Home আঞ্চলিক রূপসায় ৮ বোতল মদসহ আটক-৩

রূপসায় ৮ বোতল মদসহ আটক-৩

8


রূপসা  প্রতিনিধি ।।

 রূপসার আইচগাতী ফাঁড়ির পুলিশ ৮ বোতল দেশী মদসহ তিন যুবককে গ্রেফতার করেছে। 
পুলিশ জানা যায়, আইচগাতি ক্যাম্প পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ক্যাম্প পুলিশ ইনচার্জ এসআই নকীব ইকবালসহ সঙ্গীয় ফোর্স গত ৪ নভেম্বর বিকেলে আইচগাতি ইউনিয়নের রাজাপুর কদমতলা পাকা রাস্তার উপর থেকে তিন যুবককে আটক করেন।এ সময় তাদের কাছ থেকে একটি কার্টুনে থাকা ৮ বোতল দেশীয় মদসহ জব্দমূলে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দীঘলিয়া উপজেলার সোনাপুর গ্রামের বাবু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার, গৌতম বিশ্বাসের ছেলে দিগন্ত বিশ্বাস ও উত্তম বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা হয়েছে।