Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

31

চালনা পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা দিবস পালন উপলক্ষে দাকোপের চালনা পৌরসভা জাতীয় পার্টির  উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর শনিবার বিকাল ৪টায় চালনা ডাকবাংলাস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজীর সভাপতিত্বে এবং পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম, মামুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন পৌর জাতীয় পার্টির নেতা সাবেক ছাত্রনেতা জিয়াউল ইসলাম জিয়া, হুমায়ুন কবির হিরা, পানখালী ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মজনু ফকির, পৌরজাপা নেতা খোকন সরদার, জিহাদ হাওলাদার, কালিপদ রায়, আবুল হোসেন শেখ, মোশারেফ হোসেন লিমন, ইমরুল ইসলাম, মহাসিন ফরাজী, লূৎফর গাজী, জিয়ারুল ইসলাম গাজী, আব্দুল আজিজ শেখ, মীর কাশেম গাজী প্রমুখ।

বিএনপি নেতা ফারুক হোসেন এর ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শেখ ফারুক হোসেন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)শনিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাযা বাদ এশা হাজী মালেক কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং তাকে হাজী মালেক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমদেমর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।

লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচন

খবর বিজ্ঞপ্তি

খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী  শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচন করেন। প্রবেশদ্বার উন্মোচন শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন ‘১৯৭৫ সালের পরে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মতবিনিময় কালে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ উন্নয়নের সঠিক পথে চলছে। দেশের উন্নয়নের চিত্র সাধারণের সামনে তুলে ধরতে সংবাদ মাধ্যম বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামীতে খুলনার উন্নয়নে সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। সময়ে বক্তৃতা করেন খুলনা-আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি কে হিরু, ক্লাবের সাবেক সভাপতি নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি এস এম হাবিব, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, মোঃ আনিসউদ্দিন সোহেল মাহমুদ, সদস্য মোঃ হুমায়ুন কবীর, মোঃ আনোয়ার হোসেন, রকিব উদ্দিন পান্নুু, এস এম কামাল হোসেন, ওয়াহেদ-উজ-জামান বুলু, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, দেবব্রত রায়, সুনীল কুমার দাস,  শেখ কামরুল আহসান,, বাপ্পী খান, হারুন-অর-রশীদ,আবুল হাসান হিমালয়, মোঃ আব্দুল হালিম, শেখ ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ ম  সালাম, আব্দুল মালেক, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ মাছুম বিল্লাহ, শেখ আল এহসান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ মোতালেব হোসেন, নোমান ওসমান রিচি, সামসুল আলম বাবুসহ ক্লাবের অন্যান্য সদস্য সাংবাদিকবৃন্দ। এর আগে প্রধান অতিথি এমপি আব্দুস সালাম মুর্শেদী খুলনা প্রেসক্লাব কর্তৃক নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। মতবিনিময় সভার শুরুতে ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচনকালে দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

দাকোপে গ্রেফতার দু’যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

মোঃ শামীম হোসেন – বাজুয়া

খুলনার দাকোপে গ্রেফতার দু’যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের। জানা যায় দাকোপে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক দু’টি সাম্প্রদায়িক উস্কানী মূলক পোষ্ট দেওয়ার ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শুক্রবার উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে মৃত পূর্ণচরন ঢালীর পুত্র বিষ্ণু ঢালী (৪২), পবিত্র মক্কা শরীফের একটি সাম্প্রদায়িক উস্কানী মূলক ছবি তার নিজ নামের আইডি দিয়ে শেয়ার করে। সন্ধ্যার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলে পুলিশের এডিশনাল এসপি সুশান্ত সরকারের নেতৃত্বে দাকোপ থানা পুলিশ তাকে তাৎক্ষনিক গ্রেফতার করলে পরিস্থিতি শান্ত হয়। সময় দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্কর্তা আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদসহ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার বানীশান্তা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের ছবি বিকৃত করে জিয়ার সৈনিক নামের একটি আইডি ব্যবহার করে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানী মূলক পোষ্ট দেওয়ার অভিযোগে নাজমুল খানের পুত্র জাহিদ খান (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, ধৃত বিষ্ণুপদ ঢালী ফেসবুকে উস্কানিমূলক পোস্টের ফলে ধর্মীয় মুল্যবোধে এবং অনুভুতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধ করেছে। অপরজন মোঃ জাহিদ খান পরিচয় গোপন করে অসৎ উদ্ধেশ্য অন্যের নামে ফেসবুক আইডি খুলে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করেছে। যে কারনে তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দু’টি মামলা করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। যা দাকোপ থানার মামলা নং ১১ ১২।

দাকোপে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দাকোপে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ সাদিকুর রহমান খান। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা অধ্যক্ষ অজিহুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরন সাহা, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান এৗক্য পরিষদের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ইস্কন নেতা সুব্রত কুমার,  ইমাম পরিষদ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ ইকবল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যে কোন মূল্যে দাকোপের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ দায়িত্বশীল ভূমিকা পালনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক দৃষ্টি রেখে উস্কানী মূলক কোন তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন পাঁচ হাজার ছয়শত ২৩ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার পাঁচ হাজার ছয়শত ২৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ৮১ জন এবং মহিলা দুই হাজার নয়শত ৪২ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এক হাজার তিনশত ৬০ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার দুইশত ৬৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ১৮ জন, বটিয়াঘাটায় তিনশত ৬০ জন, দিঘলিয়ায় তিনশত ৩০ জন, ডুমুরিয়ায় তিনশত ৮০ জন, ফুলতলায় তিনশত ৩৭ জন, কয়রায় নয়শত ৬০ জন, পাইকগাছায় এক হাজার তিনশত ১৮ জন, রূপসায় দুইশত ৯০ জন তেরখাদায় একশত ৭০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার ছয়শত ৪০ জন খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার নয়শত ৩৭ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট মধুমতি চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন শিবসা ওয়ারিয়র্স রানার আপ

ক্রীড়া প্রতিনিধি

পাওয়ার প্লে গেম’ উপহার দিয়ে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে মধুমতি চ্যালেঞ্জার্স। গতকাল জাকজমকপূর্ন ফাইনালে তারা ৪-গোলে শিবসা ওয়ারিয়র্সকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে দীপংকর রায় ২টি, মোহাম্মদ আলী সনি ১টি মেহেদী হাচান ১টি গোল করেন।

খেলার শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমনে খেলা শুরু করে। প্রথম আক্রমনেই শিবসা ওয়ারিয়র্সের আল মাহমুদ প্রিন্স প্রতিপক্ষের জালে বল প্রবেশ করায়। কিন্তু রেফারি গোলকিপারকে আঘাত করায় ফাউল দিয়ে গোল বাতিল করে। এরপর মাঝমাঠের দখল নেয় মধুমতি চ্যালেঞ্জার্স। ডানপ্রাপ্ত থেকে মধুমতি চ্যালেঞ্জার্সের আক্রমনে গোলমুখে তীব্র শট শিবসা ওয়ারিয়র্সের গোলরক্ষক কামরুল আহসান ক্লিয়ার করলেও ফিরতি বলে ফাকায় দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী সনি মুহূর্তে জালে বল পাঠিয়ে দেয়। একের পর এক আক্রমনে প্রথমার্ধে তারা ২-গোলে এগিয়ে যায়। এদিকে দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে শিবসা ওয়ারিয়র্সের মাকসুদুর রহমানের দুর্দান্ত শট প্রতিপক্ষের গোলপোস্টে লেগে ফেরৎ আসে। বাকি সময় মধুমতি চ্যালেঞ্জার্স গোল ব্যবধান ৪-তে বাড়িয়ে নেয়। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন মধুমতি চ্যালেঞ্জার্সের দীপংকর রায় এবং ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন শিবসা ওয়ারিয়র্সের মাকসুদুর রহমান মাকসুদ। খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে প্রথমবারের মতো ধরনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।

