Home খেলাধুলা খুলনায় শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট শুরু উদ্বোধনী খেলায় বয়রা তরুণ...

খুলনায় শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট শুরু উদ্বোধনী খেলায় বয়রা তরুণ সংঘের বড় জয়

77

ক্রীড়া প্রতিবেদক।।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খুলনায় শুরু হয়েছে শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শহীদ শেখ আবু নাসের এর পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিসিবির খুলনা বিভাগীয় পরিচালক শেখ সোহেল। উদ্বোধনী খেলায় বয়রা তরুণ সংঘ মুখোমুখি হয় আলমগীর মেমোরিয়ালের। এতে বয়রা তরুণ সংঘ ১৪৩ রানের বড় জয় পায়।

ম্যাচে আগে ব্যাট করে বয়রা তরুণ সংঘ নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রানের বড় সংগ্রহ দাড় করায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন এনামুল শান্ত। মাত্র ৪২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া রাব্বী ২৮, মাহফুজ ২০, হিমেল ১৮ রান করেন। আলমাগীর মেমোরিয়ালের হয়ে মাশরাফি ২টি এবং শরীফুল ও মেহরাব একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আলমগীর মেমোরিয়াল ১৪ ওভারে মাত্র ২৬ রানে অল আউট হয়ে যায়। দলের কোন ব্যাটারই দুই অংকের কোটায় রান করতে পারেননি। বিজয়ী দলের হয়ে দারুণ বোলিং করেন জিলানী। ৪ ওভার বল করে তিনটিই মেডেন নিয়ে মাত্র এক রান দিয়ে ৬টি উইকেট নেন তিনি। এছাড়া পরশ ২টি ও স্বাধীন একটি উইকেট নেন। দারুণ বোলিংয়ের সুবাদে জিলানি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম মোর্ত্তজা রশিদী দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লিগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, গৌতম লস্কর, চেম্বার অব কমার্সের পরিচালক চৌধুরী মিনহাজ উজ জামান, শেখ রুবেল, শেখ ফারদিন, সংস্থার সহ-সভাপতি এ মনসুর আজাদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম, মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, এস এম খালেদীন রশিদী সুকর্ন, মোঃ বেলাল হোসেন, এস, এম, ইনামুল কবির মন্নু, মনোয়ার আলী মনু, শাহ আসিফ হোসেন (রিংকু), ফরহাদ নেওয়াজ সিমু, মোঃ নাজমুল ইসলাম, ফয়সাল আহম্মেদ পপা, কে এম ইকবাল হোসেন, শেখ আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, এহসান হায়দার চৌধুরী, বিপু, মিজানুর রহমান, কাজী কামাল,

খুলনা প্রিমিয়ার ডিভিশন ও খুলনা প্রথম বিভাগ ক্রিকেট লিগের মোট ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। গ্রুপ পর্বে দলগুলি সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে। চার গ্র“পের চার শীর্ষ দল খেলবে সেমিফাইনাল। আগামী ২০ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এ প্রতিযোগিতার।