Home আঞ্চলিক রামপালের ২শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ৯ লাখ টাকা বিতরণ

রামপালের ২শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ৯ লাখ টাকা বিতরণ

6

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের রামপালের ২শ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্টের এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন। বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মো: তালুকদার নাজমুল কবির জিলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গাজী। ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ গৌরম্ভা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ২শ পরিবারের প্রত্যেকের হাতে নগদ ৪৫০০টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের ইসি কমিটির সদস্য মো: মাহমুদ ও ইউনিট লেবেল অফিসার মো: হান্নান।

রামপালে পেড়িখালী ইউপির মুল গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের মুল গেইট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বরের সামনে নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি। অতিথিরা মাটি কেটে নতুন গেইট নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, পেড়িখালী পি ইউ মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন, শিক্ষিকা শামীম আরা শিপ্রা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকরামুল কবির কচি, পেড়িখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নিখিল মন্ডল, যুবলীগ নেতা মোস্তফা রুবেল আহমেদ রুবেল, ছাত্রলীগ নেতা হিমেল রাব্বি সোহানসহ অন্যান্যরা।