এদিকে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় ফুটবলার খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সমাপনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আরিফুর রহমান মিঠু। অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। একই সাথে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রূপসা টাইগার্সের সত্ত্বাধিকারী এসএম নজরুল ইসলাম, মধুমতি চ্যালেঞ্জার্স এর সত্ত্বাধিকারী দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, শিবসা ওয়ারিয়র্সের সত্ত্বাধিকারী দৈনিক খুলনার কার্যনির্বাহী সম্পাদক এসএম মাহাবুবুর রহমান এবং ভৈরব রাইডার্সের সত্ত্বাধিকারী খুলনার অর্থনীতির সম্পাদক শেখ মো. সেলিমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্ট আয়োজনে অবদান রাখায় খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহকারি সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, ডিসিপ্লিনারী কমিটির আহবায়ক খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান এবং স্পন্সর গ্রুপের সাথে যোগাযোগ রক্ষায় খুলনা প্রেস ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজকে সন্মাননা দেওয়া হয়। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দৈনিক খুলনার সম্পাদক প্রকাশক মো. আছাদুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, রেফারী এসোসিয়েশনের কর্মকর্তা এমএ মুনসুর আজাদ, নৃপেন রায় চোধুরী, আমানাত আলী হালদারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবৃন্দ।

এদিকে মাঠে উপস্থিত থেকে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলায় ম্যান অব দি ম্যাচ, ম্যান অব দি সিরিজ দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করেন মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ।

সমাপনী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রানার্সআপ দলকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়।

তেলিগাতীর রাজাপুরে  ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

ফুলবাড়ীগেট , প্রতিনিধি

নগরীর আড়ংঘাটা  থানা এলাকার তেলিগাতী  বরইতলা ঘাটের পাশে রাজাপুরে রিপনের মাছের ঘেরে  ২৩ অক্টোবর বিকাল টায় এক ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।  উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তিনি খুলনার বয়রা ঢালী বাড়ির মাহাতাব ঢালীর পুত্র রশিদ ঢালী  (৪৫ ), যোগিপোল ইউনিয়নের জাব্দিপুরে ভাড়াবাড়িতে বসবাস করে তিনি ইজিবাইক চালাতেন ।আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ জাহাঙ্গির বলেন,   স্থানীয় মেম্বার কাজী শহিদুল ইসলাম পিটুর কাছ থেকে খবর পেয়ে রিপনের মাছের ঘের থেকে  তার লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় মিলেছে। সে ইজিবাইক চালক। গত ২২ অক্টোবর থেকে সে নিখোজ ছিলো  ।এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। রিপার্ট লেখা পর্যন্ত কেএমপির ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গির হোসেন , দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন ঘটনাস্থলে ছিলেন

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা সিটি ইউনিটের উদ্যোগে শনিবার সন্ধ্যায় নগরীর সিএসএস আভা সেন্টারে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের সেবায় কাজ করছে। দুর্যোগ হলেই সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেন। রেড ক্রিসেন্টের ভলেনটিয়াররা কর্মের মধ্য দিয়ে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর-রহমান, ট্রেজারার এমএ ছালাম, সদস্য আরমা দত্ত এমপি, ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য মনজুরুল ইসলাম, মফিজুর রহমান বাবলু, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মোঃ জোবায়ের হোসেন জবা, সিটি ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা বিভাগের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে নির্বাচন হবে একটি দৃষ্টান্ত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের নির্বাচন হবে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন। বিগত ইউপি নির্বাচন যেভাবে সুষ্ঠু শান্তির্পূর্নভাবে  হয়েছে আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন সেভাবেই হবে বলে বিশ^াস করেন চশমা প্রতীকের স্বতন্ত্র্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান।

শনিবার বিকেলে ইউনিয়নের পল্লীমঙ্গল বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি আরো বলেন, নৌকার প্রার্থীর কর্মীরা চেয়ারম্যান বাজারের অফিস ভাংচুর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। আজকেও পথসভায় আসার সময় সন্ন্যাসীতে তার কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে। প্রকাশ্যে দেয়ার জন্য ভোটারদের হুমকি দেয়া হচ্ছে। তবে নির্বাচনে বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকবৃন্দ থাকবে। আপনা নিবিঘেœ আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াদুদ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভার পূর্বে সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খানের নেতৃত্বে মিছিল পল্লীমঙ্গল বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মোড়েলগঞ্জে নৌকা বিজয়ে জন্য একমঞ্চে আওয়ামীলীগ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্র্থী মাষ্টার মো. সাইদুর রহমানের বিজয়ের জন্য এক মঞ্চে আওয়ামী লীগ।

শনিবার বিকেলে বানিয়াখালী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়াত আওয়ামী লীগ নেতা খাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবুল খায়েরের স্মৃািত ধরে রাখতে সকলের প্রতি নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার আ. বারেক এর সভাপতিত্বে পথসভায় বক্তাব্য রাখেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্র্থী মাষ্টার মো. সাইদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ডাকসু সাবেক নেতা আ. হক হায়দার, আ. রশিদ শেখ, খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা আলমগীর হোসেন, নবনির্বাচিত মোড়েলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্লা, আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী, আবুল কাশেম, মো. মনিরুজ্জামান, প্রয়াত চেয়ারম্যানের ছেলে আবু শাহরিয়ার শান্তসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বিএফইউজে’নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটে কৌশিক দে বাপীর জয়লাভ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচনে সাধারণ পরিষদ সদস্য হিসেবে কৌশিক দে বাপী সর্বােচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছে। নির্বাচনে খুলনাঞ্চল থেকে ১৩৫ জন ভোটারের মধ্যে ১৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে কৌশিক দে বাপী সর্বমোট ৭০ ভোট পান। প্রাথমিক ফলাফলে তথ্য নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। শনিবার (২৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ৯টি অঙ্গ সংগঠনে একযোগে বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় খুলনা প্রেসক্লাবের ইউনিয়ন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভােট প্রদানের কার্যক্রম চলে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ভোটগ্রহণে অংশগ্রহণ করেন। খুলনায় ১৩৫ জন সদস্য এই নির্বাচনে ৭টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টার পর ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটি প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করে।

