হোসেন, মো. রেজাউল শেখ, মো. সাইফুল শেখ, মো. মোশাররফ হোসেন, মো. জিয়া খন্দকার, কামরুল, মো. শামিম, রাজন, নাঈম, জুয়েল, ইস্রাইল, মিঠুন, জুম্মান শেখ, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, কাউসার আনসারী, নেয়ামত, শাওন, মোস্তাক খন্দকার, আমেনা বেগম, ডলি বেগম, সাথি বেগম, লেগজান বেগম, রেশমা বেগম, আসমা বেগম, মিতু, জোসনা বেগম, পারভীন, সপ্না, শিরিনা, ফরিদা, রিনা বেগম, পিয়া, চান্দু, অপু, দিলিপ, আলামিন, ইমাম, বাবু শেখ, সোহাগ প্রমুখ।

রূপসার ইলাইপুর ওয়ার্ড মেম্বর প্রার্থী গফুর খানের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইলাইপুর ৮নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আঃ গফুর খান তার (মোরগ প্রতীক) নিয়ে শনিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগের মধ্যে দিয়ে ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছে। এসময় উপস্থিত ছিলেন, যথাক্রমে- আরাফাত আলী ফকির, শাহাজান মাস্টার, আলী আকবর শেখ, সলেমান শেখ, শাহাদাত আকঞ্জী, ইদ্রিস খান, ইস্রাইল খান, হাফিজুর রহমান শেখ, আফজাল শেখ, মুক্তার শেখ, হাকিম শেখ, উজ্জল পাল, নিত্ত পাল, অলক পাল, রনজিত বিশ্বাস, অচিন্ত পাল, আশরাফ শেখ, তানসেন শেখ, নিজাম শেখ, মারুফ খান, শাহরিয়ার মানিক, টুটুল শেখ, সিরাজুল ইসলাম, খায়রুল হাওলাদার, মনিরুজ্জমান, মুনসুর আলী বেপারী, সলেমান শেখ, হাবিবুল্লাহ শেখ, এনায়েত শেখ, মনিরুজ্জমান হাওলাদার, মামুন শেখ, সেলিম মোল্লা, তৌহিদ মোল্লা, রাসেল শেখ, বায়জিদ শেখ, আব্দুল আজিজ, আমির আলী, সেলিম হাওলাদার, কামরুল হাওলাদার, হায়দার আলী শেখ, সুলতান খান, রেকসোনা বেগম, রেখা, আরজিনা বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দেবহাটার গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

কে এম রেজাউল করিম দেবহাটা

 দেবহাটার নারিকেলীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়ে ছে। শনিবার বিকালে সখিপুর ইউনিয়নে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী লাঠি খেলায় ২টি দল অংশ গ্রহন করে। যার মধ্যে উপজেলার টাউনশ্রীপুর দলের নেতৃত্ব দেন রিয়াসাত আলী এবং চিনেডাঙ্গা দলের নেতৃত্ব দেন বক্কার গাজী।

স্থানীয় কালিপদ সরদারের উদ্যোগে এ খেলাটি বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করে। খেলায় উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহসানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, সহ স্থানীয় জনসাধারণ।

খেলায় চিনেডাঙ্গা দল জয়লাভ করে। এছাড়া খেলা চলাকালে টাউনশ্রীপুর দলের অধিনায়ক রিয়াসাত আলী আহত হন।

আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট: নিরালা ইউনাইটেড ও মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে নিরালা ইউনাইটেড ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নিরালা ইউনাইটেড ক্লাব ১৬ রানে এ্যালফাবেট স্পোর্টিং ক্লাবকে ও দ্বিতীয় ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ উইকেটের বড় ব্যবধানে সাউথ সিটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিরালা ইউনাইটেড ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। দলের হয়ে তানজীর ৩৭ বলে ৩১ রান করেন। এছাড়া ফাহিম ১৩ এবং পার্থ ও সাদাফ ১২ রান করে করেন। এ্যালফাবেটের হয়ে ইমরান, আলভী ও মোবাশি^র একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে এ্যালফাবেট ম্পোর্টিং ক্লাব ১৯.৫ ওভারে মাত্র ৯২ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে রিফাত সর্বোচ্চ ২৯ রান করেন। বিজয়ী দলের হয়ে রাজু ও তানজীর ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সাদাফ ও সাফিন। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভালো করে ম্যাচসেরার পুরস্কার জেতেন বিজয়ী দলের তানজীর।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে সাউথ সিটি স্পোর্টিং ক্লাব ১৮.২ ওভারে মাত্র ৫৫ রান করে অল আউট হয়ে যায়। দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অংকের কোটায় ১০ রান করেন নাফিজ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাহরিয়া নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন রাশেদ ও রিয়াদ। এছাড়া একটি করে উইকেট নেন তামিম, রিহাদ ও আব্দুল¬াহ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ৩৩ বলে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন। দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

চুলকাটিতে সহিংস উগ্রবাদ নিরসনে হাঙ্গার প্রজেক্টের স্কুল ক্যাম্পেইন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে কিশোর-কিশোরী ও শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সহিংস উগ্রবাদ নিরসন তৃনমূল প্রচার প্রচারনা বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে শনিবার বিকালে চুলকাটি সাকসেস কোচিং সেন্টার চত্তরে জনসচেতনতা মুলক এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি শিক্ষাবিদ হৃষিকেশ দাশ এর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উপজেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান এর সঞ্চলনায় আলোচনা করেন, জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির (পিভিই) সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ সেলিম আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শক্তি নারায়ন দাশ, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক পি কে অলোক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ইউনিয়ন সমন্বকারী যথাক্রমে তাসলিমা বেগম, মোঃ ফয়সাল আহম্মেদ, ফারহানা ইয়াসমিন, প্রনোতোষ দাশ, নিভাস আচার্য, ইউপি সদস্য বিপুল আচ্যার্য বিক, বর্ণিক সমিতির নেতা মোঃ মনিরুজ্জামান, আ,লীগ নেতা চিন্ময় দেবনাথ, মোঃ সাইদুর রহমান, প্রেসক্লাবের কোষাধক্ষ্য অমিত কর বিলাস, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর বিস্তারিত আলোকপাত করে আলোচনা হয় এবং উগ্রবাদ নিরসনে শিক্ষাথীরা শপথ গ্রহন করে। শেষে দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন ইউনিয়নের তরুন সদস্যদের অংশ গ্রহনে সমাজিক ও আন্তধর্মীয় সম্প্রীতির উপর একটি নাটিকা উপাস্থাপিত হয়। #

খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাইফুল্লাহ্ আল মামুনের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ এ খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি এম.এ নাসিম, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সাইফুল্লাহ্ আল মামুন।

ফকিরহাটে সন্ধ্যা রাতে দুধর্ষ চুরি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকার সুপারি ব্যবসায়ী মো. মনতাজ শেখের ভাড়া বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী মনতাজ ও তার স্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি টাউন নওয়াপাড়া পান বাজারে যান। এসময় তার স্ত্রী বাইরে লাইট জ¦ালিয়ে এবং ঘরে তালা দিয়ে পার্শ্বের একটি বাড়িতে মিলাদ খেতে যাওয়া তার ছোট ছেলে মেয়েদের আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইরের লাইট বন্ধ এবং ঘরের তালা ও গ্রীল ভাঙ্গা অস্থায় পড়ে আছে। তিনি ঘরে গিয়ে দেখেন ওয়্যার ড্রপের ভেতরে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি কৌটায় থাকা ২টি স্বর্ণের আংটি ২টি চেইন, ১টি কানের দুল ও ২টি নাকফুল চুরি হয়েছে। এ ব্যাপারে মো. মনতাজ শেখ শনিবার (৬ নভেম্বর) ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ভুক্তভোগী মনতাজ শেখ একটি ডায়েরি করেছেন। তদন্ত পূর্বক চোরকে গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

ফকিরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি।

“বঙ্গবন্ধুর দর্শন’ ‘সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল, ভৈরব দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি: (মিল্কভিটা) চেয়ারম্যান শেখ আজমল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় মিল্ক ভিটার ম্যানেজার কৃষিবিদ ডা. মো. কামারুল আলম, ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে ফকিরহাটে যাত্রী দুর্ভোগ চরমে

ফকিরহাট প্রতিনিধি।

ভাড়া সমন্বয় না করে কেরোসিন ও ডিজেলের দাম হঠাৎ করেই ২৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় টানা দ্বিতীয় দিনের মতো ফকিরহাটে পরিবহন ধর্মঘট চলছে। এতে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিশেষ করে মধ্য ও নি¤œবিত্ত মানুষের গন্তব্যে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। শনিবার সকাল থেকে ফকিরহাট উপজেলার আওতাধীন ঢাকা-খুলনা মহাসড়ক, খুলনা-বাগেরহাট মহাসড়ক ও খুলনা-মোংলা মহাসড়কের বিভিন্ন স্থানে  যাত্রীদের ব্যাগ হাতে গাড়ির জন্য দাড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার গাড়ি না পেয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে। গণপরিবহন চলাচল বন্ধ থাকার সুযোগে ভ্যান, ইজিবাইক ও ভাড়ায় চালিত মটরসাইকেল চালকেরা কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। পরিবহন ধর্মঘটের কারণে বেলা ১১টার সময় ফকিরহাটের ব্যস্ততম কাটাখালী মোড় অনেকটাই ইজিবাইক, মাহেন্দ্র ও অটোভ্যান চালকদের দখলে দেখা যায়। বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের এ সময় ব্যাটারীচালিত ভ্যান ও ইজিবাইকে গন্তব্যে যাওয়ার জন্য দর কষাকষি করতে দেখা গেছে।  প্রয়োজনের কারণে অনেকে বাধ্য হয়ে অধিক ভাড়ায় এসব যানবাহনে উঠতে বাধ্য হচ্ছেন। নির্মাণ শ্রমিক শুভ মন্ডল বলেন, ‘বাস না চলায় মোংলার দিগরাজ থেকে দ্বিগুণ টাকা দিয়ে ভ্যানে করে কাটাখালী পর্যন্ত এসেছি। খুলনার জিরো পয়েন্ট যেতে হবে কাজের জন্য। এখান থেকে জিরো পয়েন্ট বাসের ভাড়া ৩০ টাকা হলেও ভ্যান চালকেরা ১৮০ টাকা দাবী করছে! একটু কম দিতে চাইলেও নিচ্ছেন না তারা। আমাদের মতো গরীবের কথা কেউ ভাবে না। উপজেলার বেতাগা ইউনিয়নের বাসিন্দা কল্লোল দাস মেরিন ডিপ্লমার ছাত্র। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য খুলনার খালিশপুর যেতে হবে। কিন্তু গণপরিবহন না চলায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, যে টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছি তার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া চাইছে ভ্যান আর ইজিবাইক চালক। কিভাবে যাবো তা নিয়ে চিন্তায় আছি। উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ব্যাটারীচালিত অটোভ্যান চালক রুবেল শেখ বলেন, সারা বছর বাস চালকদের জন্য রাস্তায় ভ্যান চালাতে অসুবিধা হয়। এখন যাত্রী বেশি থাকায় ভাড়া কিছুটা বেশি নিচ্ছি। আমরা কাউকে জোর করছি না। যার ইচ্ছা সে যাবে। যাত্রী দুর্ভোগের পাশাপাশি হঠাৎ ধর্মঘটের প্রভাবে ফকিরহাটের স্থানীয় বাজারগুলোতে দ্রব্যমূল্যের উপরও প্রভাব পড়েছে। পরিবহন ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্য সরবরাহও ব্যাহত হচ্ছে। ফলে সবজি, মাছ, ডিম, মাংস ও মুদি পণ্যদের দাম অনেকাংশে বেড়েছে।

