Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

32

শহীদ জিয়ার মাজারে পুলিশী হামলা প্রতিহিংসার রাজনীতির চুড়ান্ত রূপ : খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি। ।

শহীদ জিয়ার মাজারে পুলিশী হামলা ও গুলিবর্ষণের ঘটনা এবং একই সময়ে যশোর বিএনপি অফিসে হামলার ঘটনা সরকারের প্রতিহিংসার রাজনীতির চুড়ান্ত রূপ। এ ধরণের হিং¯্র আক্রামণ দেশের গণতন্ত্রকে আরও বিপন্ন করে তুলবে। বিএনপির শান্তিপুর্ণ কর্মসূচি সরকার ও সরকারি দলের সশস্ত্র হামলা গুলি ও ছুরি মেরে প্রাণনাশের চেষ্টা প্রমান করে একদলীয় সরকার দেশে বিরোধী দল দেখতে চায় না।

ঢাকা ও যশোর বিএনপি নেতাকর্মি ও বিএনপির অফিসে শাসক দলের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ এই হামলার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে উল্লেখ করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাওয়া বিএনপি কেন্দ্রীয় নেতা-কর্মিদের উপর পুলিশী হামলা গুলিবর্ষণ, মারাত্মক আহত ও গ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। দশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এখন আর কোথাও নিরাপদ নয়। মাজারে গেলে হামলা হবে, ত্রাণ বন্টনে হামলা হবে, মানববন্ধনে হামলা হবে, বৃক্ষ রোপনে হামলা, কোন রাজনৈতিক কর্মসূচি পালনে বিএনপিকে অনুমতি দেয়া হবে না, এটি কোন গণতান্ত্রিক দেশের চিত্র হতে পারে না। পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।    

নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলায় আহত ঢাকা ও যশোরে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন ও গোলাম রেজা দুলুসহ শতাধিক আহত নেতাকর্মির আশু রোগমুক্তি ও ঢাকায় আটক ১০ নেতাকর্মির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

কমরেড অবনী বিশ্বাসের শোক সভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা নগর সম্পাদকম-লীর সাবেক সদস্য কমরেড অবনী বিশ্বাস স্মরণে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠেয় শোকসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, রঙ্গলাল মৃধা, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু প্রমুখ। নেতৃবৃন্দ আগামীকালকের শোকসভায় সর্বস্তরের নেতা কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

খুলনা জেলা শ্রমিক লীগের শোক ও সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট জেলা সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮নং কাউন্সিলর মোঃ রেজাউর রহমান মণ্টুর পুত্র মোঃ তাভেল মোটর সাইকেলে এ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থা গত ১৭ আগস্ট বেলা ১১টায় ইন্তেকার করেন (ইন্না …. রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর রুহের মাগরেফাত কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রী কমিটির যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মুন্সি সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুখ হাসান, নজরুল ইসলাম শিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা এইচ এম রোকন, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ জাহিদুর রহমান, মোঃ হায়দার আলী খান প্রমুখ।

রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের আজগড়া উচ্চ বিদ্যালয়, রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, মজুমদার রাস্তা হতে জেবিএম উচ্চ বিদ্যালয় পর্যন্ত বৃধবার ৫০০ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষরোপণ করে রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ভলেন্টিয়াররা। বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেনÑ২নং শ্রীফলতলা ইউনিয়নের সদস্য আয়শা আক্তার রিপা, রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব, সহ-সভাপতি প্রসেনজিৎ বোস, অর্থ সম্পাদক গৌরব বসু, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লুশান। ভলান্টিয়ার্সদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, প্রিতম, রিজভী, রিয়াল, মিশুক, সজল প্রমুখ। আগামী শুক্রবার আরও ৫০০ বৃক্ষরোপণ করবে রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র।

অসুস্থ শ্রমিক লীগ নেতার শয্যা পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং খুলনা জেলা যুবলীগের সদস্য মাহাফুজুর রহমান সোহাগের পিতা সরদার মিজানুর রহমান খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে গতকাল বেলা ১২টায় হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যাণ্যের মধ্যে  উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, জামিল খান, যুবনেতা বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, মাহামুদুল হাসান ইমন, চঞ্চল রায়, ছাত্রনেতা চিশতি নাজমুল বাসার প্রমুখ।

ব্যাটারি-রিকসা উচ্ছেদ বন্ধ এবং ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়ষ্ক নাগরিকদের টিকা প্রদান নিশ্চিত করার দাবী জানিয়েছে বাসদ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক বুধবার সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সভাপতিত্বে এবং সদস্য কোহিনুর আক্তার কণার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেনÑসদস্য আব্দুল করিম, প্রলয় মজুমদার, রবিন ম-ল, সনজিত ম-ল প্রমুখ। সভায় বক্তারা গত কয়েকদিন ধরে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাটারি চালিত রিকসা আটক করে ব্যাটারি ও মেশিন খুলে রাখার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীতে প্রায় ২০ হাজার রিকসা শ্রমিক ঋণ করে রিকসায় ব্যাটারি লাগিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে আয় বাড়ানোর চেষ্টা করছেন। চলমান করোনা মহামারীতে সরকার শ্রমিকদের কোনো দায় না নেয়ায় সকল খাতের মত রিকসা শ্রমিকরাও চরম অমানবিক জীবন-যাপন করছেন। এমতাবস্থায় সিটি কর্পোরেশনের এই তৎপরতা শ্রমিক ও তাদের পরিবার, রিকসা পেশার সাথে যুক্ত অন্যান্য শ্রমিকসহ লক্ষ লক্ষ মানুষকে জীবন-যাপনের এক অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সভায় বক্তারা অবিলম্বে সঠিক নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি/বিদ্যুৎ চালিত সকল বাহণের লাইসেন্স প্রদান করা, চালকদের উপর হয়রাণি বন্ধ করা, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যাটারি রিকশার সঠিক নকশা প্রণয়ন করার দাবী জানান। এছাড়া ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়ষ্ক নাগরিকদের করোনা টিকা নিশ্চিত করা; জেলা-উপজেলায় সকল হাসপাতালের বেড সংখ্যা, হাইফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, ফিল্ড হাসপাতাল নির্মাণ করা; করোনকালে সকল শ্রমজীবী মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান এবং সকল শিক্ষার্থীকে করোনা টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এখন অপরাধ দমনে সক্রিয়: সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধিঃ

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন জননেত্রী মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যেকোন সময়ের থেকে আইনশৃঙ্খলা বাহিনী এখন অপরাধ দমনে সক্রিয়। এ কারনে কোন ব্যক্তি বা গোষ্ঠী অপরাধ করে অপরাধ চক্র পরিচালনা করে ছাড় পাবে না। তিনি বলেন বর্তমান সরকার এদেশের জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। যেকারনে স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ বৃদ্ধি পাচ্ছে এবং শেখ হাসিনা সরকারের সম্মান ক্ষুন্ন করতে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলাসহ সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। কিন্তু এদেশের সরকার তাদের এ অপচক্র প্রতিহত করে বাংলার মাটি থেকে তাদের মূল শিকর তুলে ফেলবে। তিনি আরও বলেন নারী জাগরণের স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া সে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে কাজ করে চলেছেন জাতির জনকের সুযোগ্য কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি অসহায় নারীদের স্বাবলম্বী করতে দর্জি বিজ্ঞান, ব্লকবাটিসহ বিভিন্ন আত্মকর্মসংস্থানের কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ অব্যহত রেখে চলেছেন।

তিনি বুধবার সকালে রূপসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  এ কথা বলেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তপু কুমার সাহা,আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,সৈয়দ মোর্শেদুল আলম বাবু,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,সমাজসেবা জেসিয়া জামান,উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,আলহাজ্ব ইসহাক সরদার চেয়ারম্যান,জাহাঙ্গীর শেখ, সাধন কুমার অধিকারী,পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী,বনকর্মকর্তা মুজিবুর রহমান,সাংবাদিক খান আব্দুর জব্বার শিবলী,চিত্ত রঞ্জন সেন প্রমূখ।

প্রধানমন্ত্রীর প্রণোদনার ৩৪ লাখ টাকার এসএমই ঋণ পেলেন অভয়নগরের ৩৪ জন পল্লী উদ্যোক্তা

সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি-

অভয়নগরে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ৩৪ জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রধামনমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনার এসএমই ঋণের ৩৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঋণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মো. কামরুজ্জামান। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুদ তাজ, ইউসিসিএ’র চেয়ারম্যান আবু তাহের, সুফলভোগী সদস্য শাহানাজ বেগম ও হারুন অর রশিদ।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান জানান, ডেইরিফার্ম (গাভী পালন) খাতে ১৩ জন, ক্ষুদ্র ব্যবসা খাতে ৭ জন, মৎস্য চাষ খাতে ৯ জন, গরু মেটাতাজাকরণ খাতে ২ জন, কুটির শিল্প খাতে ২ জন ও হস্ত শিল্প খাতে ১ জন মোট ৩৪ জন উদ্যোক্তাকে ৩৪ লাখ টাকার ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যেক সুফলভোগী সদস্য পাচ্ছেন এক লাখ টাকার চেক।

বাগেরহাটে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে তিন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ আগস্ট) বিকেলে চিতলমারী উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা এই কারাদন্ড এবং অর্থদন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, চিতলমারী উপজেলার খাসেরহাট গ্রামের মৃত সিদ্দেশ্বর বিশ্বাসের ছেলে ভজন বিশ্বাস,একই উপজেলার উমাজুড়ি গ্রামের মোঃ মোজাম্মেল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের মোঃ ফজলু বাওয়ালীর ছেলে মিজান বাওয়ালী ।

এর আগে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  ইয়াবা ও গাজাসহ দন্ডাদেশ প্রাপ্তদের আটক করেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক বুলু শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাসেরহাট বাজার থেকে ১৮ পিচ ইয়াবাসহ ভজন বিশ্বাসকে, কালিগঞ্জ বাজার থেকে এক পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ সাইফুল ইসলামকে এবং ৫ গ্রাম গাঁজাসহ মিজান বাওয়ালীকে আটক করেছি। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ভজন বিশ্বাসকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, সাইফুল ইসলামকে ৮ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং মিজান বাওয়ালীকে ৪ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডাদেশপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি ॥

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে করোনা দুর্যোগকালে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবিতে সংগঠনের পক্ষ থেকে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো: আবু জাফর মোল্লা (বিপু) সাধারণ সম্পাদক মো: ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ শরীফ মাসুদুল করিম, পলাশ দাস, ফরহাদ হোসেন, মাসুদুর রহমান প্রমুখ।

সংগঠনের নেতারা বলেন, করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পুস্তক বিক্রেতারা। তারা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। অনেকেই ঋণের বোঝা বাড়তে থাকায় দু:চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই এই সংকটময় মুহুর্তে সরকারের উচিৎ পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের পাশে দাড়ানো। ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা দাবী জানান তারা।

বাগেরহাটে বেকার যুবকদের নিয়ে আউটসোর্সিং প্রশিক্ষন শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ২৬ দিন ব্যাপি আউটসোর্সিং প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, জাইকা প্রতিনিধি মাহবুবুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প”র অর্থায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০ জন যুবক এই প্রশিক্ষন গ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই প্রশিক্ষনে অংশগ্রহনকারী যুবকরা আউটসোর্সিং বিষয়ক খুটিনাটি বিষয়ে সম্মক ধারণা পাবেন। প্রশিক্ষন শেষে নিজেকে একজন সত্যিকারের ফ্রিল্যান্সের হিসেবে গড়ে তুলতে পারবে প্রশিক্ষনার্থীরা।

মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মহাদেব সাহা, গণসংযোগ সম্পাদক বিমল সাহা, মহিলা সম্পাদিকা মিতা বাগচির পুত্র প্রকৌশলী সৌমিক সাহা করোনা, ডেঙ্গু ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তাছাড়া খুলনা জেলা, মহানগর ও মহানগর আওতাধীন ৮টি থানার জানা-অজানা অসুস্থ নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। সংগঠনের কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, শঙ্কর কর্মকার, গৌরাঙ্গ সাহা, তাপস কুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, বিশিষ্ট সাংবাদিক প্রবীর বিশ্বাস, স্বপন কুমার ম-ল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনার সভাপতি ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুজিত কুমার মজুমদার, তীর্থালোক সংঘ, খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, শ্রীগুরু সংঘ খুলনার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, জগন্নাথ সেবা সংঘের প্রধান উপদেষ্টা পঙ্কজ দত্ত, হরিজন ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, উজ্জল রায়, মাণিক শীল, অলোক দে, শুভাগত দত্ত শুভ, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস, মিঠুন বিশ্বাস, বিদ্যুৎ নন্দী, গৌতম মজুমদার, নিলয় সাহা, নীলকান্ত ঘোষ, লিটন চক্রবর্ত্তী, কৃষ্ণ হেলা, কার্তিক রাম, ধ্রুব ম-ল, অশোক দাস প্রমুখ।

জেলা প্রশাসকের মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন বুধবার বিকাল ৫টায় মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে অনুষ্ঠিত হয়েছে। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা কর্মচারীদের সাথে একান্ত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোঃ রেজাউল করিম, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোজাহিদুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম, মারজানা আক্তার, জেলা প্রণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, প্রধান সহকারী আব্দুল আজিজ, ক্যাশিয়ার মোঃ রেজাউল করিম ও কর্মকর্তা মোঃ জাকারিয়া শেখ প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মহিষ সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাইকার অর্থায়নে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টি মিডিয়া ক্লাস রুমের জন্য ১৫টি প্রজেক্টর ও ৬টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এসময় একই প্রকল্পের আওতায় বেতাগা ও ফকিরহাট সদর ইউনিয়নে বর্জ্য নিস্কাশনের জন্য দুইটি ইঞ্জিন চালিত ভ্যান ও ৮২টি ডাষ্টবিন প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এই প্রজেক্টর ও ল্যাপটপ প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এগুলি বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্পের ইউডিএফ দীপঙ্কর কুমার মল্লিক, একাডেমিট সুপারভাইজার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, সমীর কুমার মন্ডল ও প্রহলাদ হীরা প্রমূখ।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার পাঁচশত ৮১ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় বুধবার ছয় হাজার পাঁচশত ৮১ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার চারশত ৪৭ এবং মহিলা তিন হাজার একশত ৩৪ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার নয়শত ৬৪ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার ছয়শত ১৭ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার একশত ১০ জন, বটিয়াঘাটায় ছয়শত ২৫ জন, দিঘলিয়ায় দুইশত ৫৫ জন, ডুমুরিয়ায় আটশত ৩৯ জন, ফুলতলায় দুইশত ২৫ জন, কয়রায় চারশত ৩৮ জন, পাইকগাছায় পাঁচশত ৩৯ জন, রূপসায় দুইশত ১৮ জন ও তেরখাদায় তিনশত ৬৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বুধবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার ছয়শত ৫২ জন এবং খুলনা জেলার আটটি উপজেলায় এক হাজার সাতশত ৭০ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারত গেলেন ডেপুটি স্পিকার

বেনাপোল প্রতিনিধি

উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বেনাপোল দিয়ে ভারত গেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব । বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি বেনাপোল আসেন। টিউমার অপসারণের পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভারতে নেয়া হচ্ছে। দুই মাসেরও বেশি সময় ধরে দেশে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় নানা জটিলতা দেখা দেয়। ফলে উন্নত চিকিৎসার জন্য আজ ভারত নেওয়া হচ্ছে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, ডেপুটি স্পিকারকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে বেনাপোল নেয়া হয় । সেখান থেকে পেট্রাপোল কাস্টমস ও ইমিগ্রেশন পার হয়ে সড়কপথে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দরে নেয়া হবে। সেখান থেকে পে¬নে করে মুম্বাই যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে দুই মেয়ে ও এক জামাতা রয়েছেন।

নিখোঁজের ১৯ ঘন্টা পর রাস্তায় রাখা পাটের আটির নিচ থেকে শিশুর

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:

 সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নে সাত বছর বয়সী মেহেদী হাসান নামের এক শিশু নিখোঁজের ১২ঘন্টা পর বাড়ির পাশের দমদম বাজার টু জামালের মোড় প্রধান সড়কের সাড়াতলা সংলগ্নে উপর রাখা পাটের আটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকায় শিশুর নিখোঁজের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শিশুর বাবা মহিদুল ইসলাম নিহত শিশু মেহেদী হাসান (০৭) দামোদরকাটি মাঠপাড়া এলাকার ইজিবাইক চালক মুহিদুল ইসলামের ছেলে। মহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের গতকাল বিকালে কাজের উদ্দেশ্যে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুনের ফোন আসে বাচ্চা মেহেদীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় এবং আশপাশে পুকুর জলাশয় সব জায়গাতে মাইকিং করে খুঁজেও পাইনি। শিশুর মা’ খাদিজা খাতুন বলেন, বিকালে কাউকে কিছু না বলে খেলতে গিয়েছিল। সন্ধার পর্যন্ত বড়িতে না আসলে সব জায়গাতে খোঁজাখুজি করেও পাইনি। রাস্তায় রাখা পাটের আটির নিচ ধান ক্ষেত থেকে স্থানীয় এলাকাবাসী মৃত অবস্থায় উদ্ধার করেছে। প্রতিবেশী আসমা খাতুন জানান, গতকাল দুপুরে খেয়ে মেহেদী ও একই বয়সী রাকিব খেলতে গিয়েছিল দামেদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে রাকিব বাড়িতে আসলেও মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া ন। প্রথম প্রত্যক্ষ দর্শী আতিয়ার রহমানের ছেলে ইসমাইল হোসেন বলেন, ধানের ক্ষেতে ঔষধ ছিটাতে গিয়ে দেখি সারা শরীরের উপর পাটের আটি আর মাথাটা বের হওয়া অবস্থায় দেখে চিৎকার দিয়ে উঠি। পরে লোকজন ছুটে এসে উদ্ধার করে দেখি পার্শ্ববর্তী গ্রামের মহিদুল ইসলামের নিখোঁজ ছেলে মেহেদী হাসান, নিহত মেহেদী হাসানের সাথে খেলতে যাওয়া শিশু রাকিব হোসেন বলেন, গতকাল বিকালে দামোদর কাটি সরকারি স্কুলে দুজন খেলা করে বিকাল চারটার দিকে বাড়িতে এসে ব্রজবাকসাতে মায়ের কাছে যায়। কিন্তু মেহেদী কোথায় ছিল সেটা জানিনা। কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মীর খায়রুল কবীর জানান, শিশুর নিখোঁজের ঘটনায় গতকাল পরিবার থেকে এখন সাধারন ডায়েরী করেছিল। পাটের আটির নিচ থেকে শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হরে।

