মোঃ আবু তাহের, নড়াইল ।।
নড়াইলের কালিয়ায় অস্ত্র রাখার আভিযোগে হানিফ মোল্যা (৩২) ও তার স্ত্রী সোহাানাকে পুলিশ আটক করেছে । কালিয়া থানা পুলিশ শনিবার ২৮ আগষ্ট ভোররাতে উপজেলার কুলসুর গ্রাম থেকে তাদের আটক করে। এসময় পুলিশ একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি দেশী তৈরী ওয়ান শুটার তাদের কাছ থেকে উদ্ধার করে। আটক হানিফ মোল্যা উপজেলার বেন্দার চরের বাবু মোল্যার ছেলে। হানিফ তার শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অস্ত্র ও মাদক ব্যবসা করতো বলে পুলিশ জানায়। শনিবার ২৮ আগষ্ট দুপুরে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেললে এ তথ্য জানান।পুলিশ সুপার জানান, কালিয়া উপজেলার কুলসুর গ্রামে র্দীঘদিন হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিল। এই ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে।











































