Home আঞ্চলিক ফলন বাড়ছে কুলের: মহেশপুরে কুল ফুলে মধু চাষ

ফলন বাড়ছে কুলের: মহেশপুরে কুল ফুলে মধু চাষ

9

শামীম খান,মহেশপুর ।।

ঝিনাইদহের মহেশপুরে কুল ফুল থেকে মৌমাছির মাধ্যমে বানিজ্যিক ভাবে মুধু সংগ্রহ করছেন মৌচাষীরা। এর আগে শুধু সরিষা ফুল কিংবা লিচু ফুলের সময় মধু সংগ্রহ করতেন তারা। ফলে বছরের অন্যান্য সময় অনেকটা অলস ভাবে কাটতো তাদের। এসময় মোৗমাছি বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয় বাড়তি খাবারের, আসে না কোন উৎপাদন। এতে লোকসানে গুনতে হত মৌচাষি খামারীদের। তাই এই অলস সময়কে কাজে লাগিয়ে কুল গাছের ফুল থেকে মধু সংগ্রহ শুরু করেছেন তারা।

উপজেলা কৃষি অফিস জানান, এ বছর ১০ জন খামারীর ৯৬০ টি বাক্স থেকে পাঁচ হাজার কেজি মধু সংগ্রহের লক্ষ্যে মাত্রা রয়েছে।

ঝিনাইদহ ভারতীয় সীমান্ত এলাকা মহেশপুরের ভাটপাড়া গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন কুলের আবাদের সমারোহ। আর এসব জমির পাশেই মৌচাষের বাক্স বসিয়েছেন মৌচাষিরা। এতে যেমন মৌমাছির মাধ্যমে কুল ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে বাড়ছে কুলের উৎপাদন অপর দিকে মধু আহরণ করে লাভবান হচ্ছেন চাষীরা। সমন্বিত এই চাষে কুলচাষি ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন।

সকালে-বিকালের দিকে মাছি গুলো ছুটে বেড়ায় ফুলে ফুলে। সেখান থেকে মধু নিয়ে ফেরেন কলোনীতে। এই মৌসুমে গড়ে ২৫ দিনে তিন বার মধু সংগ্রহ করা যায়। এতে খরচের তুলনায় লাভ হয় দ্বিগুন ।

মৌচাষি মতিয়ার রহমান বলেন, তার ৪০টি কলোনির মধ্যে ৩০টি কলোনি থেকে মধু সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৪০ কেজি মধু পেয়েছেন। তিনি আশা করছেন সামনে আরও মধু সংগ্রহ করতে পারবেন।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, এই মৌসুমে মধু উৎপাদন হয় না। ফলে খামারীদের লোকসান গুনতে হয়। তাই এই লোকসানকে পিছনে ফেলে উৎপাদন বাড়িয়ে চাষীদের লাভবান করতে কুল গাছের ফুল থেকে মধু সংগ্রহে চাষীদের উৎসাহিত করা হচ্ছে। মৌমাছি কুল ফুলে উড়ে উড়ে বসে মধু সংগ্রহ করে। এতে ফুলে সহজে পরাগায়ন ঘটে। তাই কুল খেতের পাশে মৌ চাষের বাক্স স্থাপন করলে কুলের ফলন বাড়ে। পাশাপাশি মৌচাষিরা মধু আহরণ করে লাভবান হন। তিনি আরো বলেন মৌচাষিদের মধু আহরণের প্রশিক্ষণের পাশাপাশি মধু সংরক্ষণের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংরক্ষণ করতে পারলে মৌচাষিরা আরও বেশি লাভবান হতে পারবেন।