ফকিরহাটে সংবর্ধনা ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসায় অবস্থিত ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। এরপর্বে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজেদা বেগম ও ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ। এসএমসির সভাপতি বাবলু কুমার আশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। শিক্ষক শেখ মোহম্মদ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৫ হাজার ৮৩ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার ৫৫ হাজার ৮৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৫ হাজার একশত ৭০ জন এবং মহিলা ২৯ হাজার নয়শত ১৭ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এক হাজার ছয়শত ৩৮ জন এবং নয়টি উপজেলায় মোট ৫৩ হাজার চারশত ৪৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুই হাজার ছয়শত চার জন, বটিয়াঘাটায় ছয় হাজার চারশত ১৫ জন, দিঘলিয়ায় ছয় হাজার সাতশত দুই জন, ডুমুরিয়ায় ১৩ হাজার চারশত পাঁচ জন, ফুলতলায় চার হাজার নয়শত ৮৫ জন, কয়রায় এক হাজার তিনশত ৯০ জন, পাইকগাছায় ছয় হাজার আটশত ২৯ জন, রূপসায় চার হাজার তিনশত পাঁচ জন ও তেরখাদায় ছয় হাজার পাঁচশত ১৪ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া আজ শনিবার মহানগর ও খুলনা জেলায় আট হাজার ছয়শত ৫৯ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

দাকোপে নানা আয়োজনে সমবায় দিবস পালন

মোঃ শামীম হোসেন- বাজুয়া

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে নানা আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুনসহ এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশার সভাপতিত্বে ও দিশারী বহুমূখী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল। বক্তৃতা করেন চালনা পৌরসভার কাউন্সিলর মোঃ বারিক শেখ, আব্দুস সাত্তার সরদার, বীরমুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী গাজী, গালর্ফ হ্যাচারীর উপজেলা ব্যবস্থাপক বিশ^জিত বালা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বিভিন্ন সমবায় সমিতির পক্ষে রজত শুভ্র গাইন, মনিষা গাইন, বিষ্ণুপদ কয়াল, বিশ^জিত মন্ডল, হরিপদ মৃধা, কল্পনা রায়, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক লস্কর শাহাবুর রহমান, পুরঞ্জন গাইন, মোঃ রাজিব শেখ প্রমুখ। সভা শেষে বিভিন্ন বিভাগে সফলতা অর্জনকারী সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরুস্কার বিতরন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

“ বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী  বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন। এর আগে জেলা সমবায় অফিস চত্বরে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অংশগ্রহনকারীরা।

পরে দিবসটি উপলক্ষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, দি বাগেরহাট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি. এর চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, বাগেরহাট সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি মিলন কুমার ব্যানার্জী, গুড় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুশফিকুর রহমান, সমব্যয়ী শেখ আসাদুজ্জামান, সামছুর রহমান, মোঃ হাফিজুর রহমান, সরদার শুকুর আহমেদ, আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে খুবই গুরুত্ব দিতেন। আর্থিক উন্নতির জন্য মিলেমিশে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। সমবায় ভিত্তিক সমাজ গড়ার মধ্য দিয়ে টেকসই উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

সভা শেষে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের অধীনে ৩ জন নারীকে গাভী ক্রয় করার জন্য এক লক্ষ টাকা করে প্রদান করা হয়। এছাড়া করোনাকালে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ সমিতির মাঝে ত্রেস্ট এবং সমবায় সেক্টরে বিশেষ অবদানের জন্য ৫জন বিশিষ্ট সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বাগেরহাট প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে সরুইস্থ বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বাগেরেহাট জেলা কৃষক দলের সভাপতি আওসাফুদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হীরো, মাহবুবুর রহমান টুটুল, যুবদল নেতা মোঃ নাজমুল হুদা, শেখ মনিরুজ্জামান মান্না, সসরদার জসিম উদ্দিন, শেখ ওমর আলী মুন্না, বাপ্পি হোসেন, মহিতুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।

বাগেরহাট পৌরসভা সদর ও কচুয়া উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

“ বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী  বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন। এর আগে জেলা সমবায় অফিস চত্বরে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অংশগ্রহনকারীরা।

পরে দিবসটি উপলক্ষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, দি বাগেরহাট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি. এর চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, বাগেরহাট সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি মিলন কুমার ব্যানার্জী, গুড় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুশফিকুর রহমান, সমব্যয়ী শেখ আসাদুজ্জামান, সামছুর রহমান, মোঃ হাফিজুর রহমান, সরদার শুকুর আহমেদ, আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে খুবই গুরুত্ব দিতেন। আর্থিক উন্নতির জন্য মিলেমিশে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। সমবায় ভিত্তিক সমাজ গড়ার মধ্য দিয়ে টেকসই উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

সভা শেষে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের অধীনে ৩ জন নারীকে গাভী ক্রয় করার জন্য এক লক্ষ টাকা করে প্রদান করা হয়। এছাড়া করোনাকালে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ সমিতির মাঝে ত্রেস্ট এবং সমবায় সেক্টরে বিশেষ অবদানের জন্য ৫জন বিশিষ্ট সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন। শুক্রবার রাতে বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আরিফের দোকানের সামনে আরিফ শেখ ও মামুন শেখের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়, আরিফ শেখ (৩৬) ও মামুন শেখ (২৬) আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় আরিফকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোন পক্ষ এখনও থানায় অভিযোগ করেনি।

বাগেরহাট মডেল থানার এসআই দোলোয়ার হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। একজন হাসপাতালে রয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংসদ সদস্য বাবু’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ এ খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি এম.এ নাসিম, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ হবে: কেএমপি কমিশনার

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুইয়া বলেছেন আগামী, ১১ নভেম্বর অনুষ্ঠিত আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ , সাধারণ মানুষ যাকে ভোট দিবে সে বিজয়ী হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার বিশৃংখলা করার সুযোগ নেই, প্রতিটি ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে , কেউ কোন গুজবে কান দেবেননা, পুলিশ বাহিনী সর্বদা প্রতিটা সেন্টারে পাহারারত থাকবে, আইনংশংখলা অবনতি ঘটিয়ে বিশৃংখলাকারীদের কোন অবস্থাতে রেহাই দেয়া হবেনা । শনিবার ৬ নভেম্বর বেলা ১১ টায় খানজাহান আলী থানা আয়োজিত শিরোমণি খানজাহান আলী মহাবিদ্যালয় ও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সমন্বয়ে নির্বাচনি মত মিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । নির্বাচনী মতমিনিময় সভায় বিশেষ অতিথি  ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল হাসান ও ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর জোন) মোল্লা জাহাঙ্গির হোসেন। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী , ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম, মটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ জাহাঙ্গির হোসেন, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার হোসেন মওলা । মোড়ল আনিছুর রহমান, বেগ আঃ রাজ্জাক রাজ , আব্দুল হামিদ সরদার, সৈয়দ কিসমত আলী, এ্যাডঃ শাহারা ইরানী পিয়া , শেখ হাবিবুর রহমান, মেম্বার প্রার্থী নবিরুল ইসলাম রাজা, মোঃ লিটন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোসাঃ শায়লা ইসলাম রুমা, শাহনাজ বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

গিলাতলায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মনিরুলের পক্ষে আলোচনা ও মতবিনিময় সভা 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের পক্ষে গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গিলাতলা বাজারঘাট সংলগ্ন মাঠে গতকাল সন্ধায় চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের পক্ষে আলোচনা ও মতবিনিমিয়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, জেলা তাঁতীলীগ সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক,আলহাজ¦ মোল্যা মুজিবর রহমান, ৪,৫,৬ ওয়ার্ডের নির্বাচনী সমন্বয়ক শেখ গোলাম কিবরিয়া মিন্টু, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, আহসান হাবিব, শ্রমিক নেতা মোজাম্মেল হক, মুন্সি হায়দার আলী হিরা, মোড়ল আনিসুর রহমান, মোসাদ্দেক হোসেন ইমন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।  এছাড়া এর আগে ৫ নভেম্বর রাত ১০টায় শিরোমণি মহসিন আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের পক্ষে ৭নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে  মল্লিক মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে  এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিরোমনি কাঁচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গাজী হুমায়ুনের ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি কাঁচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গিলাতলা ৫ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার বাসিন্দা মরহুম আবু বক্কার গাজীর পুত্র  গাজী হুমায়ুন কবির ৫ নভেম্বর দিবাগত রাত ২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ……… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ শিশুকন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬ নভেম্বর যোহর বাদ গিলাতলা আলহাজ্ব গাজী মেছের আহমেদ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গাজী হুমায়ুন কবিরের জানাযার নামাজে উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, এস এ রহমান বাবুল, জেলা তাঁতীলীগ সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, মোল্লা হায়দার আলী, গাজী তফসির আহমেদ, গাজী ইকরাম হোসেন, কাজি মইনুল কবির, গাজী সিরাজুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলাম যশোরী, হাফেজ ইয়াসিন হোসেন, সরদার আলী আহম্মেদ, গাজী আশরাফ আলী, জামিল আহমেদ, গাজী নাজিম উদ্দিন, গাজী আব্দুর রশিদ, শেখ কবির হোসেন, গাজী মুস্তাক আহম্মেদ, অধ্যাপক গাজী মোফাজ্জল হোসেন, মোল্লা রুহুল আমিন, মুন্সি কাঞ্চন আহমেদ, শেখ রুহুল আমিন, সর্দার মোস্তাক আহমেদ, মিনা ফারুক হোসেন, শেখ পলাশ হোসেন, খান রিয়াজুল ইসলাম রাজা, শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, এএসআই গাজী ফেরদৌস আহমেদ, শেখ তরিকুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, শেখ আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, শেখ কায়কোবাদ, মুন্সি সাইফুল ইসলাম,ফরহাদ হোসেন, শেখ আল আমিন,গাজী আবুল কালাম আজাদ, শেখ জামাল হোসেন, গাজী সানি, বিপ্লব হোসেন, আব্দুল হামিদ, মইনুল ইসলাম, ফারুক, জলিল ,ইমামুল সহ শিরোমনি বাজার কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। এছাড়া শহিদুল ইসলাম, মোঃ ইয়াসিন, লাবু ,শহীদ সহ শিরোমনি বাজার বণিক সমিতির সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা।

 রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। শনিবার ইউনিয়নের দেয়াড়া, ঠান্ডার বাগান, কবিরের মোড়, মিলকী দেয়াড়া ও শোলপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়। আগামী ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সময় আবু হোসেন বাবু, মো. আরাফাত হোসেন ডালিম, শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বঙ্গবন্ধু সকলকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সমবায় প্রতিষ্ঠাতা করেছিলেন। সাতক্ষীরায় সমবায় সমিতির মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়েছে। অনেক দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলার সমবায় কার্যক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মমতাজ বেগম, রাম প্রসাদ ঢালী, মোখলেছুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম প্রমুখ। অনুষ্ঠানে সমবায় অঙ্গণে যুযোপযোগি বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার ৩টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৫০টির অধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ-সভাপতি হেনরী সরদার।

সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে ধান ও বীজ উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে ধান ও বীজ উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার আয়োজনে শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির হলরুমে বীজ উৎপাদক ও ডিলারদের নিয়ে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাইন্টিফিক অফিসার ড. মোঃ আমানত উল্লাহ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম ও বিএডিসি (বীজ উৎপাদন) সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ মনোয়ার হোসেন খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার মোঃ আসিফ রহমান। প্রশিক্ষনে এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন বীজ উৎপাদক ও ডিলার অংশ গ্রহন করেন।

প্রশিক্ষনে এ সময় আধুনিক পদ্ধতিতে কিভাবে ধান ও বীজ উৎপাদন করা যায় তার কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খুলনায় বিএনপির একাংশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ৮ নভেম্বর

খবর বিজ্ঞপ্তি

আগামী ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে ৮ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।

কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির এক প্রস্ততি সভা শনিবার (৬ নভেম্বর) দুপুরে মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, শেখ সাদী, এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, শেখ ইমাম হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, মতলেবুর রহমান মিতুল, শরিফুল আলম শরিফ, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ^াস, আনোয়ার হোসেন আনো, শরিফুল ইসলাম টিপু, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, ওয়াহিদুজ্জামান হাওলাদার প্রমুখ।

প্রস্ততি সভায় কর্মসূচি সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।

আলোচনা শেষে খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এস এম মোরশেদ আলমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

মোংলায় জবরদস্তি চিংড়ি ঘেরে বাঁধ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় জোরজবরি একটি চিংড়ি ঘেরের পানি সরবরাহের বাক্স/কাটুন ভেঙ্গে তুলে ফেলে দিয়ে সেখান মাটির বাঁধ দিয়েছেন প্রতিপক্ষ ঘের মালিক। এতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়া ঘের মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ও ক্ষতিগ্রস্থ ঘের মালিক জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার বাসিন্দা বিধান ফকির (৩৬) পাশের চিলা ইউনিয়নের হলদিবুনিয়া এলাকায় ৪ বছর ধরে ৫ বিঘার একটি চিংড়ি ঘের করে আসছেন। বিধান তার ঘেরে মাছের পাশাপাশি ধানও চাষ করছেন। কিন্তু হঠাৎ করে পাশের ঘের মালিক পবিত্র ঘরামী (৩৫) লোকজন নিয়ে শুক্রবার দুপুরে বিধানের ওই ঘেরের পানি ওঠা-নামানোর কাঠের বাক্স ভেঙ্গে তুলে ফেলে দিয়ে সেখানে জবরদস্তি মাটি দিয়ে বাঁধ দিয়ে দেন। বাঁধ দেয়ার ফলে  বিধান তার ঘেরে পানি তুলতে পারছেন না। ফলে ঘেরের পানি কমে মাছ মারা যাওয়াসহ ধান নষ্টের উপক্রম হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিধান শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিধান বলেন, জবরদস্তিভাবে আমার জায়গার বাক্স ভেঙ্গে বাঁধ দেয়ায় ঘেরের পানি শুকিয়ে মাছ ও ধানের ক্ষতি হচ্ছে। এভাবে দুই একদিন থাকলে আমার মাছ ও ধান মরে যাবে। তারা প্রভাবশালী আমাকে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়।

এ ঘটনায় পবিত্র ঘরামী বলেন, বিধান তার বাক্স দিয়ে যে পরিমাণ পানি তুলেন তাতে আমাদের ঘের তলিয়ে মাছ তার ঘেরে চলে যায়। তাকে অনেকবার বলার পরও সে এটি না শোনায় আমাদের ক্ষতি এড়াতে বাক্স তুলে বাঁধ দিয়ে দিয়েছি।

 এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ ও দাম কমানোর দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ডিজেল, কেরোসিন, সয়াবিন, এলপিজি গ্যাসসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাসদ জেলা শাখার সমন্বয়ক এ্যাড. আসাদুল ইসলাম, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড শহিদুল এনাম পল্লব,  যুব ইউনিয়ন জেলা শাখার নেতা আবু তোয়াব অপুসহ অন্যান্যরা।

বক্তারা, সম্প্রতি বৃদ্ধি হওয়া জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রুত তা আগের দাম নির্ধারণ করার দাবি জানান। এ দাবি মানা না হলে হরতালের মত কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক সভাপতি আব্দুল গফুর, জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার সমবায়ী, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পাইকগাছায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি সুচনা করা হয়। ১১ টায় উপজেলা মিলনায়তনে সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, রাড়ুলী সেন্টল কোয়াপারেটিভ ব্যাংকের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এফ, এম এ রাজ্জাক। পঞ্চান্ন সানার পরিচালনায় বক্তব্য রাখেন, সোলআনা সমবায় সমিতির সভাপতি মোস্তফা জামান আলমগীর রুলু, নতুন বাজার সমবায় সমিতির সভাপতি আশোক কুমার ঘোষ, ভোল্টন রায়, দ্রিজেন চন্দ্র মন্ডল,  মোস্থফা কামাল মিলন, মোঃ শুকুরুজ্জামান, রেজাউল ইসলাম, অধিবাস সানা, বিদ্যুৎ কুমার বিশ্বাস, এম মোসলেম উদ্দীন, চিত্তরজ্ঞন রায়, বিজন কুমার মন্ডল প্রমুখ।

পাইকগাছায় ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় ৫০০ গ্রাম গাঁজা সহ এক যুবকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে উপজেলার কালীনগর এলাকার হরিচাঁদ রায়ের ছেলে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক জানিয়েছেন, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ পাইকগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে শুক্রবার বিকাল ৩ টায় পাইকগাছার কালীনগর সাধুর খেয়াঘাটে শহিদুলের কাঁচা মালের দোকানের সামনে ইটরে রাস্তার উপর থেকে উপজেলার হরিচাঁদ রায়ের ছেলে কুন্তল রায় (১৯),কে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীর নিকট হতে একটি বাজার করা ব্যাগের মধ্যে খবরের কাগজ ও কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাইকগাছা থানায়  মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

পাইকগাছায় চাঁদখালী নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ: পনি সরবরাহ বাঁধাগ্রস্থ হচ্ছে

বাবুল আক্তার,পাইকগাছা

পাইকগাছায় চাঁদখালী নদী ৫ গ্রামের পানি নিষ্কাসনের এক মাত্র মাধ্যম। কিন্তু নদীতে বাঁধ ও দখল করে মাছ চাষের ফলে এলাকার পনি সরবরাহ বাঁধাগ্রস্থ হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন। এ নিয়ে এলাকাবাসি উপজেলা পরিষদ বরাবর অভিযোগ করলে উপজেলা ভাইস চেয়ারম্যান কিছু নেটপাটা অপসরণ করলেও বাঁধ গুলো এখনো অপসরণ হয়নি। তাদের দাবী বাঁধ অপসরণসহ পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

চাঁদখালী ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের বাসুদেব সরকার জানান, পাইকগাছার চাঁদখালী  নদীটি প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ। এ নদীদিয়ে চাঁদখালী, গজালিয়া, কাটাবুনিয়া, কলমিবুনিয়াসহ ৫ গ্রামের পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্ত বদ্ধ জলমহল দেখিয়ে নদীটি চাঁদখালীর কাদের নামে একজন ইজারা নিয়েছে। তিনি ইজারার নামে বাঁধ দিয়ে ৫ খন্ড করে লাল চাঁদ, দেবু সহ আরো অনেকের কাছে বিক্রি করেছে। কাঁটা বুনিয়ার মৃত সতিষ তরফদারের ছেলে সুর্যকান্ত তরফদার জানান, এ এলাকায় ৩ থেকে ৪ হাজার বিঘা জমিতে ধান চাষ হয়। কিন্তু বৃষ্ট হলে পানি সরবরাহের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ধান পানিতে ডুবে মারা গেছে। চাঁদখালী নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের ফলে পানি সরানোর  সম্ভব হয়না। এলাকাবাসি আরো অভিযোগ করেছেন নদীটি বদ্ধ ও ভরাট দেখিয়ে সরকার অনেকের কাছে বন্দোবস্ত দিয়েছে। সে কারণে খাল ভরাট করে  বাড়ি ঘর তৈরী করেছে। আবার অনেকেই নিজেদের জমি দাবী করে দখল করছে। নদীটি যেন দখলের মহা উৎসব চলছে। এব্যাপরে ইজারাদার কাদের গাজী জানান, আমি ইজারা নিয়ে নেট দিয়ে মাছ চাষ করছি। লাল চাঁদ দেবু বাঁধ দিয়ে চাষ করে না। লাল চাঁদ ও দেবু জানান, আমরা টাকা দিয়ে এক খন্ড নিয়েছি। আমরা পানি রবরাহে কোন বাঁধাগ্রস্থ করছিনা। আন্য খন্ড যে নিয়েছে সেই বাঁধ দিয়েছে। আর অধিংশরাই বন্দোবস্ত (প্রভেজালের) জমি দাবী করে বাঁধ দিয়েছে। চাঁদখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস বলেন, সবেমাত্র কয়েক দিন ইউনিয়নের দ্বায়িত্ব নিয়েছি। আমি আমার নির্বচনের ইস্তহারে বলেছি, নদী দখল, হাট বাজার দখল উন্মুক্ত করবো। আমার ইউনিয়নে খাস জমি নিয়ে নদী খাল দখল করবে সেটি হবেনা। পনি সরবরাহের পথ বন্ধ করে মাছ চাষ ও ধান চাষের ক্ষতি করতে দিবনা। আমি উপজেলা উপজেলা আইনশৃঙ্খলার সভায় উত্থাপন করে যথাযত ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা করবো। উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু বলেন, এলাকা বাসির অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে নেটপাটা অপসরণ করে পানি নিস্কাসনের ব্যবস্থা করেছিলাম। আর বাঁধগুলো তারা নিজ খরচে অপসরণ করবে বলে আমাকে আস্বস্থ করেছিলো। যদি নাকরে তাহলে প্রযোজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এটি আমার জানা ছিলোনা। যখন জানলাম তখন যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।