জাতীয় সংসদের হুইপ খুলনা আসছেন

তথ্য বিবরণী

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস ১৩ দিনের সফরে বুধবার খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী হুইপ ১৯ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত খুলনা জেলার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়-সহযোগিতা কার্যক্রম, উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা-উপজেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও মতবিনিময় সভায় যোগদান করবেন। ৩০ আগস্ট হুইপ ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ অব্যাহত

তথ্য বিবরণী

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ২৭ উপকারভোগীর মাঝে ২৭ হাজার টাকা এবং একশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে এক মেট্রিক টন চাল বিতরণ করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে এক উপকারভোগী পরিবারের মাঝে ২০ হাজার টাকা এবং এক হাজার চারশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

কেডিএ তে শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল বিকাল ৩টায় কেডিএ মিলনায়তনে শোকাবহ পরিবেশে জাতীয় শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এম. পি, বিশেষ অতিথি হিসাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব শহিদউল্লা খন্দকার এবং মূখ্য আলোচক হিসাবে লেঃ কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলি জহির, বীরপ্রতীক, স্বাধীনতা ও পদ্মশ্রী পদক প্রাপ্ত, ইন্টারনেট জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিশেষ আলোচক হিসাবে জনাব মোঃআলমগীর কবির, কমান্ডার মহানগর মুক্তিযোদ্ধা সংসদ আলোচনায় অংশগ্রহন করেন। এ সময় আলোচকবৃন্দ বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কেডিএ এর চেয়ারম্যান ব্রিগেঃ জেনাঃ মোঃ মাহবুবুল ইসলাম এবং সঞ্চালনা করেন কেডিএ এর পরিচালক এষ্টেট জনাব মোঃ বদিউজ্জামান । এ সময় কেডিএ এর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষতা উন্নয়ন বিষয়ক ৬দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু    

খবর বিজ্ঞপ্তি

খুলনায় উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির অধীনে সিপিপি ও যুব রেডক্রিসেন্ট স্বেচ্ছা সেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৬ দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান,খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।  খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির অন্যতম পরিচালক ও পরামর্শক এ কে এম হারুন আল রশীদ,সিপিপি খুলনা অঞ্চলের উপ-পরিচালক গোলাম কিবরিয়া,আইএফআরসি’র কর্মকর্তা তৌহিদুল ইসলাম দিপু, সিডিআরআর-এর কর্মকর্তা মনিরুল ইসলাম,সিডিআরআর-এর কারিগরী কর্মকর্তা মামুনুর রশীদ,প্রশিক্ষক সুপর্ণা সাহা,জেলা ইফনিট লেভেল কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। কর্মশালার উদ্বোধন করে শেখ হারুনুর রশীদ বলেন , আর্তমানবতার সেবায় নিয়েজিত রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা অঞ্চলে কার্যক্রম অব্যাহত রেখেছে। উপকূলীয় দুর্যোগ হ্রাসে স্বেচ্ছা সেবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষকদের এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলের ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৬ জন আটক

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬ জনকে আটক করেছে বিজিবি। অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত অতিক্রম করে যাবার সময় তাদের আটক করা হয়। এর  পুরুষ ২ জন, নারী ২জন  এবং শিশু ২ জন। বুধবার ভোর রাতে বিজিবি যাদবপুর ব্ওিপির টহলদল গোপালপুর মাঠ থেকে তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাবার সময় এদের আটক করা হয়  তাদের বাড়ি নড়াইল জেলায়। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনা মহানগর যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বিএনপির চেয়ারপার্সন ‘মাদার অব ডেমোক্রেসি’ সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তাঁর আশু সুস্থতা, সুদীর্ঘায়ু ও কারামুক্তি কামনায় মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর যুবদল। পরে গরীব, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে ও সন্ধ্যায় নগরীর বয়রা, রেল স্টেশন ও লবনচরা এতিমখানায় দোয়া ও কোরআনের হাফেজদের মাঝে খাবার বিতরণ করেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। এসময়ে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা ও যশোরে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মোংলা ইপিজেডে টিকা পাচ্ছেন ৫ হাজার শ্রমিক, প্রথম দিনে পেলেন ৫শ জন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রথমবারের মত মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার সকাল থেকে প্রথম দফায় ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত পাঁচ হাজার শ্রমিককে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন বুধবার ৫শ শ্রমিককে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক। তিনি বলেন, এখানে মোট ৩৪ টি কারখানায় সাত হাজার শ্রমিক কর্মরত আছেন। সংক্রমণ রোধে এদের মধ্যে থেকে প্রথম দফায় পাঁচ হাজার শ্রমিককে টিকা দেওয়া হবে। সাত হাজার শ্রমিকেরই এরইমধ্যে সুরক্ষা এ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, তাদের প্রশিক্ষিত নার্সরা ইপিজেডের শ্রমিকদের এই টিকা দিচ্ছেন। টিকা রিজার্ভ না থাকায় প্রথম ধাপে বুধবার শুধু ৫শ জনকে এই টিকা দেওয়া হয়েছে। বাকীদেরকেও ধাপে ধাপে এ টিকা দেওয়া হবে।

ইপিজেডের এ টিকাদান কার্যক্রমের সময় উপস্থিতি ছিলেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, ইপিজেডের ব্যবস্থাপক (হিসাব) মোঃ আবুল হাসান মুন্সি, উপ-পরিচালক (শিল্প সম্পর্ক বিভাগ) মোঃ জহুরুল ইসলাম ও ইপিজেড মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার অমিতাব বিশ্বাস।

