Home আলোচিত সংবাদ ঠাঁকুরগাও-১ আসনের উপনির্বাচনে ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাঁকুরগাও-১ আসনের উপনির্বাচনে ভোটে এগিয়ে ধানের শীষ

2


খুলনাঞ্চল রিপোর্ট।।
ঠাঁকুরগাও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ২৮ কেন্দ্র থেকে ফলাফল পাওয়া গেছে।

এতে বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন।
২৮ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৩১ হাজার ৮৮১ ভোট। এদিকে তার নিকটতম প্রার্থী জামায়াত জোটের দেলাওয়ার হোসেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ২৮ কেন্দ্রে পেয়েছেন ১৩ হাজার ১৫৮ ভোট।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারিভাবে কেন্দ্রভিত্তিক এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।