দাকোপে মানব বন্ধনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ শামীম হোসেন- বাজুয়া

মানব বন্ধন ও সমাবেশে আনা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের প্রনব কবিরাজ। শনিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় প্রনব কবিরাজ দাবী করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের হিসাবে গত ৫ নভেম্বর খোনা গেট এলাকায় প্রতিপক্ষ আকরাম গংরা আমার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মিথ্যা অভিযোগ এনেছে। তিনি বলেন আমি কোথাও সাম্প্রদায়িক ইস্যুনিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করিনি। খোনা মৌজায় লীজ নিয়ে ধান ও মাছ চাষ করা আমার ভোগ দখলীয় সম্পত্তি আকরাম গংরা আমাকে উচ্ছেদ করে জবর দখলে নেয়। আমি সেই অবৈধ দখল মুক্ত করার দাবী জানিয়ে প্রশাসন ও মানবাধিকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। প্রতিপক্ষরা বিষয়টিকে ভিন্নখাতে নিতে মানব বন্ধনের নামে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমল ঢালী ও শ্যামল মিস্ত্রি।

শ্রীফলতলায়  হাতপাখার মটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নে পীরসাহেব চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত  ২ নং শ্রীফলতলা  ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাওলানা তাওহিদুল ইসলাম মামুন ভাইয়ে র নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা ,গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়ে ছে।৬ নভেম্বর শনিবার,দিন ব্যাপী  ইউনিয়নের জোয়ার বাঁধাল, মৈশাগুনি,হোসেনপুর ,ডোমরা, ভবানীপুর ,চন্দশ্রী, নন্দনপুর ভদ্রগাতি, গয়ে শ্বরগতি,মোসাব্বাদপুর, শ্রীফলতলা কাউন্সিল মোড়, পালের বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি  ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান , সহকারী অধ্যাপক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুর রহমান ,উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ ইউসুফ, সেক্রেটারি মাওলানা আঃ সাত্তার,  মুহা.আশরাফুল ইসলাম বিশ্বাস, মেম্বার পদপ্রার্থী মাওঃ হারুন অর রশিদ মাওঃ ইউছুফ আলি ,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুস সাকব, সাংগঠনিক সম্পাদক  মুহাম্মাদ ফরহাদ মোল্লা, রুপসা থানা শাখার সভাপতি নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল মল্লিক, মোঃ ফেরদৌস মল্লিক ,শেখ মাসুদ রানা বিশ্বাস ,আঃ আজিজ মোঃ নাজমুল শেখ, মোঃ আব্দুল্লাহ আল আমিন, মোঃ  লালচান ,মোঃ রাব্বি আহম্মদ , মোঃ ঈসা  মোঃ জান্নাতুন নাঈম, মোঃ  মাসুদ রানা বিশ্বাস আনিসুর রহমান পারভেজ , মোঃ জাহিদুর রহমান, মোঃ মেহেদী হাসান, মোঃ মাহমুদুল হাসান লিমন  প্রমুখ নেতৃবৃন্দ।

নড়াইলে চিত্রা নদীতে শেখ রাসেল জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের চিত্রা নদীতে শেখ রাসেল জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সকাল ১১টাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্তিত ছিলেন নড়াইল জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ জেলা বিভিন্ন পর্য়ায়ের

সরকারি বেসরকারী সংস্থার কর্মকর্তা ও নড়াইল জেলার কর্মরত সংবাদিক বৃন্দ। উলেখ্য গত বছর জাতীয় দূরপাল্লা সাঁতার হয়েছিল গোপালগঞ্জের মধুমতি নদীতে। এবার হবে নড়াইলের চিত্রা নদীতে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে শনিবার ১৮তম প্রতিযোগিতা হবে শেখ রাসেলের নামে। চিত্রা নদীর গোবরা মিত্র কলেজ ঘাট হতে সাঁতার শুরু হয়ে শেষ হবে রূপগঞ্জ বাঁধাঘাটে। এই প্রতিযোগিতা উপলক্ষে ২৭ অক্টোবর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৬ জন পুরুষ সাঁতারু এবং ৬ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। পুরুষ বিভাগের বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, মোঃ কাজল মিয়া, বাংলাদেশ আনসার এর মোঃ আশিক শেখ ও কুষ্টিয়া আমলা সুইমিং ক্লাবের আশিকুল ইসলাম এবং মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, লাবনী আক্তার, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, সুরাইয়া আক্তার, বাংলাদেশ আনসারের মুক্তা খাতুন, আমলা সুইমিং ক্লাবের সুমাইয়া আক্তার অংশ নেবেন।

এছাড়াও স্বাগতিক হিসেবে নড়াইল জেলার পুরুষ বিভাগে মোঃ রবিউল আউয়াল ও মহিলা বিভাগে সুমি খাতুন অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে রূপগঞ্জ বাঁধাঘাটে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন।

ভারতে ৪৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও দুই দফায় মোট রফতানি হয়েছে ১২৩২ মেট্রিক টন

বেনাপোল প্রতিনিধি

ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে দুই দফায় মোট রফতানি হয়েছে ১২৩২ মেট্রিক টন ইলিশ। রফতানি বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ ইন্সপেক্টর আসওয়াদুল ইসলাম।

১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় । প্রথম দফায় ২২ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি হয় মাত্র ১১৩৭ মেট্রিক টন।

তবে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করায় ইলিশ রফতানি বন্ধ হয়ে যায়।

পরে ২৬ অক্টোবর ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়িয়ে আর একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মাত্র ৯৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয় ভারতে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে কাস্টমস সুত্র জানায়।

ইলিশ রপ্তানিকারক সততা ফিস ট্রেডার্সের মালিক আব্দুল কুদ্দুস জানান, সরকার ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুুমতি দিয়েছিলেন। কিন্তু বাজারে ইলিশ সংকট ও মূল্য বৃদ্ধির কারনে অনেকেই সময়মত ইলিশ রপ্তানি করতে পারেনি। দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করে রফতানির অনুমতি দিলেও মাত্র ৯৫ মে: টন ইলিশ রফতানি হয় ভারতে।

দেশে উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে সরকার। পরবর্তীতে ২০১৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, দ্বিতীয় দফায় ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৯৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় ভারতে। প্রথম দফায় ১ হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছিল এ বন্দর দিয়ে।

অভয়নগরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে শীর্ষ মাদক ব্যবসায়ী ওহিদুলকে গণধোলাই

মো. রিপানুর ইসলাম, অভয়নগর

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫  নং ওয়ার্ড এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ওহিদুল কে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। গণধোলাইয়ের শিকার ওহিদুল বুইকরা ড্রাইভার পাড়া এলাকার মৃত নূর ইসলাম ওরফে গাঁজা নূরু’র পুত্র। জানা যায়, গত ৫ নভেম্বর (শুক্রবার) সন্ধায় একই এলাকার এক নারীকে কুপ্রস্তাব দেয় লম্পট ওহিদুল এসময় নারীটি তার প্রস্তাবে রাজি না হলে সে জোর করে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শনিবার সকাল ১০ টায় ণধোলাই দিয়ে ৪ ও ৫ নং ওয়ার্ড  কাউন্সিলর আঃ সালাম শেখ ও  মোল্লা মিজানুর রহমান (মিজা) কে খবর  দেয়, পরে জনপ্রতিনিধিরা  বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। স্থানীয় প্রশাসন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জনতার কাছ থেকে ওহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। স্থানীয় জনতা জানান, লম্পট ওহিদুলের এ ঘটনা নতুন কিছু না। ইতিপূর্বেও সে এলাকার বিভিন্ন বাড়িতে ওত পেতে থেকে বেশ কিছু নারীদের কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। তার বিরুদ্ধে আলোচিত মাসু হত্যা সহ অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে। শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিবে বলে জানিয়েছে। এ বিষয়ে ৪,৫ ও ৬ নং বিট পুলিশিং-২ এর দায়িত্বে থাকা অভয়নগর থানার এসআই শাহ- আলম বলেন, অভিযুক্ত ওহিদুলকে জনগনের হাত থেকে  উদ্ধার করে তার পরিবারের মাধ্যমে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী অথবা তার  পরিবারের পক্ষ থেকে  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফলন বাড়ছে কুলের: মহেশপুরে কুল ফুলে মধু চাষ

শামীম খান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে কুল ফুল থেকে মৌমাছির মাধ্যমে বানিজ্যিক ভাবে মুধু সংগ্রহ করছেন মৌচাষীরা। এর আগে শুধু সরিষা ফুল কিংবা লিচু ফুলের সময় মধু সংগ্রহ করতেন তারা। ফলে বছরের অন্যান্য সময় অনেকটা অলস ভাবে কাটতো তাদের। এসময় মোৗমাছি বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয় বাড়তি খাবারের, আসে না কোন উৎপাদন। এতে লোকসানে গুনতে হত মৌচাষি খামারীদের। তাই এই অলস সময়কে কাজে লাগিয়ে কুল গাছের ফুল থেকে মধু সংগ্রহ শুরু করেছেন তারা।

উপজেলা কৃষি অফিস জানান, এ বছর ১০ জন খামারীর ৯৬০ টি বাক্স থেকে পাঁচ হাজার কেজি মধু সংগ্রহের লক্ষ্যে মাত্রা রয়েছে।

ঝিনাইদহ ভারতীয় সীমান্ত এলাকা মহেশপুরের ভাটপাড়া গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন কুলের আবাদের সমারোহ। আর এসব জমির পাশেই মৌচাষের বাক্স বসিয়েছেন মৌচাষিরা। এতে যেমন মৌমাছির মাধ্যমে কুল ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে বাড়ছে কুলের উৎপাদন অপর দিকে মধু আহরণ করে লাভবান হচ্ছেন চাষীরা। সমন্বিত এই চাষে কুলচাষি ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন।

সকালে-বিকালের দিকে মাছি গুলো ছুটে বেড়ায় ফুলে ফুলে। সেখান থেকে মধু নিয়ে ফেরেন কলোনীতে। এই মৌসুমে গড়ে ২৫ দিনে তিন বার মধু সংগ্রহ করা যায়। এতে খরচের তুলনায় লাভ হয় দ্বিগুন ।