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্ন কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মহামারি করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে মশক নিধন কর্মসূচী শুরু করেছে পৌরকর্তৃপক্ষ। বুধবার সকালে শহরের নতুন হাটখোলা, এইচ এসএস সড়ক, পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছেটানো হয়। এছাড়াও পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হয়। এসময় সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, ছাত্রলীগ নেতা আল ইমরানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঔষধ ছেটানো হচ্ছে। সেই সাথে জেলা ছাত্রলীগের সহায়তায় পরিচ্ছন্ন অভিযানও চালানো হচ্ছে। জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪৬ দিন এ পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন অভিযান চালানো হবে।

সরকারিসেবায় ‘৩৩৩’ কলসেন্টারের প্রচারণায় প্রেসব্রিফিং

তথ্য বিবরণী

‘৩৩৩’ পরিষেবার মাধ্যমে অভিযোগ গ্রহণ, তথ্য প্রদান, সামাজিক সমস্যার সমাধান এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান সম্পর্কিত প্রেসব্রিফিং বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং-এ প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। জেলা প্রশাসক জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই ছিলো সহজে সেবাপ্রাপ্তি। সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু হয়েছে ৩৩৩ কল সেন্টার। মানুষ যে কোন সমস্যায় তাৎক্ষণিক সমাধানের জন্য এই নম্বরে কল দিলেই পাবেন নির্দিষ্ট সরকারি সেবা। জেলা প্রশাসক বলেন, প্রচারণার মাধ্যমে মিডিয়ার কর্মীরা ৩৩৩ নম্বরটিকে সকলের মাঝে জনপ্রিয় করে তুলবেন। বর্তমানে নাগরিকগণ ‘৩৩৩’ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, পর্যটন আকর্ষণযুক্ত স্থানসমূহ এবং জেলা সম্পর্কিত তথ্য জানতে পারছেন।

৩৩৩ কল সেন্টারে দিন-রাত ২৪ ঘন্টা ও সপ্তাহে সাত দিন কল করা যাবে। এই হেল্পলাইনে ডায়াল করলে বিভিন্ন সেবা পাওয়া যাবে। ভূমি সম্পর্কিত ও ভূমি অফিসের যাবতীয় নাগরিক তথ্য কলসেন্টার থেকেই পাওয়া যাবে। ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয়, যেমন ভেজাল পণ্য উৎপাদন/বিক্রি সংক্রান্ত অভিযোগ করা ও তথ্য দেওয়া যাবে। বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ইত্যাদি সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য সমাধান চাওয়া যাবে। প্রাকৃতিক দুর্যোগেও তথ্য সেবা দেবে ৩৩৩ কলসেন্টার। চোরাচালান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, জুয়া, পরিবেশ দূষণ, সরকারি সম্পদ দখল বা চুরি সম্পর্কিত তথ্য দেয়া ছাড়াও নাগরিকগণ নিজেদের এলাকাতে এ ধরণের ঘটনা ঘটতে দেখলে কলসেন্টারে জানাতে  পারবেন।

কলসেন্টার ‘৩৩৩’ এর প্লাটফর্মের ম্যাধমে আবেদন করায় বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে জেলা ও উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। উল্লেখ্য, ৩৩৩ কলসেন্টারের মাধ্যমে খুলনার নয়টি উপজেলায় প্রায় পাঁচ হাজার সাতশত ৩১ উপকারভোগীর মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিং-এ খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন বক্তৃতা করেন। এসময় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী এক দিনের সফরে আজ খুলনা আসছেন

তথ্য বিবরনী

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এক দিনের সফরে আজ ১৯ আগস্ট (বৃহস্পতিবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন, স্থানীয়দের সাথে মতবিনিময় এবং ভূক্তভোগী পরিবারের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করবেন। তিনি বেলা আড়াইটায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

দলের দুঃসময়ের কর্মীদের পাশে ছিলাম, থাকবো: সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগের দুঃসময়ে যেসব কর্মী দলের পাশে থেকে জীবনবাজি রেখে দলের জন্য কাজ করে তারাই প্রকৃত কর্মী। তিনি বলেন, দুঃসময়ের কর্মীদের পাশে আমি ছিলাম, আগামীতেও পাশে থাকবো। ত্যাগী ও দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীদের সঠিক মূল্যায়ন করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পাইকগাছাস্থ নিজ বাসভবন চত্বরে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সদ্য প্রয়াত নেতা গাজী এনামুল হকের (মেঝ ভাই) সহধর্মিনীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি যুগোল কিশোর দে, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন, প্রভাষক মাইনূল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, সাবেক ছাত্রনেতা ফরহাদুজ্জামান তুষার, ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু, রায়হান পারভেজ রনি প্রমুখ।#

খুলনা মহানগর শ্রমিক লীগের শোক সভায় নেতৃবৃন্দ: বঙ্গবন্ধু জীবনে যাই করেছেন তার সবই দেশের জন্য করেছেন

খবর বিজ্ঞপ্তি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আজ বাদ আছর দলীয় কার্যালয়ে শোক সভা, দোয়া মাহফিল ও খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

সভায় নেতৃবন্দ বলেন, বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যোক্ষ ও পরোক্ষ্য মদদে ঘাতক চক্রের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে শাহাদাৎ বরন করেন। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু আমৃত্যু পর্যন্ত বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলা গড়ার। বাংলার শ্রমজীবি মানুষকে নিয়ে তার অনেক চিন্তা ছিল কিভাবে তাদের জীবন মান উন্নয়ন করা যায়, সে জন্য বিভিন্ন কলকারখানা নির্মানের মধ্যে দিয়ে তাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধু জীবনে যাই করেছেন তার সবই দেশের জন্য করেছেন। তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার পলাতক ঘুনিকে শিঘ্রই দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপীকা রুনু বিথার, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকর রফিকুল ইসলাম, মুন্সী ইউনুস, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, মোঃ বায়জিত সরদার, মোঃ আসলাম হোসেন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, মোঃ মশিউর রহমান মিলন,আব্দুল হাকিম, মোঃ আঃ মান্নান, মোঃ আসাদুজ্জামান আবু, মোঃ মহরাজ, মোঃ লাভলু পাটুয়ারী, মোঃ জনি, মোঃ রাজু, মোঃ মারুফ, মোঃ আয়নুল ইসলাম, বিপ্লব কুমার রায়, মোঃ এনামুল, মোঃ মিলন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আলী আহম্মেদ, মোঃ আল আমীন কবির, মোঃ শাহিন শরিফ বাবু, রেয়াজুল আলম, এস এম শামীম আলম মান্দার, শঙ্কর কুন্ডু, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ আলী, সঞ্চয় কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং ৫০০ শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।

