Home আঞ্চলিক ফুলবাড়ীগেট রফিক ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ফুলবাড়ীগেট রফিক ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

9

ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।

নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান মালামালসহ রফিক স্টোর নামে একটি কসমেটিকস এন্ড ষ্টেশনারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ২ টায় ফুলবাড়ীগেট বাজারের চৌধুরী প্লাজায় রফিক ষ্টোরে এই ঘটনা ঘটে। বাজারের ব্যাবসায়ি ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে , ৪ অক্টোবর সোমবার দিবাগত রাত সোয়া ২ টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় তালাবদ্ধ থাকা দোকানঘরের ভিতর থেকে ধোয়া ও গন্ধ ছড়িয়ে পড়লে বাজারের নৈশ প্রহরী বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীকে জানান তিনি ফায়ারসার্ভিস এবং দোকান মালিককে খবর দেন খবর পেয়ে খানজাহান আলী ও দৌলতপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় অধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। দৌলতপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ কাইমুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রথমিক ধারনা করা হচ্ছে আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি পরিমান সঠিকভাবে নির্নয় করা যাবে , খবর পেয়ে খানজাহান ্অলী থানার এস আই রোকনুজ্জামান, এএস আই তুহিন ও সঙ্গিয়ফোর্স সহ ঘটনাস্থলে পৌছায় ,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিক মিয়া জানান, অগ্নিকান্ডে তার দোকানের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে , এঘটনায় খানজাহান আলী থানায় ১ টি সাধারন ডায়েরী হয়েছে যার নং ৫৭৪ ।