Home আঞ্চলিক যশোরের শার্শা উপজেলায় ট্রাক-মাহিন্দ্রা মুখো মুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

যশোরের শার্শা উপজেলায় ট্রাক-মাহিন্দ্রা মুখো মুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

12

বেনাপোল প্রতিনিধি ।।

যশোরের শার্শা উপজেলার নাভারন মোড়ে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন মারা গেছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা সড়কের নীলকান্ত মোড়ে।

নিহত হলেন, মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৪) সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপর জন মাহেন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) একই উপজেলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম জানান, উপজেলার বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণগামী মাহেন্দ্র নীলকান্ত মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে জখম হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারা। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। ড্রাইভার, হেলপার পালিয়ে যায়। এঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।