১০ নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১০ নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযাগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্টে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রবিবার বঙ্গবাসী মোড়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মুন্সী মনোয়ার হোসেন, জি এম শফিক, মশিউর রহমান লিটন,ডাঃ সায়েম মিয়া, ফায়েকউজ্জামান, আরিফা আলম, মশিউর রহমান জনি,মোঃ জসিম, ইমাম, ফজলু প্রমুখ।

বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু মারা যায়।

নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারের মেয়ে। চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে যায়। সেই পানিতে খেলতে গিয়ে সিয়াম ও ঝুমা আক্তার নামে দুই শিশু ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারকেল গাছের মাথায় মৃত্যু, ৯৯৯ নম্বরে ফোনে লাশ উদ্ধার

 বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে নিজার লস্কর (৫০) নামের এক দিনমজুর নারকেল গাছের মাথায় উঠে মারা যান। তার মৃত্যুর ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা নিজার লস্করের লাশ সন্ধ্যায় উদ্ধার করে। নিহত নিজার লস্কর শাসন গ্রামের বাসিন্দা।

এর আগে ওই দিন দুপুরের পর মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের আওয়াল লস্করের ছেলে নিজার লস্কর নিজ বাড়ির আঙিনায় একটি নারকেল গাছে উঠে নিড়ানোসহ নারকেলও পাড়েন। এরপর নারকেল গাছের মাথায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

এরপর ডাকাডাকিতে উত্তর না দেয়ায় স্থানীয় একজন ওই নারকেল গাছের মাথায় উঠে দেখেন নিজার লস্কর গাছে জড়িয়ে রয়েছেন। কোনো সাড়াশব্দ করছেন না। তখন তিনি নিজার লস্করকে নারকেল গাছের মাথায় রশি দিয়ে বেঁধে রেখে আসেন।

বিকালের দিকে লোকজন জরুরি সহয়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। জরুরি সহয়তা সেবা ৯৯৯ নম্বর থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে ল্যাডার দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারকেল গাছের মাথা থেকে রশি দিয়ে নিজার লস্করের লাশ উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে নিজার লস্করকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, জরুরি সহয়তা সেবা ৯৯৯ নম্বর থেকে আমাদের ফোন দিলে আমাদের দুটি ইউনিট দ্রুত মোল্লাহাট উপজেলা শাসন গ্রামে ছুটে যাই। আমরা ল্যাডার দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারকেল গাছের মাথা থেকে নিজার লস্করের লাশ উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যাই।

মাগুরায় পেঁপে চাষে লাখোপতি কৃষকরা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এ কারণে অন্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। এ বছর সদর উপজেলায় ৪৯৮ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। যা থেকে (সবজি হিসেবে) প্রায় ৭০-৮০ হাজার মেট্রিক টন পেঁপে উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

সদর উপজেলার মীরপাড়ার কৃষক রতন মীর জাগো নিউজকে জানান, লাভজনক হওয়ায় তিনি পেঁপে চাষের দিকে ঝুঁকেছেন। এ বছর ১০ বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছেন। প্রথমবার চারা লাগানোসহ বিভিন্ন পরিচর্যায় প্রতিবিঘা জমিতে খরচ হয়েছে ৩০-৩৫ হাজার টাকা। এরই মধ্যে নতুন লাগানো ক্ষেত থেকে পেঁপে বিক্রি শুরু করেছেন।

তিনি জানান, বর্তমানে প্রতিমণ পেঁপে ৩শ টাকা দরে বিক্রি করছেন। ২০ দিন পরপর প্রায় ৪শ মণ পেঁপে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে নতুন লাগানো ক্ষেত থেকে ৬-৮ লাখ টাকার পেঁপে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

কৃষক সুমন মীর জানান, পেঁপে লাভজনক ফসল। তিনি এ বছর ৩ বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছেন। চলতি বছরে এ ক্ষেত থেকে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রি হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষেত নষ্ট না হলে আগামীতে আরও লাভবান হবেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পেঁপে গাছকে বিভিন্ন রোগ (গাছের গোড়া পঁচা, পোকাবাহিত রোগ, ক্ষতিকারক ভাইরাস) থেকে মুক্ত রাখতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পেঁপে গাছের খাদ্যের অভাব মেটাতে বোরোন প্রয়োগ করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া পেঁপের পরাগায়নসহ ভালো ফলন পাওয়ার জন্য কৃষকদের বিঘাপ্রতি ২টি পুরুষ গাছ রাখার কথা বলা হয়েছে।

চলতি মৌসুমে জেলায় স্থানীয় জাতের পেঁপের পাশাপাশি বারি জাতের শাহিরাচি, কাশিমপুরী, হানিডিউ, পুশাজাজেন্টসহ বিভিন্ন জাতের পেঁপে চাষ করেছেন কৃষকরা। তারা এসব জাতের পেঁপে ক্ষেত থেকে যাতে ভালো ফলন পেতে পারেন, তার জন্য সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, ‘কৃষি বিভাগ থেকে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে একবার চারা লাগালে ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। এক্ষেত্রে প্রথম বছরের পর পরের দুই বছর ক্ষেত পরিচর্যার খরচ খুবই কম লাগে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও কৃষকরা পেঁপে চাষে ব্যাপকভাবে লাভবান হবেন।’

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : স্ত্রী-প্রেমিকের মৃত্যুদ- বহাল

