Home আঞ্চলিক বিএফইউজে’র নির্বাচনে প্রার্থীদের সাথে কেইউজে’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বিএফইউজে’র নির্বাচনে প্রার্থীদের সাথে কেইউজে’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা

6

খবর বিজ্ঞপ্তি।।


বিএফইউজে-বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এবং বাদ মাগররিব হুমায়ুন কবির বালু মিলনায়তনে পৃথক সভার আয়োজন করা হয়।
সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক টিভি’র হেড অব নিউজ ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী দীপ আজাদ। ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা, বিএফইউজে’র সাবেক সদস্য আসাদুজ্জামান রিয়াজ, ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, মলি­ক সুধাংশু, এসএম মোজাম্মেল হক হাওলাদার, ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিত পাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম নূর হাসান জনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা, সদস্য সুনীল দাস, মোঃ আবুল বাশার, মোঃ জাহিদুল ইসলাম, হেদায়েত হোসেন মোল্লা, মোঃ হাসানুর রহমান তানজির।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য অরুন সাহা, শেখ আব্দুল হালিম, এসএম সাহিদ হোসেন, আলী আহমেদ, আনোয়ার হোসেন, শামীম আশরাফ শেলি, ওয়াহেদ-উজ-্জামান বুলু, এসএম কামাল হোসেন, বাবুল আক্তার, সুমন আহমেদ, আবু নুরাইন খন্দকার, সোহেল মাহমুদ, হাসান আল মামুন, আব্দুস সামাদ, কামরুল আহসান, মিলন হোসেন, গাজী মনিরুজ্জামান, দিলীপ বর্মণ, রিতা রানী মন্ডল, এমএম মিন্টু, শেখ আল এহসান, শাহাজাহান মোল­া মিলন, তপু বিশ্বাস, পলাশ দত্ত, রাশিদুল আহসান বাবলু, শেখ লিয়াকত হোসেন, আমজাদ আলী লিটন, শেখ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, তুফান গাইন, মেহেদী হাসান পলাশ, কাজী ফজলে রাব্বি শান্ত, আব্দুর রাজ্জাক, শান্ত ইসলাম, মিজানুর রহমান, দিলিপ পাল, বাহাউদ্দীন বাহার, শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক শেখ সেলিম, আমিরুল ইসলাম বাবু, মোঃ মাহফুজুল আলম সুমন।
অপরদিকে বাদ মাগরিব মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবদুল জলিল ভূঁইয়া। ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, দীপ আজাদ, ইউনিয়নের যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, সদস্য শেখ আব্দুল হালিম, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ, মোঃ জাহিদুল ইসলাম, ওয়াহেদ-উজ-্জামান বুলু, হেদায়েত হোসেন মোল­া, আবু নূরাইন খন্দকার, কামরুল আহসান, আমির হোসেন, সাংবাদিক মোঃ মাহফুজুল আলম সুমন।