Home আঞ্চলিক পাইকগাছায় ৩ ইউনিয়নে করোনার দ্বিতীয় ডোজের গন টিকা দেয়া শুরু

পাইকগাছায় ৩ ইউনিয়নে করোনার দ্বিতীয় ডোজের গন টিকা দেয়া শুরু

6


পাইকগাছা প্রতিনিধি ।।


পাইকগাছায় দশ ইউনিয়নে মধ্যে ৩ ইউনিয়নে করোনার দ্বতীয় ডোজের গন টিকা দেয়া শুরু হয়েছে। বুধবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে এ টিকার কার্যক্রম পরিচালনা করা হয়। গদাইপুর ইউনিয়নে ৯শ, সোলাদানা ৭শ ও লস্কর ইউনিয়নে ৬শ মানুষকে এ টিকার আওতায় আনা হয়। গদাইপুর ইউনিয়নে সকালে মটবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির প্রঙ্গনে টিকার উদ্ধোধন করেন চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক এস এম মোজাম্মল হক, আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র অধিকারী, ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, ইউপি সদস্য জগন্নাথ দেব নাথ, সুপার আমিনুর রহমান। সোলাদানা ও লস্কর ইউনিয়নে টিকার উদ্বোধন করেন চেয়ারম্যান এস এম এনামুল হক ও কে এম আরিফুজ্জামান তুহিন। টিকার কার্যক্রম পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উল্লেখ্য গত ৮ আগস্ট করোনা ভাইরাস প্রতিরোধের ১০ টি ইউনিয়নে প্রথম ডোজ গণ টিকা প্রদান শুরু হয়ে ছিলো। এ সময় হরিঢালী ৮শ, কপিলমুনি ৮শ, চাঁদখালী ৮শ, গড়ইখালী ৮শ, লতা ২শ, দেলুটি ২শ, গড়ইখালী ২শ মোট ১০ ইউনিয়নে ৬হাজার হাজার মানুষকে এ টিকার আওতায় আনা হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিষ চন্দ্র গোলদার। এ সময় তিনি বলেন, পর্যায় ক্রমে সব ইউনিয়নে দ্বতীয় ডোজ টিকা সম্পন্ন করা হবে। টিকার কোন ঘাটতি নেই।