Home আঞ্চলিক কালিগঞ্জে প্রতিবন্ধী শিশু সনাক্তকরণ (মানসিক) এর উপর ক্যাম্পেইন

কালিগঞ্জে প্রতিবন্ধী শিশু সনাক্তকরণ (মানসিক) এর উপর ক্যাম্পেইন

7


কে এম রেজাউল করিম দেবহাটা ।।

কালিগঞ্জে প্রতিবন্ধী শিশু সনাক্তকরণ (মানসিক) এর উপর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মথুরেশপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে ও লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদ সচিব নাসরিন আক্তার। উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট নওরিন সোহানী। উপস্থিত ছিলেন ডিআরআরএ’র এপিটি প্রতাব কুমার পাল, রুহুল আমিন, ভলেন্টিয়ার আবু হেলাল। এসময় বিভিন্ন এলাকা থেকে ২৫জন প্রতিবন্ধী (মানসিক) শিশু সনাক্ত ও চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখ্য যে, ডিআরআরএ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক-মানসিক ভাবে বেড়ে তুলতে কাজ করে যাচ্ছে।