প্রপ্ত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি পদে ওমর ফারুক, তার মোট প্রাপ্ত ভোট ৬৮। সহ-সভাপতি পদে মোজাম্মেল হক হাওলাদার প্রাথমিকভাবে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৮৪। এদিকে মহাসচিব পদে দীপ আজাদ পান ১১২ ভোট। আর যুগ্ম মহাসচিব পদে হেদায়েৎ হোসেন মোল্লার প্রাপ্ত ভোট ৬০। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল ৬৭ ভোট পেয়ে খুলনা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হন। সাধারণ পরিষদ সদস্য পদে কৌশিক দে বাপী। সর্বােচ্চ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর নির্বাচিত সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন হুমায়ূন কবির।

নির্বাচালন পরিচালনা করেন, খুলনা প্রেসক্লাবের সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাব সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী এবং বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।

 গিলাতলা নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইদ্রিচ আলির গনসংযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ইদ্রিচ আলী শনিবার দিনব্যাপি ওয়ার্ডের শ্যামগজ্ঞ এলাকার মহসেন জুট মিল শ্রমিক কলোনি, কেবলমোড়, সারগোডউণ সহ বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন গনসংযোগ কালে তার সাথে ছিলেন মোঃ শাহা আলী, মোঃ শাহা জামাল, মোঃ আমজাদ হোসেন কালু, মোঃ সালাউদ্দিন (সালা) , হাফিজুল ইসলাম, আঃ হক মোড়ল,  গিলাতলা যুব সংঘের সভাপতি খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক,  মোঃ ইজাবুল মোল্লা, মোঃ কালাম, আব্দুস সালাম,  মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ইমরান প্রমুখ গনসংযোগকালে মেম্বার পদপ্রার্থী মোঃ ইদ্রিচ আলী প্রথমবারের মত তাকে ভোট দিয়ে বিজয়ী করে এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজে অবদান রাখার জন্য আহবান জানান

খানজাহান আলী থানা আওয়ামীলীগ , বিট পুলিশিং পুলিশিং কমিটি ফোরামের উদ্যোগে সাম্প্রদায়িক  সম্প্রীতি র‌্যালি

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা আওয়ামীলীগ , বিট পুলিশিং পুলিশিং কমিটি ফোরামের আয়োজনে ২৩ অক্টোবর বিকাল টায় সাম্প্রদায়িক  সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয় খানজাহান আলী থানা আওয়ামীলীগের উদ্যোগে ফুলবাড়ীগেট দলিয় কার্যালয় থেকে র‌্যালি বের হয় র‌্যালীটি ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপর্ন এলাকা প্রদক্ষিন শেষে পুনরায় দলিয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় ।  খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে থানা সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বেগ লিয়াকত আলী, আলহাজ¦ মোড়ল আনিছুর রহমান, আঃ রউফ খান খোকন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ কামাল আহম্মেদ, কাজী জকারিয়া রিপন, মনির সিকদার ,খান হাফিজুর রহমান , সম লিয়কত আলী , মোড়ল হাবিবুর রহমান, মোঃ সুরুজ্জামান হানিফ, রাকিব মাষ্টার, শহিদুল ইসলাম, মুকুন্দ বিহারী, মুশারেফ মাষ্টার , মোঃ শাকিল আহম্মেদ, মাষ্টার শাহাজান হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুনিস, আজিজুর রহমান পল্টু, ওলিয়ার রহমান রাজু, গোলাম রসুল ফয়সাল আহম্মেদ, গোলাম রব্বানি, মোকসেদ ফকির, কামাল মুন্সি, রানা হাওলাদার, মাসুদ পারভেজ সোহেল, আঃ আওয়াল, আঃ জলিল , বিপ্লব, শেখ সুমন, বকুল কাজী, রমজান , শামিম, কোরবান আলী, নাসিরউদ্দিন, নার্গিস খানম, শিউলী বেগম, লিলা নাসির, নুর ইসলাম, ফারহান অভি, মোঃ নাইম, জাহাঙ্গির, বিল্লাল, আল আমিন, লাভলু, মোস্তাক, জয়ন্ত ঢালী, মনির শেখ প্রমুখ অপরদিকে একই সময়ে     খানজাহান আলী থানা বিট পুলিশিং পুলিশিং কমিটি ফোরামের  উদ্যোগে শিরোমনি শহীদ মিনার থেকে অপর একটি র‌্যালি বের হয় র‌্যালিটি খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় খানজাহান আলী থানা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোড়ল আনিছুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ০৬ নং যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,রেজওয়ান আলী, খানজাহান আলী থানার ওসি (তদন্ত ) মোঃ শাহরিয়ার, মোঃ ইউসুফ আলী খলিফা,  কেসিসি ০২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস , মোঃ জাকির হোসেন,  সৈয়দ কিসমত আলী, মোঃ সেকেন্দার আলী, কাজী আজাদুর রহমান হিরোক, মাষ্টার শাহাজান হাওলাদার, মোড়ল হাবিবুর রহমান, লিয়াকত মুন্সি , শুভাস পাল, মিলন মজুমদার, মোঃ লিটন হোসেন, শেখ হাবিব হোসেন, মোঃ বিপ্লব হোসেন, নাজমুল হক অয়ন , দিলিপ ভদ্র, মোড়ল মুজিবর , এস আই আনোয়ার হোসেন, এস আই হারুন আর রশিদ , এস আই হাসানুজ্জামান, মোঃ জিলান, এস আই নিতিশ সভায় বক্তারা বলেন একটি অপশক্তি সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পায়তারা করছে। তাদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদেরকে কোন ছাড় দেওয়া যাবে না। বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হাজার বছর ধরে এদেশের সব ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করছে। সারা পৃথিবীর বুকের অসাম্প্রদায়িক বাংলাদেশ ধমীর্য় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা

কালীগঞ্জে ১১ টি ইউপির আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের (নৌকা প্রতিকের) মনোনয়নের তালিকা ঘোষনা করা হয়েছে। তালিকায় বিগত নির্বাচনের চেয়ারম্যানদের মধ্যে মাত্র টিতে রদবদল হয়েছে। শুক্রবার বিকাল টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধিদের মনোনয়ন বোডের্র সভায় খুলনা বিভাগের প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন ঘোষিত হয়। তালিকায় নং কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি আয়ুব হোসেন মোল্লা এবং নং মালিয়াট ইউনিয়নে গত নির্বাচনে সতন্ত্র থেকে বিজয়ের পর আ’লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান একরামুল হক সংগ্রামকে মনোনয়ন দেওয়া হয়নি।

গনভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত সভাতে তৃতীয় ধাপের খুলনা বিভাগের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের নৌকা প্রতিকপ্রাপ্তরা হলেন ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদুল ইসলাম ওদু, ২নং জামাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, নং কোলা ইউনিয়নের নতুন মুখ মনোয়ার হোসেন বাদশা, নং নিয়ামতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, নং সিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন, নং ত্রিলোচনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম নং রায়গ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হোসেন অপু, নং মালিয়াট ইউনিয়নের নতুন মুখ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নং বারবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা আয়ুব হোসেন খান ১১ নং রাখালগাছী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু প্রমূখ।

তবে ,মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকেই মনোনয়ন ফিরে পেতে গতকাল ঢাকামুখী হয়েছেন। তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন ফিরে পেতে

