Home আঞ্চলিক মন্দিরে হামলার প্রতিবাদে খুলনায় গণঅবস্থান-গণঅনশন

মন্দিরে হামলার প্রতিবাদে খুলনায় গণঅবস্থান-গণঅনশন

6

স্টাফ রিপোর্টার ।।

সম্প্রতি নোয়াখালী, কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুর্গাপূজার সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হওয়া ‘সাম্প্রদায়িক হামলার’ প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। তখন একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবার কথা রয়েছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্মান্ধ, জঙ্গী সন্ত্রাসী হামলা পরিকল্পিত ছিল। হামলাকারীরা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। বাংলাদেশের মুসলিম সমাজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দাঙ্গা লাগানো সম্ভব হয়নি।