 মৌচাষি মতিয়ার রহমান বলেন, তার ৪০টি কলোনির মধ্যে ৩০টি কলোনি থেকে মধু সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৪০ কেজি মধু পেয়েছেন। তিনি আশা করছেন সামনে আরও মধু সংগ্রহ করতে পারবেন।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, এই মৌসুমে মধু উৎপাদন হয় না। ফলে খামারীদের লোকসান গুনতে হয়। তাই এই লোকসানকে পিছনে ফেলে উৎপাদন বাড়িয়ে চাষীদের লাভবান করতে কুল গাছের ফুল থেকে মধু সংগ্রহে চাষীদের উৎসাহিত করা হচ্ছে। মৌমাছি কুল ফুলে উড়ে উড়ে বসে মধু সংগ্রহ করে। এতে ফুলে সহজে পরাগায়ন ঘটে। তাই কুল খেতের পাশে মৌ চাষের বাক্স স্থাপন করলে কুলের ফলন বাড়ে। পাশাপাশি মৌচাষিরা মধু আহরণ করে লাভবান হন। তিনি আরো বলেন মৌচাষিদের মধু আহরণের প্রশিক্ষণের পাশাপাশি মধু সংরক্ষণের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংরক্ষণ করতে পারলে মৌচাষিরা আরও বেশি লাভবান হতে পারবেন।

পরিবহণ ধর্মঘটের মধ্যেও মোংলা দিয়ে রুপপুর ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রে গেছে গুরুত্বপূর্ণ মালামাল 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

পরিবহণ ধর্মঘটের মধ্যেও সড়ক পথে রুপপুর পারমাণবিক কেন্দ্র ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে গেছে গুরুত্বপূর্ণ মালামাল। দেশে চলমান সরকারের এই মেগা প্রজেক্টের পণ্য বিদেশী জাহাজে করে মোংলা বন্দরের মাধ্যমে আমদানী করা হয়। পরে বিদেশী জাহাজ থেকে তা খালাস করে রাখা হয় বন্দর জেটিতে। তারপর শুক্রবার বিকেলে বন্দর জেটি থেকে সেই মালামাল নিজস্ব পরিবহণে করে নেয়া হয়েছে ওই প্রজেক্টগুলোতে। জেটি থেকে ৮টি টেইলরে করে ৩১ মেট্রিক টন মেশিনারি মালামাল নেয়া হয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর পারমাণবিক কেন্দ্রে। আর ৪২টি টেইলরে করে ২শ ৫০ মেট্রিক টন যন্ত্রাংশ ও মালামাল নেয়া হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ বলেন, পরিবহণ ধর্মঘটের মধ্যেও শুক্রবার এ বন্দর থেকে ২শ ৮১ মেট্রিক টন গুরুত্বপূর্ণ মালামাল সড়ক পথেই রুপপুর পারমাণবিক কেন্দ্র ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হয়েছে। ওই প্রজেক্ট দুইটির নিজস্ব পরিবহণে করে এ মালামাল নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের উঠান বৈঠক ও গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম দিনব্যাপী একাধিক উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করেন। তিনি গতকাল শুক্রবার সকাল ৬ টা থেকে ডুমুরিয়ার গোলনা গ্রামের সকল বাড়িতে যেয়ে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। ও সন্ধার পর  গোলনা গ্রামে একটি উঠান বৈঠাকে অংশ নেন। আরাজি ডুমুরিয়া মিরবাড়ি সকাল ৮ টায় এক উঠান বৈঠক করেন। সকাল ৯ টায় খলশী গাজীপাড়ায় অপর একটি উঠান বৈঠকে অংশ নেন। এরপর হাজিডাঙ্গা ও গোলনায় দুপুর ৩ টা পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে আনারসের পক্ষে ভোট প্রার্থনা করেন। সকাল ১১ টায় ডুমুরিয়া বড় বাজারে বসবাসকারীদের বাড়ি বাড়ি যেয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। বিকেলে দাসপাড়ায় সকল বাড়ি বাড়ি আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। রাতে বিভিন্ন চায়ের দোকানে আগতদের কাছে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন এস এম জামসেদ, সাংবাদিক আব্দুর রশিদ বাচ্চু, তাহের হালদার, জাকির মোল্লা, হারুন অর রশিদ বাবু, নীলপদ দাস, প্রকাশ দাস, সুমন শেখ, সোহাগ মোড়ল, রফি মোড়ল, তায়জল জোয়াদ্দার, ইসমাইল জোয়াদ্দার, এস কে বাপ্পী, আল আমিন মোড়ল, পলাশ দাস, বাবলু শেখ, নাজমুল মোল্লা, ইয়াসিন মোড়ল, ইনামুল হালদার, কবির মোড়ল প্রমুখ। অপর দিকে আনারসের পক্ষে উত্তর ডুমুরিয়া, খলশী ও আরাজি ডুমুরিয়ায় গনসংযোগ করেন জিন্নাত শেখ, শাহাজান শেখ, নীলপদ দাস, রহমান মোড়ল, রফি মোড়ল, মাহাবুর শেখ, রাধাকান্ত দাস প্রমুখ।

নলতায় আ.লীগকে জয়ী করতে ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষ পেট ভরে খেতে পায়। এই সরকার খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সবার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সরকার দেশের সেবায় কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্বনলতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভায় কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। উক্ত নির্বাচনী সভায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও নলতা ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম তুফান, সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলী, ছাত্রলীগ নেতা ফিরোজ শাহরিয়ার প্রমূখ। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহেশপুরে সমবায় দিবস পালিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’এই প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ৫০তম সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সমবায় কর্মকর্তা শ. ম রাশেদুল আলম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী-২০২১ পুরস্কার পান উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপাঃ ক্রেডিট ইউনিয়নের নিরিক্ষা কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম।

বঙ্গবন্ধুই সমবায় ভিত্তিক কৃষি খামার গড়ার পরিকল্পনা করেন  -সিটি মেয়র 

                                                   

তথ্য বিবরনী

জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

        প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সমবায় আন্দোলন জোরদার করে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এজন্য সমবায় সমিতিকে আরো গতিশীল, উন্নত ও শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। সমবায় ভিত্তিক কৃষি খামার গড়ার পরিকল্পনা নিয়ে এর কার্যক্রমও তিনি শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে সে কর্মসূচি আর অগ্রসর হয়নি। সমবায় দেশের কৃষি, মৎস্যচাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মর্মে তিনি মন্তব্য করেন।

         খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দারসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সিটি মেয়র পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং পাঁচজন শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। শ্রেষ্ঠ সমবায় সমিতি হলো: বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি লি; রূপসা সাদা মাছ আড়ংদার বহুমুখী সমবায় সমিতি লি; পূর্ব বানিয়াখামার জনকল্যাণ বহুমুখ সমবায় সমিতি লি; খেয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: ও দি খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:। শ্রেষ্ঠ সমাবায়ী হলো: মোঃ ইদ্রিস আলী খান; মোঃ রিয়াজুল ইসলাম; ফ.ম মাহাবুবুল হক; শ্যামল কুমার বিশ^াস এবং সাবরিনা পারভীন।

সোনালী আঁশের সোনালী দিন ফেরাতেই কালীগঞ্জে অসময়ে পাট চাষ 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

এক সময়ে সারাবিশ্বের দুই তৃতীয়াংশ পাট উৎপাদন হতো বাংলাদেশে। এতে দেশের দক্ষিণাঞ্চালের ফরিদপুর,ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর,যশোরসহ এ অঞ্চলের পর্যাপ্ত অবদান ছিল। কিন্ত বিগত কিছুদিন পাটের ন্যয্যমূল্য পায়নি কৃষক। তাছাড়াও, পাট পঁচানোর জলাশয় সঙ্কট এখন তীব্রতর। এছাড়াও পাটচাষে নি¤œ মানের পাটবীজ হওয়ায় ও বীজবাহিত রোগ বালাইয়ে কৃষক বার বার লোকসানের শিকার হয়েছেন। লাগাতর এমনটি হওয়ার কারনে  পাটের রাজ্য খ্যাত এ এলাকায় পাট চাষ একেবারেই থমকে গিয়েছিল। কিন্ত পাটচাষীরা আবার সোনালী আাঁশের সোনালী দিন ফেরার স্বপ্ন দেখছেন। আর তাদেরকে আশায় বুক বাধাচ্ছে দেশের ফেরোমন ইন্ডাস্ট্রিজ কোম্পানী নামের একটি প্রতিষ্ঠান । পাটের সেই আগের দিন ফেরাতে আজ কৃষকদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি। আরও বেশি সোচ্চার হয়েছে দেশের পাট গভেষনা ইনষ্টিটিউট। সাথে সমানে কাজ করছে কৃষি সম্প্রসারন অধিদপ্তরও। সরকারে এ দুটি দপ্তর ও বেসরকারী এ প্রতিষ্ঠানটি কৃষকদেরকে উৎসাহিত করে রবি-১ জাতের পাট চাষ করিয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, পাট বর্ষা মৌসুমের অর্থকরী ফসল। প্রতিবছর পাট চাষের মৌসুমে পাশ্ববর্তী দেশ থেকে অনুন্নত জাতের পাট বীজ বানের পানির মত ভেসে আসে। যে বীজগুলোর দাম অনেক বেশি। সেই তুলনায় ফলনও কম হয়। কোন কোন বছর বছর নি¤œজাতের বীজ বোপন করে ক্ষেতে বীজবাহিত রোগ বালাইয়ের উপদ্রবে ক্ষেত নষ্টের মাধ্যমে লোকসানের সম্মুখীন হয়। এ সমস্যাটি ব্যাপকভাবে দেখা দেওয়ায় বীজে আস্থা হারিয়ে পাট চাষই বন্ধ করে দিয়েছিল। যে কারনে পাটচাষ কমে গিয়েছিল। এটা থেকে রক্ষা করতে সরকার উন্নত পাটবীজ উৎপাদনে কোমর বেধে লেগেছে। সাথে রয়েছে ফেরোমন ইন্ড্রাষ্ট্রিজ কোম্পানী ও পাট গভেষনা ইনষ্টিটিউট। বীজ উৎপাদনের লক্ষে তিন স্তরের যৌথ উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এ রবি মৌসুমে প্রায় ৩’শ বিঘা জমিতে পাটচাষ হয়েছে।

কৃষি অফিসের আরেকটিসূত্র নিশ্চিত করেছে, প্রতি মন বীজ বিক্রি হবে ৬ থেকে ৭ হাজার টাকা । সে জন্য পাট বপনের পর থেকে মাত্র ১১০ দিন সময় লাগবে কৃষকের। একজন কৃষক প্রতিবিঘা জমিতে যে পাট বীজ উৎপাদন করবে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা আসবে তাদের।

