Home আঞ্চলিক ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আসলো

ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আসলো

7

বেনাপোল প্রতিনিধি ।।

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফের রেলপথে আমদানি হয়েছে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। গতরাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিশেষ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল বন্দরের রেল স্টেশনে এসে পৌঁছায়।

আজ শনিবার দুপুরে পণ্যচালানটি খালাশের জণ্য প্রয়োজণীয় ডকুমেন্ট কাস্টমস হাউসে সাবমিট করেছে সিএন্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ।

লিনডে বাংলাদেশ লি: ২০০ মে: টনের তরল অক্সিজেন আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান লিনডে ইন্ডয়া লি:

১৩টি চালানে এপর্যন্ত রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে ২ হাজার ৬১৬ মেট্রিক টন তরল অক্সিজেন।

বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন ট্যাংকারে করে সরবরাহ করা হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, গত ২৪ জুলাই থেকে রেলযোগে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ ২৭ আগস্ট ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে রাতে। ১৩টি চালানে এ পর্যšত লিনডে বাংলাদেশ লি: নামে আমদানিকারক ২ হাজার ৬১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড.নিয়ামুল ইসলাম জানান, ভারতে থেকে গতরাতে ২০০ মে: টন তরল অক্সিজেন আমদানি হয়ে খালালেশ অপেক্ষায় বেনাপোল রেল স্টেশনে আছে। সরকারী ডিউটি পরিশোধ করেই তরল অক্সিজেনের চালানটি দ্রুত খালাশের জন্য নির্দেশনা দেয়া হয়েছে কর্মকর্তাদের । আজ বিকেলে পন্যচ্লাানটি তাদের গন্তব্যে র উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।