কালীগঞ্জে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা: আটক –

বিশেষ প্রতিনিধি

মিলাদ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ কালীগঞ্জে শামিম হোসেন (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টাা চালিয়েছে সজিব (২১) নামের এক উঠতি বয়সী বখাটে। আহত শামিম কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে এবং বখাটে সজিব একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

কালীগঞ্জ থানার এস,আই জাকারিয়া মাসুদ জানান, শুক্রবার সন্ধ্যা রাতে শামীম তার গ্রামের দক্ষিণপাড়া থেকে দোয়া মাহফিলের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। পথে মাঠের মধ্যে সজিব নামের এক সন্ত্রাসী তাকে ধারালো খুর দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। সময় পথচারীরা শামিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ওই রাতেই তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোরে বখাটে সজিবকে আটক করে। ঘটনার বিষয়ে তার জিজ্ঞাসাবাদ চলছে।

শান্তি, নিরাপত্তা ন্যায় বিচারের জন্য সংখ্যা লঘু নির্যাতন বন্ধ করতে হবে

বাগেরহাট প্রতিনিধি

এদেশ আমাদের সবার। এদেশ কোন ব্যক্তির বা ধর্মের নয়। বাংলাদেশের সংবিধান সকল শ্রেণি-পেশা ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ন্যায় বিচার নিশ্চিত করেছেন। কিন্তু কিছু স্বার্থ্যান্বেষী মানুষ দেশের শান্তি ভঙ্গের জন্য সংখ্যালঘুদের উপর নানা ভাবে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। মানুষ হয়ে মানুষের উপর নির্যাতনকারীদের কোন ধর্ম থাকতে পারে না। কেউ তাদেরকে পছন্দ করে না। প্রিয় এই দেশে শান্তি, নিরাপত্তা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংখ্যা লঘু নির্যাতন বন্ধ করতে হবে। জন্য প্রধানমন্ত্রীকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।

শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট শালতলা মোড়স্থ হরিসভা মন্দিরের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জী, বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্তী সোনা, হিন্দু মহাজোট, বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা স্বপন দাস, স্বপন বিশ্বাস, লিটন সরকার প্রমুখ।

প্রতিবাদ সভায় হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা সদস্যরা অংশগ্রহন করেন।

বাগেরহাটে রাস্তা থেকে মৃত নবজাতক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে দশানী-গিলাতলা সড়কের বাগেরহাট সদর উপজলার কাড়াপাড়া আশ্রমের মাঠ সংলগ্ন রাস্তা থেকে নবজাতকটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে  নিয়ে যায়। দুপুরে ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে ওই শিশুর মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।

কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার বলেন, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। বের হয়ে আশ্রমের মাঠ এবং মসজিদের আগের মোড়ের মধ্যবর্তী স্থানে পৌছালে দেখি রাস্তার পরে কিছু একটা পড়ে আছে। লাইট জ্বেলে ভালোভাবে দেখতে যেয়ে দেখি একটি মৃত বাচ্চা। বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা কিছুতে ক্ষত বিক্ষত করেছে। পরে আমি পার্শ্ববর্তী বাড়ির লোকদের ডেকে একটি পলিথিনে মুড়িয়ে রাখি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিই।

তিনি আরো বলেন, বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্য ভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় কেউ বাচ্চাটিকে রাস্তায় ফেলে গেছে।

কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম বলেন, ভোরে ফজরের নামাজ পরে খবর পাই আশ্রমের মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বমরা নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ হয়ত অবৈধ গর্ভপাত করে, নবজাতকটিকে রাস্তায় ফেলে দিয়েছে। নবজাতকটি অপরিপক্ক ছিল। ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে শিশুটির মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। কে বা কারা নবজাতকের মরদেহ রাস্তায় ফেলেছে সে বিষয়টি পুলিশ ক্ষতিয়ে দেখছে।

বাগেরহাটে জনতা ব্যাংকে “স্বয়ংক্রীয় চালান” ব্যবস্থা চালু

বাগেরহাট প্রতিনিধি

জনতা ব্যাংক লিমিটেডে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা ফি গ্রহণ শুরু হয়েছে। একটি “স্বয়ংক্রিয় চালান” এর মাধ্যমে এই ফি গ্রহন করা হবে। বাগেরহাট অঞ্চলে এই সেবা চালু উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের রাহাতের মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও রাহাতের মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা থেকে জনতা ব্যাংকের নতুন এই সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।

শোভাযাত্রায়, জনতা ব্যাংক, বাগেরহাট অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, সহকারি মহা ব্যবস্থাপক মোঃ আহসান ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

জনতা ব্যাংক, বাগেরহাট অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম বলেন, স্বয়ংক্রীয় এই চালান পদ্ধতীর মাধ্যমে জনতা ব্যাংক গ্রাহক সেবায় আরও একধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে পার্সপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ সব ধরণের সরকারি বিভিন্ন সেবা ফি জমা দেওয়া যাবে।

বাগেরহাট কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ভবন হবে সম্মিলনী স্কুলে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কোটি ৮৬ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন এই ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। এসময়, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব, প্রফেসর মোহাম্মদ ইউনুস, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ.ট.মারুফ আল ফারুক, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাফিজ আক্তার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট-আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কালিদাস বিষ্ণু, পরিতোষ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। এর পরে বিকেলে বাগেরহাট সরকারি পিসি কলেজ কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শণ করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ৯৮০ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার ৮৫ টাকা ব্যয়ে বিদ্যালয়ে বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধোমুখী (২য়, ৩য় ৪র্থ) তলা সম্প্রসারণ হবে।

দেবহাটায় নৌকার মাঝি হলেন যারা

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরার দেবহাটায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাঁচটি ইউনিয়নে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে দলটি। যারমধ্যে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বরত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল ইসলাম, পারুলিয়ার বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুরে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী এবং দেবহাটা সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল ইসলামকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত করা হয়েছে। এরআগে ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে কমপক্ষে ২০জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দরা এসব প্রার্থীদের মনোনয়ন সমূহ বিশ্লেষন করে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শুক্রবার রাতে দেবহাটার পাঁচ ইউনিয়নের নৌকার মাঝিদের তালিকা প্রকাশ করেন বলে জানা গেছে।

বটিয়াঘাটায় উপজেলা হিন্দু মহাজোটের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

