খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি ৯০-এর স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের রাজপথের সাহসী নেতৃত্ব শহীদ ওয়াহিদুজ্জমান চঞ্চল’র ২৩তম শাহাদাত বার্ষিকী সোমবার। ১৯৯৮ সালের ১৮ অক্টোবর খুনিরা নির্মমভাবে তাকে হত্যা করে। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আজ (১৮ অক্টোবর) সোমবার দলীয় কার্যালয়ে বেলা ১২ টায় শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যথাসময়ে বিএনপি ও অংগ দলের নেতাকর্মীদের অনুষ্ঠানে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।










































