ডুমুরিয়া প্রতিনিধি ।।
ডুমুরিয়ার গুটুদিয়ার মাগুরখালী গেটের নদীতে নেট-পাটা দেয়ার অপরাধে অভিযুক্ত ২জনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নদীতে অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান চলাকালে গুটুদিয়ার আমজাদ শেখ ও শাহাজান শেখকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ ধারার অপরাধে ৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।এ সময় একটি মিনি নৌকা, শতাধিক বাঁশ, পাটা ও নেট জব্দ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক।











