সারা দেশে শারদীয় দুর্গাপূজায় মন্দির প্রতিমা, বাড়িঘর ভাঙচুর, নারীদের শ্লীলতাহানী হত্যা, গণধর্ষণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করণে আইন, কমিশন গঠন পৃথক মন্ত্রণালয়ের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায়  স্থানীয় বাজার চত্ত্বরে এক বিশাল  মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশ জাতীয় হিন্দু মহাজোট  উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের স্বাগত বক্তৃতা এবং উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার রায় খুলনা জেলা যুবমহাজোট নেতা সবুজ মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, জেলা ইসকন নেতা নিত্যানন্দ বিশ্বাস দিনেশ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি সদস্য বিবেক বিশ্বাস, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল, নাগরিক নেতা প্রহ্লাদ জোতদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার  রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল, সহকারী শিক্ষক মলয় বরন রায়, সহকারী শিক্ষক লিটন মন্ডল, পূজা উদযাপন পরিষদের নেতা রাম প্রসাদ রায়, জেলা মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অনুপম টিকাদার, উপজেলা সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল, জেলা যুব মহাজোটের সভাপতি পরাগ গাইন, সাধারণ সম্পাদক পরাগ রায়, জেলা যুব মহাজোট নেতা তপু রায় চৌধুরী, গঙ্গারামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল মহালদার, জলমা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক মন্ডল, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, রথিন্দ্রনাথ রায়, মহিলা হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি কানন মল্লিক, পিয়াস মন্ডল, বিপুল মন্ডল, গৌতম রায়, তন্ময় রায়, চৈতালি রায়, রমা মন্ডল, বুদ্ধদেব মন্ডল, বিপ্রদাস রায়, রথিন মল্লিক, মধুসূদন মল্লিক, মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান, প্রমূখ উক্ত মানববন্ধন কর্মসূচিতে সহমত পোষণ করে বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘ, সুজন সুশাসনের জন্য নাগরিক,স্বপ্নচারী যুব সংগঠন, বিকশিত নারী নেটওয়ার্ক, গঙ্গারামপুর পূজা উদযাপন পরিষদ, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন  অংশ গ্রহণ করেন।

সাংবাদিক জাহাঙ্গীরের একাধিক উঠান বৈঠক গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম শনিবার দিনব্যাপী একাধিক উঠান বৈঠক করেন। বিকেল টায় নম্বর ওয়ার্ডে সরদারপাড়া, মন্ডলপাড়া মহালদারপাড়াসহ আশপাশের একাধিক পাড়ার মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেন। সন্ধ্যায় বিলপাটিয়ালায় শহিদুলের চায়ের দোকানের সামনে এবং রাতে সাজিয়াড়ায় প্রথক উঠান বৈঠক করেন। এর আগে সড়ক দূর্ঘটনায় আগত সাজিয়াড়া গ্রামের মালেক গাজীকে দেখতে যান। পরে ধীর্ঘদিন অসুস্থ হয়ে নাড়িতে শয্যাশায়ী আলতাফ গোলদারের বাড়িতে যেয়ে তার শারিরিক অবস্থার ধোজঁ খবর নেন। সকালে সাড়িয়াড়া গ্রামের প্রতিটি বাড়িতে যেয়ে মহিলা-পুরুষ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা ১২ টায় ডুমুরিয়া বাজারে পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে তবলিক জামায়াতের মাসিক পরামর্শ সভায় অংশ নেন। সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রামপদ মন্ডল, দুৎকুমার দাস, খিজির বিশ্বাস, হোসেন শেখ , আকবর শেখ, পঞ্চানন মন্ডল, দিবাশীষ মন্ডল, মুজিবুর রহমান মোড়ল, শাহাজান শেখ, আজমত শেখ, রিজাউল শেখ, রফিকুল মোড়ল, জাহাঙ্গীর মোড়ল, নওশের সরদার, সোহাগ গাজী, খান মহিদুল অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু,বাধন ম-ল, এস কে বাপ্পী, ইয়াছিন মোড়ল, ফেরদৌস শেখ প্রমুখ।

ফকিরহাটের যুগীখালী নদীতে কলার ভেলা প্রতিযোগীতা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর উদ্যোগে ৪র্থ কলার ভেলা বাইচ প্রতিযোগীতা পুরস্কার বিতরন অনুষ্ঠান শনিবার বিকাল ৩টায় যুগীখালী নদী সংলগ্ন লখপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। যুগীখালী ট্রান্সপোট এন্ড পার্কি টাইলস এর র্সাবিক তত্তাবধায়নে অনুষ্ঠিত কলার ভেলা বাইচ প্রতিযোগীতায় ১১টি দল অংশ গ্রহন করে।

বিনোদন মূলক কলার ভেলা বাইচ প্রতিযোগিতায় যুগীখালী নদীর থৈথৈ জলে, বাজনার আর করতালীর তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে নদীর দু’পাড়ের হাজার হাজার দর্শনার্থীদের। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই হর্ষধ্বনি আর করতালীতে মুখরিত করে তোলেন ভৈরব নদের দু’পাড়। বিকাল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর পরিচালক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ,লীগের সদস্য শোভেন কুমার দাস, নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ হারুনার রশিদ, লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর সাধারন সম্পাদক মোঃ শিমুল, অন্যতম সদস্য মোঃ ইমন শেখ, মোঃ সুমন শেখ, আবুল হাসান, মোঃ মুন্না শেখ, আল আমীন শিকদার হাফিজ শিকদার সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে কাহারডাঙ্গার মইন শেখ, ২য় স্থান অর্জন করে ব্লাড ম্যানেজমেন্ট টিম এর উজ্জল ৩য় স্থান অর্জন করে কাহারডাঙ্গার জুয়েল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অসংখ্য দর্শনার্থী উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক ভ্যান চালক সহ ৫জন আহত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর এলাকায় ট্রাকের ধাক্কায় ১জন ইজিবাইক চালক সহ ১জন ইঞ্জিন চালিত ভ্যান চালক জন যাত্রী আহত হয়েছেন। ইজিবাইক যাত্রী প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে ভাংগা থেকে ছেড়ে আসা লোহার রড নিয়ে একটি দশ চাকার ট্রাক যশোরের উদ্দ্যেশে যাওয়ার পথে মূলঘর এলাকায় এসে পৌছালে ফলতিতা থেকে ছেড়ে আসা ফকিরহাট গামী যাত্রীবাহী একটি ইজিবাইকের পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকে থাকা লোহার রডের সাথে ইজিবাইকটি আটকে যায়। অবস্থায় ট্রাকটি প্রায় ১০০গজ ইজিবাইকটি টানতে টানতে নিয়ে যায়। এসময় ট্রাকটি একটি ভ্যানকেও ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক এমদাদ হোসেন (৩৫), ভ্যান চালক মিন্টু শেখ (৪০), যাত্রী আজিজুল শিকদার (৩১), সুরোতহাল মোড়ল (৩৮) রাজ্জাক সরদার (৪৫) গুরুত্বর আহত হয়। আহতদের বাড়ী রূপসা, ফকিরহাট, মোল্লাহাট সহবিভিন্ন এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এর মধ্যে ইজিবাইক চালক এমদাদকে আশংকা জনক অবস্থার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেবল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেনাপোলে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হককে বেনাপোল পরিবহন স্ট্যান্ড থেকে শুক্রুবার রাতে গ্রেফতার করেছে পিবিআই।

গ্রেফতারের পর বেনাপোল থেকে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, মিতু হত্যার ঘটনায় তার বাবার দায়ের করা মামলার আসামি এহতেশামুল। তাকে শুক্রবার রাতে বেনাপোল পরিবহন স্ট্যান্ড থেকে গ্রেফতার করে চট্টগ্রামে আনা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গত ১৪ অক্টোবর সাবেক পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হকের জামিন নামঞ্জুর করে চট্টগ্রামের একটি আদালত। মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে সময়ের আবেদন করে।