খড়িকাডাঙ্গা গ্রামের কৃষক আয়ুব হোসেন বলেন, নতুন উচ্চ ফলনশীল জাতের নিজেদের উৎপাদিত এই পাটবীজ ক্ষেতে বপন করে কমপক্ষে ২০ শতাংশ বেশি ফলন পাচ্ছে কৃষকেরা।

জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্নভাবে এ জাতের পাটের চাষ হয়েছে তবে ত্রিলোচনপুর ও সিমলা রোকনপুর ইউনিয়ন এবং পাশ্ববর্তী এলাঙ্গী ইউনিয়নের ৯৭ জন কৃষক এবার ১৬৮ বিঘা জমিতে এই রবি-১ জাতের পাট চাষ করে বীজ উৎপাদন করছেন। তাদের লক্ষ্যমাত্রা এবার  পায় ৭৬২ মন পাট বীজ উৎপাদনের। পার্শ্ববর্তী  ভারতীয় পাট বীজ যেন বাংলাদেশের পাটবীজের বাজার দখল করতে না পারে এ জন্য কাজটি বাস্তবায়ণ ও কারিগরি সহায়তা প্রদান করছেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ কোম্পানী । আর তাদের সার্বিক সহযোগিতা করছে স্থানীয় উপজেলা কৃষি অফিস এবং ইউএসএআইডি।

সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, প্রতি পাট বপনের মৌসুমে বাংলাদেশে ভারতীয় অত্যন্ত নি¤œমানের সাধারন পাট বীজ ক্ষেতে বপন করে অনেক কৃষক ফলনে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এভাবে বার বার হতাশ হয়েছে কৃষক। এছাড়াও ভারতীয় বীজের অনেক দাম। তাইতো,সোনালী আশের পুরানো গৌরব ফিরিয়ে আনতে নতুন উদ্যোমে মাঠে নেমেছে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটও।

কালীগঞ্জ উপজেলার  বড় সিমলা গ্রামের জাফর আহমেদ নামের একজন কৃষক জানান, তিনি এবার তার ১ একর জমিতে এই রবি-১ জাতের পাট বীজ বোপন করেছেন। তিনি আশা  করছেন এ জমিতে প্রায় ১০-১২ মন রবি ১ জাতের বীজ উৎপাদন করতে পারবেন। মাত্র ৩ মাসে এ জমিতে কমপক্ষে ৭৫ থেকে ৮০ হাজার টাকা আসবে।

ফেরোমন ইন্ডাষ্ট্রিজ এর প্রোডাকশন সুপারভাইজার জহুরুল ইসলাম জানান, এ বছর থেকে পাইলট প্রকল্প হিসেবে দুইটি  উপজেলার ৩টি  ইউনিয়নে ৯৭ জন কৃষকের ক্ষেতে এই পাট বীজ উৎপাদন হবে। যা সবটুকু তাদের প্রতিষ্ঠান কিনে নেবেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার জানান, কালীগঞ্জ উপজেলার যে সকল কৃষক এই পাট বীজ উৎপাদন করছে তাদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কমদামে বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ায়, উন্নত উচ্চফলনশীল জাতের পাট বীজ কৃষকদের হাতে পৌছানোর লক্ষে সরকারের এ উদ্যোগ। এভাবেই এ এলাকায় ফিরিয়ে আনা যাবে পাটের সোনালী অতীত।

কবে প্রণোদনা পাবেন খুলনার ৮০৩ নার্স?

স্টাফ রিপোর্টার

খুলনায় করোনাকালীন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারী ৮০৩ নার্স এখনও প্রণোদনা পাননি। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৮২, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ১৭৩ ও খুলনা সিভিল সার্জন অফিসের আওতায় ১৪৮ নার্স রয়েছেন।

মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি দিয়েও প্রণোদনা পাচ্ছেন না তারা। গত বছর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ জনের নামে প্রণোদনার পাঁচ লক্ষাধিক টাকা বরাদ্দ এসেছিল। কিন্তু কারা পাবেন তা নির্দিষ্ট করা না থাকায় সে অর্থ ফেরত পাঠানো হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘আমরা প্রণোদনার জন্য মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি দিয়েই যাচ্ছি। এখনও বরাদ্দ পাইনি। গত বছর ১০ জনের বরাদ্দ এলেও তালিকা নির্দিষ্ট না থাকায় তা ফেরত দেওয়া হয়। এখন পর্যন্ত আর কোনও বরাদ্দ আসেনি।’

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘সিভিল সার্জন অফিসের আওতাভুক্ত হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪৮ নার্স করোনাকালীন দায়িত্ব পালন করেছেন। কিন্তু একাধিকবার চিঠি দেওয়ার পরও এখন পর্যন্ত কোনও ধরনের বরাদ্দ পাওয়া যায়নি। আবার তালিকা পাঠানোর প্রক্রিয়া চলছে।’

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক রাবেয়া পারভীন বলেন, ‘হাসপাতাল থেকে করোনাকালীন দায়িত্ব পালন করেছেন ৪৮২ নার্স। যাদের তালিকা পাঠানো হয়েছিল। এখনও বরাদ্দ আসেনি। কবে প্রণোদনা পাবেন নার্সরা তা আমাদের জানা নেই।’

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে করোনাকালীন দায়িত্ব পালন করেছেন ১৭৩ নার্স। তারা এখনও প্রণোদনা পাননি।

আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘নার্সদের জন্য প্রণোদনার অর্থ ছাড় করা হয়েছে। এখন আয়কর কর্তন সংক্রান্ত নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই নার্সদের প্রণোদনার অর্থ দেওয়া হবে।’

যশোর শিক্ষাবোর্ড: দুদকের মামলা-তদন্ত প্রভাবিত করার শঙ্কা

যশোর অফিস

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে চেক জালিয়াতি করে ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ও সচিব এখনো স্বপদে বহাল আছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্বপদে থেকে মামলা ও তদন্ত প্রভাবিত করার আশঙ্কা করছেন বোর্ডের অনেকে।

যশোর শিক্ষা বোর্ডের ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যয় বোর্ডের সব ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের সঙ্গে মিলকরণে দেখা যায়, ব্যয় অ্যাকাউন্ট এসটিডি-২৩২৩২৪০০০০০২৪ হিসাব খাতের ৯টি চেক পরিশোধিত হয়েছে। কিন্তু বোর্ডে সংরক্ষিত মুড়ি বইয়ের চেকে উল্লিখিত টাকার পরিমাণের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ পরিশোধিত টাকার অংকে মিল নেই। মুড়ি বইয়ের চেকের তারিখ অনুযায়ী হিসাব শাখায় ব্যয় রেজিস্ট্রারের ব্যয় বিবরণীতে ভ্যাট ও আয়কর বাবদ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য চেকগুলো ইস্যু করা হয়। কিন্তু ইস্যুকৃত চেকের বিপরীতে ভ্যাট ও আয়কর বাবদ সরকারি কোষাগারে অর্থ পরিশোধিত হয়নি।

শিক্ষা বোর্ডের ইস্যুকৃত ৯টি চেক জালিয়াতি করে দুটি প্রতিষ্ঠান ব্যাংক থেকে দুই কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা তুলে নিয়েছে জালিয়াত চক্র। গত ৭ অক্টোবর আত্মসাতের প্রথম ঘটনাটি ধরা পড়ে। এ নিয়ে ১৮ অক্টোবর দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এএম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাট এলাকার বাসিন্দা আবদুল মজিদ আলীর ছেলে শরিফুল ইসলাম বাবু ও শেখহাটী জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক মৃত সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের নামে মামলা করেন।

এরপর ২১ অক্টোবর ধরা পড়ে আরও আড়াই কোটি টাকার জালিয়াতি। সেখানে দেখা যায়, ২০১৭ সালের ২১ আগস্ট বিজনেস আইটি নামে একটি প্রতিষ্ঠানের নামে আয়কর বাবদ ১২ হাজার ২৭৬ টাকা, একই সালের ৪ অক্টোবর শহরের জামে মসজিদ লেনের নূর এন্টারপ্রাইজ নামে ৫৯ হাজার ৩৫ টাকা, ২০১৯ সালের ২৯ এপ্রিল মেসার্স খাজা প্রিন্টিং প্রেসের নামে ২ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা ও নিহার প্রিন্টিং প্রেসের নামে ২ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উত্তোলন করা হয়েছে। এভাবে আরও ২ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৮৭৮ টাকা লোপাট করা হয়েছে।

এভাবে ৫ কোটি টাকা অর্থ কেলেঙ্কারির ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু এতো বড় দুর্নীতির অভিযোগের পরও স্বপদে বহাল আছেন বোর্ড চেয়ারম্যান, সচিবসহ অন্যরা। শিক্ষা মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যরা। দুর্নীতি নিয়ে গঠিত তদন্ত কমিটিও এখনো প্রতিবেদন দেয়নি।

অবশ্য তদন্ত কমিটির প্রধান যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী জাগো নিউজকে জানান, তদন্ত শেষ। তারা দুর্নীতির প্রমাণ পেয়েছেন। চলতি সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আইন অনুসারে মামলা হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি হলে ও গ্রেফতার হলে তারা সাময়িক বরখাস্ত হবেন। এছাড়া দুর্নীতি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বোর্ডের চেয়ারম্যানের অপকর্ম উল্লেখ করে তাকে অপসারণে যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার শিক্ষামন্ত্রীর কাছে ডিও লেটারও দিয়েছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।

শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অভিযোগ করেন, দুই সংসদ সদস্য ডিও লেটার দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তিনি দুর্নীতির মামলার আসামি হয়েও স্বপদে আছেন। ফলে সঠিক তদন্ত হবে কিনা সন্দেহ আছে। বোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও তার অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন।

তিনি আরও বলেন, দুদক মামলা করলেও এখনো তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়নি। ফলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মনে ঘুরপাক খাচ্ছে নানা কথা। তারা আশঙ্কা করছেন বোর্ড চেয়ারম্যান তদবির করে আটকে দিয়েছেন তদন্ত কার্যক্রম।

জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জাগো নিউজকে বলেন, বোর্ডের দুর্নীতির মামলার ফাইল দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছে গেছে। সেখান থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। আশা করছি চলতি মাসের যে কোনো দিন তদন্ত কর্মকর্তা নিয়োগ হবে।

৭ বছর বয়সে আঁকতে পারে পৃথিবীর যেকোনো দেশের মানচিত্র

ঝিনাইদহ প্রতিনিধি

ভিনগ্রহের এক এলিয়ে ন বোকা-সোকা এক বালকের মাথায় হাত বুলিয়ে দিলো। তারপর থেকে স্কুলের সেই দুর্বল ছাত্রটি হয়ে ওঠলো সবথেকে মেধাবী। গণিত কিংবা কম্পিউটারের জটিল সব সমস্যার সমাধান দিল নিমিষেই। এলিয়েনের ছোয়াই বিস্ময় বালক হয়ে ওঠার এই গল্পটি ভারতীয় সিনেমা ‘কোয় মিলগায়ার’।

