খবর বিজ্ঞপ্তি।।
সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ ও সফল করার লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা মহানগর কমিটির প্রস্তুতি সভা আজ শুক্রবার বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী।
অন্যান্যের উপস্থিত ও বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সহ-সভাপতি প্লাবন পাল বাধন, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, সোনাডাঙ্গা থানা সভাপতি তুষার বর্মণ, যুবনেতা উত্তম রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, হরষিত কুমার ম-ল, উজ্জল বিশ্বাস, ভবেশ চন্দ্র রায় প্রমুখ। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।











