মামলায় গত ১৫ সেপ্টেম্বর আসামি এহতেশামুল উচ্চ আদালত থেকে সপ্তাহের অন্তর্র্বতী জামিন পান। মেয়াদ শেষ হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

উল্লেখ্য ২০১৬ সালের জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মামলায় অভিযোগ করেন বাবুল আক্তার। কিন্ত সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে মিতুর স্বামী বাবুল আক্তারের নাম। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ১১ মে তাকে হেফাজতে নেয় পিবিআই।

পরে ১২ মে বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এই মামলায় আসামী করা হয় এহতেশামুল হককে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক আটকের বিষয়ে আমরা কিছু জানিনা।

সাতক্ষীরার তালায় ধর্মীয় সহিংসতার প্রতিবাদে গণ-অবস্থান কর্মসূচী

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::

কুমিল্লা এবং রংপুরের পীরগঞ্জের সাম্প্রদায়িক সহিংসতা সহ সারা দেশে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে তালায় গণ-অবস্থান সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় তালা ডাকবাংলা চত্বরে কর্মসূচীর আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার সভাপতি অধ্যপক ঘোষ সরজিৎ কুমার। কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার, অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাস বাপী, পূজা উৎযাপন পরিষদের নেতা নারায়ন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, খলিশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমীর কুমার দাস, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি সরদার রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, কবি তপন পাল শিক্ষক শ্যামল চৌধুরী প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা উত্তম কুমার। সমাবেশে- উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উৎযাপন পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু, মুসলিম নেতৃবৃন্দ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষ অংশগ্রহন করে কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। এছাড়া, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারী সকল অপরাধিদের শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। সমাবশে শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

নড়াইলে জনতা ব্যাংকের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে জনতা ব্যাংকের উদ্যোগে সরকারের রাজস্ব বিভিন্ন সেবা ফি ট্রেজারী চালান প্রক্রিয়ায় গ্রহণ বিষয়ক তৃণমূল পর্যায়ে প্রচারের নিমিত্তে রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের চৌরাস্তা ব্যাংকের শাখা থেকে রোড শো শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুপগঞ্জ এসে শেষ হয়। রোড শো’তে উপস্তিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড যশোর এরিয়ার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) বলদেব বিশ্বাস, নড়াইল শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, রুপগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ তারিক বিল্লাহ, লোহাগড়া শাখা ব্যবস্থাপক কাজী শাহ আলম, মাইজপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ মাহমুদুর রহমান, বড়দিয়া শাখা ব্যবস্থাপক জুয়েল রায়, নলদী শাখা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, নড়াইল শাখার সিনিয়র অফিসার রেশমা খাতুন, নুরুল হক, রুপগঞ্জ শাখার সিনিয়র অফিসার রনজিৎ বিশ্বাসসহ জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীগণ।

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে খুলনায় রোটারিয়ানদের বর্ণাঢ্য র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

বিশ্ব পোলিও দিবস ২৪ অক্টোবর (রোববার) দিবসটি উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) দুপুরে খুলনায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর জাতি সংঘ শিশু পার্ক থেকে জাতীয় পোলিও প্লাস কমিটির উদ্যোগে খুলনা জোনের ৪৭টি রোটারি ক্লাবের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন।

র‌্যালী পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান এস এম নজরুল ইসলাম। রোটারি লেফটেন্যান্ট গর্ভনর রোটারিয়ান আশীষ দের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি রোটারিয়ান সাবেক সভাপতি ফেরদৌসী আলী।

স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট সেক্রেটারি দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আলী সনি। বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান এনায়েতুল করিম হেলাল,রোটারিয়ান এফ এম মাহমুদুর রহমান কার্নি, লেফটেন্যান্ট গর্ভনর রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ, রোটারিয়ান পলাশ কুমার সাহা, রোটারিয়ান শাহরিয়ার রুবেল, রোটারিয়ান মাহজাবিন মুবিনা হেমা, রোটারিয়ান মো. শামীম, আই পি পি. প্রকৌশলী নাজমুল হুদা, খুলনা মিডল্যান্ডের সভাপতি রোটারিয়ান আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আধুনিক খুলনার সভাপতি রোটারিয়ান হাসান আহমেদ মোল্লা, রেটারি ক্লাব অব রূপসার সভাপতি আব্দুর রউফ, রোটারিয়ান মামুন রেজা, রোটারিয়ান মল্লিক সুধাংশু, রোটারিয়ান সুদেব মন্ডল, পিপি নাজমুল হুদা সাগর, আইপিপি আনোয়ারুল স্বাধীন, পিপি সোহেল মাহমুদ, পিপি কামরুল করীম বাবু, পিপি ইঞ্জিনিয়ার রুহুল আমীন হাওলাদার মামুন হাসান রাজিব, ইভেন্ট মিডিয়া চেয়ার রোটারিয়ান মাহবুবুর রহমান মুন্না, রোটারিয়ান নাসরিন শ্রাবণী, রোটারিয়ান আমিরুজ্জামান খান মুরাদ, রোটারিয়ান শওকত হোসেন স্বপন, রোটারিয়ান এ্যাডভোকেট শারাফাত হোসেন, রোটারিয়ান ইফাত ন্যান্সী প্রমুখ

বক্তারা বলেন, পোলিও নির্মূলে বিশ্বব্যাপী রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে নানা উদ্যোগের মাধ্যেমে টেকসই সমাজ উন্নয়নের একটি ভিত্তি দাঁড় করিয়েছেন রোটারিয়ানরা। দরিদ্রদের স্বাস্থ্যসেবা এবং বিশ্বকে পোলিও মুক্ত করতে রোটারির অবদান সবচেয়ে বেশি। নিরক্ষরতা দূরীকরণ, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ উন্নয়নসহ নানা কর্মসূচিও পালন করছে রোটারিয়ানরা।

জাতীয় পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান ড. ইশতিয়াক জামানের আহবানে খুলনার ৪৮টি রোটারি ক্লাবের শতাধিক সদস্যরা র‌্যালীতে অংশগ্রহন করেন বলে জানান রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান এস এম নজরুল ইসলাম।

দেশের বিভিন্ন স্থানে দলিত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে দলিত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভোতোষ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,  সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাশ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জয়ন্তী রানী দাস, জেলা বেদে কমিটির সভাপতি আকবর আলী, শওকত আলী, মন্টু কুমার দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুশান্ত মল্লিক।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা চলাকালিন সময়ে কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে দূর্গা প্রতিমার পাশে পরিকল্পিতভাবে রেখে দেওয়া একটি পবিত্র কোরআন শরীফকে নিয়ে সেখানে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরভাংচুর হামলা করা হয়। এরপর গত ১৭ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুনের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলে পল্লীর ২৯টি বাড়িতে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। মর্মান্তিক ঘটনায় মুহুর্তেই ধ্বংসস্তুপে পরিনত হয় ৬০ টি পরিবার। হামলা করা হয় ফেনী, নোয়াখালী, কিশোরগঞ্জ, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে। বক্তারা সময় মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে দলিত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, ভাঙচুর লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

