Home আঞ্চলিক পাইকগাছায় জমি দখল করাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে আহত ৭

পাইকগাছায় জমি দখল করাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে আহত ৭

7
ছবি: এলাকাবাসির বিক্ষোভ


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥


খুলনার পাইকগাছায় বন্দোবস্ত প্রাপ্ত জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করে দখল করতে আসা রলাঠিয়াল বাহিনীর সাথে এলাকাবাসীর সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। গ্রামবাসীর তাড়া খেয়ে অন্য লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। স্থানীয়রা জানান, রবিউল ইসলাম সানা জমি দখল নিতে পার্শ্ববর্তী কয়রা ও আশাশুনি থানা থেকে লাঠিয়াল বাহিনী ভাড়া করে আনে। এ ঘটনায় থানা পৃথক দুটি মামলা হয়েছে।

স্থানীয় রবিউল সানা ও লাঠিয়াল বাহিনীকে গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে ধামরাইল বাজারে বিক্ষোভ মিছিল করেছে। মামলা ও বিভিন্ন সুত্রে জানা যায়, ১৯৮৮ সালে উপজেলার ধামরাইল গ্রামের আবু বক্কর সাড়ে চার বিঘা খাস সম্পত্তি বন্দোবস্ত পেয়ে ১ বিঘা জমিতে বসত বাড়ী অন্য জমিতে ধান মাছ চাষ করে আসছে। ২০০৪ সালে সে ক্যান্সারে আক্রান্ত হলে দেড়শ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে একই এলাকার নজরুল সরদারের নিকট থেকে ৮০ হাজার ও বাচ্চু মীরের নিকট থেকে ৫০ হাজার হারির টাকা নেয়। এর মধ্যে আবু বক্কর মারা যায়। এ সুযোগে বক্করের চাচাত ভাই রবিউল সানা বাচ্চু মীরের নিকট থেকে স্ট্যাম্পের না দাবী পাওয়ার নামা লিখে নেয়। প্রায় ১৫ বছর পর ঐ পাওয়ার নামা নিয়ে রেকর্ডীয় মালিক আবু বক্করের দু-স্ত্রী, ৭ ছেলে- মেয়ে ও এক ভাইয়ের দখলে থাকা বাড়ী ঘর দখল করতে যেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রবিউলসহ ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীকে গ্রেপ্তারের দাবীতে এলাকায় বিক্ষোভ হয়েছে। এ ব্যাপারে রবিউল ইসলাম জানান, বাচ্চু মীরের কাছ থেকে নোটারী পাবলিকের মাধ্যমে উক্ত জমি আমি ক্রয় করি। সে বুনিয়াদে আমি দখলে আছি। আমার লোকদের এলাকাবাসী আকস্মিকভাবে মারপিট আহত করে।

পাইকগাছায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক



খুলনার পাইকগাছায় রাস্তায় কাঠের গুড়ি ফেলে আটকিয়ে প্রধান সড়কে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ তিন ডাকাতকে আটক করেছে। এ সময় ধৃত ডাকাতদের কাছ থেকে লোহার রড, হাতুড়ি, মুখ বাঁধার কাপড় ও রাস্তায় বেরিকেটে ব্যবহৃত কাঠের গুঁড়ি উদ্ধার করেন। বুধবার রাতে থানা অফিসার ইনচার্জ এজাজ শফীর কাছে গোপনে সংবাদ আসে। রাতে উপজেলার কাসিমনগর এলাকায় ডাকাতি হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে স্থানীয় কপিলমুনি ক্যাম্প পুলিশকে সাথে নিয়ে গোপন আস্থানায় পর্যবেক্ষণে থাকে।

রাত ৩টা ২৫ মিনিটে দিকে ১০/১৫ জন ডাকাত দলের সদস্যরা প্রস্তুুতি নিতে থাকে। এসময় ওসি এজাজ শফীর নেতৃত্বে ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার তালা থানার প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০), আত্রাই গ্রামের রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২২) ও একই এলাকার রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান (২১)। ওসি এজাজ শফী জানান, ধৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ধৃতদের সাথে নিয়ে অন্যান্য ডাকাতদের নাম ঠিকানা সংগ্রহ তাদের গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে।