Home আঞ্চলিক ডা. মোজম্মেল হক এর মৃত্যু : শোক

ডা. মোজম্মেল হক এর মৃত্যু : শোক

8

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার আজীবন সদস্য, সাবেক কার্যকরী পরিষদের সিনিয়র সম্মানিত সদস্য এবং খুলনার স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. মো: মোজাম্মেল হক শুক্রবার সকালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকালে (ইন্নালিলাহে……….রাজেউন) বিপিএমপিএ, খুলনা জেলা শাখা গভীর শোক প্রকাশ করছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০বছর। গত তিনদিন আগে তাঁর সহর্ধমীনিও মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ ৪৬বছরের বেশী সময় বিএমএ, খুলনা জেলা শাখা কর্তৃক পরিচালিত বিনোদীনি স্মৃতি হাসপাতালে সুনামের সহিত গরীব-অসহায় চক্ষু রোগীদের সেবাদান করেছেন।

মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতিবৃন্দরা ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহানউদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. মো: মামুনুর রশীদ, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যগণ ডা. মো. শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো: সোলায়মান, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. মো. রিয়াজ শাহীদ দিপু, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. মোস্তফা-আল-মামুন সহ খুলনা জেলা শাখার সম্মানিত সকল সদস্যবৃন্দ।