খুবি উপকেন্দ্রে ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা

খবর বিজ্ঞপ্তি

শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) প্রথমবর্ষের ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটের ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ রেভারেন্ড পলস্ স্কুলে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮,১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,৩১৯ জন পরীক্ষার্থী উপস্থিত হয়। উপস্থিতির হার ছিলো ৬৫.৫%

খুবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

খবর বিজ্ঞপ্তি

রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রকাশনা বিভাগের সাথে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ দোষীদের বিচারের দাবীতে সুজন খালিশপুর থানা কমিটির মানববন্ধন র‌্যালী

খবর বিজ্ঞপ্তিঃ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ দোষীদের বিচারের দাবীতে সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১ টায় স্থানীয় পিপলস গোলচত্বরে মানববন্ধন র‌্যালীর আয়োজন করা হয়। কর্মসূচি সভাপতিত্ব করেন সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন অংশগ্রহণ করেন ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির নেতা সিবিএ নেতা খলিলুর রহমান, সুজন খালিশপুর থানা কমিটির নেতা আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, অবকাশ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সুজন মহানগর কমিটির নেতা আসিফ ইকবাল, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সুজন খালিশপুর থানা কমিটির নেতা জাহিদুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, হাজী জরিফুল ইসলাম, মুরাদ আহমেদ, মুনসুর আলি, সাজেদা সীমা, কলেজছাত্র হাসিবুল হোসেন, স্কুলছাত্র ইসমাইল হোসেন নাঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, যারা সমাজের সাম্প্রতিক সহিংসতা করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়া উচিত। ধর্ম নিয়ে বিশৃঙ্খলা কোন ধর্মই সমর্থন করে না। আসুন আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ গড়ে তুলি।

আজকের শিশুরাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব আসীন হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব আসীন হবে। সে কারণে তাদেরকে সব বিষয়ে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে হবে। উনিশ’ছিয়ানব্বই সাল থেকে শিশু শিক্ষা শিশু স্বাস্থ্য নিশ্চিতকল্পে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি বলেন, শিশুদের মৌলিক সকল চাহিদা পূরণে বর্তমান সরকার সবসময় কার্যকর ভূমিকা রেখে আসছে। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক জনপদের জন্যও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

সিটি মেয়র শনিবার সকালে নগরীর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলোরিয়াসিস নির্মুল কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় খুলনা সিটি কর্পোরেশনের  স্বাস্থ্য বিভাগ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মহানগরীর ১’৪২টি প্রাথমিক বিদ্যালয় ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম চলমান থাকবে। ৬৮ হাজার ৬’জন শিক্ষার্থীকে কর্মসূচির আওতায় আনা হয়েছে। একজন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সিটি মেয়র কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, গৃহীত কার্যক্রম শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির যথাযথ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

কেসিসি’কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেকসনা কালাম লিলি, প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যারয়ের উপ-পরিচালক মো: মাহবুব ইলাহী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরজুদ্দোহা স্বাস্থ্য অধিদপ্তর-খুলনার সহকারী স্বাস্থ্য পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহানগর শ্রমিক লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার সন্ধ্যা ৬.০০ টায় সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর মত তিনিও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠিক সেই মুহুর্তে সাম্প্রদায়িক শক্তি দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ধর্মান্দদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত এবং এদের পিছনে যে অপশক্তি কাজ করছে তাদের মুখোষ উন্মোচন করে দ্রুত বিচার করতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধ থেকে সকল সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। খুলনা মহানগর শ্রমিক লীগের প্রতিটি ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীদের সকলকে সতর্ক থাকতে হবে।

সভায় ১৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন এর মাতা জলি বেগম (৮৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।

সভায় সোমবার বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ের সামনে উগ্র মৌলবাদ, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, মন্দীর ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূল শাস্তি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে সম্প্রীতি সমাবেশ শান্তি মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সম্প্রীতি সমাবেশ শান্তি মিছিলে যথা সময়ে খুলনা মহানগর শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ খুলনা মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল সংগঠনের নেতাকর্মীদের মিছিল সহকারে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, শেখ সেলিম রাজু, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোল্লা মাহাবুবুর রহমান, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, আঃ রশিদ শিকদার, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, মুন্সী ইউনুস, খন্দকার রফিকুল ইসলাম, শেখ মোঃ রমজান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, মোঃ শাহআলম শেখ, এইস রাজু, মোঃ মশিউর রহমান মিলন, মোঃ হাবিবুর রহমান, এস এম শামীমুর আলম মান্দার, মীর আব্দুল জব্বার, মোঃ আইয়ুব খান, মোঃ আব্দুল হাকীম, মোঃ বাচ্চু শেখ, মোঃ আঃ মান্নান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মহরাজ, মোঃ লাভলু পাটুয়ারী, মোঃ খোকন, মোঃ হুমায়ূন, মোঃ মারুফ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আয়নুল ইসলাম, বিপ্লব কুমার রায়, মোঃ এনামুল, মোঃ মিলন, মোঃ আলী আহম্মেদ, মোঃ আল আমীন কবির, রিয়াজুল আলম পান্নু, মোঃ শহিদুল, সোহেল বিন জয়নাল, মোঃ সত্তার, অলিউর রহমান, পবিত্র সাহা প্রমুখ নেতৃবৃন্দ।   

বেনাপোলে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে গণ অনশন বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি

সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়ন দাবি করে বেনাপোলে শনিবার বিকেলে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে গণ অনশন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থাণীয় সোনালী ব্যাংক চত্বরে গণ অনশন কার্যক্রম শুরু হয়। রাত ৯টায় তারা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেন। শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখা’সভাপতি-শ্রী জয়দেব কুমার সিংহ,সহ-সভাপতি মন্ডলী-শ্রী বিকাশ আইচ,মিঃ সলমন দাস,শ্রী সুরেশ বিশ্বাস ময়না,সাধারণ সম্পাদক-উত্তম রায়,যুগ্ম-সম্পাদক-বিপ্লব কান্তি বিশ্বাস, মিলন দে,সাংগঠনিক সম্পাদক-বাবুলাল বিশ্বাস,সহ-সাংগঠনিক সম্পাদক-বিকাশ দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান সহ বিপুল সংখ্যক পুলিশ।

চারিদিকে পানি, মৃতদেহ সৎকার করতে হচ্ছে নৌকায়!

