রূপসায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, হিন্দু মুসলিম দীর্ঘ দিনের সম্পর্ক বিনষ্ট করতে একটি সাম্প্রদায়িক গোষ্ঠি শিয়ালীতে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার। কিন্তু বিরোধী শক্তি সাম্প্রদায়িকতা সৃষ্টির লক্ষ্যে রূপসা উপজেলার শিয়ালী গ্রামে এহেন ঘৃণ্য কর্মকান্ড পরিচালনা করেছে।
শেখ হাসিনা সরকারের সময়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলে মিশে থাকতে হবে। তিনি আরো বলেন, কোন ধর্মে কোন জাতির প্রতি হামলা করার বিধান নাই। শিয়ালী গ্রামে দুস্কৃতাকারী কর্তৃক ঘটানো ঘটনাটি সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের আওতায় আনা হবে। এমপি আক্তারুজ্জামান বাবু শুক্রবার (১৩ আগস্ট) রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হামলাকারী কর্তৃক ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান ও জসিম উদ্দিন বাবু, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, ছাত্রনেতা হারুন অর রশিদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, যুবলীগ নেতা ব্রজেন দাশ, মোল্লা তাহিদুল ইসলাম, দিবাংসু মালাকার মনি, রতন মন্ডল,শেখ মোঃ শাকিল, শিমুলদেবনাথ, কাজী মাহবুব, রাব্বি হোসেন, আ: রউফ, শাহনেওয়াজ কবীর টিংকু, সাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।











