যশোর অফিস

যশোরের চৌগাছায় পরকীয়ার জেরে স্বামী আব্দুর রাজ্জাক হত্যার দায়ে স্ত্রী শাবানা খাতুন ও প্রেমিক আব্দুল আলিমকে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া মৃত্যুদ- বহাল রেখেছেন উচ্চ আদালত। রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বুধবার (১৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও অ্যাডভোকেট জাহেদ ইকবাল।

এর আগে ২০১৬ সালের ১৪ মার্চ যশোরের চৌগাছায় স্বামী আব্দুর রাজ্জাক হত্যার দায়ে স্ত্রী শাবানা খাতুন ও প্রেমিক আব্দুল আলিমকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার।

পরে তাদের মৃত্যুদ- অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এছাড়া দ- থেকে খালাস চেয়ে আপিল আবেদন করেন আসামিরা। ওই আপিল শুনানি নিয়ে আজ এ রায় দেন হাইকোর্ট।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তার স্ত্রী শাবানা খাতুন ও স্ত্রীর প্রেমিক আব্দুল আলিম। এই ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদী হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী শাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করা হয়। আব্দুল আলিমের সঙ্গে শাবানা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল। হত্যাকা-ে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন শাবানা খাতুন।

সাংবাদিককে কুপিয়ে জখম : ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় সোহেল রানা ডালিমের বড় ভাই মো. আরিফ বাদী হয়ে মামল করেন। পরে পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ায় অভিযান চালিয়ে অন্য দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রাতে সাংবাদিক সোহেল রানা ডালিমের ওপর হামলার ঘটনার পরপরই জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাজু আহমেদকে গ্রেফতার করা হয়। বিকেলে সদর থানায় সাংবাদিক সোহেল রানা ডালিমের বড় ভাই মো. আরিফ মামলা করেন। মামলায় রাজু আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া আরও দু-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে এজাহারনামীয় অন্য দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের তিনদিনের রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশি অভিযানে গ্রেফতার অন্য দুই আসামি হলেন- চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকার আব্দুল সাত্তারের ছেলে জান্নাত হোসেন (২৩) ও একই এলাকার নজরুল লতিফের ছেলে আল-মমিন (২২)। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এছাড়া রাজু ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

দীর্ঘ চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন কেসিসি মেয়র খালেক

স্টাফ রিপোর্টার

খুলনা সিটিকর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দীর্ঘ চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে তিনি খুলনা এসেছেন। তিনি প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার সময়ে দলের নেতাকর্মী, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী সর্বোপরি খুলনা নগরবাসি সিটি মেয়রের জন্য দোয়া করায় তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন। সেজন্যে সিটি মেয়র এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মী, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ীসহ নগরবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেহেতু সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে চিকিৎসক আগামী তিন মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকার জন্য পরামর্শ দিয়েছেন, সেকারণে তার বাড়িতে গিয়ে এই মূহুর্তে কেউ সাক্ষাত না করলে সিটি মেয়রের চিকিৎসার জন্য ভালো হয়। একান্ত যদি কারো জরুরী গুরুত্বপূর্ণ কাজ থাকে সেক্ষেত্রে মোবাইলে কথা বলে সমাধান করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া যদি মোবাইলে সম্ভব না হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশনে তিনি যখন স্বল্প সময়ের জন্য বসবেন তখন সেখানে গিয়ে কাজ সমাধানের জন্য অনুরোধ করা হয়েছে।

বিবৃতিদাতারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. স্ইাফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. স্ইাফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ।

নগরীতে ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর টুটপাড়া ও পশ্চিম বানিয়াখামার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। বুধবার (১৮ আগস্ট) জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে টুটপাড়া এলাকার রাতুল মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ন ও মুল্যবিহীন ঔষধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, পশ্চিম বানিয়াখামার এলাকার রিয়াজ বিপনীকে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা ও ঢাকা ফুডস্কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। তদারকিমূলক এ অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীতে র‌্যাবের অভিযানে ৩৫০পিস ইয়াবসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

নগরীর হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০পিস ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার দেবরাজ দক্ষিণপাড়ার মৃত. আজিজুর রহমান মোল্লার ছেলে মো. আমিনুর রহমান মোল্লা (৩৬)। 

র‌্যাব-৬ জানায়, বুধবার দুপুর ২টার দিকে নগরীর হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় গল্লামারী সিনিয়র পার্কের মেইন গেটের সামনে থেকে ৩৫০পিস ইয়াবসহ আমিনুর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৬  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর সুপার মার্কেট এর পিছনের বাসিন্দা রফিক শেখের ছেলে মো. রনি শেখ ওরফে আলামিন হোসেন (২২), নয়াবাটি গোলচত্তরের সামনের  মো. সেলিম এর ছেলে মো. সাজু ওরফে হৃদয় (২৬), দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার ফারুক হোসেনের ছেলে  মো. মিরাজ হোসেন ওরফে সাগর (২৯), নিরালা সবুজবাগ এলাকার মৃত. ইসমাইল শেখের ছেলে ইউসুফ শেখ ওরফে মনির (৪০), মুজগুন্নি আবাসিক এলাকার আব্দুল আজিজ এর ছেলে মো. নাজিম উদ্দিন (৪১) ও সোনাডাঙ্গা আবাসিক এলাকার জালাল উদ্দিন এর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৬)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৩০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলার উৎকুল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প এসআরডিআই অংগ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ বিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সভাপতিত্ব করেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষক ছিলেন  বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুুন নাহার রতœা। প্রশিক্ষণে বিভিন্ন এলাকা থেকে আগত ৬০জন কৃষাণ ও কৃষাণী অংশ গ্রহণ করেন। 

সভায় প্রশিক্ষকগন বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্ভরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির  উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এ জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফসল বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরী করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে। কৃষকরা একটু সতর্ক হলেই আসল সার ও জেভাল সারের পার্থক্য বুঝতে পাবেন। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র উদ্ভাবিত প্রযুক্তি বিনাচাষে ডিবলিং ও ট্রান্সপ্লান্টিং প্রদ্ধতিতে ভুট্টা চাষ, চারা রোপন পদ্ধতিতে বর্ষাকালিন তরমুজের চাষ, বিনা চাষে গম ও সূর্যমুখী চাষ , কলস সেচ পদ্ধতি , খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক উম্মুক্ত প্রদর্শণী