এবার সিনেমা নয়, সত্যি সত্যিই এক বিস্ময় বালকের সন্ধান পাওয়া গেছে। বয়স মাত্র সাড়ে সাত বছর। নাম সামিউন আলিম সাদ। ২০২০ সালে বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন তার বাবা। ২০২১ সালে দ্বিতীয় শ্রেণি। বিশ্বব্যাপী করোনার মহামারিতে দুই বছরে স্কুল জীবনের এক মাসও ক্লাসে যাওয়া হয়নি শিশু সাদের। স্কুলে না গেলেও এ দু’বছরে সামিউন আয়ত্ত করেছে ইংরেজি।

এতটুকু বয়সে ইংরেজিতে বলে দিচ্ছে পৃথিবী নামক গ্রহের মানচিত্রে থাকা সব দেশের ভূমি, পাহাড়, পর্বত আর সাগর মহাসাগরের অবস্থান। পৃথিবীর গঠন প্রকৃতি ভূমিকম্প ও আগ্নেয়গিরির বর্ণনা করছে অভিজ্ঞ বিশেজ্ঞের মতো। চোখের পলকে কলমের স্পর্শে একে দিতে পারছে পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র। বলতে পারে প্রতিটি দেশের চতুর পাশের সব দেশের বর্ণনা। বলে দিচ্ছে মহাকাশের সব গ্রহ-উপগ্রহ আর নক্ষত্রের নাম অবস্থান আর দূরুত্ব।

নিমিষেই করে দিচ্ছে অ্যালজেবরা ও জ্যামিতির মতো বিষয়ের জটিল সব সমস্যার সমাধান। শুধু নিজেই পারে বা বুঝে এমন না, সে তার আয়ত্ত করা ইংরেজি ভাষার সাবলীল বর্ণনায় বুঝিয়ে দিচ্ছে অপরকেও। তার স্বপ্ন বড় হয়ে একজন বিজ্ঞানী, গণিতবিদ অথবা মহাকাশ বিজ্ঞানী হবে।

বর্ণনার এই বিস্ময় বালক সামিউন আলিম সাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের ব্যবসায়ী এএইচএম আলীমের ছোট ছেলে। মা আয়েশা আক্তার চার্লি কলেজের শিক্ষক। ২০১৪ সালের ৬ জুলাই মা কলেজশিক্ষক চার্লির কোলজুড়ে পৃথিবীতে আসে এই বিস্ময় বালক সাদ। সামিউন দুই ভাই বোনের ছোট।

বড় বোন সামিয়া আলীম প্রমি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী। তাদের বসবাস কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে। গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে। এতটুকু বয়সে সাদ নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে তার বর্ণনায় মহাকাশ, গণিত ও বিজ্ঞানের বিষয়ের কনটেন্ট আপলোড করেছে।

সামিউন আলিম সাদের বাড়ি গিয়ে কথা তার বাবা আব্দুল আলিম ও মা চার্লির সঙ্গে। তার বাবা আব্দুল আলিম জানান, বড় বোন প্রমি হাউস টিচারের কাছে ইংরেজি পড়ত। তখন সামিউনের বয়স তিন থেকে সাড়ে তিন বছর। সে সময় সে ইংরেজি বই পড়তে চাইতো। এসময় আমি তাকে ইংরেজী অক্ষর শেখা একটি অ্যাপ আমার ফোনে ডাউনলোড করে দিই। তখন থেকে সে আমাদের ব্যবহৃত ফোন নিয়ে ইংরেজি ও আরবি ভাষা শেখা শুরু করে।

এছাড়া লক্ষ্য করতাম ইউটিউবে বিভিন্ন স্পিকারদের বক্তব্য শুনছে। আমরা বুঝতাম না ও কি করছে, তবে নিষেধ করতাম। এরই মধ্যে কয়েক মাসের মধ্যে সাদ সবাইকে অবাক করে দিয়ে ইংরেজি শুদ্ধ উচ্চারণে রিডিং শিখে যায়। চার থেকে পাঁচ বছর বয়সে তার বোনের গণিত বই থেকে যে কোনো জটিল অ্যালজেবরা ও জ্যামিতির সমাধান করে দিয়ে বাড়ির সবাইকে অবাক করে দেয় সাদ।

এভাবে দিন দিন পরিবারের সবার নজরে আসতে থাকে তার বিস্ময়কর মেধার। ২০২০ সালে স্কুলে ভর্তির পর থেকে শুরু হয় শ্রেণির পাঠ্যবই অধ্যয়ন। স্কুল জীবনের এই দেড় বছরে একে একে প্রথম থেকে নবম শ্রেণির সব গণিত বইয়ের সব অ্যালজেবরা ও জ্যামিতির সমাধান সে করে দেখায়। আয়ত্ত করে মহাকাশ ও পৃথিবীর সবদেশের ভৌগোলিক অবস্থানও।

সামিউন আলিম সাদের মা আয়েশা আক্তার চার্লি জানান, প্রথম শ্রেণিতে ভর্তি করার পর স্কুল থেকে বই দেয়। সে বই সামিউন তিন দিনে শেষ করে ফেলে। তিনদিন পর সামিউন বলে বাবা আমার পড়া শেষ। ছেলের কথা শুনে প্রথমে গুরুত্ব দেয়নি। পরে মনে করলাম পরীক্ষা করেই দেখি। কিন্তু তার মুখস্থ ক্ষমতা দেখে আমরা অবাক হয়ে যায়।

এরপর ছেলে বাহনা শুরু করে দ্বিতীয় শ্রেণির বই এনে দিতে। তার বাহনায় কৌতূহলি আমরাও তার পরের ক্লাসের বই এনে দিই। এবারও দুই তিন দিনের মধ্যে সব বই পড়া শেষ। এভাবে মাত্র দেড় বছরে প্রথম থেকে নবম শ্রেণির সকল বই পড়ে শেষ করে ফেলে। কিন্তু তার বেশি আগ্রহ জিওগ্রাফি, গণিত ও জ্যামিতি, স্পেস ও প্লানেটস, ফিজিক্স এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মানুষের শরীরে কিভাবে কাজ করে এবং কি ক্ষতি করে তা নিয়ে।

স্থানীয় মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. মিজানুর রহমান জানান, শিশু সাদ অসাধারণ প্রতিভার অধিকারী। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। সে কোনো কিছু লুকোচুরি না করে কথা বলতে পছন্দ করে। সে ক্লাস নাইনের বীজগণিত এবং জ্যামিতির সমাধান খুব সহজেই করতে পারে। সে সবকিছু বলে ইংরেজীতে।

সে মুহূর্তের মধ্যে মহাকাশ ও পথিবীর যেকোনো দেশের ভৌগোলিক অবস্থান চিত্র একে বর্ণনা করতে পারে। যা বিস্ময়কর, এটি আল্লাহর উপহার ছাড়া কিছুই হতে পারে না। বিস্ময়কর প্রতিভার অধিকারী সাদ বাংলাদেশের সম্পদ। দেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান নিজেদের সম্পদ ঘোষণা করে তাকে কাজে লাগাতে পারেন বলেও যোগ করেন এই স্কুল শিক্ষক মিজান।

ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপক শিশু বিশেষজ্ঞ অলোক কুমার সাহা বলেন, এমন সুপার ট্যালেন্ট ছেলে খুব কমই জন্মায়। এ ধরনের ট্যালেন্টরা এমবিবিএস ডিগ্রি শেষ করার এক বছরের মধ্যে অধ্যাপক হতে পারে।

সাদের মামা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ডিসি মঞ্জুরুল হাফিজ জানান, সম্প্রতি সাদ তার বাবা-মা’র সঙ্গে আমার এখানে বেড়াতে এসেছিল। আমি আমার অফিসের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দিই। সবাই সাদের সঙ্গে কথা বলেছে। বিভিন্ন রকম প্রশ্নও করেছে। সাদের মেধা দেখে সবাই বিস্মিত হয়েছে। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের সাদই সম্ভবত একমাত্র মাইনর সুপার ট্যালেন্ট বলে যোগ করেন।

দুর্যোগ মোকাবিলা করে চাষ করছেন দাকোপের কৃষকরা

দাকোপ প্রতিনিধি

সিডর, আইলা, বুলবুলেরমতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে, নদীভাঙ্গনকে ও লবাণাক্ততার আগ্রাসনকে পিছনে ফেলে চাষ করছেন সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কৃষকরা। তারা বিভিন্ন ফসলের সাথে ধানও আবাদ করছেন।

শিম, টমেটো, শসা, পেঁপে, ঢেঁড়শ, করলার পাশাপাশি মৌসুম ছাড়া তরমুজও এখন চাষ করছেন তারা। কৃষি বিভাগের নিবিড় তত্ত্ববধানে কৃষকরা এখন প্রাকৃতিক দুর্যোগকে হাতিয়ার করে লবণাক্ত জমিতে ফসল ফলাতে সক্ষম হচ্ছেন। যদিও খুলনার দাকোপ উপজেলা সারাদেশে তরমুজের জন্য বিখ্যাত।

দাকোপের মাঠে মাঠে সবুজ ধানের বুক চিরে বেরিয়ে আসতে শুরু করেছে ধানের শীষ। শীষগুলো প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে সেই সাথে বড় হচ্ছে কৃষকের স্বপ্ন। কয়দিন আগেও বৃষ্টির কারণে সেই স্বপ্নে একটু হলেও ভাটা পড়েছিলো। তবে কৃষকের সেই স্বপ্নকে আরও বাড়িয়ে দিয়েছে শীতকালীন সব সবজি। ধানের পাশাপাশি তারা উৎপাদন করছেন নানা জাতের সবজি। একটা সময় যা ছিলো শুধুই স্বপ্ন। এখন তা সবই বাস্তব।

কৃষকরা জানান, এবছর ধান ভালো হয়েছে। গত বছর ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। আবহাওয়া ভালো থাকায় এবার আমন ফলন সবচেয়ে ভালো হয়েছে। তাই কৃষকের চোখেমুখেও সোনালি ধানের সোনালি স্বপ্ন। শুধু ধান নয়, সবুজে ছেয়ে গেছে দাকোপের প্রত্যন্ত এলাকাগুলো।