অভয়নগর (যশোর) প্রতিনিধি

পানিবন্দি অবস্থায় চলছে ভবদহ অঞ্চলের মানুষের বাঁচা-মরার সংগ্রাম। চারিদিকে থৈ-থৈ পানি। এর মধ্যে মৃতদের দাফন সৎকারে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীর।

অভয়নগরের সীমান্তবর্তী ভবদহ অঞ্চলের হাটগাছা গ্রামে শুক্রবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান কালীপদ ম-ল (৯০)বসতঘরসহ চারপাশে পানি থাকায় তার মৃতদেহ রাখা হয় নৌকায়। নৌকায় রেখেই করা হয় সৎকার।

মৃত কালীপদ ম-হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মনোজ কান্তি ম-লের বাবা।

মনোজ কান্তি ম-বলেন, দীর্ঘ দিন ধরে পানিবন্দি অবস্থায় বেঁচে থাকার থেকে মৃত্যুই ভালো। জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ কবে পাব? আমার বাবার মৃতদেহ সৎকার করতে হয়েছে নৌকায়। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে চলে যান, কিন্তু পরিত্রাণের কোনো সন্ধান মিলছে না।

তিনি বলেন, বর্তমানে গ্রামের অধিকাংশ মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে অভয়নগর মণিরামপুর সংযোগ সড়কে অস্থায়ীভাবে ঘর বানিয়ে বসবাস করছেন। পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

ফেসবুকে একাধিক উসকানিমূলক পোস্ট, যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য পোস্ট করায় শোভন কুমার দাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে তাকে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত জানিয়েছেন র‌্যাব যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাজিউর রহমান।

এতে বলা হয়, শোভন তার ফেসবুক আইডি থেকে ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক পোস্ট লিংক শেয়ার করেন। তার পোস্ট গুজবভিত্তিক উসকানিমূলক হওয়ায় বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শোভন কুমার দাসকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে অজ্ঞাত আরও ৪/যুক্ত আছে বলে ধারণা করা হচ্ছে।

নাজিউর রহমান জানান, ধর্মীয় উসকানিমূলক পোস্টসহ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। বিষয়ে আসামিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ইউনিট পেলো নতুন কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলার ৯টি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটি দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম সাতক্ষীরা জেলার নেতাদের যৌথসভায় ৯টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, আশাশুনি শ্যামনগর উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।

সাতক্ষীরা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:

সাতক্ষীরা সদর উপজেলা: কমিটির আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম হিমু, মনিরুল ইসলাম, আহ্সান হাবীব রুবেল, নিজাম উদ্দিন, মোবাশ্বের হোসেন মধু, ইসমাইল হোসেন নীরব, আব্দুস সামাদ, মহাসীন আলম কামরুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

সাতক্ষীরা পৌর: আহ্বায়ক আলী আহসান খান হাবলু, সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শিবলুর রহমান, আলমগীর হোসেন আলম, রুহুল আমিন পাড়, আব্দুল মাজেদ, আইয়ুব হোসেন, সাইফুল ইসলাম, সালাম সরদার, আমিনুর রহমান হাফিজুল ইসলামসহ ৩১ সদস্য রয়েছেন কমিটিতে।

কলারোয়া উপজেলা: আহ্বায়ক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ কারিম, মিরাজ হোসেন, মোশারফ হোসেন, আরিফুল আলম রিপন, মোতাহার হোসেন, আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, রুহুল আমিন খোকন মামুন কবির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পেয়েছে।

কলারোয়া পৌর: আহ্বায়ক আব্দুস সালাম দিলু, সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, যুগ্ম আহ্বায়ক সালমান রতন, ইউনুস আলী, মহিদুল ইসলাম মিলন, আলী হোসেন, কামরুজ্জামান ফয়সাল, কাউসার আলী, লিটন হোসেন, শামীমুজ্জামান রনি মাহবুবুর রহমান রোহানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

দেবহাটা উপজেলা: আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, আহম্মদ মোল্লা, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, রিয়াজ কামাল মামুন, জাকিরুল ইসলাম, তরিকুল ইসলাম, আলমগীর কবিরসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

শ্যামনগর উপজেলা: আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, সদস্য সচিব নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শেখ শাহারিয়া মাসুদ, আরিফুজ্জামান আরিফ, নজরুল ইসলাম বেল্লাল, জিএম আজিজুর রহমান, রেজাউল ইসলাম, আব্দুস সালাম, আনিসুর রহমান আনাছ, শফিকুল ইসলাম জহিরুল ইসলামসহ ৩১ সদস্য রয়েছেন কমিটিতে।

আশাশুনি উপজেলা: আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন, সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, স.আকতারুজ্জামান, নাজমুস শাহাদাত, আব্দুল্লাহ হেল সাগর মজিদ, আব্দুল্লাহ আল মামুন, সাজেদুর রহমান সাজু, এসএম শিমুল হোসেন, জাকির হোসেন মিঠুন আরিফুল হক হাবলুসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

কালীগঞ্জ উপজেলা: আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, সদস্য সচিব কাজী সোহেল, যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, আব্দুল হাকিম, মো. সালাউদ্দিন, শেখ আলম, মাহমুদুল হাসান মামুন, শামীম পারভেজ, কাজী শরিফুল ইসলাম, আব্দুল আলীম বাবু শেখ মহিউদ্দীনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

তালা উপজেলা: আহ্বায়ক রফিকুল ইসলাম (দাদু), সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জি.এম আবু মুহিত, নাসিরউদ্দীন ফারুক, এমাদুল সরদার, রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, বায়োজিদ মল্লিক, ওসমান গণি বাবু ফরহাদ হোসেন স্বাধীনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

ঘোষিত কমিটি সমূহকে আগামী মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনায় মুরগির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য পণ্যের দাম

স্টাফ রিপোর্টার

খুলনার বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার মুরগি কাঁচামরিচের। গত এক মাসের ব্যবধানে কেজিতে মুরগির দাম বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা। কৃত্রিম সংকট তৈরি করে মুরগির দাম বাড়ানো হয়েছে বলে দাবি করছেন খুচরা বিক্রেতারা।

নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কক মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। প্রতিকেজি সোনালি মুরগি ৩০০ টাকা, ব্রয়লার ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার লাল সাদা জাতের মুরগি বিক্রি হচ্ছে ২২০ ২৪০ টাকা দরে। দেশি মুরগি বিক্রি হচ্ছে আগের দর ৩৫০ টাকায়।

নগরীর রূপসা বাজারের মুরগি বিক্রেতা বাদল জীবন হাওলাদার বলেন, গত এক মাসের বেশি সময় ধরে মুরগির দাম বাড়ছে। বাজারে মুরগির সংকট থাকায় দাম বেড়েছে।

রূপসা উপজেলার খামারি শামসুজ্জামান শাহিন বলেন, মুরগির খাবারের দাম বেড়েছে। দু’মাস আগে যে খাবার ৩১ টাকায় কেনা যেতো সেটি এখন ৪৩ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া মুরগির বাচ্চার দামও বেড়েছে। বাচ্চা পালনে খরচ বাড়ায় মুরগির দাম কিছুটা বাড়তি।

খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন দাম বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, পোল্ট্রি মুরগির প্রধান খাবার সয়াবিন ফলের খৈল বাইরে রপ্তানিরর কারণে দাম বৃদ্ধি পেয়েছে। দেশীয় শিল্প রক্ষার জন্য আমরা প্রতিবাদও জানিয়েছি। খাবারের মূল্য প্রতিকেজিতে ১০ থেকে ১৩ টাকা করে বেড়েছে। এতে খামারিদের উৎপাদন খরচও বেড়ে গেছে। তাছাড়া পূর্বে খামারিদের সরকারকে কোনো কর দিতে হতো না। গত অর্থবছর থেকে খামারিদের ওপর কর চাপানো হয়েছে বলে উৎপাদন খরচ বেড়ে গেছে। খাবারের দাম যে পরিমাণ বেড়েছে, তাতে ফার্মের মালিকরা সঠিক বাজারদর পাচ্ছেন না বলেও জানান তিনি।