খবর বিজ্ঞপ্তি

১৮ আগস্ট বুধবার লিডার্স এর বাস্তবায়নে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহযোগিতায় বিপ্লবের পথঃ নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলার উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে “নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে প্রদর্শনী” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিশোর, কিশোরী, যুব ও সকল পর্যায়ের অভিভাবকরা সচেতনতা মূলক প্রতিটি প্রদর্শনী ঘুরে দেখেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতিরি সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন ঝান্টু ও লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎহোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন যে, “এই প্রদর্শনী দেখে যদি কেউ অনুপ্রানিত হয় তাহলে এই প্রদর্শনীর সার্থকতা। না হলে আমরা বধির বা নির্বাক হয়ে গেছি। তিনি লিডার্স এর এই প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন।”

বটিয়াঘাটা উপজেলা ভূমিহীন কমিটির ত্রৈমাসিক কমিটির সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বটিয়াঘাটা উপজেলা ভূমিহীন কমিটির ত্রৈমাসিক কমিটির এক সভা গতকাল   বুধবার বেলা ১২ টায় স্থানীয় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি ও ভাইস-চেয়ারম্যান নিতাই গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদী, উত্তরণ এর প্রজেক্ট ম্যানেজার  মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, মনিটরিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, ফিল্ড অফিসার লিটন সেন, কমিটির সম্পাদক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিআরডিবির চেয়ারম্যান এস.এম.ফরিদ রানা, সাংবাদিক আঃ হামিদ, সাংবাদিক এ্যাড. প্রশান্ত বিশ্বাস, সিপিবি নেতা অশোক সরকার, নিরঞ্জন গোলদার, সাংবাদিক আসাদুজ্জামান উজ্জ্বল, নারীনেত্রী কানন মল্লিক  ও আশালতা ঢালী প্রমূখ।

বটিয়াঘাটায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত

 বটিয়াঘাটা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলার জেলার বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় থানা মোড়ে রুপসা উপজেলার শিয়ালী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ভাংচুর, ঘরবাড়ী-ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ রায় ও যুব মহাজোটের উপজেলা সভাপতি সবুজ মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সাংবাদিক অবঃ অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস, অবঃ অধ্যাঃ গৌর পদ পাল,  উপজেলা দলিত কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী, যুব মহাজোটের জেলা শাখার আহ্বায়ক পরাগ গাইন। যুব মহাজোট  উপজেলা আওয়ামীলীগ নেতা বিবেক বিশ্বাস, রামপ্রসাদ রায়, সিনিয়র সাংবাদিক  আঃ হামিদ, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার,সহকারী শিক্ষক ননী গোপাল গোলদার, হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি মিলন মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক রতন সাহা, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, সাংবাদিক নিতিশ বাছাড়, ইউপি সদস্য রবীন্দ্রনাথ বৈরাগী, রমা রানী মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, আরতী রানী বৈরাগী, কিংকর রায়, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ নেতা হিরন্ময় রায়, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট মহিলা শাখার সভাপতি কানন মল্লিক, সাধারণ সম্পাদক বিউটি রাণী মন্ডল, চৈতালি মল্লিক, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সদস্য সচিব পরাগ রায়, হিন্দু মহাজোট নেতা রাজু হালদার, ফাল্গুনী গোলদার, রিপন রায়, নিত্যানন্দ বৈরাগী, যুবসংহতির উপজেলা সভাপতি অসীম কুমার মল্লিক, অরূপ রতন,হর প্রসাদ বিশ্বাস প্রমূখ । প্রতিবাদ সমাবেশে বক্তারা  শিয়ালী এলাকা  সহ সারা দেশে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, মূর্তি, বাড়িঘর ভাঙচুর, ও নারীদের শ্লীতাহানী ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেফতার করে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান। পাশাপাশি সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় সহ সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রনয়নের জোর দাবি জানান।

স্বপ্নপূরীকে  ডায়াবেটিক সমিতির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার করোনাকালিন দূর্যোগময় মুহুর্তে সবার এগিয়ে আসা উচিত

খবর বিজ্ঞপ্তি

সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নপূরীর করোনা উপলক্ষে তৈরি স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালকে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছেন  খুলনা ডায়াবেটিক সমিতি।

বুধবার বেলা এগারটায় সমিতির পরিচালনা পরিষদ, ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে কার্যালয়ের সভা কক্ষে এ উপহার সামগ্রী দেয়া হয়।

এ সময় উপস্তিত ছিলেন ডায়াবেটিক সমিতির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, পরিচালনা পরিষদের সদস্য ও খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, , এস এম ফরিদ আহম্মেদ, বুলবুুল আহম্মেদ, ডা: দীনবন্ধু মন্ডল, ডা: রেবা মজুমদার, ডা: মোঃ জাহিদুল হাসান, ডা: নাজমুস সাদাত , স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালের পরিচালক এম সাইফুল ইসলাম, সহ পরিচালক মুন্নি আক্তার,মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম রাতুল । এছাড়া ডায়াবেটিক সমিতির  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তার বলেন, করোনাকালিন দূর্যোগময় মুহুর্তে সবার এগিয়ে আসা উচিত। খুলনার  তরুনদের উদ্যোগে এমন একটি কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সব শ্রেণী পেশার মানুষের উদ্যোগে সামিল হওয়া উচিত। এসময় বক্তারা আরও বলেন, আমরা স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালের সাথে খুলনা ডায়াবেটিক সমিতি সর্বদা পাশে রয়েছে এবং ভবিষ্যাতেও থাকবে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগ পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ে বুধবার সকালে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্টচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শামসুর রহমান। অনুষ্ঠান শেষে বিশেষ দূআ পরিচালনা করেন  ইসলামিক ফাউন্ডেশনের ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন মাষ্টার।