ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাফফারফুড মোড় থেকে ৫ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় কেএমপি ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ হানিফ শেখের পুত্র মোঃ মোঃ সাগর শেখ(৩৩) কে ৫”শত গ্রাম গাঁজাসহ আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দির্ঘদিন ধরে এলাকায় শিশু কিশোরদের দিয়ে অভিনব কায়দায় মাদক ব্যাবসা করে আসছিলো, এলাকার কেউ প্রতিবাদ করলে উক্ত মাদক ব্যবসায়ি তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করতো । এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং ২ তাং ০৫/১০/২১ ইং ।











































