খবর বিজ্ঞপ্তি ।।
রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার আয়োজনে স্থানীয় জামালুল উলুম মাদ্রাসাতে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইভেন্ট চেয়ার রোটাঃ নাইম ফারহানের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রকল্পে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার এ্যাডভাইজার রোটাঃ আশিষ দে, রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মনজুরুল করিম হামিম, ক্লাব ট্রেজারার রোটাঃ ওবায়দুর রহমান মিশু, এডিটর রোটাঃ ওয়াকি আহনাফ, রোটাঃ মোঃ মিরাজ হোসেন, রোটাঃ রোকন ব্যাপারী, রোটাঃ হাফিজুর রহমান সিফাত, রোটাঃ রহিমা আক্তার ঝুমুর, রোটাঃ সৈয়দা কামরুন্নাহার বৃষ্টি, রোটাঃ শাহিনুর রেজা প্রমুখ।
উপস্থিত অংশগ্রহনকারীরা দেশের দরিদ্র শ্রেনীর মানুষের আমিষের চাহিদা পুরনে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচির প্রসংশা করেন।











