দাকোপর সুতারখালী গ্রামের কৃষক মো. ইয়াসিন মোল্যা, আজিজুল মোল্লা, সাব্বির আহমেদ সানা, নবিবুল্লাহ সানারা বলেন, এক সময় দাকোপে যতদূর দৃষ্টি যেতো ততদূরই দেখা যেতো পানি আর পানি। লোনা পানিতে হাতে গোনা কয়েকজন প্রভাবশালী চিংড়ি মাছ উৎপাদন করে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়েছে। কিন্তু সেই দাকোপে এখন আর ঘের নেই বলতে গেলে। এখন যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু ফসল আর ফসল। প্রথম দিকে লবণাক্ততার কারণে একটু সমস্যা হলেও এখন তা প্রায় কেটে গেছে।

এই কৃষকরা বলেন, ধানের ছড়ায় মাঠ ভরে গেছে। সোনা-রঙের মাঠভর্তি ধান ক্ষেত দেখে প্রাণটা ভরে যাচ্ছে। তিনি বলেন, ধানের সাথে সবজির চাষও করেছেন তিনি। শীতের এই সময় পাশের উপজেলা ডুমুরিয়াতেই শুধু শীতের সবজি হয়। কিন্তু আমরা লবণসহিষ্ণু সব ফসল উৎপাদনে নেমে পড়েছি। কৃষি বিভাগ থেকে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। ধানের পাশাপাশি নানা সবজিও উৎপাদন করছেন তারা।

দাকোপের নলিয়ান ও কালাবগি এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বড় বড় ঘেরের পরিবর্তে এখন সব ঘের ছোট হয়ে গেছে। ঘেরের চারপাশ দিয়ে ওপরে কঞ্চি দিয়ে জাল টাঙানো। তার ওপরে ও বাগানের চারপাশের বেড়া বেয়ে উঠেছে নানা সবজির গাছ। বেগুন, করলা, বরবটি, টমেটো যেনো পাল্লা দিয়ে বড় হচ্ছে সেখানে। অন্যদিকে ঘেরে বড় হচ্ছে বাগদা চিংড়িসহ সাদা মাছ।

নলিয়ানের বাসিন্দা আব্দুল লতিফ মোড়ল বলেন, তিনি এবার প্রায় ৭০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। সেই সাথে জমির আইলে চাষ করেছেন নানা জাতের সবজি। যা এখন তিনি বিক্রিও করছেন। তিনি বলেন, গত ৩ থেকে ৪ বছর ধরে তিনি ধানের সাথে সাথে সবজির চাষও করে আসছেন। প্রথম দিকে লবণাক্ততার কারণে সবজি ভালো না হলেও এখন তিনি খুব ভালো সবজি উৎপাদন করছেন বলেও জানান।

দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, এবার জেলার মধ্যে সবচেয়ে বেশি দাকোপে ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। দাকোপে চলতি আমন মৌসুমে গতবারের তুলনায় এবার ফলন ভালো দেখা যাচ্ছে। তিনি বলেন, এরমধ্যে চাষিরা ৫ শতাংশ জমির ধান কেটে ফেলেছে কৃষকেরা। আগামী ২০ দিনের মধ্যে চাষিরা সব ক্ষেতের ধান ঘরে তুলতে পারবে বলে ধারণা করেন তিনি।

এই কৃষি কর্মকর্তা আরও বলেন, আমন ধান রোপণের সময় কৃষকরা তাদের জমির আইলে নানা সবজি ফলিয়েছেন। এখনো তা অব্যাহত রয়েছে। তরমুজ চাষে দাকোপের কৃষকরাও এগিয়ে রয়েছে দাবি করে তিনি বলেন, এখানের তরমুজ দেশ বিখ্যাত। তাই মৌসুম ছাড়াও এখানকার কৃষকরা তরমুজ চাষ করছেন।

লবণাক্ততা উপকূলীয় মানুষ এবং পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব তৈরি করেছে তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ কম। সরকারি সংস্থাগুলো তাদেরমতো করে এসব নিয়ে কাজ করছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লবণসহিষ্ণু জাতের বিভিন্ন সফল উৎপাদন করছে। নদীর লবণ পানি যাতে লোকালয়ে প্রবেশ না করে এজন্য বাঁধ নির্মাণ ও মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড।

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের ১২ ইউনিট কমিটির অনুমোদন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের ১২ ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়ে ছে। সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম ও বাগেরহাট জেলার নেতাদের যৌথ সভা হয়। এতে অনুমোদন দেওয়া হয় বাগেরহাট জেলার ১২টি ইউনিট কমিটি।

স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলার সভাপতি জাহিদুল ইসলাম (শান্ত) ও সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া (তানু) এসব কমিটির অনুমোদন করেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও মোংলা পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়। ঘোষিত কমিটি সমূহকে ৩ মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা কমিটি:

মো. মাসুম বিল্লাহ (আহবায়ক), মলঙ্গী আসাদুজ্জামান (সদস্য সচিব)। যুগ্ম আহবায়ক- মো. সারাফাত হোসাইন, শেখ সোহাগ বাবু, মো. ইউসুফ আলী শেখ, গাজী সাইফুল্লাহ, মো. হাফিজুর রহমান সুমন, সজীব শেখ বাবু, সরদার মো. মুকিত মাহমুদ, শেখ জসীম, হোসেন শেখ যাত্রাপুর সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

বাগেরহাট পৌর:

আহবায়ক: মো. শেখ রেজাউল কবির মিন্টু, সদস্য সচিব: মো. মাহফুজুর রহমান সুমন। যুগ্ম আহবায়ক- তালহা হোসেন বুলু, সৈয়দ জিয়া, শেখ শহিদুল ইসলাম সজীব, মো. শরিফুল ইসলাম মাসুম, মো. রনি কাজী, মো. সজীব শেখ (খাদ্দার), মো. হোসেন মীর, মো, নাইম শেখ, মো. খান সোহেল রানাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ফকিরহাট উপজেলা:

আহবায়ক: কাজী মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব: মো. নোমান আল মাহাদী। যুগ্ম আহবায়ক- মো. ইকবাল হোসেন, সরদার মো. শরীফ হোসেন, মো. সোহেল রহমান, মো. রাজু মীর, মো. রবিউল ইসলাম রুবেল, মো. জি এম শামীম হাসান, মো. আরমান হোসেন, কাজী মিরাজুল ইসলাম ও মো. মোমেন সরদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মোল্লারহাট উপজেলা:

আহবায়ক: মো. রফিকুল ইসলাম রফিক। সদস্য সচিব: মেহেদী হাসান লাল্টু। যুগ্ম আহবায়ক- মো. রফিকুল আলম তাওহীদ, পাভেল মাহমুদ পরশ, মো. জাফর শেখ, মো. কামাল শিকদার, মো. জিকরুল ইসলাম, মো. মুজাহিদ শেখ, মো. সজিব মোল্লা, মো. মফিজুর রহমান, মো. কেফায়েত মোল্লাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

চিতলমারী উপজেলা:

আহবায়ক: নিয়ামত আলী খান। সদস্য সচিব: কাশিনাথ বৈরাগী। যুগ্ম আহবায়ক- জয়নুল পারভেজ সুমন, মো. শামীম শেখ, মো. লিসন শেখ, মো. সাইদুর রহমান, মো. হাসান শেখ, শুকুর আলী মোল্লা, মিহির বৈরাগী, মো. মতিয়ার ফকির, শরিফুল ইসলাম আবিরসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

কচুয়া উপজেলা:

আহবায়ক: মো. হুমায়ুন কবির, সদস্য সচিব: মো. শামিম হাসান (রাবু)। যুগ্ম আহবায়ক- মো. নাজমুল আরমান, নাজমুল হক নাদিম, এম. এ ওমর ফারুক, মো. নজরুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, সাইদুল ইসলাম, মো. সোহাগ খান, রুহুল আমিন, জসীম হাওলাদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মোড়েলগঞ্জ উপজেলা:

আহবায়ক: মেহেদি হাসান রুবেল, সদস্য সচিব: মো. সাইফুল ইসলাম হাওলাদার। যুগ্ম আহবায়ক- মো. জাহাঙ্গীর হোসেন লাবলু, মো. কবির ফকির, মো. শফিকুল ইসলাম মাসুদ, এইচ এম মেহেদি হাসান, মো. মাহাবুব জমাদ্দার, মো. জালাল মীর, মো. শামীম হাওলাদার, মো. সোহেল খান, মো. রাসেল শেখসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মোড়েলগঞ্জ পৌর:

আহবায়ক: মো. মনির শিকদার। সদস্য সচিব: মো. কুদ্দুস হাওলাদার। যুগ্ম আহবায়ক- ইমদাদুল ইসলাম ইমু, জিয়াউল হক টুটুল, এস এম জাহিদুল ইসলাম, আল-আমীন হোসেন, মো. মনির সিকদার, মো. জহুরুল ইসলাম শেখ, মো. জাহিদ ফরাজী, মো. শাহিন হাওলাদার, মো. সোহেল বেপারীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

শরণখোলা উপজেলা:

আহবায়ক: মনিরুজ্জামান সিপাহী, সদস্য সচিব: মো. আব্দুল্লাহ আল মামুন রানা। যুগ্ম আহবায়ক- মো. শফিকুল ইসলাম, মো. সোলাইমান হোসেন সোহাগ, জাকারিয়া ইমতিয়াজ, মো. সুমন সরদার, মো. নূর হোসেন বাচ্ছু, মো. মাসুম বিল্লাহ, মো. হুমায়ুন কবির কালিম, আল-আমিন মোল্লা, মো. নাজমুল হাসানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

রামপাল উপজেলা:

আহবায়ক: কাজী আজিয়ার রহমান, সদস্য সচিব: মাজহারুল ইসলাম ইয়ামিন। যুগ্ম আহবায়ক- তরফদার মোতালেব হোসেন, সৈয়দ কুদরাত এলাহী, নাজমুল হোসাইন বাবু, শেখ রিপন, শেখ আরিফুল ইসলাম, আসাদুল ইসলাম মিলন, সরদার আওয়াল হোসেন, মো. সফরুল হাওলাদার, শেখ আবু হানিফাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মোংলা উপজেলা:

আহবায়ক: মো. পলাশ শেখ, সদস্য সচিব: জুয়েল রানা। যুগ্ম আহবায়ক- মো. সোহাগ হোসেন, মোল্লা মোস্তাফিজুর রহমান, মো. জিয়াউলক হক জিয়া, মো. লালন ফকির, অলোক হালদার, আজিজুল মোড়ল, তরিকুল সরদার, নজরুল সরদার, শিমুল শেখসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মোংলা পৌর:

আহবায়ক মো. শাহ জালাল সাব্বির, সদস্য সচিব: নূর উদ্দিন টুটুল। যুগ্ম আহবায়ক- মো. দিদারুল ইসলাম, মো. মোহন উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল হোসেন, মো. সেলিম রেজা, মো. মোস্তাফিজুর রহমান, মো. হেলাল হোসেন, সোহেল মাহমুদ রানা, রাজিব নন্দীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।